পোল্যান্ডে Shopify Payments-এর পেআউট ও নিষ্পত্তির সময়
পোল্যান্ডে Shopify Payments-এর মাধ্যমে, আপনি সব সাবস্ক্রিপশন প্ল্যানে EUR বা PLN-এ পেআউট পেতে পারেন। আপনার স্টোরে যদি Advanced প্ল্যান বা Shopify Plus প্ল্যান থাকে, তাহলে আপনি একাধিক মুদ্রায় পেআউট পেতে পারেন। আপনার গ্রাহকরা তাদের অর্ডারের পেমেন্ট করার জন্য যে মুদ্রা ব্যবহার করেন, সেটি Shopify Payments থেকে পাওয়া আপনার পেআউটের মুদ্রা থেকে আলাদা হতে পারে। বিভিন্ন মুদ্রায় বিক্রি করা এবং পেমেন্ট পাওয়া সম্পর্কে আরও জানুন।
পোল্যান্ডে Shopify Payments-এর মাধ্যমে পেআউটের মুদ্রা, নিষ্পত্তির সময়, প্রসেসিং ফি এবং কীভাবে আপনার লেনদেনের ইতিহাস দেখতে হয়, তা এই গাইডে ব্যাখ্যা করা হয়েছে।
এই পৃষ্ঠায়
পোল্যান্ডে Shopify Payments-এর জন্য নিষ্পত্তির সময়
নিষ্পত্তির সময় বলতে গ্রাহকের পেমেন্ট ক্যাপচার করা এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই তহবিল পাঠানোর জন্য উপলভ্য হওয়ার মধ্যবর্তী সময়কে বোঝায়। কোনো গ্রাহকের পেমেন্ট ক্যাপচার করার টাইমস্ট্যাম্প কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম (UTC)-এ রেকর্ড করা হয়। শুক্রবার, শনিবার ও রবিবারের ক্যাপচার করা পেমেন্টগুলিকে একত্র করে একটি পেআউট হিসেবে পাঠানো হয়।
পোল্যান্ডে, ন্যূনতম নিষ্পত্তির সময় হলো 3টি ব্যবসায়িক দিন। পেআউট পেতে শুরু করার সময়, আপনার নিষ্পত্তির সময় অপেক্ষাকৃত দীর্ঘ হয়, কিন্তু যখন আপনি নির্ভরযোগ্যভাবে ও সময়মতো অর্ডার পূরণ করবেন, তখন আপনার নিষ্পত্তির সময় কমে গিয়ে আপনার অঞ্চলের ন্যূনতম নিষ্পত্তির সময়ের সমান হতে পারে।
পোল্যান্ডে Shopify Payments-এর জন্য পেআউটের ন্যূনতম পরিমাণ হলো €1 EUR। পেআউট এই পরিমাণের থেকে কম হলে, পেআউট করার জন্য পর্যাপ্ত তহবিল উপলভ্য না হওয়া পর্যন্ত এটি অপেক্ষমাণ অবস্থায় থাকে।
Shopify Payments-এর মাধ্যমে পেমেন্ট পাওয়া সম্পর্কে আরও জানুন।
পোল্যান্ডে Shopify Payments-এর জন্য ফি
Shopify Payments-এর ফি লোকেশনের ওপর নির্ভরশীল এবং এর হেরফের হতে পারে। ফি সম্পর্কে সবচেয়ে নির্ভুল ও বিশদ তথ্য পেতে, পোল্যান্ডের প্ল্যান ও মূল্যের পৃষ্ঠাটি দেখুন। আপনার বেছে নেওয়া প্ল্যানের ওপর ভিত্তি করে, এই পৃষ্ঠায় Shopify Payments-এর সাথে যুক্ত রেট ও ফি-এর একটি বিশদ বিবরণ দেওয়া আছে।
আপনার Shopify অ্যাডমিনে পেমেন্টের রেটগুলি দেখুন
