Shopify Payments ব্যবহার করে NFT বিক্রির সাথে যুক্ত ঝুঁকি ও প্রয়োজনীয়তা
Shopify Payments-এর মাধ্যমে NFT বিক্রি করার জন্য আগে থেকেই Shopify-এর অনুমোদনের প্রয়োজন।
NFT হলো একটি নতুন পণ্যের ধরন এবং এগুলো বিক্রির সাথে তুলনামূলক বেশি ঝুঁকি যুক্ত থাকে। কিছু ঝুঁকি সরাসরি blockchain প্রযুক্তির সাথে সম্পর্কিত, আবার অন্যান্য ঝুঁকিগুলো বিশেষভাবে শুধুমাত্র NFT-র সাথে সম্পর্কিত।
যেমন, কোনো NFT একজন ক্রেতার ওয়ালেটে চলে যাওয়ার পর, সেই ক্রেতার কাছে সেটি স্থানান্তর করার বা বিদ্যমান তৃতীয়-পক্ষের মার্কেটপ্লেসে পুনরায় বিক্রি করার অধিকার থাকে। এর মানে হলো, যদি কোনো চার্জব্যাক তৈরি হয় অথবা কোনো জাল ক্রেডিট কার্ড ব্যবহার করে NFT কেনা হয়, তবে গ্রাহকের কাছ থেকে সেই NFT পুনরুদ্ধার করার সম্ভাবনা খুবই কম।
ক্ষতি কমানোর জন্য ক্রেতা যাচাইকরণ প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ কৌশল। নির্দিষ্ট কিছু blockchain অ্যাপ পার্টনার NFT বিক্রির ঝুঁকি কমানোর ক্ষেত্রে সাহায্য করতে পারে। পাশাপাশি, আপনার চার্জব্যাক প্রতিরোধ করা বিষয়ক সাধারণ তথ্যগুলোও পর্যালোচনা করা উচিত।
Shopify Payments-এর প্রয়োজনীয়তা
আপনি Shopify-তে NFT বিক্রির অনুমোদন পাওয়ার পর, আপনার Shopify স্টোরে NFT-র বিক্রি সম্পূর্ণ করার জন্য Shopify Payments ব্যবহার করে গ্রাহকদের কাছ থেকে পেমেন্ট নিতে পারবেন। একজন অনুমোদিত বিক্রেতা হিসেবে আপনার অত্যন্ত সতর্কতার সাথে আপনার অঞ্চলের জন্য প্রযোজ্য Shopify Payments-এর পরিষেবার শর্তাবলি পর্যালোচনা করা এবং সেগুলোর প্রতি আপনার সম্মতি নিশ্চিত করা উচিত।
নিষিদ্ধ ব্যবসা
আপনি যখন Shopify Payments-এর মাধ্যমে NFT বিক্রি করবেন, তখন নিচের ব্যবসার ধরন এবং কাজগুলো করা নিষিদ্ধ:
| ধরন | বিবরণ |
|---|---|
| মেধাস্বত্ব অধিকার লঙ্ঘন | বিক্রি করা হবে এমন NFT-তে মিন্ট করা কনটেন্ট অথবা এই ধরনের NFT বিক্রির বিজ্ঞাপনে ব্যবহৃত কনটেন্টের মালিকানা বা সেটির সব ধরনের প্রয়োজনীয় মেধাস্বত্ব অধিকার আপনার থাকতে হবে। |
| জুয়া | আপনি লটারি, বিডিং ফি-র নিলাম, প্রতিযোগিতা, সুইপস্টেক, গেম অফ চান্স বা র্যাফেলের মতো করে কোনো NFT বিক্রি করতে পারবেন না। |
| ঘৃণামূলক কনটেন্ট | Shopify-এর গ্রহণযোগ্য ব্যবহারের নীতিতে বর্ণিত ঘৃণামূলক কনটেন্ট রয়েছে এমন কোনো NFT আপনি বিক্রি করতে পারবেন না। |
