ক্রোয়েশিয়ার জন্য Shopify Payments
আপনি আপনার Shopify স্টোরে চেকআউটের সময় বিভিন্ন পেমেন্ট পদ্ধতি গ্রহণ করতে ক্রোয়েশিয়াতে Shopify Payments ব্যবহার করতে পারেন। আপনি নিজের Shopify অ্যাকাউন্ট সেটআপ করার সময় Shopify Payments অ্যাক্টিভেট করতে পারেন। এক্ষেত্রে আপনাকে ব্যক্তিগত তথ্য এবং ব্যবসার তথ্য যাচাই করতে হতে পারে। Shopify Payments ব্যবহার করার সময় তথ্যের প্রয়োজনীয়তাগুলি সম্পর্কে আরও জানুন।
Shopify Payments-এর মাধ্যমে আপনার পেমেন্ট প্রসেসিং এবং অর্ডার পরিচালনা সিস্টেমগুলি সরাসরি আপনার Shopify অ্যাডমিন থেকে পরিচালনা করা হয়। জালিয়াতি বা প্রতারণা শনাক্তকরণ এবং 3D সিকিউর-এর মতো এনক্রিপশন পদ্ধতির মাধ্যমে Shopify Payments আপনার গ্রাহকদের ডেটা সুরক্ষিত রাখে। Shopify Payments-এর মাধ্যমে গ্রাহকের কার্ডের মাধ্যমে কেনাকাটার জন্য আপনার থেকে যে পেমেন্ট প্রসেসিং রেট চার্জ করা হয়, সেটি আপনার Shopify অ্যাকাউন্টের সাবস্ক্রিপশন প্ল্যানের ওপর নির্ভর করে।
ক্রোয়েশিয়ার জন্য Shopify Payments আপনাকে ক্রেডিট এবং ডেবিট কার্ডের পেমেন্ট এবং দ্রুত চেকআউটের পেমেন্ট গ্রহণ করতে দেয়। এছাড়াও আপনি স্থানীয় পেমেন্ট পদ্ধতিগুলি গ্রহণ করতে পারেন যা অর্ডারের জন্য পেমেন্ট করার সময় আপনার গ্রাহকদেরকে আরও বেশি সুবিধা প্রদান করে।