মার্কিন যুক্তরাষ্ট্রে Shopify Payments ব্যবহার করার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ব্যক্তিগত তথ্যের প্রয়োজনীয়তা
মার্কিন যুক্তরাষ্ট্রে Shopify Payments ব্যবহার করার আগে, নিয়মকানুন মেনে চলতে এবং আর্থিক অপরাধ প্রতিরোধ করতে যেসব প্রয়োজনীয়তা আছে, সেগুলো আপনার বোঝা প্রয়োজন। কেন ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয় এবং কোন ধরনের ডকুমেন্টেশন গ্রহণ করা হয়, এই বিভাগে তা ব্যাখ্যা করা হয়েছে, পাশাপাশি আপনার ডকুমেন্টেশনগুলো যাতে প্রয়োজনীয় শর্ত পূরণ করে তা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এই পেজে যা আছে
- মার্কিন যুক্তরাষ্ট্রে Shopify Payments ব্যবহার করার প্রয়োজনীয়তা
- তথ্য সংগ্রহের উদ্দেশ্য
- মার্কিন যুক্তরাষ্ট্রে Shopify Payments চালু করার জন্য প্রয়োজনীয় ব্যক্তিগত এবং ব্যবসার তথ্য
- গ্রহণযোগ্য ডকুমেন্টের ধরন
- ডকুমেন্টেশনের কমপ্লায়েন্স নিশ্চিত করা
- সাধারণ সমস্যাগুলোর ট্রাবলশুটিং
- সাধারণ জিজ্ঞাসা
- মার্কিন যুক্তরাষ্ট্রে Shopify Payments সম্পর্কে Shopify সহায়তায় যোগাযোগ করার আগে
মার্কিন যুক্তরাষ্ট্রে Shopify Payments ব্যবহার করার প্রয়োজনীয়তা
মার্কিন যুক্তরাষ্ট্রে Shopify Payments ব্যবহার করার আগে, নিশ্চিত করুন যে আপনি নিচের প্রয়োজনীয়তাগুলো পূরণ করেছেন:
- যোগ্য ব্যবসার ধরন: নির্দিষ্ট কিছু ধরনের ব্যবসা ও পরিষেবাকে Shopify Payments ব্যবহার করার অনুমতি দেওয়া হয় না। আপনার ব্যবসা যোগ্য কি না তা নির্ধারণ করতে, Shopify Payments-এর পরিষেবার শর্তাবলি-তে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য নিষিদ্ধ ব্যবসার ধরনের তালিকা দেখুন।
- ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজনীয়তা: Shopify Payments-এর পেআউট পাঠানো যেতে পারে একটি Shopify Balance অ্যাকাউন্ট বা কোনো যোগ্য এক্সটার্নাল অ্যাকাউন্টে। আপনি যদি এক্সটার্নাল অ্যাকাউন্ট ব্যবহার করেন, তাহলে এটিকে Shopify Payments-এর সাথে কানেক্ট করার আগে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টকে অবশ্যই নিচের প্রয়োজনীয়তাগুলো পূরণ করতে হবে:
- ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ব্যাঙ্কে একটি পূর্ণ চেকিং অ্যাকাউন্ট এবং USD মুদ্রায় হতে হবে।
- ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে অবশ্যই অটোমেটেড ক্লিয়ারিং হাউস (ACH) ট্রান্সফারের জন্য যোগ্য হতে হবে।
যেসব ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমর্থিত নয়
নির্দিষ্ট কিছু ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট Shopify Payments-এর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। নিচের ধরনের অ্যাকাউন্টগুলো সমর্থিত নয়:
- শুধুমাত্র ওয়্যার ট্রান্সফার গ্রহণ করা চেকিং অ্যাকাউন্ট: এই অ্যাকাউন্টগুলো Shopify Payments-এর সাথে কাজ করে না।
- সেভিংস অ্যাকাউন্ট: Shopify Payments-এর পেআউটের জন্য সেভিংস অ্যাকাউন্ট ব্যবহার করা যায় না।
- ফ্লেক্স-কারেন্সি অ্যাকাউন্ট: যেসব অ্যাকাউন্ট একসাথে একাধিক মুদ্রা সমর্থন করে সেগুলো সমর্থিত নয়।
- অর্থ স্থানান্তর পরিষেবা: ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো দেখতে পরিষেবাগুলো, যেমন কিছু ফিনটেক প্ল্যাটফর্ম, Shopify Payments-এর সাথে ব্যবহার করা যায় না।
মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব অভ্যন্তরীণ ভার্চুয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ACH ট্রান্সফার গ্রহণ করতে পারে সেগুলো হয়তো Shopify Payments-এর পেআউটের জন্য কাজ করতে পারে, কিন্তু প্রথাগত ব্যাঙ্ক অ্যাকাউন্টের তুলনায় সেগুলোতে পেআউট বেশি ব্যর্থ হতে পারে। পেআউটের ব্যর্থতা কমাতে, মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ব্যাঙ্কে একটি পূর্ণ চেকিং অ্যাকাউন্ট ব্যবহার করুন যা ACH ট্রান্সফার গ্রহণ করতে পারে।
আপনার অ্যাকাউন্ট আপনার অঞ্চলের জন্য তালিকাভুক্ত ট্রান্সফারের ধরন গ্রহণ করতে পারে কি না তা নিশ্চিত করতে আপনার ব্যাঙ্কের সাথে যোগাযোগ করুন।
গ্রাহক স্টেটমেন্ট নামের কমপ্লায়েন্স
Shopify Payments ব্যবহার করার সময়, আপনার গ্রাহক স্টেটমেন্ট নাম অবশ্যই 2 থেকে 19 ক্যারেক্টারের মধ্যে হতে হবে এবং এতে নিচের যেকোনো একটি অন্তর্ভুক্ত থাকতে হবে:
- আপনার শপের নাম
- আইনি সত্তার নাম
- স্টোরের নাম (“Doing Business As” নাম)
- আপনার স্টোরের URL
আপনি যেকোনো সময় আপনার গ্রাহক স্টেটমেন্ট নাম আপডেট করতে পারবেন।
আপনি যদি কোনো গ্রাহক স্টেটমেন্ট নাম তৈরি না করেন, তাহলে একটি কমপ্লায়েন্ট গ্রাহক স্টেটমেন্ট নাম স্বয়ংক্রিয়ভাবে জেনারেট করে, অথবা আপনার তৈরি করা নামটি অপর্যাপ্ত হলে আপনার পক্ষে সেটি আপডেট করে, এই প্রয়োজনীয়তাগুলো মেনে চলতে Shopify আপনাকে সাহায্য করে। Shopify আপনার গ্রাহক স্টেটমেন্ট নামে কোনো পরিবর্তন করলে অ্যাকাউন্টের মালিককে ইমেইলের মাধ্যমে জানানো হয়।
তথ্য সংগ্রহের উদ্দেশ্য
আর্থিক অপরাধ প্রতিরোধের উদ্দেশ্যে প্রণীত মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়মকানুন মেনে চলতে, আপনাকে ও আপনার ব্যবসাসংক্রান্ত তথ্য সংগ্রহ ও যাচাই করা Shopify এবং এর ব্যাঙ্কিং পার্টনারদের জন্য বাধ্যতামূলক। যেহেতু স্থানীয় নিয়মকানুন এবং রেগুলেশন সময়ের সাথে পরিবর্তিত হয়, তাই আপনার Shopify Payments অ্যাকাউন্টের পুরো সময়কাল জুড়ে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য Shopify এবং এর ব্যাঙ্কিং পার্টনাররা আপনার সাথে যোগাযোগ করতে পারে।
ব্যবসার পরিচয়, ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের পরিচয় এবং উভয়ের মধ্যে সম্পর্কের ধরন নিশ্চিত করতে সংগ্রহ করা তথ্য ব্যবহার করা হয়।
Shopify কখনোই আপনাকে সশরীরে কোনো ডকুমেন্টেশন মেইল করে না। যেকোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা যোগাযোগের তথ্য ইমেইলে পাঠানো হয়, অথবা আপনার Shopify অ্যাডমিনের সেটিংস > ইউজার পেজে স্টোরের মালিকের কাছে ডিজিটালভাবে উপলভ্য করা হয়।
আপনার তথ্য কীভাবে গোপন ও নিরাপদ রাখা হয়, সে বিষয়ে জানতে Shopify-এর গোপনীয়তা নীতি পর্যালোচনা করুন।
মার্কিন যুক্তরাষ্ট্রে Shopify Payments চালু করার জন্য প্রয়োজনীয় ব্যক্তিগত এবং ব্যবসার তথ্য
আপনার ব্যবসার ধরনটি সঠিকভাবে শনাক্ত করা গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে নির্ধারণ করা হয় যে আপনাকে কোন তথ্য দিতে হবে।
আপনার যদি কোনো এমপ্লয়ার আইডেন্টিফিকেশন নম্বর (EIN) না থাকে এবং শুধুমাত্র একটি সোশ্যাল সিকিউরিটি নম্বর (SSN) বা ইনডিভিজ্যুয়াল ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নম্বর (ITIN) থাকে, তাহলে ব্যক্তি নির্বাচন করুন।