আপনি যদি পোল্যান্ডে Shopify Payments সেট আপ করে থাকেন, তাহলে আপনি আপনার স্টোরের লোকেশন ও বেছে নেওয়া প্ল্যানের ক্ষেত্রে প্রযোজ্য নির্দিষ্ট রেট ও ফি সম্পর্কে তথ্য অ্যাক্সেস করতে পারবেন। প্রযোজ্য ফি সম্পর্কে আরও বিশদে জানতে, আপনি আপনার Shopify অ্যাডমিন থেকে Shopify Payments-এর পরিষেবার শর্তাবলি অ্যাক্সেস করতে পারবেন।
ধাপ:
আপনার Shopify অ্যাডমিন থেকে, সেটিংস > পেমেন্ট-এ যান।
Shopify Payments বিভাগ থেকে পরিচালনা করুন-এ ক্লিক করুন।
বিভিন্ন পেমেন্ট পদ্ধতির ক্ষেত্রে প্রযোজ্য রেটগুলি দেখুন।
পোল্যান্ডে Shopify Payments-এর মাধ্যমে একাধিক মুদ্রায় পেআউট পাওয়া
আপনি যে মুদ্রায় পেআউট পান, তা আপনার গ্রাহকদের পেমেন্ট করার মুদ্রার চেয়ে আলাদা হতে পারে। আপনি একাধিক মুদ্রায় পেআউট গ্রহণ করতে পারবেন কি না তা আপনার Shopify প্ল্যানের ওপর নির্ভর করে।
মাল্টি-কারেন্সি পেআউট ছাড়া পেআউট পাওয়া
আপনার স্টোরটি যদি Advanced প্ল্যান বা Shopify Plus প্ল্যানে না থাকে, তাহলে আপনি মাল্টি-কারেন্সি পেআউটের জন্য যোগ্য নন এবং আপনি শুধুমাত্র একটি পেআউটের মুদ্রা সেট করতে পারবেন। আপনি এখনও একাধিক মুদ্রায় বিক্রি করতে পারেন, তবে সমস্ত পেআউট আপনার একক পেআউটের মুদ্রায় রূপান্তরিত হবে। আপনি যদি আপনার পেআউটের মুদ্রার চেয়ে ভিন্ন কোনো মুদ্রায় অর্ডার পান, তাহলে তহবিল আপনার পেআউটের মুদ্রায় রূপান্তরিত হবে এবং আপনাকে একটি মুদ্রা রূপান্তর ফি দিতে হবে। উদাহরণস্বরূপ, আপনার পেআউটের মুদ্রা যদি EUR হয় এবং আপনি PLN-এ একটি অর্ডার পান, তাহলে PLN-কে EUR-এ রূপান্তরিত করা হবে এবং একটি রূপান্তর ফি প্রযোজ্য হবে।
মাল্টি-কারেন্সি পেআউটের মাধ্যমে পেআউট গ্রহণ করা
আপনার স্টোরটি যদি Advanced প্ল্যান বা Shopify Plus প্ল্যানে থাকে, তাহলে আপনি একাধিক মুদ্রায় পেআউট গ্রহণ করতে মাল্টি-কারেন্সি পেআউট ব্যবহার করতে পারেন। আপনি আপনার ডিফল্ট পেআউটের মুদ্রা হিসেবে যেকোনো সমর্থিত পেআউটের মুদ্রা বেছে নিতে পারেন এবং অন্যান্য মুদ্রায় পেআউট পেতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করতে পারেন। পেআউটের মুদ্রা এবং মুদ্রা রূপান্তর ঘটেছে কিনা তার উপর নির্ভর করে, দুই ধরনের ফি প্রযোজ্য হতে পারে।
আপনি যখনই কোনো অ-অভ্যন্তরীণ মুদ্রায় পেআউট পান, তখনই একটি মাল্টি-কারেন্সি পেআউট ফি প্রযোজ্য হয়, এমনকি কোনো মুদ্রা রূপান্তর না ঘটলেও। ফি-এর পরিমাণ আপনার অবস্থান এবং Shopify প্ল্যানের উপর নির্ভর করে। আপনি যখন আপনার EUR বা PLN অভ্যন্তরীণ মুদ্রায় পেআউট পান, তখন আপনাকে কোনো মাল্টি-কারেন্সি পেআউট ফি দিতে হবে না।