| প্রাপ্তবয়স্কদের কনটেন্ট | আপনি এমন কোনো NFT বিক্রি করতে পারবেন না যেখানে পর্নোগ্রাফি বা অন্য কোনো অশ্লীল উপাদান রয়েছে, যার মধ্যে নগ্নতা বা স্পষ্টভাবে যৌন কার্যকলাপ চিত্রিত করা সাহিত্য, ছবি এবং অন্যান্য মিডিয়া অন্তর্ভুক্ত কিন্তু তাতেই সীমাবদ্ধ নয়। |
রিজার্ভ
যদি Shopify নির্ধারণ করে যে আপনার ব্যবসায়িক মডেল, NFT এবং/বা আগের প্রসেসিংয়ের ইতিহাস অধিক ঝুঁকিপূর্ণ, তাহলে চার্জব্যাকের কারণে হওয়া যেকোনো সম্ভাব্য ক্ষতিপূরণের জন্য Shopify এবং/বা আমাদের ব্যাঙ্কিং পার্টনাররা আপনার পেআউটের একটি অংশ আটকে রাখতে একটি রিজার্ভ ব্যালেন্স সেট করতে পারে। এটি একটি নির্দিষ্ট ডলারের পরিমাণ বা লেনদেন হওয়া বিক্রির একটি শতাংশ হতে পারে। আপনার অ্যাকাউন্টে কোনো রিজার্ভ সেট করা হলে ইমেইলের মাধ্যমে আপনাকে জানানো হবে।
চার্জব্যাক
আপনার অর্ডারের বিপরীতে ঘটা যেকোনো চার্জব্যাকের জন্য আপনি দায়ী৷ যদিও Shopify অর্ডার সম্পর্কিত প্রাথমিক তথ্যের সাথে অটোমেটিক চার্জব্যাক প্রতিক্রিয়া প্রদান করে, তারপরও প্রতিটি চার্জব্যাকের প্রতিক্রিয়ার সমর্থনে আপনাকে অতিরিক্ত প্রমাণ জমা দিতে উৎসাহিত করা হচ্ছে।
যদি চার্জব্যাকের প্রতিদ্বন্দ্বিতা শেষ পর্যন্ত অসফল হয়, তাহলে আপনার অ্যাকাউন্টের যেকোনো ডেবিট এবং/বা চার্জব্যাকের সাথে সম্পর্কিত ফি-র জন্য আপনি দায়ী থাকবেন। সামগ্রিক চার্জব্যাক রেট বেশি হলে, এবং/বা আপনার Shopify Payments অ্যাকাউন্টে কোনো বকেয়া নেতিবাচক ব্যালেন্স থাকলে আপনার অ্যাকাউন্টে অতিরিক্ত রিজার্ভ বা সমাপ্তি সহ অন্যান্য পদক্ষেপ নেওয়া হতে পারে।
সমাপ্তি
যেকোনো কারণে এবং আমাদের বিবেচনা অনুযায়ী, সামগ্রিকভাবে আপনার ফান্ড আটকে রাখা, পেমেন্ট স্থগিত করা বা আপনার Shopify Payments অ্যাকাউন্ট সমাপ্ত করার অধিকার Shopify এবং/বা আমাদের ব্যাঙ্কিং পার্টনারদের রয়েছে। সমাপ্তির সাধারণ কারণগুলির মধ্যে রয়েছে:
- চার্জব্যাক বেড়ে যাওয়া, তা শতাংশ, রেট এবং/বা পরিমাণ বৃদ্ধির কারণেই হোক না কেন।
- মনোযোগ না দেওয়া প্রতারণামূলক অর্ডার বেড়ে যাওয়া।
- আপনার স্টোরে এমন পণ্য বা পরিষেবা যোগ করা, যা Shopify Payments পরিষেবার শর্তাবলি, Shopify গ্রহণযোগ্য ব্যবহারের নীতি, বা Shopify-তে অনুমোদিত NFT বিক্রেতা হিসেবে আপনাকে মেনে চলতে হবে এমন অন্য কোনো শর্তের পরিপন্থী।
আপনার Shopify Payments অ্যাকাউন্ট সমাপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হলে, ইমেইলের মাধ্যমে আপনাকে জানানো হবে।