গিফট কার্ড তৈরি ও বিক্রি করা
গিফট কার্ড পণ্য বিক্রি করতে আপনি স্টোরে গিফট কার্ড চালু করতে পারেন, পাশাপাশি সরাসরি আপনার Shopify অ্যাডমিন থেকেও গিফট কার্ড তৈরি করতে পারেন। আপনার ব্র্যান্ডের প্রতি গ্রাহকদের ভালোবাসা অন্যদের সাথে শেয়ার করার সুযোগ দেয় গিফট কার্ড।
Shopify POS-এর সাথে ব্যবহার করা যায় এমন ফিজিক্যাল গিফট কার্ড চাইলে, আপনি তা সমর্থিত দেশগুলিতে Shopify হার্ডওয়্যার স্টোর থেকে অর্ডার করতে পারবেন।