স্পেনে Shopify Payments-এর জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ব্যক্তিগত তথ্যের প্রয়োজনীয়তা

স্পেনে Shopify Payments ব্যবহার করার আগে আপনাকে এমন প্রয়োজনীয়তাগুলি বুঝতে হবে যা নিয়মকানুনগুলি মেনে চলার জন্য ও আর্থিক অপরাধগুলি আটকানোর জন্য নির্ধারিত রয়েছে। কেন ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয় এবং কোন ধরনের ডকুমেন্টগুলি গ্রহণ করা হয় তা এই নিবন্ধে ব্যাখ্যা করা হয়েছে। পাশাপাশি আপনার ডকুমেন্টগুলি যাতে আবশ্যক শর্তগুলি পূরণ করে তা নিশ্চিত করার জন্য নির্দেশিকাও দেওয়া হয়েছে।

স্পেনে Shopify Payments ব্যবহার করার প্রয়োজনীয়তাগুলি

স্পেনে Shopify Payments ব্যবহার করার আগে আপনি নিম্নলিখিত প্রয়োজনীয়তাগুলি পূরণ করেছেন কিনা তা নিশ্চিত করুন:

  • যোগ্য ব্যবসার ধরণ: নির্দিষ্ট কিছু ধরণরে ব্যবসা ও পরিষেবার ক্ষেত্রে Shopify Payments ব্যবহার করার অনুমতি নেই। আপনার ব্যবসাটি যোগ্য কিনা তা নির্ধারণ করতে, Shopify Payments-এর পরিষেবার শর্তাবলি-তে স্পেনের জন্য দেওয়া নিষিদ্ধ ব্যবসার ধরণগুলির তালিকা দেখুন।
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজনীয়তা: Shopify Payments-এর সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কানেক্ট করার আগে, সেটিকে অবশ্যই নিম্নলিখিত প্রয়োজনীয়তাগুলি পূরণ করতে হবে:
    • ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অবশ্যই EUR মুদ্রায় হতে হবে।
    • ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অবশ্যই সিঙ্গেল ইউরো পেমেন্ট এরিয়া (SEPA) ট্রান্সফারের জন্য যোগ্য হতে হবে।
    • ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই একটি আন্তর্জাতিক ব্যাংক অ্যাকাউন্ট নম্বর (IBAN) থাকতে হবে যা এই দেশের কোডগুলির যে কোনো একটি দিয়ে শুরু হয়: AT, BE, BG, CH, CY, DE, DK, EE, ES, FI, FR, GB, GI, GR, HR, HU, IE, IT, LT, LU, LV, MT, NL, NO, PL, PT, RO, SE অথবা SI।

অসমর্থিত ব্যাঙ্ক অ্যাকাউন্টের ধরণ

নির্দিষ্ট কিছু ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট Shopify Payments-এর সাথে কাজ করে না। নিম্নলিখিত ধরনের অ্যাকাউন্টগুলি সমর্থিত নয়:

  • যে চেকিং অ্যাকাউন্টগুলিতে শুধুমাত্র ওয়্যার ট্রান্সফার গ্রহণ করা হয়: এই অ্যাকাউন্টগুলি Shopify Payments-এর সাথে কাজ করে না।
  • সেভিংস অ্যাকাউন্ট: Shopify Payments-এর পেআউটের জন্য সেভিংস অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না।
  • ফ্লেক্স-কারেন্সি অ্যাকাউন্ট: একই সাথে একাধিক মুদ্রা সমর্থন করে এমন অ্যাকাউন্টগুলি সমর্থিত নয়।
  • অর্থ স্থানান্তর পরিষেবা: ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো দেখতে এমন পরিষেবাগুলি, যেমন- কিছু ফিনটেক প্ল্যাটফর্ম, Shopify Payments-এর সাথে ব্যবহার করা যাবে না।

নন-Shopify ভার্চুয়াল অ্যাকাউন্টগুলি সমর্থিত হওয়া সত্ত্বেও এই অ্যাকাউন্টগুলির ক্ষেত্রে আপনার পেআউটের বেশি ব্যর্থতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে।

আপনার অ্যাকাউন্ট আপনার অঞ্চলের জন্য তালিকাভুক্ত ট্রান্সফারের ধরন গ্রহণ করতে পারে কি না, তা নিশ্চিত করতে আপনার ব্যাঙ্কের সাথে যোগাযোগ করুন।

তথ্য সংগ্রহের উদ্দেশ্য

স্পেনে আর্থিক অপরাধ প্রতিরোধের জন্য তৈরি প্রবিধানগুলো মেনে চলতে, Shopify এবং এর ব্যাংকিং পার্টনারদের আপনার এবং আপনার ব্যবসার বিষয়ে তথ্য সংগ্রহ ও যাচাই করতে হবে। যেহেতু স্থানীয় নিয়মকানুন এবং প্রবিধানগুলো পরিবর্তিত হয়, তাই আপনার Shopify Payments অ্যাকাউন্টের পুরো মেয়াদজুড়ে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য Shopify এবং এর ব্যাংকিং পার্টনাররা আপনার সাথে যোগাযোগ করতে পারে।

সংগৃহীত তথ্য ব্যবসার পরিচয়, ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের পরিচয় এবং উভয়ের মধ্যকার সম্পর্কের ধরন নিশ্চিত করতে ব্যবহৃত হয়।

Shopify কখনোই আপনাকে ফিজিক্যালি নথিপত্র মেইল করে না। যেকোনো গুরুত্বপূর্ণ নথিপত্র বা যোগাযোগ ইমেইল করা হয়, বা আপনার Shopify অ্যাডমিনের সেটিংস > ব্যবহারকারী পেজে স্টোরের মালিকের জন্য ডিজিটালভাবে উপলব্ধ করা হয়।

কীভাবে আপনার তথ্য গোপন ও নিরাপদ রাখা হয়, সে সম্পর্কে জানতে Shopify-এর গোপনীয়তা নীতি পর্যালোচনা করুন।

স্পেনে Shopify Payments চালু করার জন্য প্রয়োজনীয় ব্যক্তিগত এবং ব্যবসার তথ্য

আপনার ব্যবসার ধরন সঠিকভাবে শনাক্ত করা জরুরি, কারণ আপনাকে কী তথ্য প্রদান করতে হবে তা এর ওপর নির্ভর করে।

আপনি যদি কোনো সরকারি সংস্থার কাছে নিবন্ধিত না হয়ে থাকেন বা নিবন্ধিত হয়েও একক ব্যবসায়ী হিসেবে ব্যবসা পরিচালনা করেন, তবে ব্যবসার ধরন হিসেবে ব্যক্তি / একক ব্যবসায়ী বেছে নিন।

আপনি যদি নিজের ব্যবসা নিবন্ধন করে থাকেন এবং আপনার একটি ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (NIF) থাকে, তবে নিচের নির্দেশিকার ওপর ভিত্তি করে আপনার ব্যবসার ধরন বেছে নিন:

  • ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর আছে এমন পার্টনারশিপগুলোকে (SNC, S. Com.) ব্যবসার ধরন হিসেবে ইনকর্পোরেটেড পার্টনারশিপ বেছে নিতে হবে।
  • ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর আছে এমন অলাভজনক সংস্থাগুলোকে ব্যবসার ধরন হিসেবে ইনকর্পোরেটেড নন-প্রফিট বেছে নিতে হবে।
  • ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর আছে এমন অন্যান্য সব ব্যবসাকে ব্যবসার ধরন হিসেবে প্রাইভেট কর্পোরেশন বেছে নিতে হবে। সাধারণ উদাহরণ হলো SL, SLU এবং S. Coop।

আপনার যদি নিবন্ধিত ব্যবসা থাকে, কিন্তু ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর না থাকে, তবে নিচের নির্দেশিকার ওপর ভিত্তি করে আপনার ব্যবসার ধরন বেছে নিন:

  • ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর নেই এমন পার্টনারশিপগুলোকে (SC, CB) ব্যবসার ধরন হিসেবে আনইনকর্পোরেটেড পার্টনারশিপ বেছে নিতে হবে।
  • ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর নেই এমন অলাভজনক সংস্থা ও চ্যারিটিগুলোকে ব্যবসার ধরন হিসেবে আনইনকর্পোরেটেড নন-প্রফিট বেছে নিতে হবে।

কোন ব্যবসার ধরন বেছে নিতে হবে তা নিয়ে আপনি নিশ্চিত না হলে, সঠিক ব্যবসার ধরন বেছে নিতে সাহায্যের জন্য Shopify সহায়তার সাথে যোগাযোগ করুন।

ব্যক্তি / একক ব্যবসায়ী

ব্যক্তি হলো এমন একক মালিকানাধীন ব্যবসা, যা সরকারের কাছে নিবন্ধিত হয়নি এবং ব্যক্তিগতভাবে ব্যবসা পরিচালনা করছে। একক ব্যবসায়ী হলো এমন একক মালিকানাধীন ব্যবসা, যা তাদের ব্যক্তিগত তথ্যের অধীনে সরকারের কাছে নিবন্ধিত। উভয়ই স্পেনে বসবাসকারী একজন ব্যক্তির মালিকানাধীন এবং নিয়ন্ত্রিত ব্যবসা। এর মধ্যে ফ্রিল্যান্সার এবং স্ব-নিযুক্ত ক্ষুদ্র ব্যবসার পরিচালক অন্তর্ভুক্ত।

এই ব্যবসার ধরনগুলোকে একইভাবে বিবেচনা করা হয় এবং একই তথ্য প্রদান করতে হয়। ব্যক্তি এবং একক ব্যবসায়ীদের অবশ্যই নিচের তথ্য প্রদান করতে হবে:

