আপনার পণ্যের মূল্য নির্ধারণ
পণ্য বিক্রি করে আপনি কতটা লাভ করবেন তা নির্ভর করে এর দামের উপর। তবে আপনার টার্গেট অডিয়েন্স এটি কিনতে কতটা আগ্রহী হবে তার উপরও দামের প্রভাব রয়েছে।
আপনি যদি পণ্যের দাম বেশি রাখেন, তবে প্রতিটি সেল থেকে হয়তো বেশি লাভ করতে পারবেন। কিন্তু গ্রাহকের কাছে আপনার পণ্যের দাম অতিরিক্ত মনে হতে পারে এবং তারা অর্ডার নাও করতে পারে। এছাড়া, এটি প্রতিযোগীদের কম দামে পণ্য অফার করে আপনার গ্রাহকদের তাদের ব্যবসার প্রতি আকৃষ্ট করার সুযোগ তৈরি করতে পারে।
আপনি যদি পণ্যের দাম কম রাখেন, তবে আপনার হয়তো সেল বেশি হবে কিন্তু অতিরিক্ত লাভ থেকে আপনি বঞ্চিত হবেন। আর দাম কম হলে গ্রাহকরা আপনার পণ্যের মান খারাপ ভাবতে পারে, যার কারণে সেল কমে যেতে পারে।
আপনার পণ্যের মূল্য নির্ধারণ করার সময়, আপনার মুনাফা অর্জন এবং সঠিক দাম সম্পর্কে টার্গেট মার্কেটের প্রত্যাশা পূরণের মধ্যে একটি ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখতে হবে। এই গাইডে মূল্য নির্ধারণের প্রাথমিক ধারণা, শিল্পের সেরা অনুশীলন এবং সেগুলোকে কীভাবে Shopify-এর ইকোসিস্টেমে প্রয়োগ করা যায় তা ব্যাখ্যা করা হয়েছে।
এই পৃষ্ঠায়
- পণ্যের মূল্য নির্ধারণ সম্পর্কিত প্রাথমিক ধারণা এবং পরিভাষা
- ধাপ 1: আপনার খরচ নির্ধারণ করুন
- ধাপ 2: আপনার মার্কেট নিয়ে রিসার্চ করুন
- ধাপ 3: আপনার ভ্যালু প্রোপোজিশন নির্ধারণ করুন
- ধাপ 4: একটি মূল্য বা দাম সেট করুন
- ধাপ 5: আপনার দাম পর্যবেক্ষণ করুন এবং মানানসই করুন
- আপনার মূল্য নির্ধারণের কৌশল বাস্তবায়নের জন্য Shopify-এর বৈশিষ্ট্য এবং বিবেচ্য বিষয়গুলো
- মূল্য নির্ধারণের উদাহরণস্বরূপ দৃশ্যপট এবং প্রবণতা
- Shopify-এর নির্দিষ্ট প্রাইসিং টুল এবং বৈশিষ্ট্যগুলো
পণ্যের মূল্য নির্ধারণ সম্পর্কিত প্রাথমিক ধারণা এবং পরিভাষা
| মূল্য নির্ধারণের ধারণা | সংজ্ঞা | উদাহরণ | Shopify টুল/অ্যাপ্লিকেশন |
|---|---|---|---|
| কস্ট-প্লাস প্রাইসিং বা ব্যয়-যুক্ত মূল্য নির্ধারণ | বেস প্রাইস বা ভিত্তিমূল্য হলো মোট উৎপাদন খরচ এবং একটি নির্দিষ্ট মার্কআপ শতাংশের যোগফল। | $45 CAD উৎপাদন খরচ এবং 35% মার্কআপ থাকা একটি টি-শার্ট $60.75 CAD-এ বিক্রি হয়। | হিসাব স্বয়ংক্রিয় করতে Shopify-এর মুনাফার মার্জিন ক্যালকুলেটর ব্যবহার করুন। |
| ভ্যালু-ভিত্তিক প্রাইসিং বা মূল্য নির্ধারণ | দামের মাধ্যমে খরচের চেয়ে গ্রাহকের কাছে পণ্যের উপলব্ধি করা মান বা ভ্যালু বেশি প্রতিফলিত হয়। | Apple-এর মতো বিলাসবহুল ব্র্যান্ডগুলো তাদের উদ্ভাবন ও ব্র্যান্ডের সুনামের জন্য প্রিমিয়াম চার্জ করে। | অধিক দামের যৌক্তিকতা প্রমাণের জন্য পণ্যের বিবরণে অনন্য ভ্যালু প্রোপোজিশন (যেমন- স্থায়িত্ব, কারুকার্য) হাইলাইট করুন। |
