ট্যাগের ফরম্যাট

আপনার যদি সামান্য কয়েকটি পণ্য থাকে, তাহলে আপনার পণ্যের ট্যাগ কৌশলের প্রয়োজন নাও হতে পারে। তবে, আপনার কাছে যদি প্রচুর পরিমাণে পণ্য থাকে এবং আপনি নিজের পণ্য ও কালেকশনের সাথে কার্যকরভাবে ট্যাগ ব্যবহার করতে চান, তাহলে আপনাকে ধারাবাহিকভাবে ব্যবহার করা যায় এমন একটি সাধারণ ট্যাগের ফরম্যাট রাখতে হবে।

আপনি প্রতিটি পণ্যে সর্বোচ্চ 250টি ট্যাগ প্রয়োগ করতে পারবেন।

পণ্যের ট্যাগ সংক্রান্ত নির্দেশিকা

নিচের নির্দেশিকাগুলো আপনার ব্যবসার জন্য সবচেয়ে কার্যকর উপায়ে ট্যাগ ব্যবহার করতে সাহায্য করতে পারে:

  • ক্যারেক্টার - আপনার ট্যাগে শুধুমাত্র সাধারণ অক্ষর, সংখ্যা এবং হাইফেন (-) ব্যবহার করুন। অ্যাকসেন্টযুক্ত অক্ষর এবং অন্যান্য চিহ্ন এড়িয়ে চলুন।

যদিও আপনি এমন ট্যাগ তৈরি করতে পারেন যেগুলোতে কিছু স্পেশাল ক্যারেক্টার থাকে, তবে সেগুলো সার্চ বা কালেকশনের শর্ত হিসেবে আপনার প্রত্যাশা অনুযায়ী কাজ নাও করতে পারে। ট্যাগের স্পেশাল ক্যারেক্টারগুলো হয় এড়িয়ে যাওয়া হয় অথবা একইভাবে বিবেচনা করা হয়।

উদাহরণস্বরূপ, কোনো কালেকশনের জন্য আপনার একটি শর্ত আছে পণ্যের ট্যাগ red-new-এর সমান। red_new, red+new, অথবা red&new এর মতো ট্যাগযুক্ত সকল পণ্যও কালেকশনের অন্তর্ভুক্ত হবে।

  • দৈর্ঘ্য - সহজে ব্যবহারের জন্য আপনার ট্যাগ ছোট রাখুন। উদাহরণস্বরূপ, আপনার বিক্রি করা পণ্যের সংখ্যা এবং বৈচিত্র্যের ওপর নির্ভর করে আপনি এমন ট্যাগ ব্যবহার করতে পারেন, যেগুলোর দৈর্ঘ্য 16টি ক্যারেক্টারের বেশি নয়।
  • সহজ এবং বোধগম্য - আপনার এবং আপনার স্টাফদের বোঝার সুবিধার্থে ট্যাগগুলোর এমন নাম দিন, যাতে প্রতিটি ট্যাগের একটি নির্দিষ্ট উদ্দেশ্য থাকে এবং তা সহজে মনে রাখা যায়।

  • গ্রাহকদের কাছে স্পষ্ট - কিছু অনলাইন স্টোর থিমে আপনার পণ্যের ট্যাগ গ্রাহকদের দেখানো হয়, যেমন ড্রপ-ডাউন ফিল্টার মেনুতে। যেহেতু ট্যাগগুলো দেখা যায়, তাই আপনাকে নিশ্চিত করতে হবে যে সেগুলো গ্রাহকদের কাছে বোধগম্য।

    উদাহরণস্বরূপ, ধরুন আপনি 2019 সালের শরৎকালীন সিজনের জন্য একটি কালেকশনে থাকা পণ্যের জন্য একটি ট্যাগ তৈরি করতে চান। আপনি myfall19 নামে একটি ট্যাগ তৈরি করতে পারেন, তবে আপনার অনলাইন স্টোরের ফিল্টার মেনুতে ট্যাগটি দেখানো হলে আপনার গ্রাহকরা এর অর্থ বুঝতে না-ও পারেন। এর পরিবর্তে Fall-2019 ব্যবহার করা ভালো।

সার্চ ইঞ্জিনগুলো ট্যাগ ব্যবহার করে না, তাই আপনার অনলাইন স্টোরের সার্চের ফলাফল উন্নত করার জন্য ট্যাগ ব্যবহার করবেন না। এর পরিবর্তে, আপনার Shopify স্টোরে SEO-এর জন্য কিওয়ার্ড যোগ করা-এ ব্যাখ্যা করা নির্দেশিকা অনুযায়ী কিওয়ার্ড যোগ করুন।

পণ্যের ট্যাগের ফর্ম্যাটের উদাহরণ

  • আপনি অনলাইনে একটি পোশাকের স্টোর চালান। পণ্যের রঙ এবং উপাদান বোঝানোর জন্য আপনি ট্যাগ ব্যবহার করতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি blue, red, black এবং white-এর পাশাপাশি cotton, linen, fleece এবং denim-এর মতো ট্যাগ ব্যবহার করেন। যেহেতু আপনার অনলাইন স্টোর থিম কালেকশন পেজে ট্যাগগুলোকে ফিল্টার হিসেবে ব্যবহার করে, সেহেতু গ্রাহক এমন সব পণ্য খুঁজতে পারবেন, যেগুলোতে blue এবং cotton বা blue এবং fleece ট্যাগ রয়েছে।

  • আপনার ভেষজ এবং মশলার একটি ব্যবসা রয়েছে, যেখানে অনেক ধরনের মিশ্রণ তৈরি হয়। আপনি প্রতিটি উপাদানের জন্য একটি শব্দের ছোট ট্যাগ ব্যবহার করার সিদ্ধান্ত নিলেন: Basil, Parsley, Rosemary ইত্যাদি। এরপর আপনি প্রতিটি পণ্যে একাধিক ট্যাগ প্রয়োগ করেন। পরবর্তীতে, আপনি এমন কালেকশন তৈরি করতে পারবেন, যেগুলো এই ট্যাগগুলোকে শর্ত হিসেবে ব্যবহার করে।

সম্পর্কিত বিষয়