  • আইনি নামের প্রথম ও শেষ অংশ: সরকার-প্রদত্ত নথিপত্রে থাকা আপনার পুরো আইনি নাম।
  • জন্ম তারিখ: আপনার জন্ম তারিখ।
  • ইমেইল ঠিকানা: একটি বৈধ ও চালু ইমেইল ঠিকানা।
  • ফোন নম্বর: একটি বৈধ ও চালু ফোন নম্বর।
  • স্পেনে আবাসিক ঠিকানা: নথিপত্রের সাথে হুবহু মিল থাকা আপনার বাড়ির ঠিকানা।

যদি আপনার তথ্য স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা না যায়, তবে আপনি পরিচয় যাচাইয়ের একটি অনুরোধ পাবেন। আপনার নাম, জন্ম তারিখ বা বাড়ির ঠিকানার মতো কোনো তথ্য ভুল হলে, আপনার অ্যাকাউন্টের তথ্য আপডেট করা উচিত।

তথ্য সঠিক হওয়ার পরও যদি আপনি যাচাইকরণের অনুরোধ পান, তবে আপনি নিচের যেকোনো একটি কাজ সম্পন্ন করে অনুরোধটির সমাধান করতে পারেন:

  • একটি বৈধ ফটো ID-সহ সেলফি তুলে আপনার পরিচয় নিশ্চিত করুন।
  • আলাদা পরিচয়ের প্রমাণ এবং ঠিকানার প্রমাণ সংক্রান্ত নথি আপনার Shopify অ্যাডমিনে আপলোড করুন।
    • আপনার নথির তথ্যের সাথে আপনার অ্যাকাউন্টে দেওয়া তথ্যের হুবহু মিল থাকতে হবে। প্রয়োজন হলে, আপনার নথির সাথে মিল রাখতে আপনার অ্যাকাউন্টের তথ্য আপডেট করুন।
প্রাইভেট কর্পোরেশন (SL, SLU, S. Coop)

প্রাইভেট কর্পোরেশন হলো এমন একটি ব্যবসা যার ইক্যুইটি শেয়ারহোল্ডারদের মালিকানাধীন শেয়ারে বিভক্ত। একটি কর্পোরেশনকে এর পরিচালনাকারীদের থেকে আলাদা নিজস্ব আইনি সত্তা হিসেবে বিবেচনা করা হয়। সাধারণত এদের একটি পরিচালনা পর্ষদও থাকে।

প্রাইভেট কর্পোরেশনগুলোকে অবশ্যই একজন সুবিধাভোগী মালিক বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাসম্পন্ন কোনো নির্বাহীকে তাদের অ্যাকাউন্ট প্রতিনিধি হিসেবে নিযুক্ত করতে হবে। অ্যাকাউন্ট প্রতিনিধিকে অবশ্যই নিচের তথ্যগুলো প্রদান করতে হবে:

  • আইনি নামের প্রথম ও শেষ অংশ: সরকার-প্রদত্ত নথিপত্রে থাকা আপনার পুরো আইনি নাম।
  • জন্ম তারিখ: আপনার জন্ম তারিখ।
  • ইমেইল ঠিকানা: একটি বৈধ ও চালু ইমেইল ঠিকানা।
  • ফোন নম্বর: একটি বৈধ ও চালু ফোন নম্বর।
  • আবাসিক ঠিকানা: নথিপত্রের সাথে হুবহু মিল থাকা আপনার বাড়ির ঠিকানা।
  • কাজের পদবি: ব্যবসায় আপনার বর্তমান কাজের পদবি।
  • ইক্যুইটি: প্রযোজ্য হলে, ব্যবসায় আপনার মালিকানায় থাকা ইক্যুইটির শতাংশ।

যদি আপনার তথ্য স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা না যায়, তবে আপনি পরিচয় যাচাইয়ের একটি অনুরোধ পাবেন। আপনার নাম, জন্ম তারিখ বা বাড়ির ঠিকানার মতো কোনো তথ্য ভুল হলে, আপনার অ্যাকাউন্টের তথ্য আপডেট করা উচিত।

তথ্য সঠিক হওয়ার পরও যদি আপনি যাচাইকরণের অনুরোধ পান, তবে আপনি নিচের যেকোনো একটি কাজ সম্পন্ন করে অনুরোধটির সমাধান করতে পারেন:

  • একটি বৈধ ফটো ID-সহ সেলফি তুলে আপনার পরিচয় নিশ্চিত করুন।
  • আলাদা পরিচয়ের প্রমাণ এবং ঠিকানার প্রমাণ সংক্রান্ত নথি আপনার Shopify অ্যাডমিনে আপলোড করুন।
    • আপনার নথির তথ্যের সাথে আপনার অ্যাকাউন্টে দেওয়া তথ্যের হুবহু মিল থাকতে হবে। প্রয়োজন হলে, আপনার নথির সাথে মিল রাখতে আপনার অ্যাকাউন্টের তথ্য আপডেট করুন।

প্রাইভেট কর্পোরেশনগুলোকে তাদের ব্যবসা সম্পর্কে নিচের বিবরণগুলোও দিতে হবে:

  • নিবন্ধিত ব্যবসার নাম: ট্যাক্স এজেন্সির রেজিস্ট্রিতে দেখানো ব্যবসার আইনি নাম।
  • ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (NIF): ট্যাক্স এজেন্সির রেজিস্ট্রিতে দেখানো ব্যবসার NIF।
  • ভ্যাট নম্বর: প্রযোজ্য হলে, আপনার ভ্যাট নিবন্ধন নম্বর।
  • ব্যবসার ফোন নম্বর: ব্যবসার সাথে যোগাযোগের একটি চালু ফোন নম্বর।
  • ব্যবসার ঠিকানা: ট্যাক্স এজেন্সির রেজিস্ট্রিতে দেখানো ব্যবসার আনুষ্ঠানিক নিবন্ধিত ঠিকানা।

স্পেনের সরকারি রেজিস্ট্রির সাথে আপনার তথ্য মিলিয়ে দেখে Shopify-এর ব্যাংকিং পার্টনাররা তা যাচাই করে। কেস, বিরামচিহ্ন এবং প্রতীকের দিকে বিশেষ মনোযোগ দিন।

ব্যবসা সম্পর্কে আপনার দেওয়া তথ্য যাচাই করা সম্ভব না হলে, আপনাকে ব্যবসার যাচাইকরণ নথি প্রদান করতে হতে পারে। এই নথি দেওয়ার সময়, নিশ্চিত করুন যে আপনার অ্যাকাউন্টে তালিকাভুক্ত নিবন্ধিত নাম, ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর এবং ব্যবসার ঠিকানা যেন নথির তথ্যের সাথে হুবহু মিলে যায়। নথির সাথে মিল রাখতে আপনার অ্যাকাউন্টের তথ্য আপডেট করুন। গ্রহণযোগ্য ব্যবসার নথিপত্রের তালিকা পর্যালোচনা করুন।

আপনাকে অতিরিক্ত হিসেবে অন্যান্য এমন ব্যক্তিদের তালিকাভুক্ত করতে হবে, যারা ব্যবসার সুবিধাভোগী মালিক। তাদের নাম, জন্ম তারিখ এবং বাড়ির ঠিকানা যেন তাদের সরকারি নথিতে দেওয়া তথ্যের সাথে হুবহু মিলে যায় তা নিশ্চিত করুন। যদি তাদের পরিচয় স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা না যায়, তবে তাদের ফটো ID বা ঠিকানার প্রমাণ প্রদান করতে হতে পারে।

আপনার দেওয়া মালিকদের তথ্যের সাথে সরকারি ব্যবসায়িক রেজিস্ট্রিতে তালিকাভুক্ত মালিকদের তথ্যের মিল থাকতে হবে। যদি কোনো অমিল ধরা পড়ে, তবে আপনাকে "সাইন করুন" বাটনে ক্লিক করে প্রত্যয়ন প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হবে অথবা একটি মালিকানার প্রমাণ সংক্রান্ত নথি প্রদান করতে বলা হবে। ম্যানুয়ালি নথি জমা দেওয়ার চেয়ে প্রত্যয়নে সাইন করলে সফল হওয়ার হার বেশি থাকে, তবে আপনি যদি নথি জমা দিতে চান, তবে নিশ্চিত করুন যে আপনার অ্যাকাউন্টে তালিকাভুক্ত মালিকদের নামের সাথে আপনার নথিতে থাকা মালিকদের নামের হুবহু মিল রয়েছে। প্রয়োজনে আপনার নথির সাথে মিল রাখতে আপনার অ্যাকাউন্টের তথ্য আপডেট করুন। আপনার ব্যবসার সম্পূর্ণ বা আংশিক মালিকানা যদি কোনো হোল্ডিং কোম্পানির হয়, তবে যাচাইকরণ সম্পন্ন করতে প্রত্যয়নে সাইন করুন।

আপনার ব্যবসার কোনো মালিক না থাকলে, আপনাকে একটি প্রত্যয়নে সাইন করতে বা এর বদলে পরিচালকদের নিশ্চিত করার জন্য একটি নথি প্রদান করতে বলা হবে। আপনি যদি নথি জমা দিতে চান, তবে নিশ্চিত করুন যে আপনার অ্যাকাউন্টে তালিকাভুক্ত পরিচালকদের নামের সাথে আপনার নথিতে থাকা পরিচালকদের নামের হুবহু মিল রয়েছে। প্রয়োজনে আপনার নথির সাথে মিল রাখতে আপনার অ্যাকাউন্টের তথ্য আপডেট করুন।

ইনকর্পোরেটেড পার্টনারশিপ (SNC, S. Com.)

