Shopify এবং NFT

একটি নন-ফাঞ্জিবল টোকেন (NFT) হলো blockchain-এ রেকর্ড করা এমন এক অনন্য ডিজিটাল শনাক্তকারী, যা ডিজিটাল বা ভৌত পণ্যের মালিকানার প্রমাণ দেখাতে ব্যবহৃত হয়। NFT-তে মালিকানা, লেনদেনের ইতিহাস এবং উৎপত্তির সাথে সম্পর্কিত পাবলিকলি যাচাইযোগ্য ডেটা স্টোর করা যায়।

Blockchain হলো ডিস্ট্রিবিউটেড ডেটাবেস বা লেজার সিস্টেম, যা একটি নেটওয়ার্কের একাধিক কম্পিউটার বা নোড দ্বারা পরিচালিত হয়। লেনদেনগুলোকে ডেটা ব্লক হিসেবে স্টোর করা হয়, যা পরবর্তীতে পুরো নেটওয়ার্ক দ্বারা কনফার্ম করা হয়। তথ্যের এই ব্লকগুলো একসাথে যুক্ত হয়ে এমন একটি টাইমলাইন তৈরি করে যা নির্ভরযোগ্য, শেয়ার করা যায় এবং পরিবর্তন করা যায় না।

NFT এবং আপনার কমার্স স্ট্র্যাটেজিতে কীভাবে এটি ব্যবহার করতে পারেন, সে সম্পর্কে আরও জানুন।

NFT-এর মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে নিচে দেওয়া বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে:

NFT-এর মূল বৈশিষ্ট্য
বৈশিষ্ট্যবিবরণ
নন-ফাঞ্জিবলমার্কিন ডলারের মতো নয়, যা বিনিময়যোগ্য কারণ আপনি কোনো সমস্যা ছাড়াই একটি ডলারের বদলে অন্য ডলার নিতে পারেন, প্রতিটি NFT হলো একটি অনন্য ডিজিটাল টোকেন যা সরাসরি অন্য কোনো ডিজিটাল টোকেন দিয়ে প্রতিস্থাপন করা যায় না।
বিকেন্দ্রীভূতস্মার্ট কন্ট্রাক্ট বা এমন প্রোগ্রামগুলির মাধ্যমে NFT মিন্ট করা হয় যার একটি নির্দিষ্ট নিয়মাবলি থাকে যা তৈরি করে কোনো blockchain-এ স্থাপন করা হয়। স্মার্ট কন্ট্রাক্টের নিয়মগুলি আগে থেকেই নির্ধারিত থাকে এবং কোনো কেন্দ্রীভূত সত্তার প্রয়োজন ছাড়াই সেগুলিকে কার্যকর করা যেতে পারে, যা মানুষের ভুল বা অসৎ উদ্দেশ্যের ঝুঁকি কমায়।
অপরিবর্তনযোগ্যকোনো blockchain-এ একটি NFT মিন্ট করার পর, স্মার্ট কন্ট্রাক্টে স্পষ্টভাবে অনুমতি না দেওয়া হলে সাধারণত এটি আর পরিবর্তন করা যায় না।
স্থায়ী blockchain-এ থাকা সমস্ত রেকর্ড পরিবর্তন করা যায় না, যার অর্থ হলো প্রতিটি NFT-এর উৎস একটি blockchain-এ স্থায়ীভাবে রেকর্ড করা থাকে।
ক্রমবিকাশমান প্রযুক্তিআপনার অনেক গ্রাহক সহ বেশিরভাগ মানুষের জন্যই NFT এবং blockchain প্রযুক্তি সাধারণত নতুন একটি বিষয়। আপনাকে অবশ্যই NFT সম্পর্কে আপনার গ্রাহকদের জানাতে হবে এবং NFT কেনা নিয়ে তাদের কাছে স্পষ্ট ধারণা তুলে ধরতে হবে। NFT গ্রাহকের অভিজ্ঞতা সম্পর্কে আরও জানুন।
NFT তৈরি করাকে বলা হয় `মিন্ট করা`। মিন্ট করার প্রক্রিয়ায়, স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে কোনো blockchain-এ একটি NFT পাবলিশ করা হয়, এরপরে গ্রাহকেরা এর সাথে ইন্টার‍্যাক্ট করতে পারেন। বিভিন্ন blockchain, যেমন [Ethereum](https://ethereum.org/en/), [Polygon](https://polygon.technology/), [Solana](https://solana.com/), [Tezos](https://tezos.com/) এবং [Flow](https://flow.com/)-এর মাধ্যমে NFT মিন্ট, বিতরণ ও যাচাই করা যেতে পারে।

