স্বয়ংক্রিয়ভাবে পণ্যের বিবরণ তৈরি করা

পণ্যের বিবরণ লিখতে আপনি Sidekick ব্যবহার করতে পারেন। Sidekick আপনার প্রদান করা বিবরণ (যেমন পণ্যের শিরোনাম এবং কিওয়ার্ড) গ্রহণ করে এবং পণ্যের বিবরণের জন্য একটি সাজেশন জেনারেট করে।

আপনার পণ্যের বিবরণের জন্য স্বয়ংক্রিয় টেক্সট তৈরি করার আগে, AI-চালিত টুল ব্যবহারের সেরা অনুশীলন সম্পর্কে জানুন।

সমর্থিত ভাষা

অটোমেটিক পণ্যের বিবরণ জেনারেশন Shopify দ্বারা সমর্থিত সব ভাষায় উপলভ্য। আপনি যেকোনো ভাষায় প্রম্পট লিখতে পারেন এবং জেনারেট করা কনটেন্ট আপনার প্রম্পটের ভাষার সাথে মিলে যাবে। সেরা ফলাফলের জন্য, আপনি আপনার পণ্যের বিবরণ যে ভাষায় রাখতে চান, সেই একই ভাষায় প্রম্পট লিখুন।

সম্পূর্ণ পণ্যের বিবরণ ড্রাফট করা

আপনার যখন নতুন পণ্যের বিবরণ লেখার প্রয়োজন হয়, তখন কাজ শুরু করার সুবিধার্থে অটোমেটিকভাবে জেনারেট করা বিবরণ ব্যবহার করতে পারেন।

ধাপ:

  1. Shopify অ্যাডমিন থেকে পণ্য-এ যান।

  2. আপনি যে পণ্যের বিবরণ ড্রাফট করতে চান, সেটিতে ক্লিক করুন।

  3. পণ্যের বিবরণের টেক্সট বক্সে, টুলবারের টেক্সট জেনারেট করুন আইকনে ক্লিক করুন।

  4. আপনি যে কনটেন্ট জেনারেট করতে চান, তার বিবরণ দিয়ে একটি প্রম্পট লিখুন এবং এরপর এটি জমা দিন। জেনারেট করা টেক্সট সরাসরি পণ্যের বিবরণে প্রয়োগ করা হয়। আপনি যত বেশি বিবরণ যোগ করবেন, সাজেস্ট করা কনটেন্ট তত বেশি প্রাসঙ্গিক হবে। প্রম্পটে সরাসরি পণ্যের বৈশিষ্ট্য, কিওয়ার্ড, পছন্দসই টোন বা অন্যান্য নির্দেশাবলী অন্তর্ভুক্ত করতে পারেন।

  5. আপনার পণ্য ও ব্র্যান্ডের সাথে মেলানোর জন্য পণ্যের বিবরণ এডিট ও ফর্ম্যাট করুন এবং এরপর সেভ করুন-এ ক্লিক করুন। প্রকাশিত পণ্যের ক্ষেত্রে নতুন পণ্যের বিবরণটি সাথে সাথে দেখানো হয়।

আপনার পাওয়া কনটেন্টের সাজেশন উন্নত করা

​ পণ্যের বিবরণের জন্য জেনারেট করা সাজেশন মূল্যায়ন করার সময়, কোনো পণ্যের বিবরণকে কী কী বিষয় ভালো করে তোলে তা বিবেচনা করুন। আপনার স্টোরের ব্র্যান্ড প্রতিফলিত করতে পণ্যের বিবরণের মাধ্যমে একটি নির্দিষ্ট উপায়ে পণ্যের সুবিধাগুলো তুলে ধরা প্রয়োজন। অটোমেটিকভাবে বিবরণের কনটেন্ট জেনারেট করার সময়, প্রম্পটে আরও বেশি তথ্য অন্তর্ভুক্ত করার মাধ্যমে আপনি আরও ভালো ফলাফল পাবেন।