ইনকর্পোরেটেড পার্টনারশিপ হলো কমপক্ষে দুজন পার্টনারের মালিকানাধীন একটি ব্যবসা, যারা বাণিজ্যিক কার্যক্রমের জন্য নিবন্ধিত হয়েছেন এবং একটি ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর পেয়েছেন। ইনকর্পোরেটেড পার্টনারশিপের ইক্যুইটি থাকে এবং পার্টনারশিপের একটি নিজস্ব সত্তা রয়েছে, যা মালিকদের থেকে আলাদা।

ইনকর্পোরেটেড পার্টনারশিপগুলোকে অবশ্যই তাদের Shopify Payments অ্যাকাউন্টের প্রতিনিধি হিসেবে কোনো মালিক বা পার্টনারকে মনোনীত করতে হবে। অ্যাকাউন্ট প্রতিনিধিকে অবশ্যই নিম্নলিখিত তথ্য প্রদান করতে হবে:

  • আইনি নামের প্রথম ও শেষ অংশ: সরকার-প্রদত্ত নথিপত্রে থাকা আপনার পুরো আইনি নাম।
  • জন্ম তারিখ: আপনার জন্ম তারিখ।
  • ইমেইল ঠিকানা: একটি বৈধ ও চালু ইমেইল ঠিকানা।
  • ফোন নম্বর: একটি বৈধ ও চালু ফোন নম্বর।
  • আবাসিক ঠিকানা: নথিপত্রের সাথে হুবহু মিল থাকা আপনার বাড়ির ঠিকানা।
  • কাজের পদবি: ব্যবসায় আপনার বর্তমান কাজের পদবি।
  • ইক্যুইটি: প্রযোজ্য হলে, ব্যবসায় আপনার মালিকানায় থাকা ইক্যুইটির শতাংশ।

যদি আপনার তথ্য স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা না যায়, তবে আপনি পরিচয় যাচাইয়ের একটি অনুরোধ পাবেন। আপনার নাম, জন্ম তারিখ বা বাড়ির ঠিকানার মতো কোনো তথ্য ভুল হলে, আপনার অ্যাকাউন্টের তথ্য আপডেট করা উচিত।

তথ্য সঠিক হওয়ার পরও যদি আপনি যাচাইকরণের অনুরোধ পান, তবে আপনি নিচের যেকোনো একটি কাজ সম্পন্ন করে অনুরোধটির সমাধান করতে পারেন:

  • একটি বৈধ ফটো ID-সহ সেলফি তুলে আপনার পরিচয় নিশ্চিত করুন।
  • আলাদা পরিচয়ের প্রমাণ এবং ঠিকানার প্রমাণ সংক্রান্ত নথি আপনার Shopify অ্যাডমিনে আপলোড করুন।
    • আপনার নথির তথ্যের সাথে আপনার অ্যাকাউন্টে দেওয়া তথ্যের হুবহু মিল থাকতে হবে। প্রয়োজন হলে, আপনার নথির সাথে মিল রাখতে আপনার অ্যাকাউন্টের তথ্য আপডেট করুন।

ইনকর্পোরেটেড পার্টনারশিপগুলোর তাদের ব্যবসা সম্পর্কে নিম্নলিখিত বিবরণগুলোও প্রদান করতে হবে:

  • নিবন্ধিত ব্যবসার নাম: ট্যাক্স এজেন্সির রেজিস্ট্রিতে দেখানো ব্যবসার আইনি নাম।
  • ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (NIF): ট্যাক্স এজেন্সির রেজিস্ট্রিতে দেখানো ব্যবসার NIF।
  • ভ্যাট নম্বর: প্রযোজ্য হলে, আপনার ভ্যাট নিবন্ধন নম্বর।
  • ব্যবসার ফোন নম্বর: ব্যবসার সাথে যোগাযোগের একটি চালু ফোন নম্বর।
  • ব্যবসার ঠিকানা: ট্যাক্স এজেন্সির রেজিস্ট্রিতে দেখানো ব্যবসার আনুষ্ঠানিক নিবন্ধিত ঠিকানা।

স্পেনের সরকারি রেজিস্ট্রির সাথে আপনার তথ্য মিলিয়ে দেখে Shopify-এর ব্যাংকিং পার্টনাররা তা যাচাই করে। কেস, বিরামচিহ্ন এবং প্রতীকের দিকে বিশেষ মনোযোগ দিন।

ব্যবসা সম্পর্কে আপনার দেওয়া তথ্য যাচাই করা সম্ভব না হলে, আপনাকে ব্যবসার যাচাইকরণ নথি প্রদান করতে হতে পারে। এই নথি দেওয়ার সময়, নিশ্চিত করুন যে আপনার অ্যাকাউন্টে তালিকাভুক্ত নিবন্ধিত নাম, ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর এবং ব্যবসার ঠিকানা যেন নথির তথ্যের সাথে হুবহু মিলে যায়। নথির সাথে মিল রাখতে আপনার অ্যাকাউন্টের তথ্য আপডেট করুন। গ্রহণযোগ্য ব্যবসার নথিপত্রের তালিকা পর্যালোচনা করুন।

আপনাকে অতিরিক্ত হিসেবে অন্যান্য এমন ব্যক্তিদের তালিকাভুক্ত করতে হবে, যারা ব্যবসার সুবিধাভোগী মালিক। তাদের নাম, জন্ম তারিখ এবং বাড়ির ঠিকানা যেন তাদের সরকারি নথিতে দেওয়া তথ্যের সাথে হুবহু মিলে যায় তা নিশ্চিত করুন। যদি তাদের পরিচয় স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা না যায়, তবে তাদের ফটো ID বা ঠিকানার প্রমাণ প্রদান করতে হতে পারে।

আপনার দেওয়া মালিকদের তথ্যের সাথে সরকারি ব্যবসায়িক রেজিস্ট্রিতে তালিকাভুক্ত মালিকদের তথ্যের মিল থাকতে হবে। যদি কোনো অমিল ধরা পড়ে, তবে আপনাকে "সাইন করুন" বাটনে ক্লিক করে প্রত্যয়ন প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হবে অথবা একটি মালিকানার প্রমাণ সংক্রান্ত নথি প্রদান করতে বলা হবে। ম্যানুয়ালি নথি জমা দেওয়ার চেয়ে প্রত্যয়নে সাইন করলে সফল হওয়ার হার বেশি থাকে, তবে আপনি যদি নথি জমা দিতে চান, তবে নিশ্চিত করুন যে আপনার অ্যাকাউন্টে তালিকাভুক্ত মালিকদের নামের সাথে আপনার নথিতে থাকা মালিকদের নামের হুবহু মিল রয়েছে। প্রয়োজনে আপনার নথির সাথে মিল রাখতে আপনার অ্যাকাউন্টের তথ্য আপডেট করুন। আপনার ব্যবসার সম্পূর্ণ বা আংশিক মালিকানা যদি কোনো হোল্ডিং কোম্পানির হয়, তবে যাচাইকরণ সম্পন্ন করতে প্রত্যয়নে সাইন করুন।

আনইনকর্পোরেটেড পার্টনারশিপ (SC, CB)

আনইনকর্পোরেটেড পার্টনারশিপ হলো এমন একটি ব্যবসা যার মালিক কমপক্ষে দুজন পার্টনার, যারা ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বরের জন্য নিবন্ধন করেননি, কিন্তু তাদের একটি পার্টনারশিপ চুক্তি আছে। এক্ষেত্রে মালিকদের আইনি সত্তা হিসেবে বিবেচনা করা হয় এবং ব্যবসাটি কোনো আলাদা সত্তা নয়।

আনইনকর্পোরেটেড পার্টনারশিপগুলোকে অবশ্যই তাদের Shopify Payments অ্যাকাউন্টের প্রতিনিধি হিসেবে কোনো মালিককে মনোনীত করতে হবে। অ্যাকাউন্ট প্রতিনিধিকে অবশ্যই নিম্নলিখিত তথ্য প্রদান করতে হবে:

  • আইনি নামের প্রথম ও শেষ অংশ: সরকার-প্রদত্ত নথিপত্রে থাকা আপনার পুরো আইনি নাম।
  • জন্ম তারিখ: আপনার জন্ম তারিখ।
  • ইমেইল ঠিকানা: একটি বৈধ ও চালু ইমেইল ঠিকানা।
  • ফোন নম্বর: একটি বৈধ ও চালু ফোন নম্বর।
  • আবাসিক ঠিকানা: নথিপত্রের সাথে হুবহু মিল থাকা আপনার বাড়ির ঠিকানা।
  • কাজের পদবি: ব্যবসায় আপনার বর্তমান কাজের পদবি।
  • ইক্যুইটি: প্রযোজ্য হলে, ব্যবসায় আপনার মালিকানায় থাকা ইক্যুইটির শতাংশ।

যদি আপনার তথ্য স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা না যায়, তবে আপনি পরিচয় যাচাইয়ের একটি অনুরোধ পাবেন। আপনার নাম, জন্ম তারিখ বা বাড়ির ঠিকানার মতো কোনো তথ্য ভুল হলে, আপনার অ্যাকাউন্টের তথ্য আপডেট করা উচিত।

তথ্য সঠিক হওয়ার পরও যদি আপনি যাচাইকরণের অনুরোধ পান, তবে আপনি নিচের যেকোনো একটি কাজ সম্পন্ন করে অনুরোধটির সমাধান করতে পারেন:

  • একটি বৈধ ফটো ID-সহ সেলফি তুলে আপনার পরিচয় নিশ্চিত করুন।
  • আলাদা পরিচয়ের প্রমাণ এবং ঠিকানার প্রমাণ সংক্রান্ত নথি আপনার Shopify অ্যাডমিনে আপলোড করুন।
    • আপনার নথির তথ্যের সাথে আপনার অ্যাকাউন্টে দেওয়া তথ্যের হুবহু মিল থাকতে হবে। প্রয়োজন হলে, আপনার নথির সাথে মিল রাখতে আপনার অ্যাকাউন্টের তথ্য আপডেট করুন।

