ডিফল্ট টেমপ্লেট ব্যবহার করে এমন সব নোটিফিকেশন টেমপ্লেট পণ্যের বান্ডেলের গ্রুপ করা ভিউ দেখানোর জন্য স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে গেছে। আপনি যদি 6 ডিসে. 2024-এর আগে আপনার কোনো ইমেইল নোটিফিকেশন টেমপ্লেট কাস্টমাইজ করে থাকেন, তাহলে আপনার নোটিফিকেশন টেমপ্লেট আপডেট হবে না। বান্ডেল ভিউতে আপনার নোটিফিকেশন টেমপ্লেট আপডেট করার জন্য, আপনি নিচের পদ্ধতিগুলো ব্যবহার করতে পারেন:
এখানে থাকা সব নোটিফিকেশনের জন্য সেটিংস > নোটিফিকেশন বিভাগে, আপনি নিচের যেকোনো পদ্ধতি ব্যবহার করতে পারেন:
কাস্টমাইজ করা ইমেইল টেমপ্লেট আপডেট করার ক্ষেত্রে বিবেচ্য বিষয়
আপনার ইমেইল নোটিফিকেশন টেমপ্লেটে কোনো পরিবর্তন করার আগে নিচের বিষয়গুলো বিবেচনা করুন:
আপনার Shopify অ্যাডমিনের সেটিংস > নোটিফিকেশন সেকশনের নোটিফিকেশন টেমপ্লেটগুলোতে Shopify-এর টেমপ্লেটিং ভাষা Liquid, HTML এবং CSS থাকে। আপনি যদি HTML এবং CSS জানেন এবং Liquid সম্পর্কে প্রাথমিক ধারণা থাকে, তবেই কেবল নোটিফিকেশন টেমপ্লেটের কোড এডিট করুন।
আপনার নোটিফিকেশন টেমপ্লেটের পরিবর্তনগুলো সেভ করলে পূর্ববর্তী টেমপ্লেট কোড ওভাররাইড হয়ে যায়। আপনি টেমপ্লেটটিকে আগের ডিফল্ট অবস্থায় ফিরিয়ে নিতে পারবেন, তবে এমনটি করলে টেমপ্লেট কোডের পূর্ববর্তী কাস্টমাইজেশনগুলো হারিয়ে যাবে এবং রিকভার করা যাবে না।
আপনি যদি টেমপ্লেট আপডেট করতে চান কিন্তু নোটিফিকেশন টেমপ্লেটের কোড এডিট করার কোনো অভিজ্ঞতা না থাকে, তাহলে আপনি হয়তো সহায়তা পেতে পারেন:
Shopify সহায়তা আপনার জন্য নোটিফিকেশন টেমপ্লেটগুলো ব্যাপকভাবে এডিট করতে পারবে না, তবে তারা Shopify ডিজাইন নীতি-এর আওতাভুক্ত বিনামূল্যের Shopify থিমগুলোতে ছোটখাটো পরিবর্তনে সহায়তা করতে পারে।
কাস্টমাইজ করা নোটিফিকেশন টেমপ্লেটগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে নিন
আপনার Shopify অ্যাডমিনের সেটিংস > নোটিফিকেশন সেকশনে কাস্টমাইজ করা নোটিফিকেশন টেমপ্লেটগুলো আপডেট করতে, আপনি ম্যানুয়ালি ইমেইল টেমপ্লেটের যেকোনো কাস্টমাইজেশন ব্যাক আপ করতে পারেন, টেমপ্লেটটিকে আগের ডিফল্ট অবস্থায় ফিরিয়ে নিতে পারেন এবং এরপর আপনার কাস্টমাইজেশনগুলো পুনরায় প্রয়োগ করতে পারেন।
ধাপ:
ডেস্কটপ
আপনার Shopify অ্যাডমিন থেকে সেটিংস > নোটিফিকেশন-এ যান।
গ্রাহকের নোটিফিকেশন বা স্টাফ নোটিফিকেশন-এ ক্লিক করুন।
আপনি যে নোটিফিকেশনটি আপডেট করতে চান, সেটিতে ক্লিক করুন।
কোড এডিট করুন-এ ক্লিক করুন।
টেমপ্লেটে থাকা যেসব কাস্টমাইজেশন আপনি রাখতে চান সেগুলোকে হাইলাইট করে, কোডটি কপি করে এবং কোনো টেক্সট ফাইলের মতো নিরাপদ জায়গায় সেভ করে আপনার বিদ্যমান কাস্টমাইজেশনগুলো ব্যাক আপ করুন।
