ফিশিং, ভিশিং এবং স্মিশিং থেকে আপনার অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখুন
ফিশিং শব্দটি দিয়ে ভুয়া ওয়েবসাইট, ইমেইল বা অন্যান্য মেসেজ ব্যবহার করে পরিচয় চুরির স্ক্যামকে বোঝায়। একটি ফিশিং আক্রমণের লক্ষ্য হলো আপনার অ্যাকাউন্ট এবং সংবেদনশীল তথ্যে অ্যাক্সেস পাওয়া। একজন আক্রমণকারী স্বনামধন্য ওয়েবসাইটের অনুকরণ করে তাদের নিজস্ব ওয়েবসাইট তৈরি করতে পারে বা আপনাকে এমন একটি মেসেজ পাঠাতে পারে যা দেখে বিশ্বস্ত উৎস থেকে এসেছে বলে মনে হয়। ভুয়া অ্যাকাউন্ট বা হ্যাক হওয়া কোনো অ্যাকাউন্ট থেকে ফিশিং মেসেজ আসতে পারে।
সংবেদনশীল তথ্য সংগ্রহ করতে আক্রমণকারীরা আপনার অ্যাকাউন্টে আক্রমণ করার জন্য ভিশিং (ভয়েস ফিশিং) এবং স্মিশিং (SMS বা টেক্সট ফিশিং) ব্যবহার করে একই ধরনের কৌশল প্রয়োগ করার চেষ্টা করতে পারে। ফোনে সংবেদনশীল তথ্য না দেওয়ার ব্যাপারে এবং SMS-এর মাধ্যমে পাঠানো ক্ষতিকর হতে পারে এমন কোনো লিঙ্কে ক্লিক না করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে। আপনি যদি সন্দেহ করেন যে ফিশিংয়ের জন্য আপনি কোনো কল বা SMS পেয়েছেন, তাহলে অবিলম্বে আপনার Shopify সহায়তার সাথে যোগাযোগ করা উচিত।
একটি ফিশিং মেসেজে আপনাকে নিচের কাজগুলো সম্পন্ন করতে বলা হতে পারে:
- কোনো লিঙ্কে ভিজিট করা
- কোনো ফাইল ডাউনলোড করা
- কোনো অ্যাটাচমেন্ট ওপেন করা
- ব্যক্তিগত তথ্য বা টু-স্টেপ অথেনটিকেশন কোড দিয়ে উত্তর দেওয়া
আপনি যদি এর কোনো একটি কাজ করেন, তাহলে আপনার কম্পিউটার বা মোবাইল ডিভাইসটি ম্যালওয়্যার-এ সংক্রমিত হতে পারে, যা ওয়ার্ম, ট্রোজান, বট এবং ভাইরাসের মতো ক্ষতিকারক সফটওয়্যার। আপনার ডিভাইসটি সংক্রমিত হওয়ার পর, একজন আক্রমণকারী আপনার ব্যক্তিগত তথ্যে অ্যাক্সেস পেতে পারে।
ফিশিং স্ক্যামগুলোর মধ্যে ব্যক্তিগত তথ্যের জন্য সরাসরি অনুরোধও অন্তর্ভুক্ত থাকতে পারে, যেমন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্রেডেনশিয়াল।
ফিশিং স্ক্যামে আপনাকে নিচের পদ্ধতিগুলোর মাধ্যমে ব্যক্তিগত তথ্য দেওয়ার জন্য বলা হতে পারে:
- ইমেইল বা অন্য কোনো মেসেজিং সিস্টেমের মাধ্যমে
- কোনো ফর্মের মাধ্যমে
- ভুয়া ফোন নম্বর ব্যবহার করে
- ভুয়া ঠিকানা ব্যবহার করে
এমনকি আপনার ইমেইল ঠিকানা এন্টার করার এবং পাসওয়ার্ড রিসেট করার অনুরোধও বিপজ্জনক হতে পারে।
এই পৃষ্ঠায়
- বৈধ Shopify ইমেইলগুলো শনাক্ত করা
- সতর্ক সংকেতগুলো জানুন
- Shopify এবং সংবেদনশীল নথিপত্রের জন্য অনুরোধ