আপনার Shopify স্টোর-এ NFT-এর ব্যবহার

NFT এবং blockchain প্রযুক্তি ক্রমাগত বিবর্তিত হচ্ছে এবং এর সম্পূর্ণ প্রভাব ও ব্যবহার এখনও অন্বেষণ করা হচ্ছে। বর্তমানে, ডিজিটাল শিল্পের মতো মিডিয়ার মালিকানা প্রমাণের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয়ভাবে NFT ব্যবহার করা হচ্ছে, কিন্তু মার্চেন্ট এবং গ্রাহক, উভয়ের জন্যই এর আরও অনেক ব্যবহার রয়েছে। আপনি নিম্নলিখিত উপায়ে আপনার Shopify স্টোর-এ NFT ব্যবহার করার কথা বিবেচনা করতে পারেন:

  • আপনার Shopify স্টোর-এর মাধ্যমে NFT বিক্রি করুন।
  • আপনার গ্রাহকদের ক্রয়, সম্পৃক্ততা ও বিশ্বস্ততার পুরস্কার হিসেবে বিনামূল্যে NFT অফার করুন।
  • নির্দিষ্ট কিছু NFT-এর মালিকানার ভিত্তিতে টোকেনগেটেড কমার্স-এর মাধ্যমে এক্সক্লুসিভ পণ্য, ডিসকাউন্ট বা পণ্য লঞ্চ হওয়ার ক্ষেত্রে আর্লি অ্যাক্সেস অফার করুন।
  • আপনার অনলাইন স্টোর বা সরাসরি অনুষ্ঠিত ইভেন্টগুলির মাধ্যমে অন্যান্য ব্র্যান্ডের সাথে টোকেনগেটেড অংশীদারিত্ব গড়ে তুলে সম্ভাব্য অডিয়েন্স বাড়ান।
  • মার্কেটিং অধিগ্রহণ ও গ্রাহক ধরে রাখা সংক্রান্ত ক্যাম্পেইনের জন্য NFT মালিকানার ওপর ভিত্তি করে গ্রাহক সেগমেন্ট তৈরি করুন।

আপনার Shopify স্টোর-এর জন্য একটি NFT কৌশল তৈরি করা সম্পর্কে আরও জানুন।

Shopify Payments-এর মাধ্যমে NFT ডিস্ট্রিবিউট করুন

NFT-এর অনুমোদিত বিক্রেতা হলে, তা আপনার Shopify স্টোরফ্রন্ট বা Storefront API-এর মাধ্যমে Shopify Payments ব্যবহার করে ফার্স্ট-পার্টি ও প্রাথমিক স্তরে NFT বিক্রি করার সুযোগ দেয়। একটি প্রাথমিক বিক্রি হলো NFT-এর প্রথম বিক্রি, যেটিতে আপনি একটি NFT বিক্রি করার পর, সেটি মিন্ট করা হয় এবং সরাসরি গ্রাহকের ওয়ালেট-এ ডেলিভার করা হয়।

Shopify Payments চালু থাকলে আপনার গ্রাহকরা ক্রেডিট কার্ড, Shop Pay এবং অন্যান্য দ্রুত চেকআউট পদ্ধতির মতো পেমেন্ট পদ্ধতিগুলি ব্যবহার করে NFT-এর পেমেন্ট করতে পারেন। আপনি যদি NFT বিক্রি করার অনুমোদন পাওয়ার জন্য আবেদন করতে আগ্রহী হন, তাহলে আপনার Shopify Payments ব্যবহার করে NFT বিক্রির সাথে যুক্ত ঝুঁকি ও প্রয়োজনীয়তাগুলি পর্যালোচনা করা উচিত।

আপনি যদি আপনার Shopify স্টোর-এ NFT-এর জন্য পেমেন্ট গ্রহণ করতে না চান, তাহলে এর পরিবর্তে আপনি আপনার গ্রাহকদের বিনামূল্যে NFT অফার করতে পারেন।

Shopify Payments-এর মাধ্যমে NFT বিক্রি বর্তমানে নিম্নলিখিত অঞ্চলগুলিতে সমর্থিত আছে: অস্ট্রিয়া, বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, নেদারল্যান্ডস, স্পেন, সুইডেন, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