ডিফল্ট অবস্থায় ফিরিয়ে নিন-এ ক্লিক করুন। আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার পর আপনার কাস্টমাইজেশনগুলো আর রিকভার করা যাবে না, তাই আপনার পরিবর্তনগুলো নিরাপদে ব্যাক আপ করা হয়েছে কি না, তা নিশ্চিত করুন।
নিশ্চিত করতে ডায়ালগ বক্সে থাকা পরিবর্তনগুলো আগের অবস্থায় ফিরিয়ে নিন-এ ক্লিক করুন।
আপডেট করা টেমপ্লেটে আপনার কাস্টমাইজেশনগুলো পুনরায় প্রয়োগ করুন।
সেভ করুন-এ ক্লিক করুন।
মোবাইল
Shopify অ্যাপ থেকে -এ ট্যাপ করুন এবং এরপর সেটিংস-এ ট্যাপ করুন।
স্টোরের সেটিংস সেকশন থেকে নোটিফিকেশন-এ ট্যাপ করুন।
গ্রাহকের নোটিফিকেশন বা স্টাফ নোটিফিকেশন-এ ট্যাপ করুন।
আপনি যে নোটিফিকেশনটি আপডেট করতে চান, সেটিতে ট্যাপ করুন।
টেমপ্লেট কোড এডিট করতে বাটনে ট্যাপ করুন।
টেমপ্লেটে থাকা যেসব কাস্টমাইজেশন আপনি রাখতে চান সেগুলোকে হাইলাইট করে, কোডটি কপি করে এবং কোনো টেক্সট ফাইলের মতো নিরাপদ জায়গায় সেভ করে আপনার বিদ্যমান কাস্টমাইজেশনগুলো ব্যাক আপ করুন।
ডিফল্ট অবস্থায় ফিরিয়ে নিন-এ ট্যাপ করুন। আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার পর আপনার কাস্টমাইজেশনগুলো আর রিকভার করা যাবে না, তাই আপনার পরিবর্তনগুলো নিরাপদে ব্যাক আপ করা হয়েছে কি সৈতা নিশ্চিত করুন।
নিশ্চিত করতে ডায়ালগ বক্সে থাকা পরিবর্তনগুলো আগের অবস্থায় ফিরিয়ে নিন-এ ট্যাপ করুন।
আপডেট করা টেমপ্লেটে আপনার কাস্টমাইজেশনগুলো পুনরায় প্রয়োগ করুন।
সেভ করুন বা ✓-এ ট্যাপ করুন।
আপনার কাস্টমাইজ করা ইমেইল টেমপ্লেটগুলোর কোড এডিট করুন
আপনি যদি আপনার ইমেইল টেমপ্লেটগুলোর কোড কাস্টমাইজ করে থাকেন, তাহলে পণ্যের বান্ডেলের গ্রুপ করা ভিউ সমর্থন করতে কোডটি ম্যানুয়ালি আপডেট করতে পারবেন। ডিফল্ট টেমপ্লেট কোড বিভিন্ন টেমপ্লেটে আলাদা হতে পারে। আপনার Shopify অ্যাডমিনের সেটিংস > নোটিফিকেশন সেকশনে থাকা কাস্টমাইজ করা নোটিফিকেশন টেমপ্লেটগুলো আপডেট করতে, যে টেমপ্লেটগুলো এডিট করা প্রয়োজন সেগুলোর প্রতিটির নির্দেশিকা অনুসরণ করতে পারেন।
অর্ডারের ইমেইল নোটিফিকেশন আপডেট করুন
নিচের অর্ডারের ইমেইল নোটিফিকেশনগুলোর জন্য আপনার কাস্টমাইজ করা টেমপ্লেট আপডেট করতে এই ধাপগুলো অনুসরণ করুন:
অর্ডার নিশ্চিতকরণ
নতুন অর্ডারের ইমেইল
অর্ডারের ইনভয়েস
অপেক্ষমাণ পেমেন্ট সফল হয়েছে
অপেক্ষমাণ পেমেন্টে সমস্যা
POS ও মোবাইল রসিদ
ধাপ:
আপনার Shopify অ্যাডমিন থেকে সেটিংস > নোটিফিকেশন-এ যান।
গ্রাহকের নোটিফিকেশন বা স্টাফ নোটিফিকেশন-এ ক্লিক করুন।
আপনি যে নোটিফিকেশনটি আপডেট করতে চান, সেটিতে ক্লিক করুন।
কোড এডিট করুন-এ ক্লিক করুন।
আপনি টেমপ্লেটে যে কাস্টমাইজেশনগুলো রাখতে চান সেগুলো হাইলাইট করে, কোড কপি করে এবং একটি টেক্সট ফাইলের মতো কোনো নিরাপদ স্থানে সেভ করে আপনার বিদ্যমান কাস্টমাইজেশনগুলোর ব্যাকআপ তৈরি করুন। আপনি পুরো টেমপ্লেটটিও হাইলাইট করতে, কপি করতে এবং নিরাপদ স্থানে সেভ করতে পারেন।