আপনার যদি একটি EIN থাকে, তবে আপনার ব্যবসার গঠন অনুযায়ী অন্য বিকল্পগুলো থেকে যেকোনো একটি নির্বাচন করুন। আপনি আপনার ব্যবসার ধরন সম্পর্কে নিশ্চিত না হলে, নিশ্চিত হতে ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের (IRS) সাথে যোগাযোগ করুন।
কোন ধরনের ব্যবসা নির্বাচন করবেন তা নিয়ে অনিশ্চিত হলে, Shopify সহায়তা টিমের সাথে যোগাযোগ করুন।
ব্যক্তি
'ব্যক্তি' বলতে এমন একক মালিকানাধীন ব্যবসাকে বোঝায় যারা EIN-এর জন্য নিবন্ধন করেননি এবং ব্যক্তিগতভাবে ব্যবসা পরিচালনা করছেন। ব্যক্তিদের নিচের তথ্যগুলো প্রদান করতে হবে:
- আইনি নামের প্রথমাংশ এবং শেষাংশ: সরকার-প্রদত্ত ডকুমেন্টেশনে থাকা আপনার সম্পূর্ণ আইনি নাম।
- জন্ম তারিখ: আপনার জন্ম তারিখ, যা MM/DD/YYYY ফর্ম্যাটে থাকতে হবে।
- SSN বা ITIN: আপনার সোশ্যাল সিকিউরিটি নম্বর বা ইনডিভিজ্যুয়াল ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নম্বর।
- ইমেইল ঠিকানা: একটি বৈধ ও চালু ইমেইল ঠিকানা।
- ফোন নম্বর: যুক্তরাষ্ট্রে একটি বৈধ ফোন নম্বর।
- যুক্তরাষ্ট্রে আবাসিক ঠিকানা: সরকারি নথিপত্রের সাথে মিলে যায় এমন আপনার বাড়ির ঠিকানা।
আপনার নাম, জন্মতারিখ, SSN বা ITIN এবং বাড়ির ঠিকানা সঠিক কি না এবং তা আপনার সরকার-প্রদত্ত নথিপত্রের সাথে মেলে কি না তা নিশ্চিত করুন। যদি IRS-এর সাহায্যে আপনার SSN বা ITIN যাচাই করা না যায়, তাহলে আপনাকে আপনার IRS নথির সাথে মিলিয়ে নম্বরটি আপডেট করতে বলা হবে এবং আপনাকে একটি ফটো আইডি প্রদান করতে বলা হতে পারে। গ্রহণযোগ্য ফটো আইডি নথির তালিকাটি পর্যালোচনা করুন।
একমালিকানা ব্যবসা
একমালিকানা ব্যবসা হলো এমন একটি ব্যবসা, যা যুক্তরাষ্ট্রের কোনো একজন ব্যক্তির মালিকানাধীন ও নিয়ন্ত্রিত এবং যা EIN-এর জন্য নিবন্ধিত। একমালিকানা ব্যবসার ক্ষেত্রে মালিককে তাদের Shopify Payments অ্যাকাউন্টের অ্যাকাউন্ট প্রতিনিধি হিসেবে নিযুক্ত করতে হয়। অ্যাকাউন্ট প্রতিনিধিকে নিচের তথ্যগুলো দিতে হবে:
- আইনি প্রথম এবং শেষ নাম: সরকার-প্রদত্ত নথিতে উল্লেখিত অ্যাকাউন্ট প্রতিনিধির সম্পূর্ণ আইনি নাম।
- জন্মতারিখ: অ্যাকাউন্ট প্রতিনিধির জন্মতারিখ, যা MM/DD/YYYY ফরম্যাটে থাকবে।
- SSN বা ITIN: অ্যাকাউন্ট প্রতিনিধির একটি বৈধ সোশ্যাল সিকিউরিটি নম্বর বা ইন্ডিভিজুয়াল ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নম্বর।
- ইমেইল ঠিকানা: একটি বৈধ ও চালু ইমেইল ঠিকানা।
- ফোন নম্বর: যুক্তরাষ্ট্রে একটি বৈধ ফোন নম্বর।
- যুক্তরাষ্ট্রে আবাসিক ঠিকানা: সরকারি নথিপত্রের সাথে মিলে যায় এমন অ্যাকাউন্ট প্রতিনিধির বাড়ির ঠিকানা।
আপনার নাম, জন্মতারিখ, SSN বা ITIN এবং বাড়ির ঠিকানা সঠিক কি না এবং তা আপনার সরকার-প্রদত্ত নথিপত্রের সাথে মেলে কি না তা নিশ্চিত করুন। যদি আপনার তথ্য যাচাই করা না যায়, তাহলে আপনাকে একটি ফটো আইডি প্রদান করতে বলা হতে পারে। গ্রহণযোগ্য ফটো আইডি নথির তালিকাটি পর্যালোচনা করুন।
এছাড়াও, একমালিকানা ব্যবসায়ীদের তাদের ব্যবসা সম্পর্কে নিচের বিবরণগুলো দিতে হবে:
- নিবন্ধিত নাম: ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের (IRS) কাছে নিবন্ধিত ব্যবসার আইনি নাম।
- EIN: IRS থেকে প্রদান করা ব্যবসার EIN।
- ব্যবসার ফোন নম্বর: ব্যবসার একটি চালু ফোন নম্বর।
- ব্যবসার ঠিকানা: যুক্তরাষ্ট্রে ব্যবসার অফিশিয়াল ভৌত ঠিকানা, যেখানে প্রাথমিকভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হয়।
যদি আপনার EIN যাচাই করা না যায়, তাহলে আপনাকে SS-4 বা 147c Letter-এর মতো একটি IRS নথি দিতে বলা হতে পারে। এই নথি দেওয়ার সময় নিশ্চিত করুন যে, আপনার অ্যাকাউন্টে দেওয়া নিবন্ধিত নাম এবং EIN-এর সাথে নথিতে দেওয়া তথ্যের যেন সম্পূর্ণ মিল থাকে। আপনার নিবন্ধিত নামটি সব সময় আপনার IRS নথিতে থাকা ব্যবসার ঠিকানার উপরের এক বা একাধিক লাইনে থাকে। প্রয়োজনে নথির সাথে মেলাতে আপনার অ্যাকাউন্টের তথ্য আপডেট করুন। গ্রহণযোগ্য ব্যবসার নথির তালিকাটি পর্যালোচনা করুন।
প্রাইভেট সিঙ্গেল মেম্বার LLC
প্রাইভেট সিঙ্গেল মেম্বার LLC হলো এক ধরনের লিমিটেড লায়াবিলিটি কোম্পানি (LLC), যার একজন মালিক (সদস্য) থাকেন।
প্রাইভেট সিঙ্গেল মেম্বার LLC-গুলোর ক্ষেত্রে মালিককে তাদের Shopify Payments অ্যাকাউন্টের অ্যাকাউন্ট প্রতিনিধি হিসেবে নিযুক্ত করতে হয়। অ্যাকাউন্ট প্রতিনিধিকে অবশ্যই নিচের তথ্যগুলো দিতে হবে:
- আইনি প্রথম এবং শেষ নাম: সরকার-প্রদত্ত নথিতে উল্লেখিত অ্যাকাউন্ট প্রতিনিধির সম্পূর্ণ আইনি নাম।
- জন্মতারিখ: অ্যাকাউন্ট প্রতিনিধির জন্মতারিখ, যা MM/DD/YYYY ফরম্যাটে থাকবে।
- SSN বা ITIN: একটি বৈধ সোশ্যাল সিকিউরিটি নম্বর, ইন্ডিভিজুয়াল ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নম্বর। আপনি যদি যুক্তরাষ্ট্রের বাসিন্দা না হয়ে থাকেন, তাহলে বিকল্প হিসেবে একটি বৈধ পাসপোর্টের ছবি দিতে পারেন।
- ইমেইল ঠিকানা: একটি বৈধ ও চালু ইমেইল ঠিকানা।
- ফোন নম্বর: একটি বৈধ ফোন নম্বর।
- আবাসিক ঠিকানা: সরকারি নথিপত্রের সাথে মিলে যায় এমন অ্যাকাউন্ট প্রতিনিধির বাড়ির ঠিকানা।
- পদের নাম: অ্যাকাউন্ট প্রতিনিধির পদের নাম।
- ইকুইটি: ব্যবসায় অ্যাকাউন্ট প্রতিনিধির ইকুইটির শতকরা হার।
যদি অ্যাকাউন্ট প্রতিনিধির কোনো SSN বা ITIN না থাকে, তাহলে নিশ্চিত করুন যে, তাদের আবাসিক ঠিকানা যুক্তরাষ্ট্রের বাইরে তাদের বাড়ির ঠিকানা হিসেবে সঠিকভাবে সেট করা হয়েছে। এর ফলে SSN বা ITIN-এর পরিবর্তে একটি বৈধ পাসপোর্টের ছবি দেওয়ার বিকল্প দেখা যাবে।
আপনার নাম, জন্মতারিখ, SSN বা ITIN এবং বাড়ির ঠিকানা সঠিক কি না এবং তা আপনার সরকার-প্রদত্ত নথিপত্রের সাথে মেলে কি না তা নিশ্চিত করুন। যদি আপনার তথ্য যাচাই করা না যায়, তাহলে আপনাকে একটি ফটো আইডি প্রদান করতে বলা হতে পারে। গ্রহণযোগ্য ফটো আইডি নথির তালিকাটি পর্যালোচনা করুন।
সিঙ্গেল মেম্বার LLC-গুলোকে ব্যবসার নিচের বিবরণগুলোও দিতে হবে:
- নিবন্ধিত নাম: ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের (IRS) কাছে নিবন্ধিত ব্যবসার আইনি নাম।
- EIN: IRS থেকে প্রদান করা ব্যবসার EIN।
- ব্যবসার ফোন নম্বর: ব্যবসার একটি চালু ফোন নম্বর।
- ব্যবসার ঠিকানা: যুক্তরাষ্ট্রে ব্যবসার অফিশিয়াল ভৌত ঠিকানা, যেখানে প্রাথমিকভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হয়।