| প্রতিযোগিতামূলক প্রাইসিং বা মূল্য নির্ধারণ | প্রতিযোগীদের রেটের সাথে মানানসই করে দাম নির্ধারণ করুন। | এই কৌশলের মধ্যে প্রাইস ম্যাচিং এবং লস লিডার অন্তর্ভুক্ত থাকে। | রিয়েল-টাইমে প্রতিযোগীদের দাম পর্যবেক্ষণ করার জন্য অ্যাপ ব্যবহার করুন। |
ধাপ 1: আপনার খরচ নির্ধারণ করুন
আপনার পণ্যের দাম নির্ধারণ করার আগে, এটি তৈরি করতে কতটা খরচ হয় তা আপনার জানা প্রয়োজন। এর মধ্যে রয়েছে কাঁচামালের দাম, শ্রমের মূল্য এবং পণ্য তৈরির সাথে জড়িত অন্য যেকোনো ব্যয়। নিজের খরচের বিষয়ে স্পষ্টভাবে জানার পর, আপনি এই তথ্য ব্যবহার করে এমন একটি দাম সেট করতে পারেন যা আপনার ব্যয় বহন করে এবং আপনাকে মুনাফা অর্জন নিশ্চিত করতে সহায়তা করে।
আপনার Shopify অ্যাডমিনে প্রতিটি পণ্যের মুনাফা এবং মার্জিন ট্র্যাক করতে, আপনার পণ্যগুলোতে প্রতি আইটেমের খরচ হিসেবে আপনার খরচগুলো যোগ করুন।
ধাপ 2: আপনার মার্কেট নিয়ে রিসার্চ করুন
আপনার প্রতিযোগীরা একই ধরনের পণ্যের জন্য কত দাম নিচ্ছে তা রিসার্চ করলে, আপনার গ্রাহকরা যে সাধারণ মূল্যের পরিসরে পণ্য কিনতে ইচ্ছুক তা জানা সহজ হয়। এটি আপনাকে বুঝতে সাহায্য করবে যে কীভাবে আপনি মার্কেটে আপনার পণ্য তুলে ধরতে পারবেন। গড় মূল্যের পরিসরের চেয়ে পণ্যের দাম বেশি বা কম হলে তা কীভাবে মার্কেটে প্রচার করা হয় সে বিষয়ে রিসার্চ করুন। এছাড়া, ঐসব পণ্যের গ্রাহকরা পণ্যের দাম সম্পর্কে কী ভাবেন, তা আরো ভালোভাবে বুঝতে পণ্যের রিভিউ পড়ুন।
ধাপ 3: আপনার ভ্যালু প্রোপোজিশন নির্ধারণ করুন
ভ্যালু প্রোপোজিশনের কারণেই আপনার পণ্য প্রতিযোগীদের থেকে আলাদা হিসেবে বিবেচিত হয়। কোন বিষয়টি আপনার পণ্যকে অনন্য করে তোলে এবং অন্য বিকল্পগুলোর চেয়ে গ্রাহকদের কেন আপনার পণ্যই বেছে নেওয়া উচিত, তা আপনাকে বুঝতে হবে। উদ্ভাবনী ডিজাইন, উন্নত মানের উপকরণ বা ফেয়ার-ট্রেড সোর্সিংয়ের মতো কারণগুলোর জন্য পণ্যের দাম বেশি হতে পারে। অন্যদিকে, কম দামও নিজস্ব একটি ভ্যালু প্রোপোজিশন হতে পারে। তাই প্রতিযোগীদের অফারের চেয়ে কম দামে বিক্রি করা যায়, এমন কোনো পণ্য বিক্রি করতে চাইলে সেই অনুযায়ী আপনার পণ্যের দাম নির্ধারণ করুন।
