আপনার ফিন্যান্স প্রস্তুত করা

একটি ড্রপশিপিং ব্যবসা শুরু করার সময়, ব্যক্তিগত এবং ব্যবসায়িক ফিন্যান্স আলাদা রাখা উচিত। এটি অ্যাকাউন্টিংকে সহজ করতে সহায়তা করে এবং স্থানীয় ট্যাক্স সংক্রান্ত নিয়ম মেনে চলতে সাহায্য করে।

নির্দিষ্ট কিছু ব্যবসায়িক অ্যাকাউন্ট সেটআপ করা, আপনার স্থানীয় ব্যবসা ও ট্যাক্স সংক্রান্ত আইনগুলো বোঝা এবং হিসাবরক্ষণের পদ্ধতি বেছে নেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভালোভাবে পর্যালোচনা করা উচিত।

ব্যবসায়িক অ্যাকাউন্ট সেটআপ করা

প্রতিটি আঞ্চলিক সরকার ব্যবসায়িক অ্যাকাউন্ট সেটআপের জন্য আলাদা প্রয়োজনীয়তা ধার্য করে। উদাহরণস্বরূপ, নতুন ব্যবসার ক্ষেত্রে সাধারণত নিচের অ্যাকাউন্টগুলোর প্রয়োজন হয়:

  • একটি ব্যবসায়িক ব্যাঙ্ক অ্যাকাউন্ট - বিশ্বের বেশিরভাগ অঞ্চলে একটি ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে ব্যবসার সকল রেভিনিউ এবং ব্যয় পরিচালনা করা সাধারণ বিষয়। ব্যবসার জন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু করলে ফিন্যান্স সহজে ম্যানেজ এবং ট্র্যাক করা যায়।

  • স্থানীয় পেমেন্ট পদ্ধতির ব্যবসায়িক অ্যাকাউন্ট - আপনি যদি নেদারল্যান্ডসের iDEAL | Wero-এর মতো কোনো স্থানীয় পেমেন্ট পদ্ধতির মাধ্যমে পেমেন্ট গ্রহণ করার পরিকল্পনা করেন, তবে ব্যবসায়িক অ্যাকাউন্টের জন্য ওই পেমেন্ট পদ্ধতির প্রয়োজনীয়তাগুলো চেক করুন। গ্রাহকদের পরিচিত পেমেন্ট পদ্ধতি গ্রহণ করার উদ্দেশ্যে স্থানীয় পেমেন্ট বিকল্পে সাইন আপ করলে, তা আপনার ব্র্যান্ডের প্রতি গ্রাহকদের আস্থা নিশ্চিত করতে সাহায্য করে।

    আপনার অঞ্চলে পেমেন্ট গ্রহণ করার জন্য উপলভ্য পদ্ধতিগুলো দেখতে পেমেন্ট প্রদানকারী পৃষ্ঠায় যান।

  • আন্তর্জাতিক পেমেন্ট পদ্ধতির ব্যবসায়িক অ্যাকাউন্ট - আপনি যদি PayPal-এর মতো কোনো আন্তর্জাতিক পেমেন্ট পদ্ধতির মাধ্যমে পেমেন্ট গ্রহণ করার পরিকল্পনা করেন, তবে এটিকে Shopify-এর সাথে কানেক্ট করতে উক্ত পেমেন্ট পদ্ধতিতে একটি ব্যবসায়িক অ্যাকাউন্ট থাকার প্রয়োজন হতে পারে।

    আপনার অঞ্চলে কোন গেটওয়েগুলো উপলভ্য আছে তা দেখতে আমাদের পেমেন্ট গেটওয়ে পৃষ্ঠায় যান।

  • বিজনেস ক্রেডিট কার্ড - সরবরাহকারীদের ন্যূনতম অর্ডারের পরিমাণ পূরণ করতে আপনার অভ্যাসের চেয়ে বেশি পরিমাণ অর্থ ব্যয় করার প্রয়োজন হতে পারে। এ ধরনের কেনাকাটায় ব্যবহারের জন্য এবং সব ব্যয় এক জায়গায় রাখার জন্য ব্যবসায়িক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে একটি বিজনেস ক্রেডিট কার্ড কানেক্ট করা থাকলে তা বেশ সহায়ক হয়।

