আপনার ইনভেন্টরি ম্যানেজ করতে SKU ব্যবহার করা

SKU (স্টক কিপিং ইউনিট) হলো একধরনের কোড, যা আপনি আপনার ইনভেন্টরি ট্র্যাক করতে এবং আপনার বিক্রয় রিপোর্ট করার জন্য অভ্যন্তরীণভাবে ব্যবহার করতে পারেন।

SKU এবং বারকোড সম্পূর্ণ আলাদা বিষয় এবং এগুলো বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হয়। অনেক ব্যবসা ইনভেন্টরি ট্র্যাকিং এবং স্টোরেজের জন্য SKU ব্যবহার করে। সহজে বিনিময় এবং রিটার্ন করা অথবা নির্দিষ্ট পণ্য সম্পর্কে গ্রাহকদের প্রশ্নের উত্তর দিতে ব্যবসাগুলো তাদের পণ্যে স্টিকারের সাহায্যে লেবেল যুক্ত করে, যেখানে SKU দেখানো হয়।

আপনি সংশ্লিষ্ট ফিল্ডে SKU এবং বারকোড যোগ করে একই পণ্যে উভয়ই ব্যবহার করতে পারেন। Shopify POS-এ, আপনি যেকোনও বারকোড বা SKU স্ক্যান বা সার্চ করে একটি পণ্য খুঁজে পেতে পারেন। Shopify POS-এ পণ্য খোঁজা সম্পর্কে আরও জানুন।

আপনার পণ্যের জন্য SKU তৈরি করার সুবিধা

SKU বাধ্যতামূলক নয়, তবে নিচের কারণগুলোর জন্য এগুলো ব্যবহার করার কথা বিবেচনা করতে পারেন:

  • উন্নত ইনভেন্টরি ট্র্যাকিং: আপনার স্টকে ঠিক কোন পণ্যগুলো আছে এবং সেগুলো কোন লোকেশনে আছে, তা ট্র্যাক করতে SKU আপনাকে সাহায্য করে।
  • সঠিক রিপোর্টিং: পণ্যের আলাদা আলাদা SKU থাকলে, বিক্রয় রিপোর্ট এবং অ্যানালিটিক্স খুব ভালো কাজ করে।
  • সহজ ফুলফিলমেন্ট: প্রতিটি পণ্যের আলাদা শনাক্তকারী থাকলে, স্টাফরা খুব সহজেই সঠিক পণ্য খুঁজে পেতে ও প্যাক করতে পারেন।
  • তৃতীয়-পক্ষের ইন্টিগ্রেশন: ইনভেন্টরি সিঙ্ক করার জন্য অনেক অ্যাপ এবং পরিষেবায় SKU-এর প্রয়োজন হয়।

আপনি যদি Shopify Fulfillment Network (SFN) ব্যবহার করেন, তবে প্রতিটি পণ্যের ভ্যারিয়েন্টের জন্য আলাদা SKU প্রয়োজন।

আপনার পণ্যের জন্য SKU তৈরি করার সেরা অনুশীলন

আপনি যেকোনও SKU ফর্ম্যাট ব্যবহার করতে পারেন, তবে নিচের নির্দেশিকাগুলো আপনার এবং আপনার ব্যবসার জন্য সবচেয়ে ভালোভাবে কাজ করতে সাহায্য করতে পারে:

  • অক্ষর: আপনি শুধু সংখ্যা বা সংখ্যা ও অক্ষরের মিশ্রণ ব্যবহার করতে পারেন। 0 এবং 1 নম্বরগুলোর সাথে O এবং I অক্ষরগুলো গুলিয়ে যাওয়ার মতো ফর্ম্যাট এড়িয়ে চলুন। স্পেশাল ক্যারেক্টার, প্রতীক বা স্পেস ব্যবহার করবেন না কারণ সেগুলো সার্চের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। পণ্যের অ্যাট্রিবিউট আলাদা করার জন্য ড্যাশ এবং আন্ডারস্কোর বেশ কাজে লাগে।
  • দৈর্ঘ্য: আপনার SKU-গুলোকে যতটা সম্ভব ছোট রাখুন, যেমন 16 অক্ষরের বেশি নয়। আপনি যে পণ্যগুলো বিক্রি করেন তার সংখ্যা এবং বৈচিত্র্যের ওপর নির্ভর করে 4 থেকে 8 অক্ষরের মতো ছোট SKU ফর্ম্যাট ব্যবহার করতে পারেন।
  • সহজ এবং সামঞ্জস্যপূর্ণ: এমন একটি SKU সিস্টেম তৈরি করুন যা আপনার পুরো টিমের কাছে পরিষ্কার থাকে এবং অর্ডার পিক ও প্যাক করতে সাহায্য করে। প্রতিটি অক্ষর এবং সংখ্যার একটি নির্দিষ্ট উদ্দেশ্য থাকতে হবে এবং সব পণ্যের ক্ষেত্রে ধারাবাহিকভাবে একই সংক্ষিপ্ত রূপ ব্যবহার করুন। উদাহরণস্বরূপ, যদি একটি পণ্যের ক্ষেত্রে 'BLK' মানে কালো হয়, তবে সব পণ্যের ক্ষেত্রেই এর অর্থ কালো হতে হবে।
  • আলাদা: কার্যকরী ট্র্যাকিং এবং বিক্রয় রিপোর্টের জন্য, আপনার Shopify অ্যাডমিন-এ থাকা SKU-গুলো অবশ্যই আলাদা হতে হবে এবং দুটি পণ্যের ভ্যারিয়েন্টের বিবরণে একই SKU থাকা উচিত নয়। উদাহরণস্বরূপ, আপনি যদি 3টি সাইজ এবং 4টি রঙে একটি শার্ট বিক্রি করেন, তবে প্রতিটি ভ্যারিয়েন্ট বোঝাতে আপনার 12টি আলাদা SKU-এর প্রয়োজন হবে।
  • বৃদ্ধির জন্য পরিকল্পনা: নতুন পণ্যগুলোর সাথে মানিয়ে নিতে আপনার SKU সিস্টেম ডিজাইন করুন। আপনার যদি বর্তমানে 100টি পণ্য থাকে তবে তা বেড়ে 1,000 হতে পারে, তাই নিশ্চিত করুন যে আপনার ফর্ম্যাটটি কম্বিনেশন শেষ না করেই এই বিস্তার পরিচালনা করতে পারে।

