পণ্যের ধরন

আপনার পণ্যের বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করলে তা গ্রাহকদের প্রয়োজনীয় পণ্য খুঁজে পেতে সাহায্য করে এবং আপনার পণ্যগুলোকে সাজিয়ে রাখে।

আপনার প্রতিটি পণ্যের শুধুমাত্র একটি পণ্যের ক্যাটাগরি এবং একটি পণ্যের ধরন থাকতে পারে। পণ্যের ধরনের কোনো বাধ্যবাধকতা নেই, তবে কাস্টম ক্যাটাগরি তৈরি করার ক্ষেত্রে এটি বেশ কার্যকরী।

পণ্যের ক্যাটাগরি এবং পণ্যের ধরন

পণ্য লেবেল এবং ক্যাটাগরি অনুযায়ী সাজাতে পণ্যের ক্যাটাগরি ও পণ্যের ধরন ব্যবহার করা হয়। তবে, পণ্যের ক্যাটাগরি ও পণ্যের ধরন এক জিনিস নয়।

পণ্যের ক্যাটাগরি হলো কোনো পণ্যের পূর্বনির্ধারিত ক্যাটাগরি। পণ্যের ক্যাটাগরি প্রয়োগ করার কোনো বাধ্যবাধকতা নেই, তবে এটি আপনাকে Shopify-এ পণ্যগুলোকে আরও ভালোভাবে পরিচালনা করতে সাহায্য করে।

ক্যাটাগরি যেসব ক্ষেত্রে ব্যবহৃত হয়:

  • পণ্যের ট্যাক্স নির্ধারণ করা। আপনার পণ্যগুলোতে বিশেষ ট্যাক্স রেট থাকতে পারে বা সেগুলো ট্যাক্স থেকে অব্যাহতি পেতে পারে। পণ্য সঠিকভাবে ক্যাটাগরি অনুযায়ী সাজানো হলে চেকআউটের সময় সঠিক ট্যাক্স রেট সংগ্রহ করা হবে।
  • Facebook বা Google-এর মতো নির্দিষ্ট পণ্যের ধরন প্রয়োজন এমন অন্যান্য চ্যানেলে সহজে পণ্য বিক্রি করা।

পণ্যের ক্যাটাগরির একটি উদাহরণ হলো Home & Garden > Linens & Bedding > Bedding > Bed Sheets।

পণ্যের ধরন (যাকে আগে কাস্টম পণ্যের ধরন বলা হতো) হলো কাস্টম ক্যাটাগরি নির্ধারণ করার একটি পদ্ধতি। পণ্যের ধরনটি আপনাকে Shopify-এর স্ট্যান্ডার্ড পণ্যের ক্যাটাগরিতে থাকা ক্যাটাগরিগুলোর বাইরে অন্যান্য পণ্যের ক্যাটাগরি ব্যবহার করতে দেয়।

পণ্যের ধরনের একটি উদাহরণ হলো Colorful linens।

একটি পণ্যের ধরন যোগ করুন

প্রতিটি পণ্যের জন্য আপনি অনন্য পণ্যের ধরন যোগ করতে পারবেন। Shopify-এর স্ট্যান্ডার্ড ক্যাটাগরির পাশাপাশি অন্য কোনো ক্যাটাগরির প্রয়োজন হলে কাস্টম ক্যাটাগরি তৈরির উপায় হলো পণ্যের ধরন। Shopify-এর স্ট্যান্ডার্ড পণ্যের ক্যাটাগরিগুলো ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ এগুলো অনেক শক্তিশালী এবং আপনার অ্যাডমিনের সব জায়গায় চিহ্নিত করা যায়। আপনার পণ্যটি স্ট্যান্ডার্ড ক্যাটাগরির সাথে সামঞ্জস্যপূর্ণ না হলে পণ্যের ধরন ফিল্ডের মধ্যে একটি পণ্যের ধরন তৈরি করুন।

পদক্ষেপ:

ডেস্কটপ
  1. আপনার Shopify অ্যাডমিন থেকে পণ্য-তে যান।

  2. একটি পণ্যে ক্লিক করুন।

  3. প্রোডাক্ট অর্গানাইজেশন সেকশনে, ধরন-এ আপনার বিবরণ লিখুন।

  4. সেভ করুন-এ ক্লিক করুন।

মোবাইল
  1. Shopify অ্যাপ থেকে, Products আইকনে ট্যাপ করুন ।
  2. কোনও পণ্য এডিট করতে সেটিতে ট্যাপ করুন অথবা সেটি সার্চ করুন।
  3. ধরন-এ ট্যাপ করুন।
  4. আপনি যে পণ্যের ধরনটি যোগ করতে চান তা সার্চ ফিল্ডে লিখুন এবং এরপর "নতুন ধরন" যোগ করুন-এ ট্যাপ করুন।
  5. সেভ করুন বা ✓-এ ট্যাপ করুন।

পণ্যের ধরনগুলো বাল্ক এডিট করুন

আপনি আপনার পণ্যের ক্যাটাগরি এবং কাস্টম পণ্যের ধরনটি একটা একটা করে এডিট না করে, একসাথে বাল্ক এডিট করতে পারেন।

পদক্ষেপ:

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে পণ্য-তে যান।

  2. নিচের যেকোনও একটি কাজ করে আপনি যে পণ্যগুলো পরিবর্তন করতে চান তা নির্বাচন করুন:

    • শুধুমাত্র নির্দিষ্ট কিছু পণ্য এডিট করতে, প্রতিটি পণ্যের পাশের চেক বক্সে টিক দিন।
    • শুধু একটি পণ্যের ভ্যারিয়েন্ট এডিট করতে, কেবল সেই পণ্যটি নির্বাচন করুন।
    • কোনও পেজের তালিকার সব আইটেম নির্বাচন করতে, পণ্যের তালিকার উপরের চেক বক্সে টিক দিন।
    • আপনার স্টোরের সব পণ্য নির্বাচন করতে, পণ্যের তালিকার উপরের চেক বক্সে টিক দিন এবং এরপর আপনার স্টোর থেকে 50+ আইটেমের সবগুলো নির্বাচন করুন-এ ক্লিক করুন।
  3. বাল্ক এডিট-এ ক্লিক করুন।

  4. আপনার ভিউতে পণ্যের ধরন কলামটি না থাকলে, কলাম-এ ক্লিক করে এরপর পণ্যের ধরন নির্বাচন করুন।

  5. প্রতিটি পণ্যের জন্য পণ্যের ধরন যোগ করুন। আপনি যদি পণ্যের নতুন কোনও ধরন যোগ করেন, তবে আপনার স্টোরে পণ্যের ধরনটি যোগ করতে + যোগ করুন-এ ক্লিক করুন।

  6. সেভ করুন-এ ক্লিক করুন।

CSV ফাইল ব্যবহার করে পণ্যের ধরন ম্যানেজ করা

আপনি CSV ফাইলে পণ্যের ধরন ইম্পোর্ট এবং এডিট করতে পারেন।

টেমপ্লেট হিসেবে ব্যবহার করার জন্য আপনি একটি নমুনা পণ্য CSV ফাইল ডাউনলোড করে দেখতে পারেন।

আপনার পণ্যের ধরন ম্যানেজ করতে CSV ফাইল ব্যবহার করা সম্পর্কে আরও জানুন।