- যোগাযোগের অন্য কোনো মাধ্যম ব্যবহার করে উদ্বেগ প্রকাশ করুন
- ওয়েবসাইটের সাথে আপনার কানেকশনটি HTTPS ব্যবহার করে কিনা তা যাচাই করুন
- কেবলমাত্র আপনার প্রত্যাশিত অ্যাটাচমেন্ট বা লিংকগুলো খুলুন
- সার্বজনীন Wi-Fi ব্যবহার করার সময় সতর্ক থাকুন
- আপনার ব্যক্তিগত তথ্য বেহাত হলে সরকারি নির্দেশিকাগুলো অনুসরণ করুন
বৈধ Shopify ইমেইলগুলো শনাক্ত করা
Shopify শুধুমাত্র অফিশিয়াল ডোমেইন, যেমন @shopify.com, @email.shopify.com, @em.shopify.com এবং @shopify-billpay.melio.com থেকে ইমেইল পাঠাবে। Gmail, Yahoo, Apple mail বা Hotmail-এর মতো সার্বজনীন ইমেইল পরিষেবা থেকে আসা ইমেইলগুলো Shopify থেকে পাঠানো হয় না এবং সেগুলোকে সম্ভাব্য ফিশিং প্রচেষ্টা হিসেবে বিবেচনা করা উচিত।
Shopify ইমেইলে নিরাপদ লিংক শনাক্ত করা
নির্ভরযোগ্য ইমেইল ডেলিভারি নিশ্চিত করতে, আমাদের মার্চেন্টদের সাথে যোগাযোগ করার জন্য Shopify কোনো বিশ্বস্ত প্রেরক পরিষেবা ব্যবহার করতে পারে। এর অর্থ হলো, ইমেইলগুলোতে থাকা লিংকগুলো ভিন্ন দেখাতে পারে এবং এগুলোতে shopifysvc.com ডোমেইন অন্তর্ভুক্ত থাকতে পারে, যেটিতে ক্লিক করা নিরাপদ।
ক্লিক করার আগে সবসময় URL-গুলি চেক করুন। প্রেরকের সত্যতা সম্পর্কে নিশ্চিত না হলে ইমেইলে দেওয়া লিংকগুলোতে ক্লিক করা এড়িয়ে চলুন। কোনো ইমেইলের সত্যতা নিয়ে আপনার সন্দেহ থাকলে, সাহায্য পেতে Shopify সহায়তার সাথে যোগাযোগ করুন।
কোনো ফিশিং ইমেইলের সন্দেহ হলে যা করতে হবে
আপনি যদি ভুলবশত কোনো ফিশিং ইমেইলে দেওয়া লিংকে ক্লিক করে ফেলেন, তবে অবিলম্বে ব্যবস্থা নিন:
- আপনার Shopify অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন।
- অতিরিক্ত নিরাপত্তার জন্য টু-স্টেপ অথেনটিকেশন চালু করুন।
- আপনার অ্যাকাউন্টে অননুমোদিত অ্যাক্সেস আছে কিনা তা পরীক্ষা করতে Shopify সহায়তার সাথে যোগাযোগ করুন।
ফিশিং ইমেইলের লক্ষণ
কোনো ইমেইল একটি ফিশিং প্রচেষ্টা হতে পারে এমন সাধারণ লক্ষণগুলো সম্পর্কে সচেতন থাকুন:
- ফ্রি ইমেইল পরিষেবা থেকে আসা অপ্রত্যাশিত ইমেইল।
- ব্যক্তিগত তথ্যের অনুরোধ।
- ভুল ব্যাকরণ এবং বানান।
- জরুরি বা হুমকিমূলক ভাষা।
- অপরিচিত ওয়েবসাইটের লিংক।
টু-স্টেপ অথেনটিকেশনের গুরুত্ব