subtotal_line_items সার্চ করে টেমপ্লেটে থাকা লাইন আইটেমের লুপটি খুঁজুন। এতে নিচের মতো কিছু দেখা যাবে:
{% for line in subtotal_line_items %}
শুরুতে থাকা subtotal_line_items লুপের ঠিক নিচে {% if line.groups.size == 0 %} যোগ করে if শর্তের মাধ্যমে subtotal_line_items লুপের ভেতরের সব কোড র্যাপ করুন এবং তারপর শেষে থাকা {% endfor %} লুপের ঠিক উপরে {% endif %} যোগ করে if শর্তটি বন্ধ করুন।
{% if line.groups.size == 0 %}
<Your old code>
{% endif %}
আপনার কোড দেখতে কিছুটা এরকম হওয়া উচিত:
{% for line in subtotal_line_items %}
{% if line.groups.size == 0 %}
<Your old code>
{% endif %}
{% endfor %}
subtotal_line_items লাইন আইটেম লুপের শেষে থাকা {% endfor %} ট্যাগের নিচে এই কোডটি পেস্ট করুন:
ড্রাফট অর্ডার এবং পরিত্যক্ত চেকআউটের ইমেইল নোটিফিকেশন আপডেট করুন
নিচের ইমেইল নোটিফিকেশনগুলোর জন্য আপনার কাস্টমাইজ করা টেমপ্লেটগুলো আপডেট করতে এই ধাপগুলো অনুসরণ করুন:
নতুন ড্রাফট অর্ডার
পরিত্যক্ত কার্ট
ড্রাফট অর্ডারের ইনভয়েস
গ্রাহককে পাঠানো POS ইমেইল
ধাপ:
ডেস্কটপ
আপনার Shopify অ্যাডমিন থেকে সেটিংস > নোটিফিকেশন-এ যান।
গ্রাহকের নোটিফিকেশন বা স্টাফ নোটিফিকেশন-এ ক্লিক করুন।
আপনি যে নোটিফিকেশনটি আপডেট করতে চান, সেটিতে ক্লিক করুন।
কোড এডিট করুন-এ ক্লিক করুন।
টেমপ্লেটে থাকা যেসব কাস্টমাইজেশন আপনি রাখতে চান সেগুলোকে হাইলাইট করে, কোডটি কপি করে এবং কোনো টেক্সট ফাইলের মতো নিরাপদ জায়গায় সেভ করে আপনার বিদ্যমান কাস্টমাইজেশনগুলো ব্যাক আপ করুন।
subtotal_line_items সার্চ করে টেমপ্লেটে থাকা লাইন আইটেমের লুপটি খুঁজুন। এতে নিচের মতো কিছু দেখা যাবে:
{% for line in subtotal_line_items %}
শুরুতে থাকা {% for line in subtotal_line_items %} লুপের ঠিক পরে এই কোডটি পেস্ট করুন:
{% assign expand_bundles = true %}
পণ্যের ছবি রেন্ডার করা ব্লকটি খুঁজুন। এটি দেখতে কিছুটা এরকম হওয়া উচিত:
order-list__image-cell ক্লাসটিকে একটি {% if expand_bundles and line.bundle_parent? %} if শর্ত দিয়ে র্যাপ করে এবং একটি বিকল্প ক্লাস যোগ করে পরিবর্তন করুন। এর ফলে ছবির টেমপ্লেটটি এমনভাবে পরিবর্তিত হয় যাতে {% assign expand_bundles = true %} ভেরিয়েবলটি true হলে ছবির ক্লাসটি order-list__parent-image-cell থেকে পরিবর্তিত হয়ে order-list__image-cell হয়ে যায়। আপনার টেমপ্লেট কোডটি এরকম হওয়া উচিত:
পণ্যের বান্ডেলের জন্য ভ্যারিয়েন্টের শিরোনাম লুকাতে, {% if line.variant.title != 'Default Title' %} if শর্তের সাথে and line.bundle_parent? == false যোগ করুন এবং তারপর একটি elsif শর্ত যোগ করুন। এতে নিচের মতো কিছু দেখা যাবে:
{% if line.variant.title != 'Default Title' and line.bundle_parent? == false %}
{{ line.variant.title }}

{% elsif line.variant.title != 'Default Title' and line.bundle_parent? and expand_bundles == false %}
{{ line.variant.title }}

{% endif %}
ঐচ্ছিক: মূল্য রেন্ডার করা কোডটি খুঁজুন। এতে order-list__price-cell ক্লাস থাকতে হবে। পরিত্যক্ত কার্টের ইমেইল নোটিফিকেশনে এটি থাকে না, তবে ড্রাফট অর্ডারের নোটিফিকেশন টেমপ্লেটগুলোতে থাকে। এটি দেখতে কিছুটা এরকম হওয়া উচিত:

মূল বান্ডেলের জন্য মূল্য আপডেট করতে মূল্যের সাথে একটি if বিবৃতি এবং অতিরিক্ত ক্লাস যোগ করুন। এটি দেখতে কিছুটা এরকম হওয়া উচিত:

একটি {% for group in line.groups %} for লুপের মধ্যে flat view বা Part of: কোড সার্চ করুন। পুরনো ইমেইল টেমপ্লেটগুলোতে এই কোড নাও থাকতে পারে।
{% for group in line.groups %}
Part of: {{ group.display_title }}

{% endfor %}
সম্পূর্ণ {% for group in line.groups %} লুপটি নিচের কোড দিয়ে পরিবর্তন করুন:
ওয়ার্কফ্লো এডিট করার মাধ্যমে পরিত্যক্ত কার্ট বা পরিত্যক্ত চেকআউটের ইমেইল আপডেট করুন
আপনি যদি পরিত্যক্ত চেকআউটের অটোমেশন সেট আপ করে থাকেন, তবে আপনি আপনার বিদ্যমান পরিত্যক্ত চেকআউট পুনরুদ্ধার করুন ইমেইল টেমপ্লেটটি এডিট করে পণ্যের বান্ডেলগুলোর গ্রুপ ভিউ প্রদর্শন করার জন্য আপনার পরিত্যক্ত চেকআউট ইমেইল আপডেট করতে পারেন।
ধাপ:
ডেস্কটপ
আপনার Shopify অ্যাডমিন থেকে অ্যাপ > মেসেজিং-এ যান।
আপনি যে মার্কেটিং ফ্লো এডিট করতে চান সেটির জন্য > বন্ধ করুন-এ ট্যাপ করুন।
ডায়ালগ বক্স থেকে বন্ধ করুন-এ ট্যাপ করুন।
মার্কেটিং ফ্লোতে ট্যাপ করুন।
মার্কেটিং ইমেইলের পাশে > এডিট করুন-এ ট্যাপ করুন।
এই ইমেইল এডিট করলে এটি ড্রাফট হয়ে যাবে ডায়ালগে, চালিয়ে যান-এ ট্যাপ করুন।
বিষয় লাইনে একটি বিষয় যোগ করুন এবং তারপর আপনার টেমপ্লেটে অতিরিক্ত যেকোনো টেক্সট বা সেকশন যোগ করুন।
ঐচ্ছিক: আপনার ইমেইল পর্যালোচনা করতে টেস্ট পাঠান-এ ট্যাপ করুন এবং আপনি যে ইমেইল অ্যাড্রেসে ইমেইল পেতে চান তা লিখুন। আপনার ইনবক্সে, ইমেইলটি খুলুন এবং পর্যালোচনা করুন।
সক্রিয় হিসেবে সেট করুন-এ ট্যাপ করুন।
বা > অটোমেশন চালু করুন-এ ট্যাপ করুন।
মার্কেটিং অটোমেশনের সারাংশ পেজ থেকে পরিত্যক্ত কার্ট বা পরিত্যক্ত চেকআউটের ইমেইলগুলো আপডেট করুন
আপনি যদি পরিত্যক্ত চেকআউট অটোমেশন সেট আপ করেন, তবে আপনি পরিত্যক্ত কার্ট বা পরিত্যক্ত চেকআউট বিভাগে এডিট করার মাধ্যমে পণ্যের বান্ডেলগুলোর গ্রুপ করা ভিউ দেখাতে আপনার পরিত্যক্ত চেকআউট ইমেইল আপডেট করতে পারবেন।
ধাপ:
ডেস্কটপ
আপনার Shopify অ্যাডমিন থেকে অ্যাপ > মেসেজিং-এ যান।