Shopify Network Intelligence চালু থাকার প্রয়োজনীয়তা

Shopify Network Intelligence চালু থাকলে, Shopify নিরাপদে আপনার গ্রাহকের ডেটার পাশাপাশি অন্যান্য মার্চেন্টদের গ্রাহকের ডেটা ব্যবহার করে এনহ্যান্সড পরিষেবাসমূহ হিসেবে পরিচিত উন্নত বৈশিষ্ট্যগুলির সাহায্যে এমন ইনসাইট তৈরি করবে, যা আপনার ব্যবসা পরিচালনাকে আরও সহজ করে তুলবে।

এনহ্যান্সড পরিষেবাসমূহ এমন বৈশিষ্ট্যের সাহায্যে আপনার ও অন্যান্য Shopify মার্চেন্টদের ব্যবসাকে সুরক্ষিত রাখতে, বড় করতে ও উন্নত করতে সাহায্য করে, যেগুলি আপনার স্টোর, অন্যান্য মার্চেন্ট ও Shopify-এর সাথে গ্রাহকের ইন্টারঅ্যাকশন থেকে পাওয়া ডেটা ও তথ্য অন্তর্ভুক্ত করে। কিছু নির্দিষ্ট Shopify অ্যাপ এবং বৈশিষ্ট্যের ক্ষেত্রে Shopify Network Intelligence চালু রাখা প্রয়োজন এবং সেগুলিকে এখানে তালিকাভুক্ত করা হয়েছে। এই তালিকাটি সময়ে সময়ে আপডেট করা হতে পারে।

গ্রাহকদের জানানোর প্রয়োজনীয়তা

Shopify Network Intelligence চালু করা থাকলে, এই এনহ্যান্সড পরিষেবাসমূহ প্রদান করার জন্য Shopify কীভাবে তাদের ডেটা প্রসেস করে, সে সম্পর্কে আপনার গ্রাহকদের অবগত করা নিশ্চিত করতে অতিরিক্ত প্রয়োজনীয়তা রয়েছে। এই পেজে কিছু মূল প্রয়োজনীয়তার রূপরেখা দেওয়া হয়েছে, তবে আরও তথ্যের জন্য আপনাকে Shopify-এর পরিষেবার শর্তাবলি-এর 9.2 নম্বর ধারা পর্যালোচনা করতে হবে:

  • Shopify-এর গোপনীয়তা নীতির লিঙ্ক: আপনার গোপনীয়তা নীতিতে Shopify-এর ভোক্তার গোপনীয়তা নীতি-এর একটি লিঙ্ক অন্তর্ভুক্ত করুন এবং আপনার স্টোরে এমনভাবে আপনার গোপনীয়তা নীতি-এর লিঙ্কটি পোস্ট করুন, যাতে ভিজিটররা সহজেই তা দেখতে পান।
  • আপনার পরিষেবার শর্তাবলি এবং গোপনীয়তা নীতির তথ্য:
    • আপনার শর্তাবলি এবং গোপনীয়তা নীতির মাধ্যমে ভিজিটরদের জানানো উচিত যে আপনার স্টোরটি Shopify-এর মাধ্যমে হোস্ট করা হয়েছে এবং তারা আপনার স্টোর ভিজিট করলে ও কেনাকাটা করলে Shopify তাদের ডেটা প্রসেস করে, যার মধ্যে অন্যান্য মার্চেন্ট এবং Shopify-এর সাথে তাদের ইন্টারঅ্যাকশনের উপর ভিত্তি করে পরিষেবা প্রদান করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।
    • ভিজিটরদের ব্যাখ্যা করুন যে তাদের পরিষেবা প্রদানের উদ্দেশ্যে তাদের তথ্য Shopify এবং অন্যান্য দেশে থাকা অন্যান্য তৃতীয়-পক্ষের সাথে শেয়ার করা হবে, যার মধ্যে সেইসব পরিষেবাও অন্তর্ভুক্ত আছে যেগুলিতে অন্যান্য মার্চেন্ট এবং Shopify-এর সাথে তাদের ইন্টারঅ্যাকশনের ডেটা ব্যবহার করা হয়।