আপনার Shopify অ্যাকাউন্টে টু-স্টেপ অথেনটিকেশন (যা টু-ফ্যাক্টর অথেন্টিকেশন বা মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন নামেও পরিচিত) চালু করলে এটি সুরক্ষার একটি অতিরিক্ত স্তর যোগ করার মাধ্যমে আরও নিরাপদ লগইন প্রক্রিয়া প্রদান করে এবং অননুমোদিত ব্যবহারকারীদের জন্য আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস করা কঠিন করে তোলে, বিশেষ করে যদি আপনি সন্দেহ করেন যে আপনি কোনো ফিশিং ইমেইল পেয়েছেন। টু-স্টেপ অথেনটিকেশন দিয়ে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত করা সম্পর্কে আরও জানুন।
সন্দেহজনক ইমেইল যাচাই করুন
আপনি যদি এমন কোনো ইমেইল পান যা দেখতে Shopify সহায়তা থেকে এসেছে বলে মনে হয় কিন্তু কোনোভাবে অস্বাভাবিক লাগে, তবে এর বৈধতা যাচাই করুন:
- ইমেইলটি
@shopify.com,@email.shopify.com,@em.shopify.comএবং@shopify-billpay.melio.com-এর মতো অফিশিয়াল Shopify ডোমেইন থেকে এসেছে কিনা তা চেক করুন। - ইমেইল ঠিকানায় কোনো অস্বাভাবিক অক্ষর বা বিরাম চিহ্ন সম্পর্কে সতর্ক থাকুন।
- সন্দেহ হলে, নিশ্চিতকরণের জন্য সরাসরি অফিশিয়াল চ্যানেলের মাধ্যমে Shopify সহায়তার সাথে যোগাযোগ করুন।
সতর্ক সংকেতগুলো জানুন
সতর্ক সংকেতগুলো বোঝার মাধ্যমে আপনি ফিশিং থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। যেখান থেকেই আসুক না কেন মেসেজগুলো মনোযোগ দিয়ে পড়ুন এবং ওয়েবসাইটগুলো যতই পরিচিত মনে হোক না কেন সেগুলো ভালোভাবে যাচাই করুন।
অস্পষ্ট বা সাধারণ ভাষা
যদিও ফিশিং ভালোভাবে বিশ্লেষণ করে আপনার এবং আপনার ব্যবসার জন্য তৈরি করা হতে পারে, তবে সাধারণ ভাষা হলো ফিশিং স্ক্যামের একটি বৈশিষ্ট্য। এমন মেসেজগুলো সম্পর্কে সতর্ক থাকুন যেগুলো আপনার বিশ্বস্ত কোনো অর্গানাইজেশন থেকে এসেছে বলে মনে হয়, কিন্তু অস্পষ্ট বিবৃতি দিয়ে শুরু হয়, যেমন প্রিয় অ্যাকাউন্ট হোল্ডার।
এছাড়া, কোনো মেসেজে যদি গুরুত্বপূর্ণ ব্যবসা বা আর্থিক সুযোগের প্রতিশ্রুতি দেওয়া হয়, তবে প্রেরক যে আপনাকে চেনে তা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত বিবরণ অন্তর্ভুক্ত না থাকে, তাহলে এটি স্ক্যাম হতে পারে।
আমি ফ্রেডেরিক, একজন ব্যাংকার।
সম্ভাব্য মৃত আত্মীয়ের উত্তরাধিকারের বিষয়ে দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব আমার সাথে যোগাযোগ করুন।
SMS-এর মাধ্যমে খুব বেশি কিছু শেয়ার করা যাচ্ছে না। নিচের ঠিকানায় আমাকে ইমেইল করুন।
ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে আসা ব্যবসায়িক মেসেজ
আপনার অনলাইন উপস্থিতি থেকে চতুর আক্রমণকারীরা যথেষ্ট তথ্য সংগ্রহ করতে পারে যা দিয়ে এমন একটি মেসেজ তৈরি করা যায়, যা দেখতে আপনার সত্যিকারের কোনো পরিচিত জনের কাছ থেকে এসেছে বলে মনে হতে পারে।