আনইনকর্পোরেটেড পার্টনারশিপগুলোর তাদের ব্যবসা সম্পর্কে নিম্নলিখিত বিবরণগুলোও প্রদান করতে হবে:

  • নিবন্ধিত ব্যবসার নাম: নথিপত্রে দেখানো ব্যবসার আইনি নাম।
  • ভ্যাট নম্বর: প্রযোজ্য হলে, আপনার ভ্যাট নিবন্ধন নম্বর।
  • ব্যবসার ফোন নম্বর: ব্যবসার সাথে যোগাযোগের একটি চালু ফোন নম্বর।
  • ব্যবসার ঠিকানা: নথিপত্রে দেখানো ব্যবসার অফিসিয়াল নিবন্ধিত ঠিকানা।

স্পেনের সরকারি রেজিস্ট্রির সাথে আপনার তথ্য মিলিয়ে দেখে Shopify-এর ব্যাংকিং পার্টনাররা তা যাচাই করে। কেস, বিরামচিহ্ন এবং প্রতীকের দিকে বিশেষ মনোযোগ দিন।

আপনি ব্যবসা সম্পর্কে যে তথ্য প্রদান করেছেন তা যাচাই করা সম্ভব না হলে, আপনাকে ব্যবসার যাচাইকরণ নথিপত্র প্রদান করতে হতে পারে। এই নথি প্রদান করার সময়, নিশ্চিত করুন যে আপনার অ্যাকাউন্টে তালিকাভুক্ত নিবন্ধিত নাম এবং ব্যবসার ঠিকানা নথির তথ্যের সাথে হুবহু মিলে যায়। নথির সাথে মেলাতে আপনার অ্যাকাউন্টের তথ্য আপডেট করুন। গ্রহণযোগ্য ব্যবসার নথিপত্রের তালিকা পর্যালোচনা করুন।

আপনাকে অতিরিক্ত হিসেবে অন্যান্য এমন ব্যক্তিদের তালিকাভুক্ত করতে হবে, যারা ব্যবসার সুবিধাভোগী মালিক। তাদের নাম, জন্ম তারিখ এবং বাড়ির ঠিকানা যেন তাদের সরকারি নথিতে দেওয়া তথ্যের সাথে হুবহু মিলে যায় তা নিশ্চিত করুন। যদি তাদের পরিচয় স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা না যায়, তবে তাদের ফটো ID বা ঠিকানার প্রমাণ প্রদান করতে হতে পারে।

আপনার দেওয়া মালিকদের তথ্যের সাথে সরকারি ব্যবসায়িক রেজিস্ট্রিতে তালিকাভুক্ত মালিকদের তথ্যের মিল থাকতে হবে। যদি কোনো অমিল ধরা পড়ে, তবে আপনাকে "সাইন করুন" বাটনে ক্লিক করে প্রত্যয়ন প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হবে অথবা একটি মালিকানার প্রমাণ সংক্রান্ত নথি প্রদান করতে বলা হবে। ম্যানুয়ালি নথি জমা দেওয়ার চেয়ে প্রত্যয়নে সাইন করলে সফল হওয়ার হার বেশি থাকে, তবে আপনি যদি নথি জমা দিতে চান, তবে নিশ্চিত করুন যে আপনার অ্যাকাউন্টে তালিকাভুক্ত মালিকদের নামের সাথে আপনার নথিতে থাকা মালিকদের নামের হুবহু মিল রয়েছে। প্রয়োজনে আপনার নথির সাথে মিল রাখতে আপনার অ্যাকাউন্টের তথ্য আপডেট করুন। আপনার ব্যবসার সম্পূর্ণ বা আংশিক মালিকানা যদি কোনো হোল্ডিং কোম্পানির হয়, তবে যাচাইকরণ সম্পন্ন করতে প্রত্যয়নে সাইন করুন।

ইনকর্পোরেটেড অলাভজনক প্রতিষ্ঠান

অলাভজনক প্রতিষ্ঠান (NPO) হলো এমন একটি সত্তা যা এর শেয়ারহোল্ডারদের জন্য মুনাফা তৈরি করা ছাড়া অন্য উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। এর প্রাথমিক উদ্দেশ্য হলো জনসাধারণ বা সম্প্রদায়ের সুবিধার্থে কাজ করা। ইনকর্পোরেটেড অলাভজনক প্রতিষ্ঠানগুলো বাণিজ্যিক উদ্দেশ্যে নিবন্ধিত হয়েছে এবং একটি ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর পেয়েছে।

ইনকর্পোরেটেড অলাভজনক প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই কোনো পরিচালক বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাসম্পন্ন কোনো নির্বাহীকে তাদের অ্যাকাউন্ট প্রতিনিধি হিসেবে নিয়োগ করতে হবে। অ্যাকাউন্ট প্রতিনিধিকে অবশ্যই নিম্নলিখিত তথ্য প্রদান করতে হবে:

  • আইনি নামের প্রথম ও শেষ অংশ: সরকার-প্রদত্ত নথিপত্রে থাকা আপনার পুরো আইনি নাম।
  • জন্ম তারিখ: আপনার জন্ম তারিখ।
  • ইমেইল ঠিকানা: একটি বৈধ ও চালু ইমেইল ঠিকানা।
  • ফোন নম্বর: একটি বৈধ ও চালু ফোন নম্বর।
  • আবাসিক ঠিকানা: নথিপত্রের সাথে হুবহু মিল থাকা আপনার বাড়ির ঠিকানা।
  • কাজের পদবি: ব্যবসায় আপনার বর্তমান কাজের পদবি।
  • ইক্যুইটি: প্রযোজ্য হলে, ব্যবসায় আপনার মালিকানায় থাকা ইক্যুইটির শতাংশ।

যদি আপনার তথ্য স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা না যায়, তবে আপনি পরিচয় যাচাইয়ের একটি অনুরোধ পাবেন। আপনার নাম, জন্ম তারিখ বা বাড়ির ঠিকানার মতো কোনো তথ্য ভুল হলে, আপনার অ্যাকাউন্টের তথ্য আপডেট করা উচিত।

তথ্য সঠিক হওয়ার পরও যদি আপনি যাচাইকরণের অনুরোধ পান, তবে আপনি নিচের যেকোনো একটি কাজ সম্পন্ন করে অনুরোধটির সমাধান করতে পারেন:

  • একটি বৈধ ফটো ID-সহ সেলফি তুলে আপনার পরিচয় নিশ্চিত করুন।
  • আলাদা পরিচয়ের প্রমাণ এবং ঠিকানার প্রমাণ সংক্রান্ত নথি আপনার Shopify অ্যাডমিনে আপলোড করুন।
    • আপনার নথির তথ্যের সাথে আপনার অ্যাকাউন্টে দেওয়া তথ্যের হুবহু মিল থাকতে হবে। প্রয়োজন হলে, আপনার নথির সাথে মিল রাখতে আপনার অ্যাকাউন্টের তথ্য আপডেট করুন।

ইনকর্পোরেটেড অলাভজনক প্রতিষ্ঠানগুলোর তাদের ব্যবসা সম্পর্কে নিম্নলিখিত বিবরণগুলোও প্রদান করতে হবে:

  • নিবন্ধিত ব্যবসার নাম: ট্যাক্স এজেন্সির রেজিস্ট্রিতে দেখানো ব্যবসার আইনি নাম।
  • ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (NIF): ট্যাক্স এজেন্সির রেজিস্ট্রিতে দেখানো ব্যবসার NIF।
  • ভ্যাট নম্বর: প্রযোজ্য হলে, আপনার ভ্যাট নিবন্ধন নম্বর।
  • ব্যবসার ফোন নম্বর: ব্যবসার সাথে যোগাযোগের একটি চালু ফোন নম্বর।
  • ব্যবসার ঠিকানা: ট্যাক্স এজেন্সির রেজিস্ট্রিতে দেখানো ব্যবসার আনুষ্ঠানিক নিবন্ধিত ঠিকানা।

স্পেনের সরকারি রেজিস্ট্রির সাথে আপনার তথ্য মিলিয়ে দেখে Shopify-এর ব্যাংকিং পার্টনাররা তা যাচাই করে। কেস, বিরামচিহ্ন এবং প্রতীকের দিকে বিশেষ মনোযোগ দিন।

ব্যবসা সম্পর্কে আপনার দেওয়া তথ্য যাচাই করা সম্ভব না হলে, আপনাকে ব্যবসার যাচাইকরণ নথি প্রদান করতে হতে পারে। এই নথি দেওয়ার সময়, নিশ্চিত করুন যে আপনার অ্যাকাউন্টে তালিকাভুক্ত নিবন্ধিত নাম, ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর এবং ব্যবসার ঠিকানা যেন নথির তথ্যের সাথে হুবহু মিলে যায়। নথির সাথে মিল রাখতে আপনার অ্যাকাউন্টের তথ্য আপডেট করুন। গ্রহণযোগ্য ব্যবসার নথিপত্রের তালিকা পর্যালোচনা করুন।

এছাড়াও আপনার পরিচালনা পর্ষদে থাকা বা মূল সিদ্ধান্ত গ্রহণকারী অন্য যেকোনো ব্যক্তিকে তালিকাভুক্ত করতে হবে। নিশ্চিত করুন যে আপনি তাদের সরকারি নথিতে দেখানো নাম, জন্মতারিখ এবং বাড়ির ঠিকানা হুবহু লিখেছেন। তাদের পরিচয় স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা না গেলে, তাদের সচিত্র ID বা ঠিকানার প্রমাণ প্রদান করতে হতে পারে।