উদাহরণস্বরূপ, গুস্তাভ শিশুদের জন্য একটি নতুন খেলনা বিক্রি করতে চাইছেন। মার্কেট যাচাই করে গুস্তাভ জানতে পারেন যে একই ধরনের পণ্যের গড় দাম $5 CAD। পণ্যের বিবরণ পর্যালোচনা করার সময় গুস্তাভ লক্ষ্য করেন যে প্রতিযোগীরা কিছু প্রধান উপাদানে প্লাস্টিক ব্যবহার করছেন, যেখানে তার পণ্যে ধাতু ব্যবহার করা হয়েছে, যা খেলনার স্থায়িত্ব ও দীর্ঘায়ু বৃদ্ধি করে। এরপর গুস্তাভ গড় দামের চেয়ে তার পণ্যের দাম কিছুটা বেশি রাখার সিদ্ধান্ত নেন এবং মার্কেটিংয়ে এর উন্নত মানটি হাইলাইট করেন।
ধাপ 4: একটি মূল্য বা দাম সেট করুন
এখন যেহেতু আপনি আপনার খরচ, মার্কেট এবং ভ্যালু প্রোপোজিশন সম্পর্কে পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন, তাই এবার দাম সেট করার পালা। দামের হিসাব করতে আপনি কস্ট-প্লাস প্রাইসিং, ভ্যালু-ভিত্তিক প্রাইসিং এবং প্রতিযোগী-ভিত্তিক প্রাইসিংসহ বিভিন্ন ধরনের মূল্য নির্ধারণের কৌশল ব্যবহার করতে পারেন:
| কৌশল | বিবরণ | সাধারণ শিল্পগুলো |
|---|---|---|
| কস্ট-প্লাস প্রাইসিং বা ব্যয়-যুক্ত মূল্য নির্ধারণ | এই ক্ষেত্রে কোনো ব্যবসা পণ্য তৈরির মোট খরচ হিসাব করে এবং চূড়ান্ত বিক্রয়মূল্য নির্ধারণ করার জন্য তার সাথে মার্কআপ বা মুনাফার মার্জিন যোগ করে। মার্কআপ সাধারণত মোট খরচের একটি শতাংশ হয়ে থাকে। প্রতিটি সেলে যাতে ব্যবসার লাভ হয় তা নিশ্চিত করতেই এটি যোগ করা হয়। | ম্যানুফ্যাকচারিং এবং রিটেইল বা খুচরা শিল্পের ক্ষেত্রে, যেখানে পণ্য তৈরির খরচ তুলনামূলকভাবে স্থিতিশীল এবং অনুমানযোগ্য |
| ভ্যালু-ভিত্তিক প্রাইসিং বা মূল্য নির্ধারণ | এই পদ্ধতিতে কোনো ব্যবসা গ্রাহকদের প্রদান করা মান বা ভ্যালুর ওপর ভিত্তি করে দাম সেট করে। এর জন্য শুধু পণ্য তৈরির খরচ নয়, বরং গ্রাহক যে সুবিধা ও ভ্যালু পায়, সেটিও বিবেচনা করা হয়। এর মূল লক্ষ্য হলো ব্যবসায়ের মুনাফা বজায় রাখার পাশাপাশি, গ্রাহক যে সর্বোচ্চ ভ্যালুর বিনিময়ে মূল্য দিতে ইচ্ছুক, তা নিশ্চিত করা। | সফটওয়্যার এবং বিলাসবহুল সামগ্রীর শিল্প, যেখানে পণ্য বা পরিষেবার ভ্যালু সম্পূর্ণ ব্যক্তিগত এবং একেক গ্রাহকের ক্ষেত্রে তা একেক রকম হয় |
| প্রতিযোগী-ভিত্তিক প্রাইসিং বা মূল্য নির্ধারণ | একটি ব্যবসা তার প্রতিযোগীদের ধার্য করা দামের ওপর ভিত্তি করে দাম নির্ধারণ করে। এর সাথে একই ধরণের পণ্য বা পরিষেবার দাম বিশ্লেষণ করা এবং কম, সমান বা বেশি দাম নির্ধারণ করা জড়িত। এর লক্ষ্য হলো কম দামে একই ধরণের পণ্য বা বেশি দামে অতিরিক্ত ভ্যালু অফার করার মাধ্যমে প্রতিযোগিতায় টিকে থাকা এবং গ্রাহকদের আকর্ষণ করা। | রিটেইল ইন্ডাস্ট্রি, যেখানে পণ্যের দাম তুলনামূলক এবং গ্রাহকদের কাছে দৃশ্যমান |
আপনি যে কৌশলটিই বেছে নিন না কেন, নিশ্চিত করুন যে আপনি আপনার স্টোরের একই ধরণের পণ্যের জন্য একই রকম মূল্য নির্ধারণ অনুসরণ করছেন যাতে আপনার গ্রাহকরা আপনার মূল্য নির্ধারণ বুঝতে পারেন। আপনার ব্যবসার জন্য সবচেয়ে ভালো কাজ করে এমন কৌশল বেছে নিন এবং সে অনুযায়ী আপনার পণ্যের দাম নির্ধারণ করুন।