যখন কোনো অর্ডার ভিন্ন কোনো পেআউটের মুদ্রায় রূপান্তরিত হয়, তখন একটি মুদ্রা রূপান্তর ফি প্রযোজ্য হয়। আপনি যখন এমন কোনো মুদ্রায় অর্ডার পান যেটির জন্য আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তখন এমনটা ঘটে, তাই আপনার ডিফল্ট মুদ্রার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তহবিল প্রদান করা হয়। অর্ডারের মুদ্রার সাথে মেলে এমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে, আপনাকে কোনো মুদ্রা রূপান্তর ফি দিতে হবে না।
পোল্যান্ডে Shopify Payments-এর মাধ্যমে সমর্থিত পেআউটের মুদ্রা
পোল্যান্ডে Shopify Payments ব্যবহারের সময় আপনি নিচে উল্লিখিত মুদ্রাগুলোতে পেআউট গ্রহণ করতে পারবেন, এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোথায় থাকতে হবে এবং মাল্টি-কারেন্সি পেআউট ফি নেওয়া হবে কিনা সেটিও নিচে দেওয়া হলো।
| পেআউটের মুদ্রা | ব্যাঙ্ক অ্যাকাউন্টের অবস্থান | অভ্যন্তরীণ মুদ্রা | মাল্টি-কারেন্সি পেআউট ফি |
|---|---|---|---|
| EUR | অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, জিব্রাল্টার, গ্রিস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাতভিয়া, লিচেনস্টাইন, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য | হ্যাঁ | না |
| PLN | পোল্যান্ড | হ্যাঁ | না |
| AUD, CAD, CHF, CZK, DKK, GBP, HKD, HUF, JPY, NOK, NZD, RON, SEK, SGD, ZAR | অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, জিব্রাল্টার, গ্রিস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাতভিয়া, লিচেনস্টাইন, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য | না | হ্যাঁ |
| USD | অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, জিব্রাল্টার, গ্রিস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাতভিয়া, লিচেনস্টাইন, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র | না | হ্যাঁ |
আপনি যদি একাধিক মুদ্রায় পেআউট গ্রহণ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই নির্দিষ্ট মুদ্রা, Shopify সাবস্ক্রিপশন প্ল্যান, অবস্থান এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজনীয়তাগুলো মেনে চলতে হবে। মাল্টি-কারেন্সি পেআউট সম্পর্কে আরও জানুন।
পেআউট দেখা
আপনি আপনার Shopify অ্যাডমিনের ফাইন্যান্স পৃষ্ঠা থেকে আপনার পেআউটগুলো দেখতে পারবেন।
ধাপ:
ডেস্কটপ
- আপনার Shopify অ্যাডমিন থেকে ফাইন্যান্স > পেআউট-এ যান।
মোবাইল
Shopify অ্যাপ থেকে
আইকনে ট্যাপ করুন।
ফাইন্যান্স-এ ট্যাপ করুন।
পেআউট দেখুন-এ ট্যাপ করুন।