লোকেশন অনুযায়ী অতিরিক্ত প্রয়োজনীয়তা

আপনি কোথায় ব্যবসা করছেন এবং আপনার গ্রাহকরা কোথায় অবস্থান করছেন, তার উপর ভিত্তি করে Shopify Network Intelligence চালু থাকার সময় আপনার কিছু অতিরিক্ত প্রয়োজনীয়তা থাকতে পারে।

যুক্তরাষ্ট্র-ভিত্তিক ব্যবসা বা গ্রাহক

কিছু এনহ্যান্সড পরিষেবাসমূহ, যেমন অন্যান্য মার্চেন্ট ও Shopify-এর সাথে আপনার গ্রাহকদের অ্যাক্টিভিটির ভিত্তিতে দেখানো টার্গেটেড বিজ্ঞাপন যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট রাজ্যের গোপনীয়তা আইনের অধীনে "শেয়ারিং" বা "টার্গেটেড বিজ্ঞাপন" হিসেবে বিবেচিত হতে পারে। এই সংজ্ঞাগুলি সম্পর্কে এখানে আরও জানুন।

যুক্তরাষ্ট্রের সেই রাজ্যগুলির গ্রাহকরা আপনার স্টোরটি ব্যবহার করতে পারলে, আপনার নিম্নলিখিত কাজগুলি করা উচিত:

  • সেই রাজ্যগুলিতে থাকা আপনার গ্রাহকদের "শেয়ারিং" বা "টার্গেটেড বিজ্ঞাপন"-এর জন্য তাদের ডেটা ব্যবহার করার বিষয়টি অপ্ট-আউট করার অধিকার দিন।
  • আপনার গোপনীয়তা নীতিতে অপ্ট-আউট পদ্ধতির একটি লিঙ্ক অন্তর্ভুক্ত করুন। আপনাকে নির্দিষ্ট রাজ্যগুলির গ্রাহকদের অপ্ট-আউট করার জন্য একটি দ্বিতীয় পদ্ধতি অফার করতে হতে পারে
  • এই প্রয়োজনীয়তাগুলো পূরণ করতে সাহায্য করার জন্য, Shopify টেমপ্লেট গোপনীয়তা নীতি এবং ডেটা শেয়ারিং অপ্ট-আউট পেজ সহ স্বয়ংক্রিয় গোপনীয়তা সেটিংস অফার করে।

EEA, UK বা সুইজারল্যান্ড-ভিত্তিক ব্যবসা বা গ্রাহক

আপনার স্টোর বা গ্রাহকরা UK, EEA বা সুইজারল্যান্ড-ভিত্তিক হলে, GDPR মেনে চলতে সাহায্য করার জন্য Shopify-এর ব্যবহার-এ উল্লেখ করা গোপনীয়তা কমপ্লায়েন্সের বাধ্যবাধকতার পাশাপাশি আপনার নিম্নলিখিত কাজগুলো করা উচিত:

  • আপনার স্টোরে, অন্যান্য মার্চেন্টের সাথে এবং Shopify-এর সাথে গ্রাহকদের অ্যাক্টিভিটির ভিত্তিতে তাদের বিজ্ঞাপন দেখানোর জন্য তাদের সম্মতি নিন এবং তাদের সেই সম্মতি প্রত্যাহারের সুবিধাও প্রদান করুন। কুকি ব্যানার এবং কীভাবে গ্রাহকেরা তাদের সম্মতির পছন্দগুলো অ্যাক্সেস করতে পারে সে বিষয়ে এখানে আরও জানুন।
  • আপনার গোপনীয়তা নীতিতে Shopify-এর গোপনীয়তা পোর্টাল-এর একটি লিংক যুক্ত করুন যেখান থেকে গ্রাহকেরা জানতে পারবেন কীভাবে এনহ্যান্সড পরিষেবাসমূহ প্রদান করার জন্য তাদের সম্মতি প্রত্যাহার করার বা Shopify-এর ডেটা প্রসেস করার বিষয়ে আপত্তি জানানোর অধিকার প্রয়োগ করতে হয়।
  • এই প্রয়োজনীয়তাগুলো পূরণ করতে সাহায্য করার জন্য, Shopify টেমপ্লেট গোপনীয়তা নীতি এবং কুকি ব্যানার সহ স্বয়ংক্রিয় গোপনীয়তা সেটিংস অফার করে।