পাইকারি মূল্য আপডেটহ্যালো জর্জিয়া:
আমি আপনাকে শুধু আপডেট জানাতে চেয়েছিলাম। এখানে আমাদের বর্তমান পাইকারি মূল্যের একটি স্প্রেডশিট দেওয়া হলো: fabric-prices-october.xls
আমি আশা করছি আপনি শার্টের শেষ ব্যাচ নিয়ে সন্তুষ্ট! আপনার কোনো প্রশ্ন বা উদ্বেগ থাকলে আমাকে জানান।
জুলিয়া চ্যান
অ্যাকাউন্ট ম্যানেজার
Example Fabrics
আক্রমণকারীরা ফিশিং ইমেইল মেসেজ পাঠাতে আপনার কোনো পরিচিত ব্যক্তির ব্যবসার অ্যাকাউন্ট হ্যাক করতে পারে বা একটি নকল ব্যক্তিগত অ্যাকাউন্ট তৈরি করতে পারে। উদাহরণস্বরূপ, আপনার পরিচিত জুলিয়ার ব্যক্তিগত ইমেইলের ইউজারনেম juliachan3857 হলে, কোনো আক্রমণকারী juliachan9665 ইউজারনেম দিয়ে অন্য একটি অ্যাকাউন্ট থেকে ইমেইল মেসেজ পাঠাতে পারে। এই ধরনের আক্রমণ নিচের আচরণগুলোর ওপর নির্ভর করে:
- মানুষ অনেক সময় ভুলবশত অন্য অ্যাকাউন্ট থেকে ইমেইল মেসেজ পাঠায়।
- এমনকি আপনি জুলিয়ার ব্যক্তিগত ইমেইল ঠিকানা জানলেও, হয়তো আপনি ভালোভাবে খেয়াল করবেন না এবং পার্থক্যটি বুঝতে পারবেন না।
উদ্বেগজনক বা অতি-উত্তেজিত সুর
সময়-সংবেদনশীল অনুরোধগুলো সম্পর্কে সচেতন থাকুন, যা আপনাকে ভয় দেখিয়ে না ভেবেই কাজ করতে বাধ্য করে। উদাহরণস্বরূপ:
আমাদের সার্ভারে মারাত্মক বিপর্যয় ঘটেছে। আগামী 24 ঘণ্টার মধ্যে আপনার ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে জবাব দিন, অন্যথায় আপনি আপনার স্টোরের অ্যাক্সেস স্থায়ীভাবে হারাবেন।
ইমেইল মেসেজগুলো এমন অফার দিতে পারে যা অবিশ্বাস্য মনে হতে পারে, যেমন কোনো ভ্রমণ কোম্পানির কাছ থেকে 90% ডিসকাউন্ট যা কেবল এখনই ব্যবস্থা নিলে পাওয়া যাবে।
ভুল বানান, দুর্বল ব্যাকরণ এবং শৈলীর পরিবর্তন
যদিও কোনো প্রতারণামূলক ওয়েবসাইট বা ইমেইল মেসেজ দেখতে প্রফেশনাল মনে হতে পারে, তবে সেগুলোতে টাইপোগ্রাফি এবং ব্যাকরণগত ভুল থাকতে পারে। কোনো ওয়েবসাইট বা ইমেইল মেসেজ প্রতারণামূলক কিনা তা নির্ধারণ করতে, নিচের বিষয়গুলোতে ভুল ব্যবহার বা অসামঞ্জস্যতা খুঁজুন:
- বানান
- বড় হাতের অক্ষর
- সংখ্যা
- বিরাম চিহ্ন
- ফরম্যাটিং
সন্দেহজনক URL-গুলি
আপনি খুব ভালোভাবে লক্ষ্য না করলে ফিশিংয়ের চেষ্টায় থাকা URL-গুলি আসল বলে মনে হতে পারে। অনেক ফিশিং প্রচেষ্টায় ইচ্ছাকৃতভাবে এমন URL বেছে নেওয়া হয়, যা আপনার পরিচিত কোনো URL-এর মতোই দেখতে হয়। উদাহরণস্বরূপ, আপনি যদি সাধারণত কোনো আসল URL-এর Example Apparel থেকে সাঁতারের পোশাক কেনেন এবং একটি ভুয়া URL-এর লিংক সমেত একটি ইমেইল মেসেজ পান, তাহলে আপনি বুঝতে পারবেন যে ওই ইমেইল মেসেজটি একটি ফিশিংয়ের চেষ্টা।