SKU ফর্ম্যাটের উদাহরণ

  • একজন পোশাক স্টোরের মালিক, যার পণ্যের ব্র্যান্ড, স্টাইল এবং সাইজ অ্যাট্রিবিউট রয়েছে, তিনি ####-###-###-এর মতো একটি দশ-সংখ্যার নিউমেরিক SKU ফর্ম্যাট ব্যবহার করেন। হাইফেন দিয়ে আলাদা করা সংখ্যাগুলো ব্র্যান্ড, স্টাইল এবং সাইজ নির্দেশ করে। উদাহরণস্বরূপ, 4225-776-3234 SKU-টি এমন প্যান্ট নির্দেশ করে যার ব্র্যান্ড 4225, লেগ স্টাইল 776 (বুট কাট) এবং সাইজ 32x34 (কোমর এবং দৈর্ঘ্য)।
  • কাঠের কলম ব্যবসার একজন মালিক যিনি কাঠের ধরন, কালির রঙ এবং পয়েন্টের সাইজ অনুযায়ী পণ্যগুলো সাজিয়ে এবং স্টোর করে রাখেন, তিনি ###_###_##-এর মতো একটি আলফানিউমেরিক SKU ফর্ম্যাট ব্যবহার করেন। উদাহরণস্বরূপ, WAL_BLK_25 বলতে এমন একটি কলম বোঝায় যা আখরোট কাঠের তৈরি, যার কালি কালো এবং পয়েন্ট 2.5 mm।

পণ্য এবং ভ্যারিয়েন্টের জন্য SKU তৈরি করা

পণ্য তৈরি করার সময় বা বিদ্যমান পণ্যগুলো এডিট করার সময় আপনি SKU যোগ করতে পারেন। প্রতিটি পণ্য এবং ভ্যারিয়েন্টের নিজস্ব আলাদা SKU থাকতে হবে।

বাল্ক আকারে SKU-গুলি এডিট করতে, আপনি বাল্ক এডিটর ব্যবহার করতে পারেন অথবা একটি CSV ফাইল ব্যবহার করে সেগুলো ইম্পোর্ট করতে পারেন।

ধাপ:

ডেস্কটপ
  1. আপনার Shopify অ্যাডমিন থেকে পণ্য-এ যান।

  2. আপনি যে পণ্যটি এডিট করতে চান সেটিতে ক্লিক করুন অথবা একটি নতুন পণ্য তৈরি করতে পণ্য যোগ করুন-এ ক্লিক করুন।

  3. ভ্যারিয়েন্ট বিভাগে, আপনি যে ভ্যারিয়েন্ট এডিট করতে চান সেটিতে ক্লিক করুন।

  4. ইনভেন্টরি বিভাগে, SKU-তে ক্লিক করুন এবং তারপর SKU যোগ করুন বা এডিট করুন।

  5. সেভ করুন-এ ক্লিক করুন।

মোবাইল
  1. Shopify অ্যাপ থেকে পণ্য আইকনে ট্যাপ করুন ।
  2. আপনি যে পণ্যটি এডিট করতে চান সেটিতে ট্যাপ করুন।
  3. ভ্যারিয়েন্ট বিভাগে, XX ভ্যারিয়েন্ট-এ ট্যাপ করুন।
  4. আপনি যে ভ্যারিয়েন্ট এডিট করতে চান সেটিতে ট্যাপ করুন।
  5. ইনভেন্টরি বিভাগে, SKU যোগ করুন বা এডিট করুন।
  6. সেভ করুন অথবা ✓-এ ট্যাপ করুন।

