গ্রাহকের অভিজ্ঞতা
গ্রাহকরা নিচের সুবিধাগুলো উপভোগ করতে কোনো Shopify স্টোরে NFT এবং টোকেনগেটেড পণ্যের সাথে যুক্ত হতে পারেন:
- টোকেনগেটেড কমার্সের মাধ্যমে বিশেষ অফার আনলক করা অথবা ইভেন্টে অ্যাক্সেস পাওয়া।
- Discord, Twitter বা সরাসরি কোনো ইভেন্টে নির্দিষ্ট অনলাইন কমিউনিটিতে অংশ নিতে মেম্বারশিপ টোকেন হিসেবে একটি NFT ব্যবহার করা।
- ডিজিটাল বা ভৌত পণ্যের প্রামাণিকতার সার্টিফিকেট হিসেবে একটি NFT ব্যবহার করা।
- ডিজিটাল কালেক্টিবল হিসেবে NFT কেনা।
NFT এবং blockchain সাধারণত অনেকের কাছেই নতুন প্রযুক্তি, যার মধ্যে আপনার গ্রাহকরাও থাকতে পারেন। NFT কেনাকাটার বিষয়ে গ্রাহকদের জন্য আপনার পরিষ্কার প্রত্যাশা সেট করা উচিত। এর মধ্যে আপনার NFT সম্পর্কিত সাধারণ জিজ্ঞাসা, পরিষ্কার ফুলফিলমেন্ট এবং রিফান্ড নীতি এবং একটি যোগাযোগের পেজ গ্রাহকদের প্রদান করা অন্তর্ভুক্ত।
NFT কেনা
আপনার Shopify স্টোরের অন্য যেকোনো পণ্যের মতো, কোনো গ্রাহক আপনার স্টোর ব্রাউজ করে তাদের কার্টে একটি NFT যোগ করতে পারবেন। আপনি আপনার Shopify স্টোরের মাধ্যমে NFT বিক্রি করার অনুমোদন পেয়ে থাকলে, গ্রাহকরা Shopify Payments-এর মাধ্যমে ক্রেডিট কার্ড দিয়ে অথবা ক্রিপ্টোকারেন্সি পেমেন্ট প্রসেসরের মাধ্যমে কোনো সমর্থিত ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন। অর্ডার কনফার্ম হওয়ার পর, গ্রাহকের আপনার স্টোর থেকে একটি NFT কেনার প্রক্রিয়া সফল হয়।
অর্ডার সম্পন্ন হওয়ার পর, গ্রাহক NFT ক্লেইম পেজের লিংক সহ একটি ইমেইল পান। গ্রাহক NFT ক্লেইম পেজে তাদের ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের তথ্য দেওয়ার পর, NFT মিন্ট করা হয় এবং সরাসরি তাদের ওয়ালেটে ডেলিভারি করা হয়। আপনার NFT ডিস্ট্রিবিউশন অ্যাপ পার্টনার এই প্রক্রিয়াটি চালু করে।
গ্রাহকের যদি কোনো ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট না থাকে, তাহলে তাদের NFT ক্লেইম পেজ থেকে ওয়ালেট তৈরির প্রক্রিয়ায় নিয়ে যাওয়া হয়। এরপর, NFT মিন্ট করা হয় এবং সরাসরি তাদের ওয়ালেটে ডেলিভারি করা হয়।
ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট
blockchain-এ কোনো গ্রাহকের ইন্টার্যাক্ট করার জন্য ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট প্রয়োজন। এসব ইন্টার্যাকশনের মধ্যে থাকতে পারে NFT কেনাবেচা করা অথবা টোকেনগেটেড কমার্স-এর ক্ষেত্রে কোনো NFT-এর মালিকানা যাচাই করা। ডেস্কটপ এবং মোবাইল, উভয় ডিভাইসেই ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট ব্যবহার করা যায়।
সাধারণত, অ্যাকাউন্টের তথ্য এবং আগের অর্ডারগুলো দেখতে গ্রাহকরা কোনো Shopify স্টোরে লগ ইন করতে পারেন এবং এর জন্য তারা নিজেদের অ্যাকাউন্টের ক্রেডেনশিয়াল, যেমন ইমেইল ও পাসওয়ার্ড ব্যবহার করেন। একজন মার্চেন্ট হিসেবে, আপনি অর্ডারের ইতিহাসের ভিত্তিতে আপনার গ্রাহকদের ও তাদের আগ্রহের বিষয়গুলোকে ভাগ করতে পারবেন এবং সেগুলোর ওপর ভিত্তি করে মার্কেটিং কৌশল তৈরি করতে পারবেন।
টোকেনগেটেড কমার্সের মাধ্যমে, গ্রাহক আপনার Shopify স্টোরে তাদের ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট কানেক্ট করতে পারবেন। আপনার টোকেনগেটিং অ্যাপ কোনো নির্দিষ্ট NFT-তে তাদের মালিকানা যাচাই করার পর, গ্রাহক আপনার অফার করা টোকেনগেটেড পণ্য, ডিসকাউন্ট বা অন্যান্য সুবিধা অ্যাক্সেস করতে পারবেন। যখন কোনো গ্রাহক একটি টোকেনগেটিং অ্যাপের মাধ্যমে আপনার স্টোরে তাদের ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট কানেক্ট করেন, তখন তারা আপনার স্টোরের সাথে কিছু তথ্য (যেমন, তাদের সংগ্রহ করা NFT) শেয়ার করেন। এটি আপনাকে গ্রাহকদের আগ্রহের বিষয়গুলো বুঝতে এবং এই তথ্য ব্যবহার করে মার্কেটিং কৌশল তৈরি করতে সাহায্য করতে পারে।
সমর্থিত ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের উদাহরণের মধ্যে রয়েছে:
সমস্ত blockchain ইন্টার্যাকশনে, ব্যবহারকারীকে কোনো অ্যাপ বা ওয়েবসাইটের সাথে তাদের ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট কানেক্ট করার অনুরোধ জানানো হয়। প্রতিটি লেনদেন প্রসেস করার আগে তা গ্রাহককে কনফার্ম করতে হবে।
ক্রিপ্টোকারেন্সি সিকিউরিটি সলিউশনের শীর্ষস্থানীয় প্রোভাইডার Ledger-এর মতো তৃতীয়-পক্ষ প্রোভাইডারদের কাছ থেকে আপনি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট এবং নিরাপত্তা সম্পর্কিত প্র্যাকটিস সম্পর্কে আরও জানতে পারবেন।