অপেক্ষমাণ চার্জ এবং পেমেন্টের ব্যর্থ চেষ্টা সম্পর্কে বোঝা

ব্যাঙ্ক কীভাবে অপেক্ষমাণ চার্জ ও পেমেন্টের ব্যর্থ চেষ্টা পরিচালনা করে এবং এই পরিস্থিতিতে গ্রাহকদের সাথে কীভাবে যোগাযোগ করতে হবে, এই পৃষ্ঠায় সেই সম্পর্কে নির্দেশিকা দেওয়া হয়েছে।

ব্যাঙ্ক কীভাবে অপেক্ষমাণ চার্জ পরিচালনা করে

পেমেন্টের চেষ্টা করা হলে, অনেক ব্যাঙ্ক সাথে সাথে চার্জ দেখিয়ে দেয়, এমনকি সেই পেমেন্ট ব্যর্থ হলেও তা দেখানো হয়। অধিকাংশ সময়ে, পেমেন্টের ব্যর্থ চেষ্টাগুলি অপেক্ষমাণ চার্জ হিসেবে দেখানো হয়; তবে, কয়েকটি ব্যাঙ্ক সেগুলোকে নিয়মিত চার্জ হিসেবে দেখায়। চার্জের স্ট্যাটাস যা-ই হোক না কেন, রিভার্স করার আগে এগুলো কিছু সময়ের জন্য দেখানো হয়।

গ্রাহকের অ্যাকাউন্টে কতক্ষণ চার্জটি দেখানো হবে, তা ব্যাঙ্কের ওপর নির্ভর করে, তবে সাধারণত এটি 3-5 দিন দেখানো হয়।

অপেক্ষমাণ চার্জের বিষয়ে গ্রাহকদের সাথে যোগাযোগ করা

কোনো গ্রাহক যদি অজানা চার্জ সম্পর্কে আপনার সাথে যোগাযোগ করেন, তাহলে এই ধাপগুলো অনুসরণ করুন:

  1. চার্জের পরিমাণের সাথে মিল থাকা কোনো অর্ডার আপনার কাছে আছে কি না, তা চেক করুন।
  2. কোনো অর্ডার না থাকলে, গ্রাহককে বুঝিয়ে বলুন যে:
  • চার্জটি সম্ভবত কোনো ব্যর্থ পেমেন্টের চেষ্টা থেকে আসা অপেক্ষমাণ অনুমোদন।
  • 3-5 কর্মদিবসের মধ্যে চার্জটি স্বয়ংক্রিয়ভাবে রিভার্স হয়ে যাওয়ার কথা।
  • চার্জটি কোনো অনুমোদন, ব্যর্থ চার্জ, নাকি সফল লেনদেন, তা নিশ্চিত করতে তারা তাদের ব্যাঙ্কের সাথে যোগাযোগ করতে পারেন।

কোনো অর্ডার ছাড়াই যদি 5 কর্মদিবসের বেশি সময় ধরে গ্রাহকের অ্যাকাউন্টে কোনো চার্জ থেকে যায় এবং চার্জটি কিসের জন্য কাটা হয়েছে তা গ্রাহকের ব্যাঙ্ক নির্ধারণ করতে না পারে, তবে সহায়তার জন্য Shopify সহায়তার সাথে যোগাযোগ করুন।