NFT ডিস্ট্রিবিউট করার অনুমোদন পেতে আবেদন করুন

Shopify Payments-এর মাধ্যমে NFT বিক্রি করার অনুমোদন পেতে, আপনি আপনার স্টোর-এ Shopify-এর যেকোনো একটি NFT ডিস্ট্রিবিউশন অ্যাপ পার্টনার যোগ করতে পারেন। কোনো NFT ডিস্ট্রিবিউশন অ্যাপ পার্টনার যোগ করার পরে, আপনাকে যোগ্যতা সম্পর্কিত কিছু প্রশ্নের উত্তর দিতে বলা হবে এবং আপনাকে অনুমোদন দেওয়া হয়েছে কি না, তা জানাতে আপনি অ্যাপের মধ্যে একটি মেসেজ পাবেন।

নির্দিষ্ট ধরনের কিছু NFT এবং ডিস্ট্রিবিউশন পদ্ধতি Shopify Payments-এর মাধ্যমে সমর্থিত নয়, এগুলির মধ্যে নিম্নলিখিতগুলি রয়েছে:

  • NFT মার্কেটপ্লেসগুলি এবং/অথবা এমন কোনো NFT রি-সেল করা, যেটির নির্মাতা বা মালিক আপনি নন।
  • এমন ধরনের NFT যেগুলিতে সেকেন্ডারি রয়্যালটি রয়েছে, যেমন কোনো NFT বিক্রি করা বা উপহার দেওয়া যার মাধ্যমে গ্রাহক পরবর্তীতে বিক্রি করে রয়্যালটি উপার্জন করতে পারেন।
  • স্টেকিং রিওয়ার্ড থাকা NFT, যেমন এমন কোনো NFT বিক্রি করা বা উপহার দেওয়া যার মাধ্যমে গ্রাহক পরোক্ষভাবে টোকেন উপার্জন করতে পারেন।
  • এমন কোনো NFT যা Shopify Payments-এর পরিষেবার শর্তাবলি লঙ্ঘন করে ব্যবহার বা গ্যামিফাই করা হয়েছে।

NFT বিক্রি ও মিন্ট করা

Shopify-এর মাধ্যমে একজন অনুমোদিত NFT বিক্রেতা হিসেবে, আপনি আপনার স্টোর-এ Shopify Payments ব্যবহার করে ফার্স্ট-পার্টি ও প্রাথমিক স্তরে NFT বিক্রি চালু করতে পারেন। এছাড়াও NFT-এর পেমেন্ট হিসেবে সমর্থিত ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করার জন্য আপনি আপনার স্টোর-এ একটি ক্রিপ্টোকারেন্সি পেমেন্ট প্রসেসর যোগ করতে পারেন।

আপনার Shopify স্টোর-এর মাধ্যমে NFT বিক্রি ও মিন্ট করা ঠিক Shopify-তে অন্যান্য যেকোনো পণ্য বিক্রি করার মতোই। যেহেতু NFT হলো ডিজিটাল সামগ্রী, তাই কেনার প্রায় সাথে সাথেই এগুলিকে আপনার গ্রাহকদের জন্য উপলভ্য করা যায়।

Shopify-এর NFT ডিস্ট্রিবিউশন অ্যাপ পার্টনার-এর সাহায্যে আপনি আপনার পছন্দের blockchain-এর জন্য স্মার্ট কন্ট্রাক্ট এবং আপনার NFT-এর দ্বারা উপস্থাপন করা অ্যাসেটগুলি নির্দিষ্ট করতে পারবেন। আপনার Shopify স্টোর-এর মাধ্যমে NFT বিক্রি করার জন্য আপনার কাছে কোনো ক্রিপ্টোকারেন্সি বা ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট থাকার প্রয়োজন নেই।

আপনি যদি আপনার blockchain কৌশল তৈরি করার বিষয়ে সহায়তা চান, তাহলে আপনি Shopify-এর Plus সার্ভিসেস পার্টনার পেজ-এ যেতে পারেন।

আপনার গ্রাহকদের বিনামূল্যে NFT অফার করুন

যদিও NFT বিক্রি করা আপনার স্টোর-এর জন্য রেভিনিউ উপার্জনের একটি নতুন উৎস হতে পারে, তবে আপনি আপনার গ্রাহকদের বিনামূল্যে NFT উপহারও দিতে পারেন। আপনার স্টোর-এ ইনসেনটিভ হিসেবে বিনামূল্যে NFT ব্যবহার করার কয়েকটি উদাহরণ নিচে দেওয়া হলো:

  • গ্রাহকদের মোট ক্রয়ের পরিমাণের ওপর ভিত্তি করে একটি NFT দিয়ে তাদের ক্রয় ও বিশ্বস্ততাকে পুরস্কৃত করুন।
  • গ্রাহকের কেনা আইটেমগুলির সাথে সত্যতার প্রমাণ হিসেবে একটি শংসাপত্র বা একটি NFT রসিদ প্রদান করুন।
  • যেসব গ্রাহকরা বিনামূল্যে NFT পাওয়ার জন্য কোনো মার্কেটিং ক্যাম্পেইনে যুক্ত থাকেন, তাদের আপনার স্টোর-এ টোকেনগেটেড সুবিধাগুলি অ্যাক্সেস করতে দিন।
  • এর আগে আপনার ব্র্যান্ডের সাথে যুক্ত ছিলেন না এমন নতুন অডিয়েন্সদের কাছে পৌঁছাতে কোনো মার্কেটিং সাইন আপ পেজে বিনামূল্যে NFT অফার করুন।

আপনি কোনো গ্রাহকের ওয়ালেট অ্যাড্রেস সংগ্রহ করার পর, একটি NFT ডিস্ট্রিবিউশন অ্যাপ-এর মাধ্যমে সেটি মিন্ট ও ডেলিভার করে তাকে বিনামূল্যে একটি NFT উপহার দিতে পারেন, অথবা কোনো গ্রাহককে একটি বিনামূল্যের NFT ক্লেম করার পেজে নির্দেশিত করতে পারেন।

একটি বিনামূল্যের NFT ক্লেম করার পেজ তৈরি করুন

একটি ক্লেইম পেজ ব্যবহার করে, আপনি অন্যান্য পণ্যের ক্রয়ের সাথে উপহার হিসেবে বা কোনো ক্রয়ের আবশ্যকতা ছাড়াই একটি NFT বিতরণ করতে পারেন। বিনামূল্যের NFT-এর বিষয়টি ইমেইল বা অন্যান্য মার্কেটিং চ্যানেলের মাধ্যমে আপনার গ্রাহকদের জানানো যেতে পারে। আপনার স্টোরের জন্য একটি NFT ক্লেইম পেজ তৈরি ও ডিজাইন করতে আপনি একজন NFT ডিস্ট্রিবিউশন অ্যাপ পার্টনার-এর সাথে কাজ করতে পারেন।

একজন গ্রাহক NFT ক্লেইম পেজে তাদের ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট সম্পর্কিত তথ্য দেওয়ার পর, একজন NFT ডিস্ট্রিবিউশন বা এয়ারড্রপিং অ্যাপ পার্টনার-এর মাধ্যমে NFT-টি মিন্ট করা হয় এবং সরাসরি তাদের ওয়ালেটে ডেলিভার করা হয়। গ্রাহকের যদি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট না থাকে, তাহলে মিন্টিং এবং ডেলিভারি করার আগে তাদের NFT ক্লেইম পেজ থেকে একটি ওয়ালেট তৈরি করতে বলা হয়। NFT-এর ক্ষেত্রে গ্রাহকের অভিজ্ঞতা সম্পর্কে আরও জানুন।

টোকেনগেটেড কমার্স

টোকেনগেটেড কমার্স ব্যবহার করে আপনি নির্দিষ্ট কোনো NFT-র মালিক এমন গ্রাহকদের আপনার স্টোরের পণ্য, ডিসকাউন্ট বা কালেকশনের এক্সক্লুসিভ অ্যাক্সেস অফার করতে পারেন। এছাড়া, অন্যান্য ব্র্যান্ডের বিতরণ করা NFT-এর উপর ভিত্তি করে কোলাবোরেটিভ পণ্য এবং কালেকশনের মাধ্যমে পার্টনারশিপ গঠন করতে ব্র্যান্ডগুলো টোকেনগেটিং ব্যবহার করছে। এ ধরনের পার্টনারশিপগুলো ব্র্যান্ডগুলোকে তাদের সাধারণ গ্রাহক ভিত্তির বাইরেও সম্ভাব্য দর্শকদের বৃদ্ধি করার সুযোগ দেয়।

Shopify-এর টোকেনগেটিং অ্যাপ পার্টনারদের সাহায্যে, আপনি নির্দিষ্ট কিছু NFT বেছে নিতে পারেন যেগুলো নিম্নলিখিত সুবিধাগুলো পেতে পারে:

  • আপনার অনলাইন স্টোরে কালেকশন, পণ্য এবং ডিসকাউন্টের এক্সক্লুসিভ অ্যাক্সেস।
  • অন্যান্য স্টোরের সাথে পার্টনারশিপের মাধ্যমে কোলাবোরেটিভ পণ্য এবং কালেকশনের অ্যাক্সেস।
  • Discord চ্যানেল ও কমিউনিটি, ইন-পার্সন ইভেন্ট, এয়ারড্রপ এবং রিটেইল স্টোর অ্যাক্টিভেশন সহ কমিউনিটি এঙ্গেজমেন্ট চ্যানেলগুলোতে অ্যাক্সেস।

টোকেনগেটেড কমার্স আপনার blockchain স্ট্র্যাটেজির একটি অবিচ্ছেদ্য অংশ হতে পারে, বিশেষ করে যখন কমিউনিটি বিল্ডিং, গ্রাহক ধরে রাখা এবং রেভিনিউ বৃদ্ধির কথা আসে। সমর্থিত blockchain জুড়ে আপনার সকল NFT হোল্ডারকে অতিরিক্ত ভ্যালু দিতে পারে এমন ইন্টিগ্রেশন তৈরি করার জন্য Shopify-এর অ্যাপ পার্টনাররা ক্রমাগত কাজ করে যাচ্ছে।

টোকেনগেটেড কমার্স অভিজ্ঞতা

NFT-গুলো একজন গ্রাহকের ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটে মালিকানাধীন ও সংরক্ষিত থাকে এবং সম্ভাব্য কোনো গ্রাহকের কাছে প্রয়োজনীয় কোনো NFT আছে কি না, তা যাচাই করতে টোকেনগেটিং অ্যাপ ব্যবহার করা হয়। টোকেনগেটিং অ্যাপটি গ্রাহকের কাছে প্রয়োজনীয় NFT থাকার বিষয়টি নিশ্চিত করার পর, গ্রাহক তাদের কার্টে এক্সক্লুসিভ কালেকশন, পণ্য বা ডিসকাউন্ট যোগ করতে এবং তাদের অর্ডারটি সম্পূর্ণ করতে পারবেন।

আপনার স্টোরের জন্য টোকেনগেটেড কমার্স চালু করতে, Shopify-এর টোকেনগেটিং অ্যাপ পার্টনারদের সাথে যোগাযোগ করুন।

তৃতীয়-পক্ষের NFT মার্কেটপ্লেস

NFT মার্কেটপ্লেসগুলোতে NFT মিন্ট ও বিক্রি করার সুবিধা থাকে। আপনার গ্রাহকরা সেকেন্ডারি মার্কেটে NFT কেনা বা বেচার জন্য এই মার্কেটপ্লেসগুলোতে যেতে পারেন। তবে, মার্কেটপ্লেসে আপনার ব্যবসাকে অন্যদের চেয়ে আলাদা করে তোলার উপায় বেশ কম থাকে এবং সেখানে আপনার ব্র্যান্ডিং, অ্যানালিটিক্স বা গ্রাহক ব্যবস্থাপনার উপর আপনার নিয়ন্ত্রণও সীমিত থাকে।

কিছু সাধারণ মার্কেটপ্লেস, যেখানে আপনি NFT মিন্ট ও বিক্রি করতে পারেন, সেগুলো নিচে দেওয়া হলো:

NFT তৈরি ও বিক্রি করার সাধারণ মার্কেটপ্লেসগুলো
মার্কেটপ্লেসblockchain
Magic Edenএকাধিক blockchain
OpenSeaএকাধিক blockchain
objktTezos
GaiaFlow

টেকসইতা এবং পরিবেশগত উদ্বেগ

Shopify যেকোনো নির্দিষ্ট blockchain-এর উপর নির্ভরশীল না হতে সচেষ্ট, যার মানে হলো যেকোনো blockchain-এ ইন্টিগ্রেশন ডেভেলপ করতে Shopify আপনার এবং অ্যাপ পার্টনারদের সাথে কাজ করে।

যদিও NFT-গুলো আপনার জন্য কমার্স পরিচালনা করার একটি নতুন উপায় তুলে ধরে, তবুও এর পিছনের blockchain প্রযুক্তিগুলোর পরিবেশগত প্রভাব নিয়ে কিছু উদ্বেগ রয়ে গেছে। blockchain প্রযুক্তির বিবর্তনের সাথে সাথে Ethereum-এর মতো কিছু জনপ্রিয় blockchain তাদের শক্তির ব্যবহার কমানোর জন্য কাজ করেছে।

শক্তির ব্যবহার এবং আপনার NFT-গুলো সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে, আপনি যে blockchain অ্যাপ পার্টনারের সাথে কাজ করছেন তার সাথে যোগাযোগ করুন।