জেনারেট করা সাজেশন উন্নত করার সবচেয়ে ভালো উপায় হলো আপনার প্রম্পটে পণ্য সম্পর্কে আরও বেশি বিবরণ দেওয়া। বিবরণ জেনারেট করার আগে, ন্যূনতম হিসেবে পণ্যের শিরোনাম এবং অন্তত ২টি পণ্যের বৈশিষ্ট্য বা কিওয়ার্ড আইটেম প্রদান করুন। আপনি যদি আরও কিওয়ার্ড বা শব্দগুচ্ছ যোগ করেন, তবে আরও নির্ভুল ও অনন্য কনটেন্ট জেনারেট হবে। আপনি চাইলে সরাসরি আপনার প্রম্পটে পছন্দসই টোন বা লেখার স্টাইলও উল্লেখ করে দিতে পারেন।

ফলাফল উন্নত করতে, পণ্যের বিবরণে নিচে উল্লেখিত ধরনের তথ্য যোগ করার বিষয়টি বিবেচনা করুন:

  • পণ্যের ধরনের কিওয়ার্ড: যদি আপনার পণ্যের শিরোনামে স্পষ্টভাবে পণ্যের ধরন বর্ণনা করা না থাকে, উদাহরণস্বরূপ, কোনো পণ্যের নাম যেমন Washington, যার মধ্যে eyeglasses অন্তর্ভুক্ত নেই, তবে আপনি নিম্নমানের ফলাফল পেতে পারেন। এমন সব কিওয়ার্ড প্রদান করুন যেগুলো পণ্যের ধরন বা ক্যাটাগরি নির্দেশ করে, যেমন hot sauce বা bar soap।
  • গ্রাহক সম্পর্কে তথ্য: সেরা পণ্যের বিবরণ আপনার নির্দিষ্ট গ্রাহকের চাহিদা ও আগ্রহকে প্রতিফলিত করে। পণ্যটি কাদের জন্য সেরা হবে তা বোঝাতে কিছু কিওয়ার্ড অন্তর্ভুক্ত করুন, যেমন তাদের ডেমোগ্রাফিক (তরুণ বাবা-মা) বা তাদের পছন্দ (পরিবেশ-সচেতন, আউটডোর পছন্দকারী)। এই তথ্য পণ্যের সুবিধা জেনারেট করতে এবং ফলাফলে ব্যবহৃত শব্দভাণ্ডারের ধরন নির্ধারণ করতে সহায়ক।
  • উপকরণ, উৎপাদনের পদ্ধতি, ফিটিং, ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কিত নির্দিষ্ট বিবরণ: আপনার দেওয়া যেকোনো পণ্যের স্পেসিফিকেশন আপনার জেনারেট করা বিবরণের অনুচ্ছেদে রূপান্তর করা যেতে পারে।
  • গুরুত্বপূর্ণ ব্র্যান্ড কিওয়ার্ড বা পরিভাষা: আপনার দেওয়া তথ্যের জন্য ফলাফলে বিভিন্ন শব্দগুচ্ছ অন্তর্ভুক্ত করা হলেও, বিশেষ শব্দ বা বাক্যাংশগুলো প্রায়শই রেখে দেওয়া হয়, যেমন ব্র্যান্ডের নাম বা বর্ণনামূলক অনন্য শব্দ। উদাহরণস্বরূপ, কিওয়ার্ডে আপনি যদি আপনার মিন্ট লিপ বামকে mint-astic হিসেবে বর্ণনা করেন, তবে জেনারেট করা সাজেশনে প্রায়ই সেই শব্দটি অন্তর্ভুক্ত থাকবে।
  • অন্যান্য পণ্যের বিবরণ: কোন কিওয়ার্ড দিতে হবে সে বিষয়ে ধারণা পেতে আপনি Shopify-এ পণ্যে যোগ করা বিবরণগুলো ব্যবহার করতে পারেন। উদাহরণস্বরূপ, যদি আপনার পণ্যের ভ্যারিয়েন্ট থাকে, তবে আপনি কিওয়ার্ড হিসেবে সাইজ এবং রঙের মতো ভ্যারিয়েন্টের বিকল্পগুলো প্রদান করতে পারেন। অন্যান্য পণ্যের বিবরণ যেমন ভেন্ডর, ক্যাটাগরি বা কালেকশনের নামও বিবেচনা করা যেতে পারে।