আপনার প্রোডাক্ট লাইন সাময়িকভাবে পরিবর্তন করা

যখন এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যা আপনার বিক্রি করার ক্ষমতার উপর প্রভাব ফেলে, তখন পরিস্থিতির নতুন প্রয়োজনীয়তা এবং বাস্তবতার সাথে মানিয়ে নিতে আপনার প্রোডাক্ট লাইনে রদবদল করার কথা বিবেচনা করুন।

নতুন প্রয়োজনীয়তা পূরণ করুন

অনেক মানুষই তাদের পরিচিত অবস্থার চেয়ে সম্পূর্ণ আলাদা পরিস্থিতিতে রয়েছেন এবং নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন। আপনার পণ্যগুলোকে কীভাবে গ্রাহকের নতুন প্রয়োজনীয়তার সাথে মানানসই করে তোলা যায় তা বিবেচনা করুন:

  • আপনার কোনো পণ্যকে কি এমনভাবে মানানসই করা সম্ভব যা স্কিল তৈরি করতে বা বিনোদন দিতে সাহায্য করে?
  • আপনার পণ্যগুলোর অ্যাক্সেস কি সস্তা করা সম্ভব, যেমন ভাড়া দেওয়া বা সস্তা শিপিং রেটের মাধ্যমে?
  • আপনার পণ্যগুলোকে কি পারিবারিক কার্যকলাপের জন্য মানানসই করে তোলা বা শিশুদের বিনোদন প্রদান করা সম্ভব?
  • আপনার পণ্যগুলোকে কি এমনভাবে ব্যবহার করা যায় যা দিয়ে হোম অফিস তৈরি করা যায় বা ঘরে বসে কাজ করাকে আরও উপভোগ্য করে তোলা যায়?
  • আপনার পণ্যগুলো কি মানুষের মধ্যে কোনো সম্পর্ক তৈরি করতে ব্যবহার করা যায়?

নতুন কোনো প্রয়োজনীয়তার সমাধানে একটি নতুন প্রোডাক্ট লাইন তৈরি করুন

গ্রাহকদের নতুন প্রয়োজনীয়তা সমাধানের লক্ষ্যে সম্পূর্ণ নতুন পণ্য তৈরি করার কথা বিবেচনা করুন। নিচের উদাহরণগুলো পর্যালোচনা করে দেখুন যে, কোনোটি আপনার ব্যবসার সাথে মানিয়ে নেওয়া যায় কিনা:

  • আপনার যদি কাপড়ের ব্যবসা থাকে, তবে যারা বাড়িতে থাকছেন তাদের জন্য একটি নতুন লাইন তৈরি করতে পারেন। উদাহরণস্বরূপ, যারা ভিডিও মিটিংয়ের জন্য পেশাদার লুক চান কিন্তু আরামদায়কভাবে থাকতে চান, তাদের জন্য একটি নতুন ক্লোথিং লাইন তৈরি করতে পারেন।
  • আপনি যদি কোনো গার্ডেন সেন্টার হন, তাহলে নিচের যেকোনোটিকে লক্ষ্য করে নতুন প্রোডাক্ট লাইন তৈরি করার কথা বিবেচনা করুন:
    • এমন গাছপালা যা বাচ্চারা সহজে লাগাতে পারে বা রক্ষণাবেক্ষণে সাহায্য করতে পারে
    • এমন গাছপালা যা হোম অফিসের জন্য ভালো এবং পোষা প্রাণীদের ক্ষতি করে না
    • এমন গাছপালা যা বাড়ির রান্নাঘরে সাহায্য করতে পারে, যেমন সহজে বেড়ে ওঠা হার্ব বা শাকসবজি
  • আপনি যদি হোম এন্টারটেইনমেন্ট পণ্য বিক্রি করেন, তবে আপনি টু-ফর-ওয়ান পণ্যের একটি লাইন অফার করতে পারেন, যেখানে গ্রাহকরা দ্বিতীয় পণ্যটি দেওয়ার জন্য কোনো বন্ধু বা পরিবারের সদস্যকে বেছে নিতে পারবেন। উদাহরণস্বরূপ, আপনি যদি পাজল বিক্রি করেন, তাহলে গ্রাহককে নিজের জন্য একটি কিনতে দিন এবং বন্ধুকে একটি পাঠাতে দিন যাতে তারা দুজনেই বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতার জন্য পাজল মেলাতে পারে।

আপনার পণ্য বা পরিষেবার ক্ষেত্রে ভাড়ার সুবিধা অফার করুন

সম্ভব হলে, আপনার গ্রাহকদেরকে কিছু সরঞ্জাম বা পণ্য ভাড়া নেওয়ার সুযোগ দিন। নিচের উদাহরণগুলো পর্যালোচনা করে দেখুন যে, কোনোটি আপনার ব্যবসার সাথে মানিয়ে নেওয়া যায় কিনা:

  • আপনার যদি অবসর বিনোদনের সামগ্রীর দোকান থাকে, তবে আপনি দৈনিক, সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে কিছু সরঞ্জাম ভাড়া দিতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি যদি সাইকেল বিক্রি করেন, তবে এমন লোকদের সাইকেল ভাড়া দিতে পারেন যাদের কাছে সাময়িকভাবে অবসর যাপনের জন্য বেশি সময় আছে, কিন্তু নতুন সাইকেল কেনার মতো পর্যাপ্ত টাকা নেই।
  • আপনি যদি কোনও ফার্নিচারের স্টোর হন, তাহলে গ্রাহকদের নতুন জিনিস ট্রাই করে দেখতে বা অস্থায়ীভাবে নতুন স্পেস তৈরি করতে পণ্য ভাড়া দেওয়ার কথা বিবেচনা করুন। উদাহরণস্বরূপ, আপনি যদি অফিসের ফার্নিচার বিক্রি করেন, তাহলে যাদের অস্থায়ীভাবে বাসা থেকে কাজ করা প্রয়োজন তাদের কাছে হোম অফিস সেট ভাড়া দেওয়ার কথা বিবেচনা করুন।
  • আপনি যদি এমন কোনও ব্যবসা হন যা একটি পরিষেবা হিসেবে অনন্য পণ্যগুলোর অ্যাক্সেস দিয়ে গ্রাহকদের আকর্ষণ করে, তাহলে আপনি গ্রাহকদের সেই পণ্যগুলো ভাড়া দিতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি বোর্ড গেমের ক্যাফে হন, তাহলে আপনি লোকেদের আপনার বোর্ড গেমগুলো ভাড়া দিতে পারেন এবং সেই সাথে একটি বোর্ড গেম পিক আপ বা ডেলিভারির সময় পানীয় বা খাবারের অফারও দিতে পারেন।

আপনার কিছু পণ্য তৈরি বা আবার তৈরি করার জন্য কিটের অফার দিন

পণ্যের কিট এবং টিউটোরিয়ালের অফার দিন, যাতে গ্রাহকরা আপনার কিছু পণ্য তাদের ঘরে বসে আবার তৈরি করতে পারে। আপনার ব্যবসার সাথে মানানসই কোনো উদাহরণ আছে কিনা তা চেক করতে নিচে দেওয়া উদাহরণগুলো রিভিউ করে দেখুন:

  • আপনি যদি কোনও রেস্তোরাঁ বা খাবারের ব্যবসার মালিক হন, তাহলে আপনি অনন্য পানীয়, ডেজার্ট, অ্যাপেটাইজার বা মেইন কোর্সের জন্য বিনামূল্যে বা কম খরচে রেসিপি প্রদান করতে পারেন, যা গ্রাহকরা আপনার ব্রিক-অ্যান্ড-মর্টার লোকেশনে যেতে না পারলেও ঘরে বসে তৈরি করতে পারবে। উদাহরণস্বরূপ, আপনার কাছে যদি একটি জনপ্রিয় পাস্তা ডিশ থাকে, তাহলে আপনি পাস্তা সসের সাথে ঘরে বসে কীভাবে সেটি তৈরি করতে হয় তার একটি রেসিপি ডেলিভারি করতে পারেন, যেখানে বাচ্চারা কীভাবে সাহায্য করতে পারবে সেটির কিছু ঐচ্ছিক ধাপও দেওয়া থাকতে পারে।
  • আপনি যদি একজন শিল্পী হন, তাহলে ভিডিও বা ধাপে ধাপে নির্দেশ দেওয়া টিউটোরিয়াল দিয়ে গ্রাহকদের কাছে তাদের নিজস্ব শিল্পের কাজ তৈরি করার জন্য কিট বিক্রি করতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি যদি পেইন্টিং বিক্রি করেন, তবে এমন একটি কিট বিক্রি করুন যার মধ্যে পেইন্টের ছোট কন্টেইনার, এক বা দুটি পেইন্টব্রাশ এবং আপনার স্টাইলে কোনও কিছু পেইন্ট করার সম্পর্কে একটি ভিডিও টিউটোরিয়াল থাকে।
  • আপনার যদি এমন কোনও ব্যবসা থাকে যা অনন্য অভিজ্ঞতার অফার দেয়, তাহলে আপনি এমন একটি কিট বিক্রি করতে পারেন যেখানে লোকেরা ঘরে বসে সেই অভিজ্ঞতাটি আবার পেতে পারবে। উদাহরণস্বরূপ, আপনি যদি মিনিয়েচার গলফ ব্যবসা চালান, তবে এমন কিছু কোর্স ডিজাইন করুন যা লোকেরা ঘরে বসে তৈরি করতে পারবে এবং ইনডোর বা আউটডোর খেলার জন্য কিছু মজার বাধা, সস্তা গলফ বল ও সস্তা গলফ ক্লাবের সমন্বয়ে একটি কিট বিক্রি করতে পারেন।