আসল URL আপনাকে example-apparel.com ডোমেইনের একটি সাইটে নিয়ে যায়, যার মালিক হলো Example Apparel। অন্যদিকে ভুয়া URL আপনাকে com-aquatic.net ডোমেইনের একটি ক্ষতিকারক সাইটে নিয়ে যায়, যার মালিক সম্ভবত অপরাধীরা।
| আসল URL | ভুয়া URL |
|---|---|
| example-apparel.com/aquatic/swimmies | example-apparel.com-aquatic.net/swimmies |
Shopify এবং সংবেদনশীল ডকুমেন্টের অনুরোধ
Shopify কখনোই টেক্সট, ছবি বা ফাইল অ্যাটাচমেন্ট হিসেবে থাকা কোনো ইমেইল মেসেজের মাধ্যমে আপনার কাছে সরাসরি কোনো সংবেদনশীল তথ্য চায় না।
সংবেদনশীল ডকুমেন্টের কয়েকটি উদাহরণ নিচে দেওয়া হলো:
- যেকোনো ধরনের পরিচয়পত্র
- পাসওয়ার্ড
- ক্রেডিট কার্ডের তথ্য
- ব্যাংকিংয়ের তথ্য
- জাতীয় পরিচয় নম্বর, যেমন SIN (সোশ্যাল ইন্স্যুরেন্স নম্বর) বা SSN (সোশ্যাল সিকিউরিটি নম্বর)
Shopify শুধুমাত্র app.shopify.com বা .shopify.com দিয়ে শুরু হওয়া সুরক্ষিত একটি আপলোড পেজের মাধ্যমে সংবেদনশীল ডকুমেন্ট জমা দেওয়ার অনুরোধ করে।
যোগাযোগের অন্য কোনো মাধ্যম ব্যবহার করে উদ্বেগ জানান
কোনো সন্দেহজনক মেসেজের প্রেরকের সাথে ব্যক্তিগতভাবে বা ফোনে কথা বলুন এবং কোনো ওয়েবপেজ নিয়ে উদ্বেগ থাকলে ওই অর্গানাইজেশনের কারও সাথে কথা বলে তার সমাধান করুন।
আপনি যদি ফোনে প্রেরকের সাথে যোগাযোগ করেন, তবে আপনার ফাইলে থাকা বা বিভিন্ন স্বনামধন্য অনলাইন সোর্সে প্রদর্শিত কোনো নম্বর ব্যবহার করুন। উদাহরণস্বরূপ, যদি আপনি ইমেইলে আপনার ট্যাক্স এজেন্সির কাছ থেকে কোনো তথ্য চেয়ে সন্দেহজনক অনুরোধ পান, তাহলে গত বছরের ট্যাক্স রিটার্ন ফর্মে থাকা নম্বরে ওই এজেন্সিকে কল করুন। সন্দেহজনক কোনো ওয়েবসাইট বা ইমেইল মেসেজে দেখানো নম্বরে কল করবেন না।
কোনো ওয়েবসাইটে আপনার কানেকশনটি HTTPS ব্যবহার করে কি না, তা যাচাই করুন
আপনি যখন এমন কোনো ওয়েবসাইটে কানেক্ট করেন যেখানে আপনাকে ইউজারনেম, পাসওয়ার্ড বা অন্যান্য সংবেদনশীল ডেটা লিখতে বলা হতে পারে, তখন আপনার ব্রাউজারের URL-এর পাশে একটি লক আইকন দেখাচ্ছে কি না, তা যাচাই করে নিন।

লক আইকনটির অর্থ হলো সাইটের কানেকশনটি HTTPS প্রোটোকল ব্যবহার করে এনক্রিপ্ট করা হয়েছে। এনক্রিপ্ট করা কানেকশনের URL-গুলো http://-এর পরিবর্তে https:// দিয়ে শুরু হয়। যেসব কানেকশন http:// ব্যবহার করে, সেগুলো প্লেইন টেক্সট আকারে ডেটা পাঠায়, যার মানে হলো ডেটা ট্রান্সফারের সময়ে মাঝপথেই অন্য কেউ তা নিয়ে নিতে বা পড়ে ফেলতে পারে।