অনেকগুলো ভ্যারিয়েন্টের জন্য SKU সেট আপ করা

আপনি যদি 100-ভ্যারিয়েন্টের সীমায় পৌঁছে যান, তাহলে অতিরিক্ত পণ্য কনফিগারেশন তৈরি করতে তৃতীয়-পক্ষের অ্যাপ ব্যবহারের কথা বিবেচনা করুন। দক্ষতার সাথে একাধিক SKU আপডেট করতে বাল্ক এডিটর বা CSV ইম্পোর্ট ব্যবহার করুন।

একাধিক লোকেশনের জন্য SKU সেট আপ করা

আপনার যদি একাধিক লোকেশন জুড়ে ইনভেন্টরি ট্র্যাকিংয়ের জন্য SKU সেট আপ করার প্রয়োজন হয়, তাহলে সমস্ত লোকেশনের প্রতিটি পণ্যের ভ্যারিয়েন্টের জন্য একই SKU ব্যবহার করুন। প্রতিটি লোকেশনের জন্য আলাদাভাবে ইনভেন্টরি লেভেল ট্র্যাক করুন। এর সাহায্যে আপনি বিভিন্ন লোকেশনের মাঝে ইনভেন্টরি ট্রান্সফার করতে পারেন এবং আপনার সম্পূর্ণ ব্যবসা জুড়ে রিপোর্ট রান করতে পারেন।

আপনার ইনভেন্টরি অ্যাডজাস্ট করা সম্পর্কে আরও জানুন।

SKU অনুসারে পণ্য সার্চ করা

আপনি নিচে উল্লিখিত লোকেশনগুলোতে SKU ব্যবহার করে পণ্য সার্চ করতে পারেন:

কোনো SKU সার্চ করার সময় হুবহু একই কেস (অক্ষরের আকার) ও স্পেস ব্যবহার করুন এবং নিশ্চিত করুন যে SKU-গুলি শুধু মূল পণ্যে না রেখে প্রতিটি পণ্যের ভ্যারিয়েন্টে যোগ করা হয়েছে। এছাড়া যাচাই করে নিন আপনার এক্সপোর্টে SKU কলাম অন্তর্ভুক্ত আছে কিনা, কারণ অর্ডার প্লেস করার পর যোগ করা SKU-গুলি হিস্টোরিকাল রিপোর্টে দেখা যাবে না, আবার কিছু রিপোর্ট থেকে SKU ছাড়া পণ্য বাদ দেওয়া হতে পারে।

তৃতীয়-পক্ষের অ্যাপের সাথে SKU সিঙ্ক করা

তৃতীয়-পক্ষের অ্যাপে সিঙ্ক করতে সমস্যা হলে, সম্ভবত কোনো SKU বাদ পড়েছে বা ম্যাচ করছে না বলে এমন হচ্ছে। SKU-গুলি ঠিকভাবে সিঙ্ক না হলে, ট্রাবলশুটিংয়ের এই ধাপগুলো অনুসরণ করে দেখুন:

  • সমস্ত পণ্যের ভ্যারিয়েন্টে SKU যোগ করা হয়েছে কিনা তা চেক করুন
  • যাচাই করুন তৃতীয়-পক্ষের অ্যাপের কাছে পণ্যের ডেটা অ্যাক্সেস করার সঠিক অনুমতি আছে কিনা।
  • স্পেশাল ক্যারেক্টার, স্পেস এবং কেস ভিন্ন হওয়ার কারণে সমস্যা হতে পারে, তাই এসব বিষয়ে SKU-গুলি পর্যালোচনা করুন।
  • অন্যান্য শনাক্তকারীর বদলে অ্যাপটি Shopify-এর SKU ফিল্ডের সাথে সিঙ্ক করার জন্য কনফিগার করা হয়েছে কিনা তা চেক করুন।
  • নিশ্চিত করুন যে Shopify এবং তৃতীয়-পক্ষের অ্যাপের মধ্যে SKU-গুলো হুবহু মিলে যাচ্ছে, কারণ SKU-গুলি কেস-সেনসিটিভ। উদাহরণস্বরূপ "ABC123" এবং "abc123"-কে আলাদা SKU হিসেবে বিবেচনা করা হয়।

পণ্যের পেজ এবং চেকআউটে SKU দেখানো

সাধারণত SKU-গুলি ইন্টারনাল ব্যবহারের জন্য হলেও, আপনি নিচের পদ্ধতিগুলো অনুসরণ করে গ্রাহকদের সেগুলো দেখাতে পারেন:

  • আপনার পণ্যের পেজে কাস্টম Liquid কোড যোগ করুন
  • চেকআউট পেজ কাস্টমাইজেশনের জন্য তৃতীয়-পক্ষের অ্যাপ ব্যবহার করুন
  • কাস্টম থিম ডেভেলপমেন্টের জন্য একজন Shopify এক্সপার্ট নিয়োগ করুন
  • নির্দিষ্ট থিমের কোডের উদাহরণের জন্য Shopify কমিউনিটি-তে সার্চ করুন