মেক্সিকোর জন্য Shopify Payments
আপনার Shopify স্টোরের চেকআউটে বিভিন্ন ধরনের পেমেন্ট পদ্ধতি গ্রহণ করতে মেক্সিকোতে Shopify Payments ব্যবহার করতে পারেন। Shopify অ্যাকাউন্ট সেটআপ করার সময় আপনি Shopify Payments চালু করতে পারবেন। আপনাকে ব্যক্তিগত ও ব্যবসার তথ্য যাচাই করার প্রয়োজন হতে পারে। Shopify Payments ব্যবহার করার ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যাবলি সম্পর্কে আরও জানুন।
Shopify Payments-এর সাহায্যে আপনার পেমেন্ট প্রসেসিং এবং অর্ডার পরিচালনার সিস্টেম সরাসরি Shopify অ্যাডমিন থেকে পরিচালনা করা যায়। প্রতারণা শনাক্তকরণ এবং 3D সিকিউর-এর মতো এনক্রিপশন পদ্ধতির মাধ্যমে গ্রাহকের ডেটা সুরক্ষিত রাখে Shopify Payments। Shopify Payments-এর মাধ্যমে গ্রাহকের কার্ড থেকে কেনাকাটার জন্য আপনার থেকে নেওয়া পেমেন্ট প্রসেসিং রেটগুলো আপনার Shopify অ্যাকাউন্টের সাবস্ক্রিপশন প্ল্যানের ওপর নির্ভর করে।
মেক্সিকোতে শুধুমাত্র অনলাইনে বিক্রি করার ক্ষেত্রে Shopify Payments উপলভ্য। আপনি সরাসরি (POS) পেমেন্ট প্রসেসিংয়ের ক্ষেত্রে Shopify Payments ব্যবহার করতে পারবেন না। তবে, আপনি Shopify POS-এর চেকআউটে ম্যানুয়ালি কার্ড এন্ট্রি (মেইল অর্ডার বা টেলিফোন অর্ডার, অথবা MOTO) ব্যবহার করতে পারবেন। অনলাইন পেমেন্ট স্ট্যাক ব্যবহার করে MOTO লেনদেনগুলো কার্ড-উপস্থিত-নেই এমন পেমেন্ট হিসেবে প্রসেস করা হয়, তাই এক্ষেত্রে Shopify Payments প্রযোজ্য হয়।
মেক্সিকোর জন্য Shopify Payments আপনাকে ক্রেডিট এবং ডেবিট কার্ডের পেমেন্ট ও দ্রুত চেকআউটের পেমেন্ট গ্রহণ করতে দেয়।