তথ্য লিখতে হবে এমন জায়গায় যাওয়ার লিংকে ক্লিক করার আগে, যাচাই করে নিন যে URL-টি https:// দিয়ে শুরু হয়েছে কি না।
শুধুমাত্র আপনার প্রত্যাশিত অ্যাটাচমেন্ট বা লিংকগুলোই খুলুন
অ্যটাচমেন্ট, লিংক বা ফর্মগুলো আপনার পরিচিত না হলে এবং এগুলোতে কী আছে তা না জানলে সেগুলোতে ক্লিক করবেন না। এগুলো আপনাকে কেবল আপনার তথ্য চুরি করার উদ্দেশ্যে তৈরি কোনো ক্ষতিকারক সাইটেই রিডাইরেক্ট করবে না, বরং ম্যালওয়্যার দিয়ে আপনার ডিভাইসটিকেও সংক্রমিত করতে পারে।
লিংকের টেক্সট যখন কোনো URL হয়, তখন যাচাই করে দেখুন যে সেটি লিংকের ভেতরের URL-এর সাথে মেলে কি না। উদাহরণস্বরূপ, ইমেইলের বডিতে https://help.shopify.com হিসেবে লেখা একটি লিংক আপনাকে অন্য কোনো URL-এর একটি ফিশিং পেজে নিয়ে যেতে পারে।
অনেক ফিশিং আক্রমণ অনলাইন ব্যাংকিংয়ের সুবিধা নেওয়ার চেষ্টা করে। লাইন অব ক্রেডিটের বিশেষ অফার সমেত আপনার ব্যাংকের কাছ থেকে যদি আপনি সন্দেহজনক কোনো ইমেইল মেসেজ পান, তবে সেই লিংকে ক্লিক করবেন না। এর পরিবর্তে, নতুন উইন্ডোতে ম্যানুয়ালি আপনার ব্যাংকের URL লিখুন এবং আপনার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে অফারটি দেখাচ্ছে কি না, তা চেক করুন।
পাবলিক Wi-Fi ব্যবহার করার সময়ে সতর্ক থাকুন
আপনি যখন বাড়িতে বা কর্মক্ষেত্রে থাকেন না, তখন পাবলিক Wi-Fi বেশ সুবিধাজনক হতে পারে, তবে আক্রমণকারীদের কাছে আপনার তথ্যের অ্যাক্সেস পাওয়ার জন্য এটি বিভিন্ন উপায় তৈরি করে দেয়। আপনি নিজেকে এবং আপনার ডেটাকে সুরক্ষিত রাখার পদক্ষেপ নিয়ে ঝুঁকি কমাতে পারেন।
হটস্পটের নাম যাচাই করুন
কোনো আক্রমণকারী নিজস্ব আনএনক্রিপ্ট করা Wi-Fi হটস্পট তৈরি করতে পারে, যার নাম একই এলাকার কোনো নামীদামি জায়গার (যেমন- কফি শপের নেটওয়ার্ক) মতো হতে পারে। আপনি যদি ফিশিং হটস্পটে কানেক্ট করেন, তবে আক্রমণকারী আপনাকে তার নিজের পেজে নিয়ে যেতে পারে যেখানে আপনি ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত হতে পারেন বা আপনার ব্যক্তিগত তথ্য লিখতে বলা হতে পারে।
কোনো হটস্পটে কানেক্ট করার আগে, আপনি যে হটস্পটটি ব্যবহার করার পরিকল্পনা করছেন সেটি আসল কি না, তা নিশ্চিত হয়ে নিন। আপনি যদি ওই এলাকার স্পষ্ট কোনো জায়গায় হটস্পটের নাম লেখা না পান, তবে সেখানকার কোনো কর্মচারীকে জিজ্ঞাসা করুন।