ধাপ 5: আপনার পণ্যের দাম মনিটর করুন এবং সামঞ্জস্য করুন
মূল্য নির্ধারণ কোনো এককালীন সিদ্ধান্ত নয়। আপনার পণ্যের দাম নিয়মিত মনিটর করুন এবং প্রয়োজন অনুযায়ী সেগুলোর সামঞ্জস্য করুন। এর মধ্যে রয়েছে আপনার খরচ, আপনার প্রতিযোগী এবং আপনার মার্কেট মনিটর করা। আপনি যদি দেখেন যে আপনার পণ্যের দাম অনেক বেশি বা অনেক কম, তাহলে আপনি প্রতিযোগিতায় টিকে আছেন এবং লাভজনক অবস্থানে আছেন তা নিশ্চিত করতে দাম সামঞ্জস্য করুন।
আপনার মূল্য নির্ধারণের কৌশল প্রয়োগ করার জন্য Shopify-এর বৈশিষ্ট্য এবং বিবেচ্য বিষয়গুলো
খরচ বিশ্লেষণের মধ্যে রয়েছে Shopify-এ আপনার পণ্যের সকল ব্যয়ের হিসেব করা, যার মধ্যে রয়েছে কাঁচামাল এবং উৎপাদনের মতো প্রত্যক্ষ উৎপাদন খরচ, ইনভেন্টরি গ্রহণ করা এবং গ্রাহকদের কাছে ডেলিভারি করা, এই উভয়ের জন্য শিপিংয়ের খরচ, বিভিন্ন চ্যানেল জুড়ে মার্কেটিংয়ের বিনিয়োগ এবং প্ল্যাটফর্ম সম্পর্কিত বিভিন্ন ফি। প্ল্যাটফর্ম ফি-র অন্তর্ভুক্ত হলো আপনার Shopify সাবস্ক্রিপশন খরচ, পেমেন্ট প্রসেসিং ফি এবং প্রযোজ্য হতে পারে এমন যেকোনো তৃতীয়-পক্ষের লেনদেনের ফি।
একাধিক মার্কেটে বিক্রি করার সময়, আপনার মূল্য নির্ধারণ আন্তর্জাতিকভাবে কীভাবে রূপান্তরিত হয় তা বিবেচনা করুন। Shopify Markets ব্যবহার করে আপনি বিনিময় হার, স্থানীয় ট্যাক্স এবং আঞ্চলিক মূল্য নির্ধারণের পছন্দগুলো বিবেচনা করে স্বয়ংক্রিয়ভাবে আপনার পণ্যের দাম সামঞ্জস্য করতে পারেন। মার্কেট-ভিত্তিক সামঞ্জস্যগুলো আপনার মুনাফার মার্জিন এবং মার্কেটের অবস্থান বজায় রেখে প্রতিটি অঞ্চলের জন্য আপনার পণ্যের দাম উপযুক্তভাবে নির্ধারণ করা নিশ্চিত করতে সাহায্য করে।
অনুশীলনে মূল্য নির্ধারণের মডেল
| মডেল | যার জন্য সবচেয়ে ভালো | Shopify-এর উদাহরণ |
|---|---|---|
| কস্ট-প্লাস | সহজ, কম-ঝুঁকিপূর্ণ ব্যবসা | বিল্ট-ইন প্রফিট টুল ব্যবহার করে মার্কআপ গণনা করুন |
| ভ্যালু-ভিত্তিক | অনুগত দর্শক থাকা ব্র্যান্ড | ডিসকাউন্টের ওপর জোর দিতে তুলনামূলক মূল্য ব্যবহার করুন |
| প্রতিযোগিতামূলক | স্যাচুরেটেড মার্কেট | Shopify Marketplace Connect-এর মাধ্যমে সেলস চ্যানেল জুড়ে পণ্যের দাম সিঙ্ক করুন |
মূল্য নির্ধারণের উদাহরণের দৃশ্যপট এবং প্রবণতা