যদি আপনার EIN যাচাই করা না যায়, তাহলে আপনাকে SS-4 বা 147c Letter-এর মতো একটি IRS নথি দিতে বলা হতে পারে। এই নথি দেওয়ার সময় নিশ্চিত করুন যে, আপনার অ্যাকাউন্টে দেওয়া নিবন্ধিত নাম এবং EIN-এর সাথে নথিতে দেওয়া তথ্যের যেন সম্পূর্ণ মিল থাকে। আপনার নিবন্ধিত নামটি সব সময় আপনার IRS নথিতে থাকা ব্যবসার ঠিকানার উপরের এক বা একাধিক লাইনে থাকে। প্রয়োজনে নথির সাথে মেলাতে আপনার অ্যাকাউন্টের তথ্য আপডেট করুন। গ্রহণযোগ্য ব্যবসার নথির তালিকাটি পর্যালোচনা করুন।
প্রাইভেট মাল্টি-মেম্বার LLC
প্রাইভেট মাল্টি মেম্বার LLC হলো এক ধরনের লিমিটেড লায়াবিলিটি কোম্পানি (LLC), যার একাধিক মালিক (সদস্য) থাকেন। এর মালিক হতে পারে কোনো ব্যক্তি, কর্পোরেশন, অন্যান্য LLC বা বিদেশি কোনো সত্তা।
প্রাইভেট মাল্টি মেম্বার LLC-গুলোর ক্ষেত্রে কোনো একজন মালিক বা নির্বাহীকে তাদের Shopify Payments অ্যাকাউন্টের অ্যাকাউন্ট প্রতিনিধি হিসেবে নিযুক্ত করতে হয়। অ্যাকাউন্ট প্রতিনিধিকে অবশ্যই নিচের তথ্যগুলো দিতে হবে:
- আইনি প্রথম এবং শেষ নাম: সরকার-প্রদত্ত নথিতে উল্লেখিত অ্যাকাউন্ট প্রতিনিধির সম্পূর্ণ আইনি নাম।
- জন্মতারিখ: অ্যাকাউন্ট প্রতিনিধির জন্মতারিখ, যা MM/DD/YYYY ফরম্যাটে থাকবে।
- SSN বা ITIN: একটি বৈধ সোশ্যাল সিকিউরিটি নম্বর, ইন্ডিভিজুয়াল ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নম্বর। আপনি যদি যুক্তরাষ্ট্রের বাসিন্দা না হয়ে থাকেন, তাহলে বিকল্প হিসেবে একটি বৈধ পাসপোর্টের ছবি দিতে পারেন।
- ইমেইল ঠিকানা: একটি বৈধ ও চালু ইমেইল ঠিকানা।
- ফোন নম্বর: একটি বৈধ ফোন নম্বর।
- আবাসিক ঠিকানা: সরকারি নথিপত্রের সাথে মিলে যায় এমন অ্যাকাউন্ট প্রতিনিধির বাড়ির ঠিকানা।
- পদের নাম: অ্যাকাউন্ট প্রতিনিধির পদের নাম।
- ইকুইটি: ব্যবসায় অ্যাকাউন্ট প্রতিনিধির ইকুইটির শতকরা হার।
যদি অ্যাকাউন্ট প্রতিনিধির কোনো SSN বা ITIN না থাকে, তাহলে নিশ্চিত করুন যে, তাদের আবাসিক ঠিকানা যুক্তরাষ্ট্রের বাইরে তাদের বাড়ির ঠিকানা হিসেবে সঠিকভাবে সেট করা হয়েছে। এর ফলে SSN বা ITIN-এর পরিবর্তে একটি বৈধ পাসপোর্টের ছবি দেওয়ার বিকল্প দেখা যাবে।
আপনার নাম, জন্মতারিখ, SSN বা ITIN এবং বাড়ির ঠিকানা সঠিক কি না এবং তা আপনার সরকার-প্রদত্ত নথিপত্রের সাথে মেলে কি না তা নিশ্চিত করুন। যদি আপনার তথ্য যাচাই করা না যায়, তাহলে আপনাকে একটি ফটো আইডি প্রদান করতে বলা হতে পারে। গ্রহণযোগ্য ফটো আইডি নথির তালিকাটি পর্যালোচনা করুন।
মাল্টি মেম্বার LLC-গুলোকে ব্যবসার নিচের বিবরণগুলোও দিতে হবে:
- নিবন্ধিত নাম: ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের (IRS) কাছে নিবন্ধিত ব্যবসার আইনি নাম।
- EIN: IRS থেকে প্রদান করা ব্যবসার EIN।
- ব্যবসার ফোন নম্বর: ব্যবসার একটি চালু ফোন নম্বর।
- ব্যবসার ঠিকানা: যুক্তরাষ্ট্রে ব্যবসার অফিশিয়াল ভৌত ঠিকানা, যেখানে প্রাথমিকভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হয়।
যদি আপনার EIN যাচাই করা না যায়, তাহলে আপনাকে SS-4 বা 147c Letter-এর মতো একটি IRS নথি দিতে বলা হতে পারে। এই নথি দেওয়ার সময় নিশ্চিত করুন যে, আপনার অ্যাকাউন্টে দেওয়া নিবন্ধিত নাম এবং EIN-এর সাথে নথিতে দেওয়া তথ্যের যেন সম্পূর্ণ মিল থাকে। আপনার নিবন্ধিত নামটি সব সময় আপনার IRS নথিতে থাকা ব্যবসার ঠিকানার উপরের এক বা একাধিক লাইনে থাকে। প্রয়োজনে নথির সাথে মেলাতে আপনার অ্যাকাউন্টের তথ্য আপডেট করুন। গ্রহণযোগ্য ব্যবসার নথির তালিকাটি পর্যালোচনা করুন।
আপনাকে অতিরিক্ত হিসেবে অ্যাকাউন্টে এমন অন্যান্য ব্যক্তিদের তালিকাভুক্ত করতে হবে, যারা ব্যবসার 25% বা তার বেশি ইকুইটির মালিক এবং আপনাকে তাদের নাম, জন্মতারিখ, SSN বা ITIN, বাড়ির ঠিকানা, পদের নাম এবং যোগাযোগের তথ্য প্রদান করতে হবে। প্রদান করা তথ্য ব্যবহার করে যদি তাদের পরিচয় স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা না যায়, তাহলে তাদেরকে একটি ফটো আইডি প্রদান করতে বলা হতে পারে।
প্রাইভেট পার্টনারশিপ
প্রাইভেট পার্টনারশিপ হলো এমন একটি ব্যবসা, যেখানে অন্ততপক্ষে দুজন পার্টনার ব্যক্তিগতভাবে ইকুইটির মালিক হয়ে থাকেন। কোনো ব্যক্তি, একটি কোম্পানি বা অন্য কোনো পার্টনারশিপ এর পার্টনার হতে পারে। এর মধ্যে জেনারেল পার্টনারশিপ, লিমিটেড পার্টনারশিপ বা লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ অন্তর্ভুক্ত থাকতে পারে।
প্রাইভেট পার্টনারশিপের ক্ষেত্রে কোনো একজন মালিককে (সদস্য) অ্যাকাউন্ট প্রতিনিধি হিসেবে নিযুক্ত করতে হয়। অ্যাকাউন্ট প্রতিনিধিকে নিচের তথ্যগুলো দিতে হবে:
- আইনি প্রথম এবং শেষ নাম: সরকার-প্রদত্ত নথিতে উল্লেখিত অ্যাকাউন্ট প্রতিনিধির সম্পূর্ণ আইনি নাম।
- জন্মতারিখ: অ্যাকাউন্ট প্রতিনিধির জন্মতারিখ, যা MM/DD/YYYY ফরম্যাটে থাকবে।
- SSN বা ITIN: একটি বৈধ সোশ্যাল সিকিউরিটি নম্বর, ইন্ডিভিজুয়াল ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নম্বর। আপনি যদি যুক্তরাষ্ট্রের বাসিন্দা না হয়ে থাকেন, তাহলে বিকল্প হিসেবে একটি বৈধ পাসপোর্টের ছবি দিতে পারেন।
- ইমেইল ঠিকানা: একটি বৈধ ও চালু ইমেইল ঠিকানা।
- ফোন নম্বর: একটি বৈধ ফোন নম্বর।
- আবাসিক ঠিকানা: সরকারি নথিপত্রের সাথে মিলে যায় এমন অ্যাকাউন্ট প্রতিনিধির বাড়ির ঠিকানা।
- পদের নাম: অ্যাকাউন্ট প্রতিনিধির পদের নাম।
- ইকুইটি: ব্যবসায় অ্যাকাউন্ট প্রতিনিধির ইকুইটির শতকরা হার।
যদি অ্যাকাউন্ট প্রতিনিধির কোনো SSN বা ITIN না থাকে, তাহলে নিশ্চিত করুন যে, তাদের আবাসিক ঠিকানা যুক্তরাষ্ট্রের বাইরে তাদের বাড়ির ঠিকানা হিসেবে সঠিকভাবে সেট করা হয়েছে। এর ফলে SSN বা ITIN-এর পরিবর্তে একটি বৈধ পাসপোর্টের ছবি দেওয়ার বিকল্প দেখা যাবে।
আপনার নাম, জন্মতারিখ, SSN বা ITIN এবং বাড়ির ঠিকানা সঠিক কি না এবং তা আপনার সরকার-প্রদত্ত নথিপত্রের সাথে মেলে কি না তা নিশ্চিত করুন। যদি আপনার তথ্য যাচাই করা না যায়, তাহলে আপনাকে একটি ফটো আইডি প্রদান করতে বলা হতে পারে। গ্রহণযোগ্য ফটো আইডি নথির তালিকাটি পর্যালোচনা করুন।
প্রাইভেট পার্টনারশিপগুলোকে ব্যবসা সম্পর্কে নিচের বিবরণগুলোও দিতে হবে:
- নিবন্ধিত নাম: ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের (IRS) কাছে নিবন্ধিত ব্যবসার আইনি নাম।
- EIN: IRS থেকে প্রদান করা ব্যবসার EIN।
- ব্যবসার ফোন নম্বর: ব্যবসার একটি চালু ফোন নম্বর।
- ব্যবসার ঠিকানা: যুক্তরাষ্ট্রে ব্যবসার অফিশিয়াল ভৌত ঠিকানা, যেখানে প্রাথমিকভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হয়।
যদি আপনার EIN যাচাই করা না যায়, তাহলে আপনাকে SS-4 বা 147c Letter-এর মতো একটি IRS নথি দিতে বলা হতে পারে। এই নথি দেওয়ার সময় নিশ্চিত করুন যে, আপনার অ্যাকাউন্টে দেওয়া নিবন্ধিত নাম এবং EIN-এর সাথে নথিতে দেওয়া তথ্যের যেন সম্পূর্ণ মিল থাকে। আপনার নিবন্ধিত নামটি সব সময় আপনার IRS নথিতে থাকা ব্যবসার ঠিকানার উপরের এক বা একাধিক লাইনে থাকে। প্রয়োজনে নথির সাথে মেলাতে আপনার অ্যাকাউন্টের তথ্য আপডেট করুন। গ্রহণযোগ্য ব্যবসার নথির তালিকাটি পর্যালোচনা করুন।
আপনাকে অতিরিক্ত হিসেবে অ্যাকাউন্টে এমন অন্যান্য ব্যক্তিদের তালিকাভুক্ত করতে হবে, যারা ব্যবসার 25% বা তার বেশি ইকুইটির মালিক এবং আপনাকে তাদের নাম, জন্মতারিখ, SSN বা ITIN, বাড়ির ঠিকানা, পদের নাম এবং যোগাযোগের তথ্য প্রদান করতে হবে। প্রদান করা তথ্য ব্যবহার করে যদি তাদের পরিচয় স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা না যায়, তাহলে তাদেরকে একটি ফটো আইডি প্রদান করতে বলা হতে পারে।
পাবলিক পার্টনারশিপ
পাবলিক পার্টনারশিপ হলো এমন একটি ব্যবসা, যেখানে কোনো সরকারি সত্তা বা পাবলিক সেক্টর সমাজের কল্যাণে পরিষেবা দিতে একটি বেসরকারি সংস্থার সাথে পার্টনারশিপ করে।
পাবলিক পার্টনারশিপের ক্ষেত্রে একজন নির্বাহীকে অ্যাকাউন্ট প্রতিনিধি হিসেবে নিযুক্ত করতে হয়। অ্যাকাউন্ট প্রতিনিধিকে নিচের তথ্যগুলো দিতে হবে:
- আইনি প্রথম এবং শেষ নাম: সরকার-প্রদত্ত নথিতে উল্লেখিত নির্বাহীর সম্পূর্ণ আইনি নাম।
- জন্মতারিখ: নির্বাহীর জন্মতারিখ, যা MM/DD/YYYY ফরম্যাটে থাকবে।
- SSN বা ITIN: একটি বৈধ সোশ্যাল সিকিউরিটি নম্বর, ইন্ডিভিজুয়াল ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নম্বর। আপনি যদি যুক্তরাষ্ট্রের বাসিন্দা না হয়ে থাকেন, তাহলে বিকল্প হিসেবে একটি বৈধ পাসপোর্টের ছবি দিতে পারেন।
- ইমেইল ঠিকানা: একটি বৈধ ও চালু ইমেইল ঠিকানা।
- ফোন নম্বর: একটি বৈধ ফোন নম্বর।
- আবাসিক ঠিকানা: সরকারি নথিপত্রের সাথে মিলে যায় এমন নির্বাহীর বাড়ির ঠিকানা।
- পদের নাম: পার্টনারশিপের প্রতিনিধিত্বকারী নির্বাহীর পদের নাম।
- ইকুইটি: প্রযোজ্য হলে, ব্যবসায় নির্বাহীর ইকুইটির শতকরা হার।
যদি অ্যাকাউন্ট প্রতিনিধির কোনো SSN বা ITIN না থাকে, তাহলে নিশ্চিত করুন যে, তাদের আবাসিক ঠিকানাটি যুক্তরাষ্ট্রের বাইরে তাদের বাড়ির ঠিকানা হিসেবে সেট করা হয়েছে। এর ফলে SSN বা ITIN-এর পরিবর্তে একটি বৈধ পাসপোর্টের ছবি দেওয়ার বিকল্প দেখা যাবে।
আপনার নাম, জন্মতারিখ, SSN বা ITIN এবং বাড়ির ঠিকানা সঠিক কি না এবং তা আপনার সরকার-প্রদত্ত নথিপত্রের সাথে মেলে কি না তা নিশ্চিত করুন। যদি আপনার তথ্য যাচাই করা না যায়, তাহলে আপনাকে একটি ফটো আইডি প্রদান করতে বলা হতে পারে। গ্রহণযোগ্য ফটো আইডি নথির তালিকাটি পর্যালোচনা করুন।
পাবলিক পার্টনারশিপগুলোকে ব্যবসা সম্পর্কে নিচের বিবরণগুলোও দিতে হবে:
- নিবন্ধিত নাম: ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের (IRS) কাছে নিবন্ধিত ব্যবসার আইনি নাম।
- EIN: IRS থেকে প্রদান করা পার্টনারশিপের EIN।
- ব্যবসার ফোন নম্বর: ব্যবসার একটি চালু ফোন নম্বর।
- ব্যবসার ঠিকানা: যুক্তরাষ্ট্রে ব্যবসার অফিশিয়াল ভৌত ঠিকানা, যেখানে প্রাথমিকভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হয়।
যদি আপনার EIN যাচাই করা না যায়, তাহলে আপনাকে SS-4 বা 147c Letter-এর মতো একটি IRS নথি দিতে বলা হতে পারে। এই নথি দেওয়ার সময় নিশ্চিত করুন যে, আপনার অ্যাকাউন্টে দেওয়া নিবন্ধিত নাম এবং EIN-এর সাথে নথিতে দেওয়া তথ্যের যেন সম্পূর্ণ মিল থাকে। আপনার নিবন্ধিত নামটি সব সময় আপনার IRS নথিতে থাকা ব্যবসার ঠিকানার উপরের এক বা একাধিক লাইনে থাকে। প্রয়োজনে নথির সাথে মেলাতে আপনার অ্যাকাউন্টের তথ্য আপডেট করুন। গ্রহণযোগ্য ব্যবসার নথির তালিকাটি পর্যালোচনা করুন।
প্রাইভেট কোম্পানি
প্রাইভেট কোম্পানি হলো এমন একটি সত্তা, যার শেয়ারের মালিকানা জনসাধারণের পরিবর্তে ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি, গ্রুপ বা অন্য কোনো সত্তার কাছে থাকে।
প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে একজন সুবিধাভোগী মালিক বা নির্বাহীকে অ্যাকাউন্ট প্রতিনিধি হিসেবে নিযুক্ত করতে হয়। অ্যাকাউন্ট প্রতিনিধিকে নিচের তথ্যগুলো দিতে হবে:
- আইনি প্রথম এবং শেষ নাম: সরকার-প্রদত্ত নথিতে উল্লেখিত অ্যাকাউন্ট প্রতিনিধির সম্পূর্ণ আইনি নাম।
- জন্মতারিখ: অ্যাকাউন্ট প্রতিনিধির জন্মতারিখ, যা MM/DD/YYYY ফরম্যাটে থাকবে।
- SSN বা ITIN: একটি বৈধ সোশ্যাল সিকিউরিটি নম্বর, ইন্ডিভিজুয়াল ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নম্বর। আপনি যদি যুক্তরাষ্ট্রের বাসিন্দা না হয়ে থাকেন, তাহলে বিকল্প হিসেবে একটি বৈধ পাসপোর্টের ছবি দিতে পারেন।
- ইমেইল ঠিকানা: একটি বৈধ ও চালু ইমেইল ঠিকানা।
- ফোন নম্বর: একটি বৈধ ফোন নম্বর।
- আবাসিক ঠিকানা: সরকারি নথিপত্রের সাথে মিলে যায় এমন অ্যাকাউন্ট প্রতিনিধির বাড়ির ঠিকানা।
- পদের নাম: অ্যাকাউন্ট প্রতিনিধির পদের নাম।
- ইক্যুইটি: প্রযোজ্য হলে, ব্যবসায় অ্যাকাউন্ট প্রতিনিধির ইক্যুইটির শতাংশ।
যদি অ্যাকাউন্ট প্রতিনিধির কোনো SSN বা ITIN না থাকে, তাহলে নিশ্চিত করুন যে, তাদের আবাসিক ঠিকানাটি যুক্তরাষ্ট্রের বাইরে তাদের বাড়ির ঠিকানা হিসেবে সেট করা হয়েছে। এর ফলে SSN বা ITIN-এর পরিবর্তে একটি বৈধ পাসপোর্টের ছবি দেওয়ার বিকল্প দেখা যাবে।
আপনার নাম, জন্মতারিখ, SSN বা ITIN এবং বাড়ির ঠিকানা সঠিক কি না এবং তা আপনার সরকার-প্রদত্ত নথিপত্রের সাথে মেলে কি না তা নিশ্চিত করুন। যদি আপনার তথ্য যাচাই করা না যায়, তাহলে আপনাকে একটি ফটো আইডি প্রদান করতে বলা হতে পারে। গ্রহণযোগ্য ফটো আইডি নথির তালিকাটি পর্যালোচনা করুন।
প্রাইভেট কোম্পানিগুলোকেও ব্যবসা সম্পর্কে নিচের বিবরণগুলো প্রদান করতে হবে:
- নিবন্ধিত নাম: ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের (IRS) কাছে নিবন্ধিত ব্যবসার আইনি নাম।
- EIN: IRS কর্তৃক প্রদান করা কোম্পানির EIN।
- ব্যবসার ফোন নম্বর: ব্যবসার একটি চালু ফোন নম্বর।
- ব্যবসার ঠিকানা: যুক্তরাষ্ট্রে ব্যবসার অফিশিয়াল ভৌত ঠিকানা, যেখানে প্রাথমিকভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হয়।
যদি আপনার EIN যাচাই করা না যায়, তাহলে আপনাকে SS-4 বা 147c Letter-এর মতো একটি IRS নথি দিতে বলা হতে পারে। এই নথি দেওয়ার সময় নিশ্চিত করুন যে, আপনার অ্যাকাউন্টে দেওয়া নিবন্ধিত নাম এবং EIN-এর সাথে নথিতে দেওয়া তথ্যের যেন সম্পূর্ণ মিল থাকে। আপনার নিবন্ধিত নামটি সব সময় আপনার IRS নথিতে থাকা ব্যবসার ঠিকানার উপরের এক বা একাধিক লাইনে থাকে। প্রয়োজনে নথির সাথে মেলাতে আপনার অ্যাকাউন্টের তথ্য আপডেট করুন। গ্রহণযোগ্য ব্যবসার নথির তালিকাটি পর্যালোচনা করুন।