আপনার GDPR বাধ্যবাধকতাগুলো পূরণ করতে Shopify কীভাবে আপনাকে সাহায্য করতে পারে সে সম্পর্কে তথ্যের জন্য, GDPR মেনে চলতে সাহায্য করার জন্য Shopify-এর ব্যবহার দেখুন।

স্বয়ংক্রিয় গোপনীয়তা সেটিংস

এই প্রয়োজনীয়তাগুলো পূরণ করতে সাহায্য করার জন্য আপনি Shopify-এর অফার করা নিম্নলিখিত স্বয়ংক্রিয় গোপনীয়তা সেটিংস ব্যবহার করতে পারেন:

  • স্বয়ংক্রিয় গোপনীয়তা নীতি: গোপনীয়তা নীতি হলো একটি আইনি ডকুমেন্ট যা আপনার ব্যবসা কীভাবে তার ভিজিটরদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে, ব্যবহার করে, সঞ্চয় করে এবং সুরক্ষা দেয় তার বিস্তারিত বিবরণ দেয়। আপনার Shopify Network Intelligence সেটিং সহ আপনার স্টোরের সেটিংসের সাথে আপনার নীতি সিঙ্ক করতে সাহায্য করার জন্য Shopify সেটিংস > গ্রাহকের গোপনীয়তা-এ Shopify অ্যাডমিনের মধ্যে একটি স্বয়ংক্রিয় পলিসি জেনারেটর সরবরাহ করে। উপরে বর্ণনা করা প্রয়োজনীয়তাগুলো পূরণ হওয়া সাপেক্ষে, আপনার কাছে গোপনীয়তা নীতি ম্যানুয়ালি ড্রাফট করার বিকল্পও রয়েছে।
  • কুকি ব্যানার: কুকি ব্যানার হলো এমন একটি বিজ্ঞপ্তি যা ভিজিটরদের কুকি এবং একই ধরনের প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জানায় এবং বিভিন্ন কাজের উদ্দেশ্যে এসব প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে তাদের সম্মতি চায়। গ্রাহকদের বিজ্ঞপ্তি দেওয়ার জন্য এবং কুকি ও এই ধরনের প্রযুক্তির মাধ্যমে তাদের ডেটা সংগ্রহের সম্মতি পাওয়ার জন্য আপনি প্রয়োজনমতো কাস্টমাইজ করতে পারবেন এমন একটি টুল Shopify অফার করে।
  • ডেটা শেয়ারিং অপ্ট-আউট পেজ: একটি ডেটা শেয়ারিং অপ্ট-আউট পেজ হলো আপনার স্টোরের জন্য এমন একটি টুল যার মাধ্যমে ভিজিটররা নির্দিষ্ট মার্কিন অঙ্গরাজ্যের গোপনীয়তা আইন অনুযায়ী Shopify বা অন্যান্য তৃতীয়-পক্ষের কাছে তাদের ব্যক্তিগত ডেটা "বিক্রি" বা "শেয়ারিং"-এর (কিছু মার্কিন অঙ্গরাজ্যের গোপনীয়তা আইনের অধীনে সংজ্ঞায়িত এই পরিভাষাগুলোর মতো) বিষয় থেকে এবং নির্দিষ্ট মার্কিন অঙ্গরাজ্যের গোপনীয়তা আইনের অধীনে প্রয়োজনীয় হতে পারে এমন বিভিন্ন মার্চেন্ট ও ওয়েবসাইটের সাথে তাদের অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে টার্গেটেড বিজ্ঞাপনের জন্য তাদের ব্যক্তিগত ডেটা ব্যবহারের বিষয় থেকে অপ্ট-আউট করতে পারে।
    • আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থান করেন এবং এই অঙ্গরাজ্যগুলোতে থাকা গ্রাহকদের জন্য যদি আপনার স্টোরটি উপলভ্য থাকে, তাহলে আপনার স্টোরের জন্য এই টুলগুলো চালু করতে আপনি যেসব মার্কেটে ব্যবসা পরিচালনা করেন তা নির্দিষ্ট করে দিতে হবে।
    • আপনি কোথায় ব্যবসা করেন এবং কীভাবে নিজের স্টোর পরিচালনা করতে চান তার উপর ভিত্তি করে, আপনি যেসব মার্কেটে এই অপ্ট-আউটের সুবিধা প্রদান করেন সেগুলোকে কাস্টমাইজ করতে পারবেন।