  • ব্যবসায়িক সেভিংস অ্যাকাউন্ট - ব্যবসার সেভিংস অ্যাকাউন্টে নিয়মিত অর্থ জমা করলে ব্যবসার যেকোনো অপ্রত্যাশিত খরচের জন্য আপনি আরও ভালোভাবে প্রস্তুত থাকতে পারবেন।

    উদাহরণস্বরূপ, আপনি হয়তো এমন একজন নতুন সরবরাহকারী পেতে পারেন যার কাছে আপনার বিক্রি করার মতো নতুন পণ্য রয়েছে, কিন্তু তার ন্যূনতম অর্ডারের খরচ আপনার অভ্যাসের চেয়ে অনেক বেশি। যদি ব্যবসার জন্য আপনার কিছু অর্থ জমানো থাকে, তবে আপনি এই বাড়তি খরচ পরিশোধ করতে পারবেন।

ট্যাক্স সংক্রান্ত বিবেচ্য বিষয়গুলো গবেষণা করা

আপনার এলাকায় ড্রপশিপিং ব্যবসার জন্য কোন ট্যাক্স আইনগুলো প্রযোজ্য তা জানতে স্থানীয় সরকার এবং বিজনেস ব্যুরোর সাথে যোগাযোগ করুন। ড্রপশিপিং একটি অনন্য ব্যবসার ধরন, কারণ এর বেশিরভাগ কার্যক্রম অনলাইনে পরিচালিত হয়।

ড্রপশিপিং ব্যবসার জন্য কী কী প্রয়োজনীয়তা রয়েছে সে সম্পর্কে ভালোভাবে বুঝতে নিচের বিষয়গুলো খতিয়ে দেখুন:

  • আপনাকে ব্যবসার কোন রেজিস্ট্রেশন নম্বরগুলো পেতে হবে - বিশ্বের বেশিরভাগ অঞ্চলে ব্যবসার জন্য কোনো না কোনো ধরনের আইডেন্টিফিকেশন ফাইল করতে হয়। উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্রের বেশিরভাগ ব্যবসার ট্যাক্স ফাইল করতে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে এমপ্লয়ার আইডেন্টিফিকেশন নম্বর (EIN)-এর প্রয়োজন হয়।

    ব্যবসা চালানোর জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবসায়িক ডকুমেন্ট যত দ্রুত সম্ভব সংগ্রহ করলে, সরবরাহকারীদের সাথে কাজ করতে, অডিটের জবাব দিতে এবং ট্যাক্স আইন মেনে চলতে আপনি আরও ভালোভাবে প্রস্তুত থাকবেন।

  • কোন কোন ক্ষেত্রে আপনাকে ট্যাক্স সংগ্রহ ও রেমিট করতে হবে - নির্দিষ্ট সময়ের মধ্যে একটি নির্দিষ্ট পরিমাণ রেভিনিউ অর্জন না করা পর্যন্ত কিছু অঞ্চলে ট্যাক্স সংগ্রহ বা রেমিট করার প্রয়োজন হয় না। আবার অন্যান্য অঞ্চলে প্রতিটি লেনদেনে ট্যাক্স সংগ্রহ করতে হয়, তবে সেটি শুধুমাত্র গ্রাহক একই অঞ্চলের হলে প্রযোজ্য।

    ব্যবসার উন্নতির প্রতিটি ধাপে এর প্রত্যাশাগুলো সম্পর্কে সচেতন থাকলে, আপনি প্রস্তুত থাকতে পারবেন এবং প্রয়োজনে সঠিক পরিমাণ ট্যাক্স সংগ্রহ করতে পারবেন।

  • আপনার আয় থেকে কী কী বাদ দেওয়া যেতে পারে - কিছু অঞ্চলে ব্যবসার বিভিন্ন স্তরের ওপর ভিত্তি করে ট্যাক্স ছাড় দেওয়া হয়। যদি আপনি বাড়ি থেকে ব্যবসার কাজ পরিচালনা করেন, তবে ব্যবসার কাজে ব্যবহৃত ল্যাপটপ, ইন্টারনেট বা অফিসের আসবাবপত্রের মতো নির্দিষ্ট কিছু জিনিসপত্রের খরচ আপনার আয় থেকে বাদ দিতে পারবেন।

    আয় থেকে কী কী বাদ দেওয়া যায় সে সম্পর্কে সচেতন থাকলে, সঠিক পরিমাণ ট্যাক্স পরিশোধ করতে এবং স্থানীয় ট্যাক্স আইন মেনে চলতে সুবিধা হয়।