অ্যাকাউন্টের মাধ্যমে পরিচালিত ব্যবসার ইক্যুইটির 25% বা তার বেশি মালিকানা আছে এমন অন্য যে কোনো ব্যক্তির তালিকাও আপনাকে দিতে হবে এবং তাদের নাম, জন্মতারিখ, SSN বা ITIN, বাড়ির ঠিকানা, পদের নাম এবং যোগাযোগের তথ্য প্রদান করতে হবে। প্রদান করা তথ্য ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে তাদের পরিচয় যাচাই করা সম্ভব না হলে, তাদেরকে একটি ফটো ID প্রদান করতে হতে পারে।
পাবলিক কোম্পানি
পাবলিক কোম্পানি হলো এমন একটি সত্তা যা স্টক এক্সচেঞ্জে ট্রেড করার জন্য জনসাধারণের কাছে তাদের শেয়ার অফার করে। ইক্যুইটি ব্যক্তিগত মালিকানার পরিবর্তে ব্যক্তি এবং বিনিয়োগকারীদের দ্বারা কেনা, বিক্রি ও ট্রেড করা যেতে পারে।
অ্যাকাউন্ট প্রতিনিধি হিসেবে পাবলিক কোম্পানিগুলোকে অবশ্যই একজন এক্সিকিউটিভ নিয়োগ করতে হবে। অ্যাকাউন্ট প্রতিনিধিকে নিচের তথ্যগুলো প্রদান করতে হবে:
- আইনি প্রথম এবং শেষ নাম: সরকার-প্রদত্ত নথিতে উল্লেখিত অ্যাকাউন্ট প্রতিনিধির সম্পূর্ণ আইনি নাম।
- জন্মতারিখ: অ্যাকাউন্ট প্রতিনিধির জন্মতারিখ, যা MM/DD/YYYY ফরম্যাটে থাকবে।
- SSN বা ITIN: একটি বৈধ সোশ্যাল সিকিউরিটি নম্বর, ইন্ডিভিজুয়াল ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নম্বর। আপনি যদি যুক্তরাষ্ট্রের বাসিন্দা না হয়ে থাকেন, তাহলে বিকল্প হিসেবে একটি বৈধ পাসপোর্টের ছবি দিতে পারেন।
- ইমেইল ঠিকানা: একটি বৈধ ও চালু ইমেইল ঠিকানা।
- ফোন নম্বর: একটি বৈধ ফোন নম্বর।
- আবাসিক ঠিকানা: সরকারি নথিপত্রের সাথে মিলে যায় এমন অ্যাকাউন্ট প্রতিনিধির বাড়ির ঠিকানা।
- পদের নাম: অ্যাকাউন্ট প্রতিনিধির পদের নাম।
- ইক্যুইটি: প্রযোজ্য হলে, ব্যবসায় অ্যাকাউন্ট প্রতিনিধির ইক্যুইটির শতাংশ।
যদি অ্যাকাউন্ট প্রতিনিধির কোনো SSN বা ITIN না থাকে, তাহলে নিশ্চিত করুন যে, তাদের আবাসিক ঠিকানাটি যুক্তরাষ্ট্রের বাইরে তাদের বাড়ির ঠিকানা হিসেবে সেট করা হয়েছে। এর ফলে SSN বা ITIN-এর পরিবর্তে একটি বৈধ পাসপোর্টের ছবি দেওয়ার বিকল্প দেখা যাবে।
আপনার নাম, জন্মতারিখ, SSN বা ITIN এবং বাড়ির ঠিকানা সঠিক কি না এবং তা আপনার সরকার-প্রদত্ত নথিপত্রের সাথে মেলে কি না তা নিশ্চিত করুন। যদি আপনার তথ্য যাচাই করা না যায়, তাহলে আপনাকে একটি ফটো আইডি প্রদান করতে বলা হতে পারে। গ্রহণযোগ্য ফটো আইডি নথির তালিকাটি পর্যালোচনা করুন।
পাবলিক কোম্পানিগুলোকেও ব্যবসা সম্পর্কে নিচের বিবরণগুলো প্রদান করতে হবে:
- নিবন্ধিত নাম: ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের (IRS) কাছে নিবন্ধিত ব্যবসার আইনি নাম।
- EIN: IRS কর্তৃক প্রদান করা কোম্পানির EIN।
- ব্যবসার ফোন নম্বর: ব্যবসার একটি চালু ফোন নম্বর।
- ব্যবসার ঠিকানা: যুক্তরাষ্ট্রে ব্যবসার অফিশিয়াল ভৌত ঠিকানা, যেখানে প্রাথমিকভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হয়।
যদি আপনার EIN যাচাই করা না যায়, তাহলে আপনাকে SS-4 বা 147c Letter-এর মতো একটি IRS নথি দিতে বলা হতে পারে। এই নথি দেওয়ার সময় নিশ্চিত করুন যে, আপনার অ্যাকাউন্টে দেওয়া নিবন্ধিত নাম এবং EIN-এর সাথে নথিতে দেওয়া তথ্যের যেন সম্পূর্ণ মিল থাকে। আপনার নিবন্ধিত নামটি সব সময় আপনার IRS নথিতে থাকা ব্যবসার ঠিকানার উপরের এক বা একাধিক লাইনে থাকে। প্রয়োজনে নথির সাথে মেলাতে আপনার অ্যাকাউন্টের তথ্য আপডেট করুন। গ্রহণযোগ্য ব্যবসার নথির তালিকাটি পর্যালোচনা করুন।
অলাভজনক প্রতিষ্ঠান
অলাভজনক প্রতিষ্ঠান (NPO) হলো এমন একটি সত্তা যা শেয়ারহোল্ডারদের জন্য মুনাফা তৈরি করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। এর প্রাথমিক লক্ষ্য হলো জনসাধারণ বা সম্প্রদায়ের সুবিধার জন্য কাজ করা।
অ্যাকাউন্ট প্রতিনিধি হিসেবে অলাভজনক প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই একজন এক্সিকিউটিভ নিয়োগ করতে হবে। অ্যাকাউন্ট প্রতিনিধিকে নিচের তথ্যগুলো প্রদান করতে হবে:
- আইনি প্রথম এবং শেষ নাম: সরকার-প্রদত্ত নথিতে উল্লেখিত অ্যাকাউন্ট প্রতিনিধির সম্পূর্ণ আইনি নাম।
- জন্মতারিখ: অ্যাকাউন্ট প্রতিনিধির জন্মতারিখ, যা MM/DD/YYYY ফরম্যাটে থাকবে।
- SSN বা ITIN: একটি বৈধ সোশ্যাল সিকিউরিটি নম্বর, ইন্ডিভিজুয়াল ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নম্বর। আপনি যদি যুক্তরাষ্ট্রের বাসিন্দা না হয়ে থাকেন, তাহলে বিকল্প হিসেবে একটি বৈধ পাসপোর্টের ছবি দিতে পারেন।
- ইমেইল ঠিকানা: একটি বৈধ ও চালু ইমেইল ঠিকানা।
- ফোন নম্বর: একটি বৈধ ফোন নম্বর।
- আবাসিক ঠিকানা: সরকারি নথিপত্রের সাথে মিলে যায় এমন অ্যাকাউন্ট প্রতিনিধির বাড়ির ঠিকানা।
- পদের নাম: অ্যাকাউন্ট প্রতিনিধির পদের নাম।
- ইক্যুইটি: প্রযোজ্য হলে, ব্যবসায় অ্যাকাউন্ট প্রতিনিধির ইক্যুইটির শতাংশ।
অ্যাকাউন্ট প্রতিনিধির যদি কোনো SSN বা ITIN না থাকে, তাহলে নিশ্চিত করুন যে তাদের আবাসিক ঠিকানাটি সঠিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে তাদের বাড়ির ঠিকানায় সেট করা আছে। এটি করলে SSN বা ITIN-এর পরিবর্তে একটি বৈধ পাসপোর্টের ছবি দেওয়ার বিকল্প দেখা যায়।
নিশ্চিত করুন যে আপনার নাম, জন্মতারিখ, SSN বা ITIN এবং বাড়ির ঠিকানা সঠিক আছে এবং সেগুলো আপনার সরকার প্রদত্ত নথির সাথে মিলে যায়। আপনার তথ্য যাচাই করা সম্ভব না হলে, আপনাকে একটি ফটো ID দিতে বলা হতে পারে। গ্রহণযোগ্য ফটো ID নথির তালিকাটি দেখুন।
অলাভজনক প্রতিষ্ঠানগুলোকেও ব্যবসা সম্পর্কে নিচের বিবরণগুলো দিতে হবে:
- নিবন্ধিত নাম: ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের (IRS) কাছে নিবন্ধিত ব্যবসার আইনি নাম।
- EIN: IRS কর্তৃক প্রদান করা কোম্পানির EIN।
- ব্যবসার ফোন নম্বর: ব্যবসার একটি চালু ফোন নম্বর।
- ব্যবসার ঠিকানা: যুক্তরাষ্ট্রে ব্যবসার অফিশিয়াল ভৌত ঠিকানা, যেখানে প্রাথমিকভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হয়।
যদি আপনার EIN যাচাই করা না যায়, তাহলে আপনাকে SS-4 বা 147c Letter-এর মতো একটি IRS নথি দিতে বলা হতে পারে। এই নথি দেওয়ার সময় নিশ্চিত করুন যে, আপনার অ্যাকাউন্টে দেওয়া নিবন্ধিত নাম এবং EIN-এর সাথে নথিতে দেওয়া তথ্যের যেন সম্পূর্ণ মিল থাকে। আপনার নিবন্ধিত নামটি সব সময় আপনার IRS নথিতে থাকা ব্যবসার ঠিকানার উপরের এক বা একাধিক লাইনে থাকে। প্রয়োজনে নথির সাথে মেলাতে আপনার অ্যাকাউন্টের তথ্য আপডেট করুন। গ্রহণযোগ্য ব্যবসার নথির তালিকাটি পর্যালোচনা করুন।
প্রাইভেট আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন
আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন হলো এমন একটি সত্তা যা হবি ক্লাব, কমিউনিটি সংগঠন বা অ্যাডভোকেসি গ্রুপের মতো সাধারণ স্বার্থ রক্ষার্থে একদল লোক গঠন করে।
আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশনগুলোকে অবশ্যই সত্তার মূল সিদ্ধান্ত গ্রহণকারীদের একজনকে অ্যাকাউন্ট প্রতিনিধি হিসেবে মনোনীত করতে হবে এবং তাদেরকে এক্সিকিউটিভ ভূমিকাটি দিতে হবে। অ্যাকাউন্ট প্রতিনিধিকে নিচের তথ্যগুলো প্রদান করতে হবে:
- আইনি প্রথম এবং শেষ নাম: সরকার-প্রদত্ত নথিতে উল্লেখিত অ্যাকাউন্ট প্রতিনিধির সম্পূর্ণ আইনি নাম।
- জন্মতারিখ: অ্যাকাউন্ট প্রতিনিধির জন্মতারিখ, যা MM/DD/YYYY ফরম্যাটে থাকবে।
- SSN বা ITIN: একটি বৈধ সোশ্যাল সিকিউরিটি নম্বর, ইন্ডিভিজুয়াল ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নম্বর। আপনি যদি যুক্তরাষ্ট্রের বাসিন্দা না হয়ে থাকেন, তাহলে বিকল্প হিসেবে একটি বৈধ পাসপোর্টের ছবি দিতে পারেন।
- ইমেইল ঠিকানা: একটি বৈধ ও চালু ইমেইল ঠিকানা।
- ফোন নম্বর: একটি বৈধ ফোন নম্বর।
- আবাসিক ঠিকানা: সরকারি নথিপত্রের সাথে মিলে যায় এমন অ্যাকাউন্ট প্রতিনিধির বাড়ির ঠিকানা।
- পদের নাম: অ্যাকাউন্ট প্রতিনিধির পদের নাম।
- ইক্যুইটি: প্রযোজ্য হলে, ব্যবসায় অ্যাকাউন্ট প্রতিনিধির ইক্যুইটির শতাংশ।
অ্যাকাউন্ট প্রতিনিধির যদি কোনো SSN বা ITIN না থাকে, তাহলে নিশ্চিত করুন যে তাদের আবাসিক ঠিকানাটি সঠিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে তাদের বাড়ির ঠিকানায় সেট করা আছে। এটি করলে SSN বা ITIN-এর পরিবর্তে একটি বৈধ পাসপোর্টের ছবি দেওয়ার বিকল্প দেখা যায়।
নিশ্চিত করুন যে আপনার নাম, জন্মতারিখ, SSN বা ITIN এবং বাড়ির ঠিকানা সঠিক আছে এবং সেগুলো আপনার সরকার প্রদত্ত নথির সাথে মিলে যায়। আপনার তথ্য যাচাই করা সম্ভব না হলে, আপনাকে একটি ফটো ID দিতে বলা হতে পারে। গ্রহণযোগ্য ফটো ID নথির তালিকাটি দেখুন।
আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশনগুলোকেও ব্যবসা সম্পর্কে নিচের বিবরণগুলো প্রদান করতে হবে:
- নিবন্ধিত নাম: ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের (IRS) কাছে নিবন্ধিত ব্যবসার আইনি নাম।
- EIN: IRS কর্তৃক প্রদান করা কোম্পানির EIN।
- ব্যবসার ফোন নম্বর: ব্যবসার একটি চালু ফোন নম্বর।
- ব্যবসার ঠিকানা: যুক্তরাষ্ট্রে ব্যবসার অফিশিয়াল ভৌত ঠিকানা, যেখানে প্রাথমিকভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হয়।
যদি আপনার EIN যাচাই করা না যায়, তাহলে আপনাকে SS-4 বা 147c Letter-এর মতো একটি IRS নথি দিতে বলা হতে পারে। এই নথি দেওয়ার সময় নিশ্চিত করুন যে, আপনার অ্যাকাউন্টে দেওয়া নিবন্ধিত নাম এবং EIN-এর সাথে নথিতে দেওয়া তথ্যের যেন সম্পূর্ণ মিল থাকে। আপনার নিবন্ধিত নামটি সব সময় আপনার IRS নথিতে থাকা ব্যবসার ঠিকানার উপরের এক বা একাধিক লাইনে থাকে। প্রয়োজনে নথির সাথে মেলাতে আপনার অ্যাকাউন্টের তথ্য আপডেট করুন। গ্রহণযোগ্য ব্যবসার নথির তালিকাটি পর্যালোচনা করুন।
গ্রহণযোগ্য নথির ধরন
আপনার পরিচয় ও ব্যবসার বিবরণ যাচাই করতে আপনি কী ধরনের নথি ব্যবহার করতে পারবেন তা এই বিভাগে ব্যাখ্যা করা হয়েছে।
পরিচয়ের নথি
আপনি পরিচয়ের যে নথিটি প্রদান করছেন তাতে থাকা তথ্যের সাথে মেলানোর জন্য আপনার Shopify Payments অ্যাকাউন্টের নাম ও জন্মতারিখ আপডেট করতে হবে। নথিগুলো অবশ্যই বৈধ হতে হবে এবং সেগুলোর মেয়াদোত্তীর্ণ হওয়া চলবে না। পরিচয়ের প্রমাণ হিসেবে নিচের নথিগুলো গ্রহণ করা হয়:
- পাসপোর্ট
- ড্রাইভিং লাইসেন্স
- স্টেট থেকে ইস্যু করা ID কার্ড
ব্যবসা যাচাইকরণ নথি
আপনি যখন আপনার EIN-এর জন্য নিবন্ধন করেন বা যখন আপনি IRS থেকে আপনার EIN নিশ্চিতকরণের অনুরোধ করেন, তখন IRS আপনাকে ব্যবসার নথি ইস্যু করে। আপনার নথিতে ঠিক যা দেখানো হয়েছে তার সাথে মেলাতে আপনার অ্যাকাউন্টে নিবন্ধিত নাম ও EIN আপডেট করা উচিত। ব্যবসা যাচাইয়ের জন্য নিচের নথিগুলো গ্রহণ করা হয়:
- IRS SS-4 নিশ্চিতকরণ পত্র
- IRS নোটিশ CP575
- IRS লেটার 147c
আপনার নিবন্ধিত নাম IRS ফর্মে ব্যবসার ঠিকানার ওপরে তালিকাভুক্ত থাকে এবং এতে মালিকের নাম থাকতে পারে। নিচের উদাহরণে একটি সিঙ্গেল মেম্বার LLC দেখানো হয়েছে যেখানে নিবন্ধিত নাম এবং EIN হাইলাইট করা আছে। উদাহরণটিতে নিবন্ধিত নাম হলো "ACME LLC THERESA LOPEZ-FITZGERALD SOLE MBR"। আপনার IRS নথিতে ঠিক যেভাবে দেখানো হয়েছে, একই বিরামচিহ্ন ও ক্যাপিটালাইজেশনসহ আপনাকে Shopify Payments-এ আপনার নিবন্ধিত নামটি লিখতে হবে।

ব্যবসার ঠিকানার নথি
আপনি ব্যবসার ঠিকানার যে নথিটি প্রদান করছেন তাতে দেখানো তথ্যের সাথে মেলানোর জন্য আপনার Shopify Payments অ্যাকাউন্টের ব্যবসার ঠিকানা আপডেট করতে হবে। নথিগুলোতে অবশ্যই বিগত 6 মাসের মধ্যে ইস্যু করার তারিখ থাকতে হবে। ব্যবসার ঠিকানার প্রমাণ হিসেবে নিচের নথিগুলো গ্রহণ করা হয়:
- ইউটিলিটি বিল
- ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট
- ইনস্যুরেন্স স্টেটমেন্ট
- ট্যাক্স অ্যাসেসমেন্ট নোটিশ
- ব্যবসার নিবন্ধনের প্রমাণ
নথিপত্র সম্পর্কিত কমপ্লায়েন্স নিশ্চিত করা
আপনার নথিগুলো প্রদান করার সময়, নিশ্চিত করুন যে সেগুলো প্রয়োজনীয় মাপকাঠিগুলো পূরণ করে। কমপ্লায়েন্স নিশ্চিত করতে নিচের নির্দেশিকাগুলো দেখুন:
- নির্ভুলতা: নিশ্চিত করুন যে আপনার নথির তথ্য আপনার Shopify Payments অ্যাকাউন্টে প্রবেশ করানো তথ্যের সাথে মিলে যায়। প্রয়োজন হলে, আপনার নথির সাথে মেলাতে আপনার অ্যাকাউন্ট আপডেট করুন।
- স্পষ্টতা এবং পঠনযোগ্যতা: আপনার নথিগুলো স্পষ্ট ও পড়ার মতো যথেষ্ট বড় আছে কি না তা নিশ্চিত করুন। সম্পূর্ণ নথিটি ছবিতে দৃশ্যমান আছে কি না তা নিশ্চিত করুন।
- সম্পূর্ণতা: আপনার নথিতে সমস্ত প্রয়োজনীয় বিবরণ দৃশ্যমান আছে কি না তা নিশ্চিত করুন। নথিতে কী কী বিবরণ অন্তর্ভুক্ত থাকতে হবে তা বুঝতে এই পৃষ্ঠায় তালিকাভুক্ত গ্রহণযোগ্য নথির ধরনগুলো দেখুন।
- আসল নথিপত্র: ক্যামেরা ব্যবহার করে আপনার নথির একটি আসল ছবি তুলুন। আপনার নথিগুলো ফটোকপি, স্ক্যান বা স্ক্রিনশট করবেন না। অন্য নথির মধ্যে নথির ছবি পেস্ট করবেন না। কম্পিউটার স্ক্রিন বা প্রিন্টআউটের ছবি তুলবেন না।
- আপনার নথিটি যদি আপনাকে ডিজিটালভাবে ইস্যু করা হয়ে থাকে, তাহলে কোনো রকম পরিবর্তন ছাড়াই আপনাকে দেওয়া আসল PDF ফাইলের সব পৃষ্ঠা প্রদান করুন।
- বৈধতা: ফটো ID-এর মেয়াদ শেষ হয়নি এবং ঠিকানার প্রমাণ সম্প্রতি ইস্যু করা হয়েছে কি না তা নিশ্চিত করুন। ব্যবসার নিবন্ধনের প্রমাণ প্রদান করলে, আপনার ব্যবসাটি এখনও সক্রিয়ভাবে নিবন্ধিত ও সুপ্রতিষ্ঠিত থাকতে হবে।
সাধারণ সমস্যার ট্রাবলশুটিং
Shopify সহায়তার সাথে যোগাযোগ করার আগে, নিচের সাধারণ অনবোর্ডিং সমস্যা এবং সেগুলোর সমাধানগুলো দেখুন।
আমার কোনো SSN বা ITIN নেই। আমি কী লিখব?
