আকর্ষণীয় পণ্যের বিবরণ লেখা

আকর্ষণীয় পণ্যের বিবরণ লিখতে, নিম্নলিখিত কৌশলগুলির যেকোনোটি বা সবগুলো প্রয়োগ করার বিষয়টি বিবেচনা করুন।

আপনার আদর্শ গ্রাহকের দিকে মনোনিবেশ করা

আপনার পণ্যের বিবরণ লেখার সময় আপনার আদর্শ গ্রাহক বা আপনার টার্গেট অডিয়েন্সের কথা কল্পনা করুন এবং তাদের সরাসরি সম্বোধন করুন। নির্দিষ্ট কারও উদ্দেশ্যে সাধারণভাবে না লিখে, এমনভাবে প্রশ্ন করুন এবং উত্তর দিন যেন আপনি আপনার আদর্শ গ্রাহকের সাথে কথা বলছেন।

নিজেকে নিম্নলিখিত কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করার কথা বিবেচনা করুন:

  • আপনার গ্রাহকরা কী ধরনের রসবোধ পছন্দ করে, আদৌ করে কি?
  • আপনার গ্রাহকরা কোন শব্দগুলো ব্যবহার করে? কোন শব্দগুলো তারা ঘৃণা করে?
  • আপনার গ্রাহকরা কোন প্রশ্নগুলি জিজ্ঞাসা করে যেগুলোর উত্তর আপনার দেওয়া উচিত?

আপনি সেই ভাষাটি আপনার স্টোরে অন্তর্ভুক্ত করার চেষ্টা করতে পারেন যাতে অনলাইনে আপনার একটি অনুরূপ কথোপকথন হতে পারে যা আরও বেশি বাস্তব এবং অকৃত্রিম বলে মনে হয়।

সুবিধা দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করা

আপনার পণ্যের সুবিধাগুলি হাইলাইট করুন যাতে আপনার গ্রাহকরা জানতে পারেন যে এটি কীভাবে তাদের সাহায্য করতে পারে। আপনি চাইলে বুলেট করা তালিকায় আপনার পণ্যের বৈশিষ্ট্য ও সুবিধাগুলি সাজাতে এবং যেকোনো প্রযুক্তিগত বিবরণ অন্তর্ভুক্ত করতে পারেন।

নিম্নলিখিত প্রশ্নগুলি বিবেচনা করুন:

  • কীভাবে আপনার পণ্য আপনার গ্রাহকদের আরও সুখী, সুস্থ বা বেশি উৎপাদনশীল বোধ করতে সাহায্য করে?
  • আপনার পণ্য কোন সমস্যা, ত্রুটি এবং ঝামেলা সমাধান করতে সাহায্য করে?
  • আপনার পণ্যের মৌলিক বৈশিষ্ট্যগুলি কী কী? যদি আপনি পোশাক বিক্রি করেন, তবে ডাইমেনশন, উপাদান, কার্যকারিতা, যত্নের নির্দেশিকা এবং ফিটের বিষয়ে যেকোনো বিবরণ লিখে দিন।
  • পণ্যটির সর্বোত্তম ব্যবহার কখন হয়? আপনার আরামদায়ক কম্বলটি কি শীতের রাতে ফায়ারপ্লেসের পাশে এক কাপ গরম কোকো নিয়ে বসার জন্য নিখুঁত? নাকি এটি সূর্য ডুবে যাওয়ার পর শরতের একটি মনোরম সন্ধ্যার জন্য বেশি উপযুক্ত? কোনো গ্রাহকের কখন আপনার পণ্যটি ব্যবহার করা উচিত, তার আদর্শ পরিস্থিতিগুলি হাইলাইট করুন।
  • কোন বিষয়টি আপনার পণ্যকে বিশেষ করে তোলে? আপনার পণ্যের অনন্য সুবিধাগুলি সম্পর্কে ভাবুন এবং কেন এটি আপনার প্রতিযোগীদের তুলনায় ভালো তা বিবেচনা করুন।