প্রাইস স্কিমিং হলো এমন একটি কৌশল যেখানে আপনি কোনো নতুন পণ্যের জন্য প্রাথমিকভাবে বেশি দাম নির্ধারণ করেন এবং মার্কেটের চাহিদা স্থিতিশীল হওয়ার সাথে সাথে সময়ের সাথে ধীরে ধীরে তা কমান। উদাহরণস্বরূপ, $200 CAD দিয়ে একটি স্মার্টওয়াচ লঞ্চ করা এবং প্রতিযোগীরা মার্কেটে প্রবেশের সাথে সাথে এর দাম কমানো। পেনিট্রেশন প্রাইসিং বিপরীত পদ্ধতি গ্রহণ করে - প্রতিযোগিতামূলক মার্কেটে দ্রুত মার্কেটের শেয়ার অর্জন করতে প্রাথমিকভাবে কম দাম নির্ধারণ করা, যেমন দাম-সচেতন গ্রাহকদের আকর্ষণ করতে প্রতিযোগীদের দামের চেয়ে $15 CAD কমে একটি পুনরায় ব্যবহারযোগ্য জলের বোতল লঞ্চ করা।
দামের সংবেদনশীলতা বলতে বোঝায় যে পণ্যের দামের ওপর ভিত্তি করে কীভাবে আপনার পণ্যের চাহিদা পরিবর্তিত হয়। আপনি গ্রাহক সেগমেন্টের ওপর ভিত্তি করে বিভিন্ন প্রাইসিং টিয়ার বা স্তরের প্রস্তাব দিয়ে এটি সমাধান করতে পারেন। উদাহরণস্বরূপ, রিটেইল গ্রাহকরা স্ট্যান্ডার্ড দাম পে করতে পারেন, আর B2B ক্রেতারা $1,000 CAD-এর বেশি অর্ডারে 20% ছাড় পান। পণ্যের দামের নিয়মিত A/B টেস্টিং আপনাকে বুঝতে সাহায্য করতে পারে যে বিভিন্ন গ্রাহক সেগমেন্ট বিভিন্ন প্রাইস পয়েন্টে কীভাবে প্রতিক্রিয়া জানায়।
পণ্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রে মার্কেটের প্রবণতা এবং সেরা অনুশীলন
আপনি মূল্য নির্ধারণের উদীয়মান প্রবণতাগুলো ট্র্যাক করতে পারেন এবং ক্রমবর্ধমান মার্কেটের গতিশীলতার সাথে মেলাতে আপনার ব্যবসায়িক কৌশলগুলো মানিয়ে নিতে পারেন। মূল্য নির্ধারণের কৌশলগুলোর বর্তমান প্রবণতাগুলো প্রযুক্তিগত অগ্রগতি, ভোক্তাদের পরিবর্তনশীল পছন্দ এবং রিটেইল ক্রিয়াকলাপের ক্রমবর্ধমান জটিলতাকে প্রতিফলিত করে:
AI-চালিত মূল্য নির্ধারণের অপ্টিমাইজেশন: উন্নত অ্যানালিটিক্স টুলগুলো এখন রিয়েল-টাইমে প্রতিযোগীদের স্টকের লেভেল এবং চাহিদার ধরণগুলো মনিটর করে, যা রেভিনিউ সর্বোচ্চ করতে এবং মার্কেটের প্রতিযোগিতা বজায় রাখতে দামের সামঞ্জস্যের জন্য ডেটা-চালিত রিকমেন্ডেশন বা সুপারিশ প্রদান করে।
টেকসই প্রিমিয়াম মূল্য নির্ধারণ: কোম্পানিগুলো পরিবেশ-বান্ধব এবং টেকসই পণ্যের জন্য, যেমন অর্গানিক সুতির পোশাকের জন্য ক্রমবর্ধমানভাবে প্রিমিয়াম মূল্য চার্জ করছে, যেখানে বেশি প্রাইস পয়েন্টগুলোর ন্যায্যতা প্রমাণ করতে প্রাসঙ্গিক সার্টিফিকেশন হাইলাইট করা হচ্ছে।
অমনিচ্যানেল দামের সামঞ্জস্যতা: ব্যবসাগুলো একটি একীভূত কেনাকাটার অভিজ্ঞতা প্রদান করতে ইন-স্টোর এবং অনলাইনের দামের সমন্বয় সাধনের মাধ্যমে, সমস্ত সেলস চ্যানেল জুড়ে সামঞ্জস্যপূর্ণ মূল্য নির্ধারণ বজায় রাখার ওপর ফোকাস করছে।
নিয়মতান্ত্রিক দামের অডিটিং: নিয়মিত দামের অডিটের অন্তর্ভুক্ত হওয়া উচিত:
- ত্রৈমাসিক খরচ পর্যালোচনা করা এবং মুদ্রাস্ফীতি বা সরবরাহকারীর পরিবর্তনের জন্য সামঞ্জস্য করা
- সরবরাহকারীর দামের পরিবর্তন এবং মার্কেটের অবস্থা মনিটর করা
- প্রতিযোগীদের দামের গতিবিধি বিশ্লেষণ করা
- অপারেটিং খরচের পরিবর্তনগুলো প্রতিফলিত করতে পণ্যের দাম আপডেট করা
- ভবিষ্যতে রেফারেন্সের জন্য মূল্য নির্ধারণের সিদ্ধান্ত এবং যৌক্তিকতা নথিভুক্ত করা
Shopify-নির্দিষ্ট মূল্য নির্ধারণের টুল এবং বৈশিষ্ট্যগুলো
Shopify POS নির্বিঘ্নে আপনার ফিজিক্যাল স্টোর এবং অনলাইন চ্যানেলগুলোর মধ্যে রিটেইল দাম সিঙ্ক করে, যা সমস্ত সেলস চ্যানেল জুড়ে সামঞ্জস্যপূর্ণ মূল্য নির্ধারণ নিশ্চিত করে। এই ইন্টিগ্রেশন আপনাকে আপনার Shopify অ্যাডমিনে একবার পণ্যের দাম আপডেট করতে দেয় এবং সব জায়গায় তা প্রতিফলিত করতে দেয়।
Shopify Analytics ড্যাশবোর্ড মুনাফার মার্জিন ট্র্যাক করতে পণ্যের পারফরম্যান্স রিপোর্ট, শীর্ষ এবং কম পারফর্ম করা আইটেমগুলো শনাক্ত করতে পণ্য অনুযায়ী বিক্রয়ের রিপোর্ট, ডেটা-চালিত মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নিতে ইনভেন্টরি রিপোর্ট এবং দামের সংবেদনশীলতা বুঝতে গ্রাহক আচরণের বিশ্লেষণ প্রদান করে।
CSV ইমপোর্ট/এক্সপোর্টের মাধ্যমে বাল্কে দাম এডিটিং আপনাকে একযোগে শত শত পণ্যের দাম আপডেট করে, বাল্কে ভ্যারিয়েন্ট এবং তুলনামূলক মূল্য সামঞ্জস্য করে, একাধিক মার্কেটের জন্য মুদ্রার রূপান্তর করে এবং ভবিষ্যতের তারিখের জন্য দামের পরিবর্তনের সময়সূচী নির্ধারণ করে বৃহৎ ক্যাটালগের জন্য দক্ষতার সাথে দাম পরিচালনা করার সুবিধা দেয়।
স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের নিয়মগুলো বিভিন্ন মার্কেটের জন্য অবস্থান-নির্দিষ্ট দাম নির্ধারণ করে, স্বয়ংক্রিয়ভাবে ট্রিগার হওয়া ইনভেন্টরি-ভিত্তিক ডিসকাউন্ট তৈরি করে, হোলসেল গ্রাহকদের জন্য টিয়ার্ড প্রাইসিং কনফিগার করে এবং সিজনাল বা মৌসুমী দামের পরিবর্তনের অগ্রিম সময়সূচী নির্ধারণ করে মূল্য নির্ধারণের কৌশল তৈরি করতে সাহায্য করে।
তুলনামূলক মূল্যের মাধ্যমে ডিসকাউন্ট পরিচালনা করা আসল বনাম সেলের মূল্য দেখায় (উদাহরণস্বরূপ, $30 CAD থেকে $10 CAD সিজনাল বা মৌসুমী ক্লিয়ারেন্স)। এটি গ্রাহকদের জন্য ভ্যালু এবং জরুরিতার অনুভূতি তৈরি করতে সাহায্য করে। মার্জিনের ক্ষয় (ঘন ঘন ছাড়ের কারণে মুনাফার মার্জিনের ধীরে ধীরে হ্রাস পাওয়া) এড়াতে ন্যূনতম ডিসকাউন্ট থ্রেশহোল্ড সেট করুন এবং সাবধানে আপনার প্রমোশনের সময় নির্ধারণ করুন। ডিসকাউন্ট কোড শেয়ার না করে টার্গেটেড প্রমোশনের জন্য স্বয়ংক্রিয় ছাড় ব্যবহার করার কথা বিবেচনা করুন।