আপনি যদি একজন ব্যক্তি বা একমালিকানা ব্যবসা হিসেবে সাইন আপ করে থাকেন, তাহলে একটি বৈধ SSN বা ITIN থাকা বাধ্যতামূলক যা কোনোভাবেই এড়ানো যায় না।
আপনার ব্যবসা যদি অন্য কোনো ধরনের হয়, তাহলে আপনার আবাসিক ঠিকানাটি সঠিকভাবে লেখা হয়েছে কি না তা নিশ্চিত করুন। মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে আপনার লোকেশন অনুযায়ী আবাসিক ঠিকানা আপডেট করার পর, একটি বিকল্প দেখা যায় যা দিয়ে আপনি ঘোষণা করতে পারবেন যে আপনার কোনো SSN বা ITIN নেই। এর পরিবর্তে আপনাকে একটি বৈধ পাসপোর্ট প্রদান করতে হবে। আপনার পাসপোর্টের ছবি স্পষ্টভাবে তুলেছেন তা নিশ্চিত করুন এবং এটি স্ক্যান, স্ক্রিনশট বা কপি করবেন না।
আমার ঠিকানা যাচাই করতে সমস্যা হচ্ছে।
আমার কাছে US-এর একটি আবাসিক ঠিকানা চাওয়া হচ্ছে, কিন্তু আমি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকি না:
আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে বসবাস করেন এবং আপনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাড়ির ঠিকানা দিতে বলা হয়, তাহলে আপনি হয়তো কোনো ভুল ব্যবসার ধরনে সাইন আপ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে Shopify Payments-এর ক্ষেত্রে ব্যক্তি এবং একমালিকানা ব্যবসার মালিকদের অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করতে হবে। আপনার অ্যাকাউন্ট যদি অন্য কোনো ব্যবসার ধরনের হয়, তাহলে আপনার বাড়ির ঠিকানা পরিবর্তন করে অন্য দেশে আপডেট করতে পারার কথা।
আপনি যদি একই সাথে অতিরিক্ত কোনো আর্থিক পণ্য যেমন Shopify Balance, Credit বা Capital লোনে সাইন আপ করে থাকেন, তবে এই পণ্যগুলোর জন্যও আপনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের আবাসিক ঠিকানা দিতে হবে। এসব পণ্যের জন্য উপযুক্ত থাকতে আপনাকে হয়তো নিজের ঠিকানা বা অ্যাকাউন্টের প্রতিনিধির তথ্য আপডেট করতে বলা হতে পারে।
আমার ঠিকানা অটোমেটিকভাবে যাচাই করা যাচ্ছে না:
যদি আপনার ঠিকানা অটোমেটিকভাবে যাচাই করা না যায়, তাহলে নিশ্চিত করুন যে আপনি এটি সঠিকভাবে লিখেছেন এবং আপনার শহর, প্রদেশ ও পোস্টাল কোডের মধ্যে সামঞ্জস্য আছে। ঠিকানাটি কোনো গ্রাম্য এলাকা বা নতুন উন্নত এলাকার অন্তর্ভুক্ত হলে, আমাদের ব্যাঙ্কিং পার্টনারদের সেটি যাচাই করতে সমস্যা হতে পারে। আপনার ঠিকানার ক্ষেত্রে এমনটি হলে, Google Maps বা USPS অনুযায়ী ঠিকানাটি আপডেট করুন।
কোনো সমস্যা হলে, সহায়তার জন্য Shopify সহায়তা টিমের সাথে যোগাযোগ করুন।
আমার এমপ্লয়ার আইডেন্টিফিকেশন নম্বর (EIN) যাচাই করা যাচ্ছে না।
যদি আপনার EIN যাচাই করা না যায়, তাহলে আপনাকে হয়তো SS-4 Confirmation Letter, IRS Notice CP575 বা IRS Letter 147c-এর মতো কোনো IRS ডকুমেন্ট প্রদান করতে বলা হতে পারে। এই ডকুমেন্ট প্রদান করার সময় নিচের বিবরণগুলো সঠিক আছে কি না তা নিশ্চিত করুন:
- আপনার অ্যাকাউন্টে দেওয়া নিবন্ধিত নাম ও EIN-এর সাথে ডকুমেন্টের তথ্যের সম্পূর্ণ মিল আছে।
- আপনার নিবন্ধিত নাম সর্বদা IRS ডকুমেন্টে ব্যবসার ঠিকানার ঠিক উপরের লাইনে থাকে।
- প্রয়োজন হলে ডকুমেন্টের সাথে মেলাতে আপনার অ্যাকাউন্টের তথ্য আপডেট করুন। বিরামচিহ্ন এবং ক্যাপিটালাইজেশন সহ সবকিছুর হুবহু মিল থাকতে হবে।
আপনার অ্যাকাউন্টে নিবন্ধিত নাম বা EIN পরিবর্তন করতে, আপনার Shopify Payments অ্যাকাউন্টের তথ্য আপডেট করা অংশটি দেখুন।
গৃহীত ব্যবসার ডকুমেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে ব্যবসা যাচাইকরণের ডকুমেন্ট বিভাগটি দেখুন।
আমার ডকুমেন্ট প্রত্যাখ্যান করা হয়েছে।
নিশ্চিত করুন যে আপনার Shopify Payments অ্যাকাউন্টের তথ্যের সাথে আপনার জমা দেওয়া ডকুমেন্টের তথ্যের মিল আছে এবং প্রয়োজন হলে আপনার ডকুমেন্টের সাথে মেলাতে আপনার অ্যাকাউন্ট আপডেট করুন। আপনার Shopify Payments অ্যাকাউন্টের তথ্য আপডেট করার বিষয়ে আরও জানুন। আপনার ডকুমেন্টগুলি যদি এখনও প্রত্যাখ্যান করা হয়, তাহলে এই পেজের নিচের সেকশনগুলি দেখুন:
- গ্রহণযোগ্য ডকুমেন্টের ধরন: কোন ডকুমেন্টগুলো গ্রহণ করা হয় এবং সেগুলোতে কী কী বিবরণ থাকতে হবে। স্ক্রিনশট, অনলাইন সার্চের প্রিন্টআউট এবং রেজিস্ট্রির স্ক্রিনশট গ্রহণ করা হয় না।
- ডকুমেন্টেশন কমপ্লায়েন্স নিশ্চিত করা: সঠিকতা, স্বচ্ছতা, সম্পূর্ণতা, আসল ডকুমেন্ট এবং বৈধতার জন্য প্রয়োজনীয় বিষয়াবলি।
আমি সামরিক বাহিনীতে আছি এবং আমার একটি APO/FPO মেইলিং ঠিকানা আছে। আমি কি Shopify Payments-এর জন্য এই ঠিকানা ব্যবহার করতে পারব?
আপনি যদি মার্কিন সামরিক বাহিনীর কর্মী হয়ে থাকেন যিনি বর্তমানে দেশের বাইরে নিযুক্ত আছেন, তাহলে আপনি আপনার APO/FPO মেইলিং ঠিকানা ব্যবহার করে Shopify Payments-এ সাইন-আপ করতে পারবেন না। এর কারণ হলো APO/FPO ঠিকানাগুলো মূলত PO বক্স বা ব্যক্তিগত মেইল বক্সের মতোই কাজ করে, কিন্তু Shopify-এর ক্ষেত্রে আপনার বসবাসের জন্য একটি সঠিক আবাসিক লোকেশন প্রয়োজন হয়।
আপনার আবাসিক ঠিকানা জানতে চাওয়া হলে, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যে ঠিকানায় থাকবেন সেই আবাসিক ঠিকানাটি প্রদান করুন। ফিরে আসার পর আপনি কোথায় থাকবেন সে বিষয়ে নিশ্চিত না হলে, আপনার সরকার প্রদত্ত ডকুমেন্ট, ইউটিলিটি বিল, ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট ইত্যাদিতে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে সাম্প্রতিক অভ্যন্তরীণ ঠিকানা ব্যবহার করুন। প্রয়োজন হলে আপনি পরবর্তীতে এই ঠিকানাটি আপডেট করতে পারবেন।
সাধারণ জিজ্ঞাসা
মার্কিন যুক্তরাষ্ট্রে Shopify Payments-এর প্রয়োজনীয় বিষয়াবলি সম্পর্কে নিচের সাধারণ জিজ্ঞাসাগুলো দেখে নিন।
আমি ইতিমধ্যে আমার EIN প্রদান করলেও কেন Shopify-এর আমার SSN বা ITIN প্রয়োজন?
আপনি EIN ব্যবহার করে একটি নিবন্ধিত আইনি সত্তা হিসেবে সাইন আপ করলেও, ফাইলে থাকা ব্যক্তিদের পরিচয় যাচাই করতে Shopify-এর তাদের SSN বা ITIN-এর প্রয়োজন হয়।
একমালিকানা ব্যবসার ক্ষেত্রে, আপনার আয়কর রিপোর্ট করার জন্য SSN বা ITIN ব্যবহার করা হয়। একক সদস্যের LLC-এর ক্ষেত্রে, আপনি চাইলে EIN অথবা SSN/ITIN ব্যবহার করে রিপোর্ট করা বেছে নিতে পারেন।
অন্যান্য সব ধরনের ব্যবসার ক্ষেত্রে, SSN এবং ITIN শুধুমাত্র ব্যবসার সাথে জড়িত ব্যক্তিদের পরিচয় যাচাইয়ের জন্য ব্যবহার করা হয়। মালিক, পরিচালক ও অন্যান্য মূল কর্মকর্তাদের SSN/ITIN ট্যাক্স রিপোর্ট করার জন্য ব্যবহার করা হয় না। এটি তাদের ব্যক্তিগত অর্থ, ক্রেডিট স্কোর ইত্যাদিকে প্রভাবিত করবে না। এই বিষয়টি ব্যবসার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার মতোই, যেখানে আপনাকে মালিক ও পরিচালকদের SSN/ITIN প্রদান করতে হয়।
কোন ধরনের ব্যবসা বেছে নেব তা জানা না থাকলে আমার কী করা উচিত?
আপনার যদি কোনো EIN না থাকে এবং শুধুমাত্র একটি SSN বা ITIN থাকে, তাহলে আপনার ব্যবসার ধরন হিসেবে ব্যক্তি বেছে নিন।
আপনার যদি একটি EIN থাকে এবং আপনার ব্যবসার ধরন সম্পর্কে নিশ্চিত না হন, তাহলে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (IRS)-এর সাথে যোগাযোগ করুন বা নিশ্চিত হতে কোনো হিসাবরক্ষকের সাথে কথা বলুন।
আমি কীভাবে আমার Shopify Payments অ্যাকাউন্টের তথ্য আপডেট করব?