গতানুগতিক বক্তব্য এড়িয়ে চলা

আপনার পণ্যের বিবরণের ব্যাপারে সুনির্দিষ্ট হোন। পণ্যের বিবরণ বিশ্বাসযোগ্যতা বাড়ায় এবং আপনার পণ্য বিক্রি করতে সাহায্য করে। “চমৎকার পণ্যের গুণমান” এর মতো অস্পষ্ট কিছু লেখা আপনার গ্রাহককে উল্লেখযোগ্য কিছু জানায় না এবং আপনি প্রমাণ না দিলে তাদের মনে সন্দেহ তৈরি করতে পারে।

আপনি যদি একজন রিসেলার হন, তবে প্রস্তুতকারকের বিবরণ হুবহু কপি করবেন না। নিজের মতো করে বিবরণ লিখলে তা আপনার পণ্যের পেজকে সার্চ ইঞ্জিনের কাছে অনন্য থাকতে সাহায্য করে।

পণ্যের সুবিধার প্রমাণ প্রদান করা

আপনার পণ্য সম্পর্কে করা যেকোনো দাবি যেন বাস্তবসম্মত হয় তা নিশ্চিত করুন। যদি আপনার পণ্যটি তার বিভাগে সেরা হয়, তবে কেন এটি সত্য তার প্রমাণ দিন। অন্যথায়, আপনার পণ্যের কপির মাত্রা কমান, অথবা এমন কোনো গ্রাহককে উদ্ধৃত করুন যিনি বলেছেন যে আপনার পণ্যটি তাদের ব্যবহার করা সবচেয়ে বিস্ময়কর জিনিস।

আপনার গ্রাহকদের কল্পনাকে নাড়া দেওয়া

আপনার স্টোর যদি অনলাইনে হয়, তবে গ্রাহকরা পণ্যটি তাদের হাতে ধরে দেখতে পারে না। আপনার গ্রাহককে কল্পনা করতে সাহায্য করুন যে আপনার পণ্যটি তার কাছে থাকলে কেমন হতো। “কল্পনা করুন” শব্দটির মাধ্যমে একটি বাক্য শুরু করার চেষ্টা করুন এবং আপনার পাঠকের পণ্যটি থাকা ও ব্যবহার করার সময় কেমন অনুভব হবে, তা ব্যাখ্যা করে আপনার বাক্য বা অনুচ্ছেদটি শেষ করুন।

গ্রাহকদের সাথে যুক্ত হতে ছোট গল্প ব্যবহার করা

আপনার পণ্যের বিবরণে ছোট গল্প অন্তর্ভুক্ত করুন। গল্প গ্রাহকদের আপনার ব্র্যান্ডের সাথে সম্পর্কিত হতে এবং পণ্যটির সাথে সংযুক্ত হতে সাহায্য করে।

যখন আপনার পণ্য সম্পর্কে গল্প বলার কথা আসে, তখন নিজেকে নিম্নলিখিত প্রশ্নগুলি জিজ্ঞাসা করুন:

  • কে পণ্যটি তৈরি করছে?
  • কী পণ্যটি তৈরি করতে অনুপ্রাণিত করেছিল?
  • পণ্যটি তৈরি করতে আপনাকে কোন বাধাগুলি অতিক্রম করতে হয়েছিল?
  • পণ্যটি কীভাবে পরীক্ষা করা হয়েছিল?

সংবেদনশীল শব্দ অন্তর্ভুক্ত করা

আপনার পাঠকদের প্রাণবন্ত পণ্যের বিবরণ দিয়ে যুক্ত করুন। যে বিশেষণগুলো পণ্যের সাথে সংবেদনশীল মিথস্ক্রিয়া বর্ণনা করে, সেগুলো আপনার গ্রাহকদের পড়ার সময় পণ্যটি অনুভব করতে সাহায্য করতে পারে।

উদাহরণস্বরূপ, আপনি যদি খাদ্যপণ্য বিক্রি করেন, তবে “মখমলের মতো”, “মসৃণ”, “মুচমুচে” এবং “উজ্জ্বল”-এর মতো শব্দগুলি সম্পর্কে ভাবুন।

সোশ্যাল প্রুফের সাহায্যে বিশ্বাস তৈরি করা

গ্রাহকের প্রশংসাপত্র বা একটি সোশ্যাল মিডিয়া ফিড অন্তর্ভুক্ত করুন যাতে সম্ভাব্য গ্রাহকরা আপনার পণ্যের সাথে পূর্ববর্তী গ্রাহকদের অভিজ্ঞতা সম্পর্কে পড়তে পারে। আপনি যদি গ্রাহকের প্রশংসাপত্র অন্তর্ভুক্ত করেন, তবে বিশ্বাসযোগ্যতা যোগ করতে পণ্যটি ব্যবহার করছেন এমন গ্রাহকের একটি ছবি অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। যখন আপনি বাস্তব মানুষের আপনার পণ্য ব্যবহারের উদাহরণ শেয়ার করবেন, তখন সম্ভাব্য গ্রাহকরা তাদের পণ্য বেছে নেওয়ার ক্ষেত্রে আরও আত্মবিশ্বাসী বোধ করতে পারবেন।

আপনি আপনার ওয়েবসাইটে পণ্যের রিভিউ সংগ্রহ করতে এবং Google বা Facebook-এর মতো তৃতীয়-পক্ষ সাইট থেকে অন্যান্য রিভিউ একীভূত করতে একটি গ্রাহকের রিভিউর অ্যাপ ব্যবহার করতে পারেন।

আপনার বিবরণ স্ক্যানযোগ্য করা

নিশ্চিত করুন যে আপনার পণ্যের বিবরণ স্পষ্ট এবং সহজে স্ক্যানযোগ্য, যাতে সেগুলো পড়তে সহজ হয় এবং সম্ভাব্য গ্রাহকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে ওঠে। পণ্যের বিবরণ পেজে বিবরণ ফিল্ডটি রিচ টেক্সট এডিটর ব্যবহার করে, তাই আপনি নিজের টেক্সট ফরম্যাট করতে পারেন।

আপনার পণ্যের বিবরণ লেখার সময় নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে ফোকাস করার কথা বিবেচনা করুন:

  • হেডলাইনের সাহায্যে আপনার ওয়েব ভিজিটরদের আকৃষ্ট করুন।
  • তালিকার জন্য বুলেট পয়েন্ট ব্যবহার করুন।
  • প্রচুর হোয়াইট স্পেস অন্তর্ভুক্ত করুন।
  • সহজে পড়ার জন্য আপনার ফন্টের সাইজ বড় করুন।
  • উচ্চমানের পণ্যের ছবি ব্যবহার করুন।

সাফল্য পরিমাপ করতে লক্ষ্য সেট করা

পণ্যের বিবরণের কারণে বিক্রি বাড়ছে কিনা তা বুঝতে, আপনার পণ্যের পেজগুলোতে ট্র্যাক করার জন্য কিছু মেট্রিক ঠিক করুন। এই মেট্রিকগুলো নির্ধারণ করলে কোন পণ্যের বিবরণগুলো সবচেয়ে ভালো কাজ করছে তা বোঝা যাবে এবং এরপর যেগুলো ভালো কাজ করছে না, সেগুলোর মান উন্নত করা যাবে।

মনিটর করার মতো কিছু সাধারণ মেট্রিক হলো:

  • কনভার্সন রেট
  • কার্ট পরিত্যাগ
  • রিটার্ন রেট
  • সহায়তার জন্য অনুসন্ধান
  • অর্গানিক সার্চ র‍্যাঙ্কিং

আপনি Shopify App Store থেকে একটি A/B টেস্টিং অ্যাপ ব্যবহার করে বিভিন্ন A/B টেস্ট রান করতে পারেন, যার মাধ্যমে আপনার ই-কমার্স ওয়েবসাইটে বেশি কনভার্শন ও বেশি বিক্রি হতে পারে।