ট্যাক্স রিপোর্টিং
একজন মার্চেন্ট হিসেবে, আপনাকে ট্যাক্স রিপোর্টিং সহ প্রযোজ্য সমস্ত নিয়মকানুন মেনে চলতে হবে। আপনার এক্তিয়ারের উপর নির্ভর করে, স্থানীয় কর কর্তৃপক্ষের কাছে আপনার বিক্রয়ের রিপোর্ট জমা দেওয়ার ক্ষেত্রে Shopify Payments-এরও প্রয়োজন হতে পারে।
আয়ারল্যান্ড ব্যতীত ইউরোপের স্টোরগুলোর জন্য Shopify Payments-এর ফিতে ভ্যালু-অ্যাডেড ট্যাক্স (ভ্যাট) অন্তর্ভুক্ত নয়। আপনার ভ্যাট রিটার্নে স্থানীয় প্রযোজ্য ট্যাক্স রেট অনুযায়ী ভ্যাটের হিসাব করার প্রয়োজন হতে পারে। এই তথ্য পেতে, আপনি জেনারেট করা একটি ইনভয়েস ডাউনলোড করতে পারেন অথবা আপনার লেনদেনের তথ্য সম্বলিত একটি ফাইল এক্সপোর্ট করতে পারেন।
আয়ারল্যান্ডের স্টোরগুলোর জন্য, Shopify Payments-এর ফি ছাড়াও অতিরিক্ত 23% ভ্যাট নেওয়া হয়।
জেনারেট করা একটি ইনভয়েস ডাউনলোড করুন
আপনার ট্যাক্স দাবির সাথে জমা দেওয়ার জন্য আপনি মাসিক ইনভয়েসগুলো ডাউনলোড করতে পারবেন। প্রতিটি ইনভয়েসে সেই মাসে আপনার স্টোরে করা সমস্ত অর্ডারের লেনদেনের ফিতে প্রদত্ত মোট ভ্যাটের পরিমাণ অন্তর্ভুক্ত থাকে। জেনারেট করা ইনভয়েসগুলোতে UTC টাইম জোন ব্যবহার করা হয়, যা হয়তো আপনার স্টোরের টাইম জোন থেকে আলাদা হতে পারে। আপনি যদি আপনার স্টোরের টাইম জোনের রিপোর্ট পেতে চান, তাহলে একটি CSV ফাইল হিসেবে আপনার স্টোরের লেনদেনের একটি তালিকা এক্সপোর্ট করতে পারবেন।
প্রতি মাসের ইনভয়েস পরবর্তী মাসের 5 তারিখে জেনারেট করা হয়। উদাহরণস্বরূপ, জুনের ইনভয়েস 5 জুলাই তারিখে জেনারেট করা হয়। কোনো মাসে যদি Shopify Payments-এর মাধ্যমে কোনো লেনদেন না হয়, তাহলে সেই মাসের জন্য কোনো ইনভয়েস জেনারেট করা হয় না।
ধাপ:
আপনার Shopify অ্যাডমিন থেকে ফাইন্যান্স > পেআউট-এ যান।
ট্যাক্স ফর্ম-এ ক্লিক করুন।
ট্যাক্স ডকুমেন্ট ডায়ালগে, আপনি যে ইনভয়েসটি ডাউনলোড করতে চান সেটির জন্য PDF ডাউনলোড করুন-এ ক্লিক করুন।
লেনদেন এক্সপোর্ট করুন
আপনি একটি CSV ফাইল হিসেবে আপনার স্টোরের লেনদেনের তালিকা এক্সপোর্ট করতে পারবেন। ইউরোপীয় মার্চেন্টদের ক্ষেত্রে CSV ফাইলে একটি ভ্যাটের কলাম অন্তর্ভুক্ত থাকে।
ধাপ:
আপনার Shopify অ্যাডমিন থেকে ফাইন্যান্স > পেআউট-এ যান।
লেনদেন-এ ক্লিক করুন।
এক্সপোর্ট করুন-এ ক্লিক করুন। আপনার ব্রাউজারে একটি CSV ফাইল ডাউনলোড হবে।
স্প্রেডশিট এডিটরে CSV ফাইলটি খুলুন। CSV ফাইলের শেষ কলামে প্রতিটি লেনদেনে সংগৃহীত ভ্যাটের পরিমাণ দেখা যায়।
আপনি মোট কত ভ্যাট সংগ্রহ করেছেন তা গণনা করতে SUM টুলটি ব্যবহার করুন।