যদি আপনাকে অ্যাকাউন্ট যাচাইকরণ সম্পন্ন করতে বলা হয়, তাহলে আপনি যাচাইকরণ পেজ থেকে আপনার তথ্যের যেকোনো আপডেট করতে পারবেন এবং সেই সাথে যেকোনো প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে পারবেন।
ভেরিফিকেশন প্রক্রিয়ার বাইরে, স্টোরের অ্যাকাউন্টের মালিক সেটিংস > সাধারণ > ব্যবসার বিবরণ-এর মাধ্যমে এই বিবরণগুলি আপডেট করতে পারবেন। আপনার ব্যবসায়িক এনটিটির পাশের তিনটি ডটে ক্লিক করুন এবং তারপরে সেই ব্যবসার তথ্য আপডেট করতে "এডিট করুন"-এ ক্লিক করুন। আপনার ব্যবসার ধরন বা দেশ পরিবর্তন করলে বর্তমানটি আপডেট হওয়ার পরিবর্তে একটি নতুন ব্যবসায়িক এনটিটি তৈরি হয়। আপনার ব্যবসার ধরন বা দেশ পরিবর্তন হলে কী করতে হবে সেই সম্পর্কে জানুন।
মনে রাখবেন, আপনি এখানে যা পরিবর্তন করবেন তা পর্যালোচনার জন্য অটোমেটিকভাবে আমাদের ব্যাঙ্কিং পার্টনারদের কাছে পাঠিয়ে দেওয়া হয় এবং নতুন তথ্যের উপর ভিত্তি করে তাদের যাচাইকরণ প্রক্রিয়াটি পুনরায় চালানো হয়। হতে পারে পরিবর্তনগুলো অটোমেটিকভাবে পুনরায় যাচাই হয়ে যাবে, তবে আপনাকে সহায়ক ডকুমেন্ট জমা দিতেও বলা হতে পারে।
আপনার যদি কোনো বকেয়া Shopify US Capital লোন থাকে, তাহলে প্রথমে লোনটি পুরোপুরি পরিশোধ না করা পর্যন্ত আপনি হয়তো আপনার ব্যবসার কিছু তথ্য আপডেট করতে পারবেন না। বর্তমানে ফাইলে থাকা ব্যবসার জন্য আপনার লোনটি ইস্যু করা হয়েছিল, তাই এটি অন্য কোনো ব্যবসায় স্থানান্তর করা যাবে না। আপনার কোনো প্রশ্ন থাকলে Shopify সহায়তার সাথে যোগাযোগ করুন।
আমার ব্যবসার মালিক হলো একটি হোল্ডিং কোম্পানি। মালিক হিসেবে আমি কাদের তালিকাভুক্ত করব?
সুবিধাভোগী মালিক হলো সেই ব্যক্তি যিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে (প্যারেন্ট বা হোল্ডিং কোম্পানির মালিকানার মাধ্যমে) কোম্পানির কমপক্ষে 25% অংশের মালিক। হোল্ডিং কোম্পানির মালিকানার মাধ্যমে যদি এমন কোনো ব্যক্তি থাকেন যিনি আপনার কোম্পানির শেয়ারের মালিক হন, তাহলে সুবিধাভোগী মালিক হিসেবে তাদের তালিকাভুক্ত করতে হবে। নিচে একটি উদাহরণ দেওয়া হলো:
কোম্পানি A-এর মালিক:
- জন - 50%
- কোম্পানি B - 50%
কোম্পানি B-এর মালিক:
- জেন - 100%
অতএব কোম্পানি A-এর মালিক:
- জন - 50%
- জেন - 50%
ব্যবসার ক্ষেত্রে শেয়ার এবং মালিকানার বিভাজন একেক রকম হতে পারে এবং এই বিবরণগুলো সাধারণত শুধুমাত্র কোম্পানির অভ্যন্তরীণ ডকুমেন্টে অন্তর্ভুক্ত করা হয়, তাই অ্যাকাউন্টে মালিক হিসেবে কাকে তালিকাভুক্ত করবেন সে বিষয়ে Shopify আপনাকে কোনো পরামর্শ দিতে পারবে না। পরামর্শের জন্য, একজন হিসাবরক্ষকের সাথে কথা বলতে পারেন।
আমার ব্যবসাটি ব্যক্তিগত মালিকানাধীন এবং এর শেয়ার রয়েছে, কিন্তু এর কোনো সুবিধাভোগী মালিক নেই। আমি মালিক হিসেবে কাকে তালিকাভুক্ত করব?
আপনার যদি কোনো সুবিধাভোগী মালিক না থাকে, তাহলে যেখানে মালিকদের তালিকাভুক্ত করতে বলা হয়েছে সেই বিভাগগুলো এড়িয়ে গিয়ে আপনি সেটআপ প্রক্রিয়ার পরবর্তী ধাপে যেতে পারবেন। যদি আপনার কোনো সুবিধাভোগী মালিক না থাকে, তাহলে তাদের তালিকাভুক্ত করার প্রয়োজন নেই।
আমি একটি অনিগমিত অ্যাসোসিয়েশন। আমার কোনো EIN-এর প্রয়োজন নেই, তাহলে আমাকে কেন এটি প্রদান করতে বলা হচ্ছে?
একটি অনিগমিত অ্যাসোসিয়েশন হওয়ার জন্য EIN থাকা আবশ্যক নয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্রে Shopify Payments ব্যবহার করার জন্য EIN থাকা আবশ্যক। আপনার ব্যবসার যদি কোনো EIN না থাকে, তাহলে আপনি IRS-এর কাছে এটির জন্য নিবন্ধন করতে পারেন অথবা এর পরিবর্তে একজন ব্যক্তি হিসেবে সেট আপ করতে পারেন।
আমার গ্রাহকেরা কি আমার ব্যবসার তথ্য দেখতে পারবেন?
আপনার ব্যবসার নাম, ব্যবসার ফোন নম্বর এবং ব্যবসার ঠিকানা আপনার গ্রাহকদের ক্রেডিট কার্ড স্টেটমেন্টে দেখা যেতে পারে, তবে তাদের আর্থিক প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে এর দৃশ্যমানতা পরিবর্তিত হয়। মালিক এবং পরিচালকদের ব্যক্তিগত তথ্য, যেমন তাদের নাম বা বাড়ির ঠিকানা, কখনই সর্বজনীনভাবে প্রকাশ করা হয় না।
আমার ব্যবসা মার্কিন ভূখণ্ডে অবস্থিত হলে আমি কি Shopify Payments ব্যবহার করতে পারব?
মার্কিন যুক্তরাষ্ট্রে Shopify Payments শুধুমাত্র 50টি অঙ্গরাজ্য এবং পুয়ের্তো রিকোর ব্যবসার ঠিকানা সমর্থন করে। ইউএস ভার্জিন আইল্যান্ড, গুয়াম এবং অন্যান্য মার্কিন ভূখণ্ড Shopify Payments-এর জন্য সমর্থিত নয়।
আপনার ব্যবসা যদি এমন একটি মার্কিন ভূখণ্ডে থাকে যা সমর্থিত নয়, তবে আপনাকে একটি বিকল্প পেমেন্ট প্রদানকারী ব্যবহার করতে হবে। উপলব্ধ পেমেন্ট বিকল্পগুলি দেখতে আপনার স্টোরের ঠিকানা আপনার বর্তমান লোকেশনে আপডেট করুন।
আমার অ্যাকাউন্টটি আগেই যাচাই করা হয়েছিল। আমাকে কেন নতুন তথ্য দিতে বলা হচ্ছে?
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান নিয়মনীতি অনুযায়ী Shopify এবং এর ব্যাঙ্কিং পার্টনারদের মার্চেন্ট তথ্য আপ-টু-ডেট রাখতে হয়। আপনার অ্যাকাউন্ট যাচাই হওয়ার পরেও, অতিরিক্ত বা আপডেট করা তথ্য দেওয়ার জন্য আপনার সাথে যোগাযোগ করা হতে পারে। নিম্নলিখিত কারণে এটি ঘটতে পারে:
- মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক প্রয়োজনীয়তাগুলি পরিবর্তিত হয়েছে এবং অতিরিক্ত ডকুমেন্টেশন প্রয়োজন।
- আপনার বিদ্যমান তথ্যের মেয়াদ শেষ হয়ে গেছে বা রিফ্রেশ করা প্রয়োজন।
- আপনার ব্যবসার কাঠামো, মালিকানা বা ঠিকানায় পরিবর্তনের জন্য আপডেট করা যাচাইকরণ প্রয়োজন।
এর সমাধানের জন্য, আপনার Shopify অ্যাডমিনে অনুরোধটি পর্যালোচনা করুন এবং নির্দেশ অনুযায়ী আপডেট করা তথ্য বা ডকুমেন্টগুলি প্রদান করুন। আপনার দেওয়া বিবরণ আপনার বর্তমান সরকার-প্রদত্ত ডকুমেন্টেশনের সাথে মিলেছে কি না তা নিশ্চিত করুন।
মার্কিন যুক্তরাষ্ট্রে Shopify Payments সম্পর্কে Shopify সহায়তার সাথে যোগাযোগ করার আগে
Shopify সহায়তা-র সাথে যোগাযোগ করার আগে, আপনার সমস্যার দ্রুত সমাধানে সাহায্য করতে নিম্নলিখিত তথ্যগুলি সংগ্রহ করুন:
- আপনি যে ত্রুটির বার্তাগুলো পেয়েছেন সেগুলোর স্ক্রিনশট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের মতো সংবেদনশীল তথ্য সেন্সর করা অবস্থায়
- সেটআপের সময় আপনি যে ব্যবসার ধরন নির্বাচন করেছিলেন
- আপনার এমপ্লয়ার আইডেন্টিফিকেশন নম্বর (EIN), যদি প্রযোজ্য হয়
- সম্পূর্ণ নম্বর শেয়ার না করে, আপনার সোশ্যাল সিকিউরিটি নম্বর (SSN) বা ইন্ডিভিজুয়াল ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নম্বর (ITIN) এর স্ট্যাটাস
- সমস্যার সম্মুখীন হওয়ার নির্দিষ্ট ধাপটি
- আপনি যে ব্রাউজার এবং ডিভাইস ব্যবহার করছেন
- সম্পূর্ণ অ্যাকাউন্ট নম্বর শেয়ার না করে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ধরন এবং মুদ্রা
- আপনার ইতিমধ্যে আপলোড করা যেকোনো ডকুমেন্ট এবং তাদের স্ট্যাটাস
এই তথ্যগুলি তৈরি রাখলে তা Shopify সহায়তাকে আপনাকে আরও কার্যকরভাবে সহায়তা করতে সাহায্য করে।