এই প্রয়োজনীয়তাগুলো প্রযোজ্য আইনের অধীনে আপনার থাকতে পারে এমন যেকোনও বাধ্যবাধকতার অতিরিক্ত হিসেবে বিবেচিত। আপনার ব্যবসার ব্যাপারে Shopify আপনাকে আইনি পরামর্শ প্রদান করতে সক্ষম নয়। আপনার ও আপনার ব্যবসার ক্ষেত্রে কোন আইনগুলো প্রযোজ্য সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রশ্ন থাকলে, সেই আইনগুলোর ব্যাপারে ধারণা আছে এমন একজন আইনজীবীর সাথে পরামর্শ করুন।

আপনি যদি Shopify-এর স্বয়ংক্রিয় গোপনীয়তা সেটিংস (উদাহরণস্বরূপ, কুকি ব্যানার এবং/অথবা অপ্ট-আউট পেজ) বা Customer Privacy API-এর সাথে সঠিকভাবে ইন্টিগ্রেট করা আছে এমন তৃতীয়-পক্ষের টুল ব্যবহার করেন, তাহলে Shopify Network Intelligence-এর ক্ষেত্রে আপনার সাইটে থাকা গ্রাহকের সম্মতির পছন্দগুলোর প্রতি Shopify সম্মান প্রদর্শন করে। এটি কীভাবে কাজ করে সে সম্পর্কে আমরা নিচে আরও বিস্তারিত বিবরণ দিয়েছি।

যখন Shopify Network Intelligence চালু করা থাকে:

  • যদি কোনো গ্রাহক গ্লোবাল প্রাইভেসি কন্ট্রোল (GPC) হেডার, Shopify-এর ডেটা শেয়ারিং অপ্ট-আউট পেজ অথবা Customer Privacy API-এর সাথে সঠিকভাবে ইন্টিগ্রেট করা তৃতীয়-পক্ষের কোনো টুলের যেকোনো একটি ব্যবহার করে মার্চেন্টের সাথে তার ডেটা বিক্রি/শেয়ারিং থেকে অপ্ট-আউট করে, তাহলে তাদের সাইটে সেই গ্রাহকের অ্যাক্টিভিটিকে এমনভাবে চিহ্নিত করা হবে যেন তা বিজ্ঞাপনের উদ্দেশ্যে Shopify Network Intelligence দ্বারা ব্যবহৃত না হয়।
  • যদি কোনো গ্রাহক Shopify-এর কুকি সম্মতির ব্যানার অথবা Customer Privacy API-এর সাথে সঠিকভাবে ইন্টিগ্রেট করা তৃতীয়-পক্ষের কুকি ব্যানার অ্যাপ ব্যবহার করে মার্চেন্টের সাথে অ-প্রয়োজনীয় কুকি বা অন্যান্য ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহারের বিষয়ে সম্মতি না দেয় (এবং আমাদের প্রস্তাবিত টেক্সটও এখানে রয়েছে), তাহলে সেই সাইট থেকে পাওয়া গ্রাহকের ডিভাইসের ডেটাকে এমনভাবে চিহ্নিত করা হবে যেন এটি বিজ্ঞাপনের উদ্দেশ্য সহ (তবে শুধু এতেই সীমাবদ্ধ নয়) কোনো অ-প্রয়োজনীয় কাজের উদ্দেশ্যে Shopify Network Intelligence দ্বারা ব্যবহৃত না হয়।
  • কোনো গ্রাহক যদি মার্চেন্টের কাছে তার ডেটা মুছে ফেলার অনুরোধ করেন, তাহলে Shopify Network Intelligence থেকেও তার ডেটা মুছে ফেলা হবে। এছাড়াও, কোনো গ্রাহক সরাসরি Shopify-এর গোপনীয়তা পোর্টাল ব্যবহার করে বিজ্ঞাপনের উদ্দেশ্যে তার ডেটা শেয়ার করার ক্ষেত্রে অপ্ট-আউটের বা ডেটা মুছে ফেলার অনুরোধ করতে পারেন।

আপনি যেকোনো সময় সেটিংস > গ্রাহকের গোপনীয়তা-এ গিয়ে আপনার Shopify Network Intelligence-এর সেটিংস পরিবর্তন করতে পারবেন।