আপনি যে পরিচালকদের তথ্য প্রদান করবেন তা অবশ্যই আপনার সরকারের বিজনেস রেজিস্ট্রিতে তালিকাভুক্ত পরিচালকদের তথ্যের সাথে মিলতে হবে। কোনো অমিল পাওয়া গেলে, আপনাকে "স্বাক্ষর করুন" বাটনে ক্লিক করে প্রত্যয়ন প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হবে, অথবা পরিচালনার প্রমাণের নথি প্রদান করতে বলা হবে। ম্যানুয়ালি নথিপত্র জমা দেওয়ার চেয়ে প্রত্যয়নে স্বাক্ষর করার সাফল্যের হার বেশি, তবে আপনি যদি নথি জমা দিতে চান, তাহলে নিশ্চিত করুন যে আপনার অ্যাকাউন্টে তালিকাভুক্ত পরিচালকদের নামের সাথে আপনার নথিতে তালিকাভুক্ত পরিচালকদের নাম হুবহু মিলে যায়। প্রয়োজনে, নথির সাথে মেলাতে আপনার অ্যাকাউন্টের তথ্য আপডেট করুন।

আনইনকর্পোরেটেড অলাভজনক প্রতিষ্ঠান

অলাভজনক প্রতিষ্ঠান (NPO) হলো এমন একটি সত্তা যা এর শেয়ারহোল্ডারদের জন্য মুনাফা তৈরি করা ছাড়া অন্য উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। এর প্রাথমিক উদ্দেশ্য হলো জনসাধারণ বা সম্প্রদায়ের সুবিধার্থে কাজ করা। একটি আনইনকর্পোরেটেড অলাভজনক প্রতিষ্ঠানের কোনো ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর থাকে না, তবে এটি স্থানীয় আদালতে নিবন্ধিত এবং এর অলাভজনক মর্যাদা রয়েছে।

আনইনকর্পোরেটেড অলাভজনক প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই মূল সিদ্ধান্ত গ্রহণকারী বা সংগঠককে তাদের অ্যাকাউন্ট প্রতিনিধি হিসেবে নিয়োগ করতে হবে এবং সেই ব্যক্তিকে নির্বাহী হিসেবে চিহ্নিত করতে হবে। অ্যাকাউন্ট প্রতিনিধিকে অবশ্যই নিম্নলিখিত তথ্য প্রদান করতে হবে:

  • আইনি নামের প্রথম ও শেষ অংশ: সরকার-প্রদত্ত নথিপত্রে থাকা আপনার পুরো আইনি নাম।
  • জন্ম তারিখ: আপনার জন্ম তারিখ।
  • ইমেইল ঠিকানা: একটি বৈধ ও চালু ইমেইল ঠিকানা।
  • ফোন নম্বর: একটি বৈধ ও চালু ফোন নম্বর।
  • আবাসিক ঠিকানা: নথিপত্রের সাথে হুবহু মিল থাকা আপনার বাড়ির ঠিকানা।
  • কাজের পদবি: ব্যবসায় আপনার বর্তমান কাজের পদবি।
  • ইক্যুইটি: প্রযোজ্য হলে, ব্যবসায় আপনার মালিকানায় থাকা ইক্যুইটির শতাংশ।

যদি আপনার তথ্য স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা না যায়, তবে আপনি পরিচয় যাচাইয়ের একটি অনুরোধ পাবেন। আপনার নাম, জন্ম তারিখ বা বাড়ির ঠিকানার মতো কোনো তথ্য ভুল হলে, আপনার অ্যাকাউন্টের তথ্য আপডেট করা উচিত।

তথ্য সঠিক হওয়ার পরও যদি আপনি যাচাইকরণের অনুরোধ পান, তবে আপনি নিচের যেকোনো একটি কাজ সম্পন্ন করে অনুরোধটির সমাধান করতে পারেন:

  • একটি বৈধ ফটো ID-সহ সেলফি তুলে আপনার পরিচয় নিশ্চিত করুন।
  • আলাদা পরিচয়ের প্রমাণ এবং ঠিকানার প্রমাণ সংক্রান্ত নথি আপনার Shopify অ্যাডমিনে আপলোড করুন।
    • আপনার নথির তথ্যের সাথে আপনার অ্যাকাউন্টে দেওয়া তথ্যের হুবহু মিল থাকতে হবে। প্রয়োজন হলে, আপনার নথির সাথে মিল রাখতে আপনার অ্যাকাউন্টের তথ্য আপডেট করুন।

আনইনকর্পোরেটেড অলাভজনক প্রতিষ্ঠানগুলোর তাদের ব্যবসা সম্পর্কে নিম্নলিখিত বিবরণগুলোও প্রদান করতে হবে:

  • নিবন্ধিত ব্যবসার নাম: নথিপত্রে দেখানো ব্যবসার আইনি নাম।
  • ভ্যাট নম্বর: প্রযোজ্য হলে, আপনার ভ্যাট নিবন্ধন নম্বর।
  • ব্যবসার ফোন নম্বর: ব্যবসার সাথে যোগাযোগের একটি চালু ফোন নম্বর।
  • ব্যবসার ঠিকানা: নথিপত্রে দেখানো ব্যবসার অফিসিয়াল নিবন্ধিত ঠিকানা।

স্পেনের সরকারি রেজিস্ট্রির সাথে আপনার তথ্য মিলিয়ে দেখে Shopify-এর ব্যাংকিং পার্টনাররা তা যাচাই করে। কেস, বিরামচিহ্ন এবং প্রতীকের দিকে বিশেষ মনোযোগ দিন।

আপনি ব্যবসা সম্পর্কে যে তথ্য প্রদান করেছেন তা যাচাই করা সম্ভব না হলে, আপনাকে ব্যবসার যাচাইকরণ নথিপত্র প্রদান করতে হতে পারে। এই নথি প্রদান করার সময়, নিশ্চিত করুন যে আপনার অ্যাকাউন্টে তালিকাভুক্ত নিবন্ধিত নাম এবং ব্যবসার ঠিকানা নথির তথ্যের সাথে হুবহু মিলে যায়। নথির সাথে মেলাতে আপনার অ্যাকাউন্টের তথ্য আপডেট করুন। গ্রহণযোগ্য ব্যবসার নথিপত্রের তালিকা পর্যালোচনা করুন।

এছাড়াও আপনার পরিচালনা পর্ষদে থাকা বা মূল সিদ্ধান্ত গ্রহণকারী অন্য যেকোনো ব্যক্তিকে তালিকাভুক্ত করতে হবে। নিশ্চিত করুন যে আপনি তাদের সরকারি নথিতে দেখানো নাম, জন্মতারিখ এবং বাড়ির ঠিকানা হুবহু লিখেছেন। তাদের পরিচয় স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা না গেলে, তাদের সচিত্র ID বা ঠিকানার প্রমাণ প্রদান করতে হতে পারে।

আপনি যে পরিচালকদের তথ্য প্রদান করবেন তা অবশ্যই আপনার সরকারের বিজনেস রেজিস্ট্রিতে তালিকাভুক্ত পরিচালকদের তথ্যের সাথে মিলতে হবে। কোনো অমিল পাওয়া গেলে, আপনাকে "স্বাক্ষর করুন" বাটনে ক্লিক করে প্রত্যয়ন প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হবে, অথবা পরিচালনার প্রমাণের নথি প্রদান করতে বলা হবে। ম্যানুয়ালি নথিপত্র জমা দেওয়ার চেয়ে প্রত্যয়নে স্বাক্ষর করার সাফল্যের হার বেশি, তবে আপনি যদি নথি জমা দিতে চান, তাহলে নিশ্চিত করুন যে আপনার অ্যাকাউন্টে তালিকাভুক্ত পরিচালকদের নামের সাথে আপনার নথিতে তালিকাভুক্ত পরিচালকদের নাম হুবহু মিলে যায়। প্রয়োজনে, নথির সাথে মেলাতে আপনার অ্যাকাউন্টের তথ্য আপডেট করুন।

গ্রহণযোগ্য নথির ধরন

এই বিভাগে আপনার পরিচয় এবং ব্যবসার বিবরণ যাচাই করার জন্য আপনি কোন নথিপত্রগুলো ব্যবহার করতে পারবেন তা ব্যাখ্যা করা হয়েছে।

পরিচয়ের নথিপত্র

নিম্নলিখিত নথিপত্রগুলো পরিচয়ের প্রমাণ হিসেবে গ্রহণ করা হয়। আপনার প্রদান করা পরিচয়পত্রে দেখানো তথ্যের সাথে মেলাতে আপনার Shopify Payments অ্যাকাউন্টের নাম ও জন্মতারিখ আপডেট করতে হবে। নথিপত্রগুলো অবশ্যই বৈধ হতে হবে এবং মেয়াদ উত্তীর্ণ হওয়া যাবে না।

  • পাসপোর্ট
  • ড্রাইভিং লাইসেন্স
  • ন্যাশনাল ID - সামনের এবং পেছনের অংশের ছবি প্রয়োজন।
  • রেসিডেন্ট পারমিট ID
  • দীর্ঘমেয়াদী রেসিডেন্স কার্ড - সামনের এবং পেছনের অংশের ছবি প্রয়োজন।

ঠিকানার নথিপত্র

আপনার প্রদান করা ঠিকানার নথিপত্রে দেখানো তথ্যের সাথে মেলাতে আপনার Shopify Payments অ্যাকাউন্টের নাম ও ঠিকানা আপডেট করতে হবে। নিম্নলিখিত নথিপত্রগুলো ঠিকানার প্রমাণ হিসেবে গ্রহণ করা হয়:

  • ইউটিলিটি বিল (গত ৬ মাসের তারিখযুক্ত)
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট (গত ৬ মাসের তারিখযুক্ত)
  • মোবাইল ফোনের ইনভয়েস (গত ৬ মাসের তারিখযুক্ত)
  • Certificado de residencia (রেসিডেন্স সার্টিফিকেট)

ব্যবসার যাচাইকরণের নথিপত্র

ব্যবসার যাচাইকরণের জন্য নিম্নলিখিত নথিপত্রগুলো গ্রহণ করা হয়। এগুলোতে আপনার ব্যবসার আইনি সত্তার নাম, ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর এবং ঠিকানা স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। আপনার প্রদান করা নথিপত্রে দেখানো তথ্যের সাথে মেলাতে আপনার Shopify Payments অ্যাকাউন্টের বিবরণ আপডেট করতে হবে।

  • Documento acreditativo del NIF (NIF-এর নথি)
  • Escritura de constitución (কোম্পানি নিবন্ধনের সার্টিফিকেট)
  • ভ্যাট নিবন্ধন

মালিকানার নথিপত্র

নিম্নলিখিত নথিপত্রগুলো মালিকানা বা পরিচালনার প্রমাণ হিসেবে গ্রহণ করা হয়, যদি সেগুলোতে আপনার ব্যবসার আইনি সত্তার নাম এবং আপনার ব্যবসার মালিক বা পরিচালকদের সম্পূর্ণ নাম দেখানো হয়:

  • Libro de Registro de Accionistas (শেয়ারহোল্ডার রেজিস্টার)
  • Registro de Titulares Reales (চূড়ান্ত সুবিধাভোগী মালিকের রেজিস্টার)
  • Escritura de Constitución (আর্টিকেলস অফ ইনকর্পোরেশন)
  • Informe Anual (বার্ষিক রিপোর্ট)
  • Declaración Anual (বার্ষিক রিটার্ন)

আপনার নথিপত্রে তালিকাভুক্ত প্রত্যেক সুবিধাভোগী মালিককে আপনার Shopify Payments অ্যাকাউন্টেও তালিকাভুক্ত থাকতে হবে এবং তাদের "মালিক" ভূমিকা অর্পণ করতে হবে। সুবিধাভোগী মালিক বলতে এমন কাউকে বোঝানো হয় যার কাছে ব্যবসার ইক্যুইটির 25% বা তার বেশি মালিকানা থাকে। প্রয়োজনে নথির সাথে মেলাতে আপনার অ্যাকাউন্টের তথ্য আপডেট করুন।

আপনার ব্যবসার কোনো সুবিধাভোগী মালিক না থাকলে, এর পরিবর্তে আপনাকে আপনার পরিচালকদের যাচাই করতে হবে। এক্ষেত্রে, উপরের নথিপত্রের একই তালিকা প্রযোজ্য হবে। আপনার নথিপত্রে তালিকাভুক্ত প্রত্যেক পরিচালককে আপনার Shopify Payments অ্যাকাউন্টেও তালিকাভুক্ত থাকতে হবে এবং তাদের "পরিচালক" ভূমিকা অর্পণ করতে হবে। প্রয়োজনে নথির সাথে মেলাতে আপনার অ্যাকাউন্টের তথ্য আপডেট করুন।

আপনার ব্যবসার মালিকানা কোনো হোল্ডিং কোম্পানির হলে, প্রথমে নিশ্চিত করুন যে আপনার মালিক এবং পরিচালকদের নাম সঠিকভাবে প্রবেশ করানো হয়েছে, তারপর এর পরিবর্তে "স্বাক্ষর করুন" বাটনে ক্লিক করে ডিজিটাল প্রত্যয়ন প্রক্রিয়া সম্পন্ন করুন।

নথিপত্রের সম্মতি নিশ্চিত করা

আপনার নথিপত্র প্রদান করার সময়, নিশ্চিত করুন যে সেগুলো প্রয়োজনীয় মানদণ্ডগুলো পূরণ করে। সম্মতি নিশ্চিত করতে নিম্নলিখিত নির্দেশিকাগুলো পর্যালোচনা করুন:

  • নির্ভুলতা: আপনার নথিপত্রের তথ্যের সাথে আপনার Shopify Payments অ্যাকাউন্টে প্রবেশ করানো তথ্যের মিল আছে কি না তা নিশ্চিত করুন। প্রয়োজনে, নথির সাথে মেলাতে আপনার অ্যাকাউন্ট আপডেট করুন।
  • স্বচ্ছতা এবং পাঠযোগ্যতা: আপনার নথিপত্রগুলো পড়ার জন্য যথেষ্ট স্পষ্ট এবং বড় কি না তা নিশ্চিত করুন। ছবিতে সম্পূর্ণ নথিটি দেখা যায় কি না তা নিশ্চিত করুন।
  • সম্পূর্ণতা: আপনার নথিতে সমস্ত প্রয়োজনীয় বিবরণ দেখা যাচ্ছে কি না তা নিশ্চিত করুন। নথিতে কোন বিবরণগুলো অন্তর্ভুক্ত করতে হবে তা বুঝতে এই পৃষ্ঠায় তালিকাভুক্ত গ্রহণযোগ্য নথির ধরনগুলো পর্যালোচনা করুন।
  • আসল নথিপত্র: একটি ক্যামেরা ব্যবহার করে আপনার নথির আসল ছবি তুলুন। আপনার নথির ফটোকপি, স্ক্যান বা স্ক্রিনশট নেবেন না। অন্যান্য নথিতে নথির ছবি পেস্ট করবেন না। কম্পিউটারের স্ক্রিন বা প্রিন্টআউটের ছবি তুলবেন না।
    • যদি আপনার নথিটি আপনাকে ডিজিটালভাবে প্রদান করা হয়ে থাকে, তাহলে কোনো পরিবর্তন ছাড়া মূল PDF ফাইলের সমস্ত পৃষ্ঠা প্রদান করুন।
  • বৈধতা: নিশ্চিত করুন যে ফটো ID-গুলোর মেয়াদ শেষ হয়নি এবং ঠিকানার প্রমাণটি সাম্প্রতিককালের। যদি ব্যবসার নিবন্ধনের প্রমাণ প্রদান করেন, তবে আপনার ব্যবসাটির নিবন্ধন এখনও সক্রিয় এবং ভালো অবস্থায় থাকতে হবে।

সাধারণ সমস্যাগুলির ট্রাবলশুটিং

Shopify সহায়তার সাথে যোগাযোগ করার আগে, অনবোর্ডিংয়ের এই সাধারণ সমস্যা এবং এগুলোর সমাধান পর্যালোচনা করুন।

আমার নথিটি প্রত্যাখ্যান করা হয়েছে

আপনার অ্যাকাউন্টের তথ্যের সাথে নথির হুবহু মিল আছে কি না তা নিশ্চিত করুন এবং প্রয়োজন হলে অ্যাকাউন্ট আপডেট করুন। যদি এরপরও আপনার নথিপত্র প্রত্যাখ্যান করা হয়, তাহলে এই পৃষ্ঠার নিম্নলিখিত বিভাগগুলো দেখুন:

আমার ব্যবসার তথ্য যাচাই করা হচ্ছে না

আপনার ব্যবসার তথ্য প্রবেশ করানোর সময়, নিশ্চিত করুন যে আপনার ব্যবসার নাম, ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (NIF) এবং ব্যবসার ঠিকানা স্পেনের সরকারি রেজিস্ট্রিতে ঠিক যেভাবে প্রদর্শিত হয় তার সাথে হুবহু মিলে যায়। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে:

  • সঠিক লেটার কেস (বড় হাতের এবং ছোট হাতের অক্ষর)
  • সঠিক বিরামচিহ্ন এবং স্পেসিং
  • নিবন্ধিত হিসাবে সম্পূর্ণ ব্যবসার নাম

অফিসিয়াল রেজিস্ট্রির সাথে মিলিয়ে দেখার মাধ্যমে Shopify-এর ব্যাংকিং পার্টনাররা স্বয়ংক্রিয়ভাবে আপনার তথ্য যাচাই করে থাকে। এমনকি ছোটখাটো পার্থক্যের কারণেও যাচাইকরণ ব্যর্থ হতে পারে। আপনি যে নথিপত্র জমা দিচ্ছেন তাতে যেন আইনি নাম, ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (NIF) এবং ব্যবসার ঠিকানা অন্তর্ভুক্ত থাকে এবং আপনার অ্যাকাউন্টের বিবরণের সাথে এগুলো যেন মিলে যায় তা নিশ্চিত করুন। প্রয়োজনে নথির সাথে মেলাতে আপনার অ্যাকাউন্ট আপডেট করুন।

আমার ঠিকানা স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা যাচ্ছে না

Shopify Payments স্পেনের জন্য, আপনার ঠিকানা স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা না গেলে, আপনাকে সেলফি প্রক্রিয়া সম্পন্ন করতে বা ঠিকানার প্রমাণের একটি নথি প্রদান করতে বলা হবে।

সেলফি প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। যে ব্যক্তির যাচাইকরণের প্রয়োজন তিনি "সেলফি" বাটনে ক্লিক করতে পারবেন এবং যাচাই করার জন্য নিজের এবং ফটো ID-র ছবি তুলতে পারবেন। ঠিকানার প্রমাণ সংক্রান্ত নথির পরিবর্তে এটি করা যেতে পারে।

আপনি যদি ম্যানুয়ালি কোনো নথি প্রদান করতে চান, তবে এর পরিবর্তে আপনি তা করতে পারেন। ঠিকানার প্রমাণ হিসেবে প্রদান করা নথিতে আপনার পুরো নাম, বাড়ির ঠিকানা দেখাতে হবে এবং এটি ঠিকানার গৃহীত নথির ধরনগুলোর মধ্যে একটি হতে হবে। আপনাকে এটাও নিশ্চিত করতে হবে:

  1. নিশ্চিত করুন যে আপনার Shopify Payments অ্যাকাউন্টে প্রবেশ করানো ঠিকানাটি আপনার ঠিকানার প্রমাণের নথির ঠিকানার সাথে হুবহু মিলে যায়।
  2. প্রয়োজনে আপনার নথির সাথে মেলাতে আপনার অ্যাকাউন্টের তথ্য আপডেট করুন।
  3. আপনার ঠিকানার প্রমাণ সংক্রান্ত নথির একটি পরিষ্কার ছবি আপলোড করুন।
  4. আপনি যে নথিটি আপলোড করছেন তাতে আপনার পুরো নাম দেখানো হচ্ছে কি না তা নিশ্চিত করুন। উদাহরণস্বরূপ, আপনার কাছে যদি অন্য কারো নামে একটি ইউটিলিটি বিল থাকে, তবে আপনাকে অন্য একটি নথি প্রদান করতে হবে।
আমার মালিকের তথ্য যাচাই করা যাচ্ছে না

Shopify Payments স্পেনের জন্য, আপনাকে মালিকদের তথ্য লিখতে হবে যাতে তালিকাভুক্ত নামগুলো আপনার সরকারের বিজনেস রেজিস্ট্রিতে ব্যবসার জন্য তালিকাভুক্ত মালিকদের তথ্যের সাথে মিলে যায়। আমরা আপনাকে রেজিস্ট্রিতে মালিকের তথ্য খোঁজার এবং ঠিক যেভাবে দেখানো হয়েছে সেইভাবে নামগুলো প্রবেশ করানোর পরামর্শ দিই। আপনার ব্যবসার কোনো মালিক না থাকলে, এর পরিবর্তে আপনাকে আপনার সব পরিচালকদের অ্যাকাউন্টে তালিকাভুক্ত করতে হবে।

আপনি যদি তা করে থাকেন এবং আপনার মালিকানা বা পরিচালনা এরপরও যাচাই করা না যায়, তবে আপনি যে তথ্য দিয়েছেন তা সঠিক বলে ডিজিটালভাবে প্রত্যয়ন করতে আমরা আপনার যাচাইকরণ পৃষ্ঠায় থাকা "স্বাক্ষর করুন" বাটনে ক্লিক করার পরামর্শ দিই। ম্যানুয়ালি নথিপত্র জমা দেওয়ার চেয়ে এই প্রক্রিয়ায় সাফল্যের হার বেশি।

আপনি চাইলে প্রত্যয়ন প্রক্রিয়া ব্যবহার করার পরিবর্তে আপনার মালিক বা পরিচালক কে তা নিশ্চিত করার একটি নথি প্রদান করতে পারেন। আপনার Shopify Payments অ্যাকাউন্টে প্রবেশ করানো মালিক বা পরিচালকের তথ্যের সাথে আপলোড করা নথির তথ্যের মিল থাকতে হবে। যদি কোনো মালিক বা পরিচালক আপনার নথিপত্রে তালিকাভুক্ত থাকে, কিন্তু আপনার Shopify Payments অ্যাকাউন্টে যোগ করা না থাকে, তবে আপনাকে অবশ্যই সেই ব্যক্তিকে আপনার অ্যাকাউন্টে যোগ করতে হবে এবং তাদের 'মালিক' বা 'পরিচালক'-এর ভূমিকা অর্পণ করতে হবে। মালিকানা যাচাই করার জন্য আপনি কী ধরনের নথিপত্র প্রদান করতে পারবেন তা জানতে মালিকানার গৃহীত নথিপত্র পর্যালোচনা করুন।

আপনার অ্যাকাউন্টে থাকা মালিক এবং পরিচালকদের সাথে নথিপত্রের সম্পূর্ণ (১:১) মিল আছে কি না তা আপনার নিশ্চিত করা উচিত। নথিতে উল্লেখ নেই এমন কোনো অতিরিক্ত মালিক বা পরিচালকদের তালিকাভুক্ত করবেন না।

ঠিকানার প্রমাণ হিসেবে আমার ব্যাংক স্টেটমেন্ট বাতিল করা হয়েছে

স্পেনের ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্টে সবসময় একই নথিতে আপনার নাম, ঠিকানা এবং তারিখ একসাথে থাকে না, যার কারণে সেগুলো বাতিল হতে পারে। আপনার ব্যাংক স্টেটমেন্ট বাতিল করা হলে, গত 6 মাসের তারিখযুক্ত ইউটিলিটি বিল বা মোবাইল ফোনের ইনভয়েসের মতো অন্য কোনো গৃহীত ঠিকানার নথিপত্র জমা দেওয়ার চেষ্টা করুন।

আমার পেমেন্ট অপেক্ষমাণ আছে

পেমেন্ট সফল হয়েছে কি না তা নিশ্চিত করতে অর্ডারের টাইমলাইন চেক করুন। স্ট্যাটাস ব্যর্থ হয়েছে (failed) হলে, ফান্ড সংগ্রহ করতে আপনাকে একটি নতুন ড্রাফট অর্ডার তৈরি করে আপনার গ্রাহকের কাছে পাঠাতে হবে।

ভার্চুয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমার পেআউট ব্যর্থ হচ্ছে

পেআউটের জন্য Revolut এবং Payoneer-এর মতো ভার্চুয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্ট গ্রহণ করা হলেও, সাধারণ ব্যাঙ্ক অ্যাকাউন্টের তুলনায় সেগুলোতে পেআউট ব্যর্থ হওয়ার হার বেশি। আপনার পেআউট যদি ব্যর্থ হয়, তাহলে এর বদলে একটি সাধারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করার কথা বিবেচনা করুন।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলি

স্পেনে Shopify Payments-এর প্রয়োজনীয়তা সম্পর্কে এই প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলি পর্যালোচনা করুন।

আমি যদি কোনো কোম্পানি, পার্টনারশিপ বা অলাভজনক প্রতিষ্ঠান (non-profit) হই, তাহলে কেন আপনাদের আমার সচিত্র ID এবং ঠিকানার প্রমাণ প্রয়োজন?

আপনি কোম্পানি, পার্টনারশিপ বা অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে সেট আপ করলেও, ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিরা কে এবং তারা কোথায় থাকেন, সেসহ তাদের পরিচয় যাচাই করতে স্পেনের প্রবিধান অনুসারে Shopify-এর ব্যাঙ্কিং পার্টনারদের এই তথ্যের প্রয়োজন হয়।

আমি স্পেনের নাগরিক এবং আমার জন্মও সেখানে, কিন্তু বর্তমানে আমি স্পেনে থাকি না। আমি কি স্পেনে Shopify Payments ব্যবহার করতে পারব?

আপনার ব্যবসার ধরন যদি ব্যক্তি / একক ব্যবসায়ী (Individual / Sole trader) হয়, তাহলে স্পেনে Shopify Payments-এর যোগ্য হতে আপনাকে স্পেনে বসবাস করতে হবে। আপনি বর্তমানে স্পেনে বসবাস না করলে, আপনি যে অঞ্চলে থাকেন তার জন্য আপনার একটি Shopify Payments অ্যাকাউন্ট তৈরি করা উচিত।

আপনার স্টোরের ঠিকানাকে আপনার বর্তমান লোকেশনে আপডেট করুন। আপনার লোকেশনটি Shopify Payments-এর জন্য যোগ্য হলে, আপনি এর বদলে সেই অঞ্চলের জন্য একটি Shopify Payments অ্যাকাউন্ট তৈরি করতে পারেন।

আপনি যদি কোনো পার্টনারশিপ, কোম্পানি বা অলাভজনক প্রতিষ্ঠান হন, তবে আপনাকে ব্যক্তিগতভাবে স্পেনে বসবাস করতে হবে না, তবে আপনার ব্যবসাকে অবশ্যই স্পেনে নিবন্ধিত হতে হবে এবং ব্যবসার একটি স্প্যানিশ ঠিকানা থাকতে হবে। আপনার সহায়তার প্রয়োজন হলে, Shopify সহায়তার সাথে যোগাযোগ করুন।

আমি স্পেনে একটি পার্টনারশিপ ব্যবসা করি এবং আমাকে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর চাওয়া হচ্ছে, কিন্তু আমার কোনো নম্বর নেই। আমার কী করা উচিত?

আপনি যদি এমন একটি পার্টনারশিপ হন যার কাছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর চাওয়া হচ্ছে কিন্তু আপনার তা নেই, তাহলে আপনি ভুল ব্যবসার ধরন হিসেবে সেট আপ করেছেন। আপনি যদি অ্যাকাউন্ট সেট আপ করার প্রক্রিয়ায় থাকেন, তাহলে ব্যবসার ধরন নির্বাচনের স্ক্রিনে ফিরে যান এবং আনইনকর্পোরেটেড পার্টনারশিপ নির্বাচন করুন।

আপনি যদি ইতিমধ্যেই অ্যাকাউন্ট সেট আপ করে থাকেন এবং আপনার যাচাইকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর চাওয়া হয়, তাহলে সেটিংস > সাধারণ-এ গিয়ে আপনি আপনার ব্যবসার ধরন আপডেট করতে পারেন। আপনার ব্যবসার বিবরণের পাশের 3টি ডটে ক্লিক করুন এবং এরপর "সম্পাদনা করুন"-এ ক্লিক করুন। আপনার ব্যবসার ধরন আপডেট করতে কোনো সমস্যা হলে, সহায়তার জন্য Shopify সহায়তার সাথে যোগাযোগ করুন।

আমি স্পেনে একজন একক ব্যবসায়ী। আমি কীভাবে আমার ব্যবসার তথ্য দেব?

একজন একক ব্যবসায়ী হিসেবে, আপনাকে ব্যবসা এবং পরিচয় যাচাইকরণের জন্য শুধুমাত্র আপনার ব্যক্তিগত তথ্য দিতে হবে। অন্য কোনো ব্যবসার ধরন হিসেবে সাইন আপ করার চেষ্টা করবেন না, কারণ এতে আপনার যাচাইকরণে সমস্যা হতে পারে।

আমি স্পেনের একটি পাবলিকলি ট্রেডেড কোম্পানি। আমি ব্যবসার কোন ধরনটি নির্বাচন করব?

আপনার Private corporation নির্বাচন করা উচিত। ব্যবসা এবং পরিচয় যাচাইকরণের উদ্দেশ্যে, সরকারি এবং ব্যক্তিগত মালিকানাধীন কোম্পানিগুলির প্রক্রিয়া একই।

আপনি অ্যাকাউন্ট সেটআপ ফর্মের সেই বিভাগটি এড়িয়ে যেতে পারেন যা আপনাকে মালিকদের যোগ করতে বলে। আপনি যদি ইতিমধ্যেই অ্যাকাউন্ট সেটআপ করে থাকেন এবং আপনার যাচাইকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে মালিকানার তথ্যের জন্য জিজ্ঞাসা করা হয়, তাহলে আপনার ব্যবসার ধরন আপডেট করতে সহায়তার জন্য Shopify সহায়তা টিমের সাথে যোগাযোগ করুন।

আমার ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (NIF) নেই, তবে আমি কোনো ব্যক্তি বা একক ব্যবসায়ী (sole trader) নই। আমার কোন ব্যবসার ধরন নির্বাচন করা উচিত?

আপনার যদি NIF না থাকে, তবে আপনি আপনার ব্যবসার ধরন হিসেবে unincorporated partnership অথবা unincorporated non-profit নির্বাচন করতে পারেন। এই উভয় ব্যবসার ধরনকেই স্পেনে ব্যবসায়িক সত্তা হিসেবে নিবন্ধিত হওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য প্রযোজ্য ব্যবসায়িক ডকুমেন্ট প্রদান করতে হবে।

যদি এর কোনোটিই আপনার ব্যবসার সাথে মানানসই না হয়, তাহলে আপনাকে Individual / Sole trader নির্বাচন করতে হবে এবং একজন প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী বা মালিককে অ্যাকাউন্ট প্রতিনিধি হিসেবে নিয়োগ করতে হবে।

আমার Shopify Payments প্রসেসিং ফিতে কি ভ্যাট ধার্য করা হবে?

না। স্পেনে Shopify Payments প্রসেসিং ফিতে ভ্যাট ধার্য করা হয় না।

আমার অ্যাকাউন্ট ইতিমধ্যেই যাচাই করা হয়েছে। আমাকে কেন নতুন তথ্য দিতে বলা হচ্ছে?

রেগুলেটরি এবং ফিনান্সিয়াল পার্টনারের প্রয়োজনীয়তা সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে। এমনটি হলে, কমপ্লায়েন্ট থাকার জন্য আপনাকে অতিরিক্ত তথ্য প্রদান করতে হতে পারে। আপনি আপনার অ্যাডমিনে একটি ব্যানার বা সতর্কতার মাধ্যমে এবং একটি প্রাসঙ্গিক ইমেইলের মাধ্যমে এই অনুরোধগুলি পাবেন। Shopify Payments ব্যবহার চালিয়ে যেতে আপনাকে অবশ্যই এই অনুরোধগুলি পূরণ করতে হবে।

আমি কীভাবে আমার Shopify Payments অ্যাকাউন্টের তথ্য আপডেট করব?

আপনাকে যদি অ্যাকাউন্ট যাচাইকরণ সম্পন্ন করতে বলা হয়, তবে আপনি যাচাইকরণ পৃষ্ঠা থেকে আপনার তথ্যে যেকোনো আপডেট করতে পারবেন এবং সেই সাথে অনুরোধ করা যেকোনো ডকুমেন্ট জমা দিতে পারবেন।

যাচাইকরণ প্রক্রিয়ার বাইরে, স্টোরের অ্যাকাউন্টের মালিক সেটিংস > সাধারণ > ব্যবসার বিবরণ-এর মাধ্যমে এই বিবরণগুলি আপডেট করতে পারবেন। আপনার ব্যবসায়িক সত্তার পাশের তিনটি ডটে ক্লিক করুন এবং তারপর ব্যবসার ধরনসহ সেই ব্যবসার তথ্য আপডেট করতে "সম্পাদনা করুন"-এ ক্লিক করুন।

মনে রাখবেন যে, আপনি এখানে যে পরিবর্তনগুলি করবেন তা পর্যালোচনার জন্য স্বয়ংক্রিয়ভাবে আমাদের ব্যাঙ্কিং পার্টনারদের কাছে পাঠানো হয় এবং নতুন তথ্যগুলি তাদের যাচাইকরণ প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় চালানো হয়। এটা সম্ভব যে পরিবর্তনগুলি স্বয়ংক্রিয়ভাবে পুনরায় যাচাই হয়ে যায়, তবে আপনাকে সাপোর্টিং ডকুমেন্টের জন্যও জিজ্ঞাসা করা হতে পারে।

আপনার যদি একটি বকেয়া Shopify Capital মার্চেন্ট ক্যাশ অ্যাডভান্স থাকে, তবে এটি সম্পূর্ণ পরিশোধ না করা পর্যন্ত আপনি আপনার ব্যবসার কিছু তথ্য আপডেট করতে পারবেন না। আপনার ক্যাশ অ্যাডভান্সটি ফাইলে থাকা বর্তমান ব্যবসার জন্য ইস্যু করা হয়েছিল, তাই এটি অন্য ব্যবসায় স্থানান্তর করা যাবে না। আপনার কোনো প্রশ্ন থাকলে Shopify সহায়তা টিমের সাথে যোগাযোগ করুন।

আমি যাচাইকরণের সময়সীমা মিস করলে কী হবে?

যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত আপনি আপনার পেআউটগুলিতে একটি অস্থায়ী বিরতি দেখতে পাবেন। প্রথম সময়সীমা পেরিয়ে যাওয়ার পরে এবং পেআউট সাময়িকভাবে বন্ধ হওয়ার পরে, আপনি দ্বিতীয় একটি সময়সীমা দেখতে পারেন যা নির্দেশ করে যে কখন Shopify Payments-এর মাধ্যমে অর্ডার গ্রহণ করার ক্ষমতা সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে।

এই সমস্ত বিরতিগুলি অস্থায়ী এবং আপনি যাচাইকরণ সম্পন্ন করার পরে তা স্বয়ংক্রিয়ভাবে তুলে নেওয়া হবে। আপনার সময়সীমার জন্য আপনার অ্যাডমিন পৃষ্ঠাটি দেখুন।

2026 সালের জুন থেকে, সম্পূর্ণ নতুন Shopify Payments স্পেন অ্যাকাউন্টগুলির যাচাইকরণ সম্পন্ন করার জন্য প্রসেস করা প্রথম অর্ডার থেকে 90 দিন সময় থাকবে। যদি 90 দিন পার হয়ে যায়, তাহলে Shopify Payments ব্যবহার করে আপনার প্রসেস করা যেকোনো অর্ডার স্বয়ংক্রিয়ভাবে রিফান্ড করা হতে পারে।

এটি শুধুমাত্র ইউরোপীয় দেশগুলির জন্য প্রযোজ্য এবং এটি শুধুমাত্র 2026 সালের জুনে বা তার পরে তৈরি হওয়া একদম নতুন অ্যাকাউন্টগুলির ক্ষেত্রে প্রযোজ্য। যদি এটি আপনার জন্য প্রযোজ্য হয়, তবে সতর্কবার্তাগুলি আপনার অ্যাকাউন্টের মালিককে জানাবে যে কখন তারা রিফান্ড প্রসেস হওয়ার আশা করতে পারেন।

স্পেনে Shopify Payments সম্পর্কে Shopify সহায়তা টিমের সাথে যোগাযোগ করার আগে

আপনার সমস্যার দ্রুত সমাধান করার জন্য Shopify সহায়তা-এর সাথে যোগাযোগ করার আগে এই তথ্যগুলি সংগ্রহ করুন:

  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের মতো সংবেদনশীল তথ্য মুছে ফেলে, আপনার প্রাপ্ত যেকোনো ত্রুটি বার্তার স্ক্রিনশট
  • সেটআপের সময় আপনি যে ব্যবসার ধরন নির্বাচন করেছেন
  • আপনার ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (NIF), যদি প্রযোজ্য হয়
  • আপনার DNI বা NIE নম্বর, যদি আপনি Individual / Sole trader হিসেবে সেট আপ করে থাকেন
  • নির্দিষ্ট যে ধাপে আপনি সমস্যার সম্মুখীন হয়েছেন
  • আপনি যে ব্রাউজার এবং ডিভাইস ব্যবহার করছেন
  • আপনার সম্পূর্ণ IBAN ছাড়াই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ধরন এবং মুদ্রা
  • আপনি যে ডকুমেন্টগুলি আপলোড করেছেন এবং কখন আপলোড করেছেন

এই তথ্যগুলি প্রস্তুত রাখলে তা Shopify সহায়তা টিমকে আরও দক্ষতার সাথে আপনাকে সাহায্য করতে সহায়তা করে।