আপনার ডিভাইসে থাকা অ্যাক্সেস পয়েন্টগুলো ডিঅ্যাক্টিভেট করুন
এমনকি আপনি কোনো আসল পাবলিক Wi-Fi হটস্পটে কানেক্ট করলেও, আক্রমণকারীর মতো একই নেটওয়ার্কে থাকার কারণে আপনি তখনও ঝুঁকির মধ্যে থাকতে পারেন। আপনার বাড়ি বা অফিসের মতো প্রাইভেট নেটওয়ার্কগুলোর চেয়ে পাবলিক Wi-Fi নেটওয়ার্কগুলো অনেক কম সুরক্ষিত থাকে।
কানেক্ট করার আগে আপনার নেটওয়ার্কের মধ্যে ফাইল শেয়ারিং বন্ধ করে এবং ফায়ারওয়াল চালু করে নিজেকে সুরক্ষিত রাখুন। এমন সতর্কতা অবলম্বন করলেও, পাবলিক Wi-Fi নেটওয়ার্ক ব্যবহার করে সংবেদনশীল কোনো কনটেন্ট পাঠানো বা গ্রহণ করা কোনো ভালো আইডিয়া নয়।
শুধুমাত্র VPN-এর মাধ্যমে সংবেদনশীল ডেটা পাঠান এবং গ্রহণ করুন
একটি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক আপনার ডিভাইস এবং VPN কোম্পানির সার্ভারের মধ্যে সুরক্ষিত সংযোগ স্থাপন করে। সেখান থেকে, VPN সার্ভারগুলো ইন্টারনেটে আপনার তথ্য রিলে করে। কোনো আক্রমণকারী যদি পাবলিক Wi-Fi হটস্পটের মাধ্যমে আপনার পাঠানো এবং গ্রহণ করা ডেটার অ্যাক্সেস পেয়েও যায়, তারপরেও ডেটাগুলো এনক্রিপ্ট করা থাকায় তা তাদের কোনো কাজে আসে না।
আপনি যদি কোনো VPN বেছে নেওয়ার পদ্ধতি শিখতে চান, তবে Techradar এবং PC Mag হতে পারে শুরু করার জন্য সবচেয়ে ভালো জায়গা।
VPN ছাড়া সবচেয়ে সুরক্ষিত বিকল্পটি হলো, পাবলিক Wi-Fi-এর মাধ্যমে সংবেদনশীল তথ্য ট্রান্সফার করা এড়িয়ে চলা।
আপনার ব্যক্তিগত তথ্য বেহাত হয়ে থাকলে সরকারি গাইডলাইনগুলো অনুসরণ করুন
ব্যক্তিগতভাবে শনাক্তযোগ্য তথ্য (PII) এমন কিছু ডেটা নিয়ে গঠিত যা ব্যবহার করে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে শনাক্ত করা যায়, বা এমনকি তাদের ছদ্মবেশও ধারণ করা যায়। PII-এর মধ্যে নিচের ধরনের তথ্যগুলো অন্তর্ভুক্ত থাকে:
- পুরো নাম
- ইমেইল ঠিকানা
- রাস্তার ঠিকানা
- টেলিফোন নম্বর
- ক্রেডিট কার্ড নম্বর
- জাতীয় পরিচয় নম্বর, যেমন SIN, SSN বা পাসপোর্ট
- ড্রাইভিং লাইসেন্স
- জন্ম তারিখ
আপনি যদি সন্দেহজনক কোনো চ্যানেলের মাধ্যমে ব্যক্তিগতভাবে শনাক্তযোগ্য তথ্য দিয়ে থাকেন, বা আপনার Shopify অ্যাকাউন্ট বেহাত হয়ে থাকে, তবে কানাডিয়ান এবং মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া এই তথ্যের মতো আপনার সরকারের গাইডগুলো দেখে নিন।
কানাডা
আপনার করণীয়:
রিপোর্ট জমা দিন:
মার্কিন যুক্তরাষ্ট্র
আপনার করণীয়:
রিপোর্ট জমা দিন: