3D স্ক্যানার
আপনি 3D স্ক্যানার ব্যবহার করে Shopify অ্যাপে আপনার পণ্যের 3D মডেল স্ক্যান করতে এবং তৈরি করতে পারেন। গ্রাহকদের আপনার পণ্যের সাথে ইন্টারঅ্যাক্ট করতে দেওয়ার জন্য 3D মডেল হলো একটি দারুণ উপায়। গ্রাহকরা 3D মডেলগুলো সরাসরি তাদের স্পেসে প্রিভিউ করতে পারে বা পণ্যটি সব দিক থেকে দেখতে পারে। আপনার পণ্যের উচ্চমানের, বিস্তারিত ছবির সাথে একটি ভালো 3D মডেল জুড়ে দেওয়া হলে তা কীভাবে পরিপূরক হিসেবে সাহায্য করতে পারে, তা বিবেচনা করে দেখুন।
এই পেজে
আপনার পরিবেশ সেট আপ করা
ভালো আলোর ব্যবস্থা রয়েছে এমন উজ্জ্বল জায়গায় আপনার মডেল স্ক্যান করা নিশ্চিত করুন। পণ্যের ওপর এবং এর আশেপাশের দৃশ্যমান ছায়া দূর করতে নরম, ছড়ানো আলো ব্যবহার করুন। আপনার যদি বাতি বা আলোর অন্য কোনো উৎস থাকে, তবে সেগুলো দেয়াল, সিলিং বা মেঝে বরাবর তাক করুন যাতে আলো সেখান থেকে প্রতিফলিত হয়ে আপনার পণ্যের ওপর পড়ে। একটি সমতল, সাদা বা হালকা রঙের পৃষ্ঠের ওপর আপনার মডেলটি রাখুন এবং পণ্যের চারপাশে পুরোপুরি ঘোরার জন্য পর্যাপ্ত জায়গা রাখুন।
পণ্যের প্রয়োজনীয় শর্তাবলী এবং সীমাবদ্ধতা
3D স্ক্যানারের জন্য পণ্যের নির্দিষ্ট কিছু বাহ্যিক বৈশিষ্ট্য ভালোভাবে ক্যাপচার করে ব্যবহারযোগ্য একটি 3D মডেল তৈরি করা তুলনামূলক কঠিন হয়ে থাকে। আপনি স্ক্যান শুরু করার আগে, আপনার পণ্যটি ন্যূনতম শর্তাবলী পূরণ করে কিনা এবং এর এমন কিছু বাহ্যিক বৈশিষ্ট্য আছে কিনা যা একটি উচ্চ মানের 3D মডেল তৈরি করবে তা নিশ্চিত করুন।
পণ্যের সর্বনিম্ন পরিমাপ
3D স্ক্যানারে শনাক্ত হওয়ার জন্য পণ্যগুলোকে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতায় অন্তত 3 ইঞ্চি (8 সে.মি.) হতে হবে।
পণ্যের বৈশিষ্ট্য
কোনো পণ্যের বাহ্যিক বৈশিষ্ট্য সরাসরি 3D মডেলের সর্বোচ্চ মানের ওপর প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ, আপনার পণ্যের পৃষ্ঠ যদি মসৃণ এবং অত্যন্ত প্রতিফলিত হয়, তবে 3D স্ক্যানারের পক্ষে একটি উচ্চ মানের 3D মডেল ক্যাপচার করা এবং রেন্ডার করা আরও কঠিন হয়ে যাবে।
নিম্নলিখিত বাহ্যিক বৈশিষ্ট্যগুলো আপনার স্ক্যানের মানের ওপর প্রভাব ফেলতে পারে:
| বৈশিষ্ট্য | ইতিবাচক প্রভাব | নেতিবাচক প্রভাব |
|---|---|---|
| টেক্সচার | টেক্সচারযুক্ত | মসৃণ |
| প্যাটার্ন | ভ্যারিয়েশন | কোনো প্যাটার্ন নেই বা পুনরাবৃত্তিমূলক প্যাটার্ন |
| রঙ | ভ্যারিয়েশন | মনোক্রোম |
| ফিনিশ | ম্যাট | প্রতিফলক |
| দৃঢ়তা | দৃঢ় | নরম বা নমনীয় |
| পুরুত্ব | পুরু | পাতলা বা সূক্ষ্ম উপাদান, যেমন- চুল এবং লোম |
| ফাঁক | ছোট ফাঁক বা কোনো ফাঁক নেই | বড় ফাঁক বা একাধিক ফাঁক |
আপনার পণ্য স্ক্যান করুন
যেহেতু এখন আপনি আপনার পরিবেশ, আলো এবং পণ্য সেট আপ করেছেন, আপনি নিজের পণ্য স্ক্যান করার জন্য প্রস্তুত৷ 3D মডেল স্ক্যান করতে এবং তৈরি করতে আপনার সম্ভবত 10 থেকে 15 মিনিট সময় লাগবে।
3D স্ক্যানারে মডেল তৈরি করার জন্য তিনটি আলাদা স্ক্যানের প্রয়োজন হয়। আপনি নিচের কনফিগারেশনগুলোর যেকোনো একটিতে আপনার পণ্যটি স্ক্যান করতে পারেন:
- আপনার পণ্য উল্টান এবং প্রতিটি পাশ স্ক্যান করুন।
- পণ্যটিকে এটির শুরুর অবস্থানে রেখে উচ্চ কোণ থেকে স্ক্যান করুন, এরপর নিচু কোণ থেকে করুন।
3D স্ক্যানারটি স্বয়ংক্রিয়ভাবে কোনো একটি কনফিগারেশনের পরামর্শ দেবে। প্রস্তাবিত কনফিগারেশনটি আপনার কাছে সঠিক মনে না হলে, এর পরিবর্তে আপনি অন্য কনফিগারেশনটি বেছে নিতে পারেন।
স্ক্যান করে পণ্যে সরাসরি মডেল যোগ করুন
- Shopify অ্যাপ থেকে
আইকনে ট্যাপ করুন ।
- আপনি যে পণ্য স্ক্যান করতে চান তাতে ট্যাপ করুন বা নতুন পণ্য তৈরি করতে
+-এ ট্যাপ করুন। - মিডিয়া বিভাগে
+-এ ট্যাপ করুন অথবা ছবি, ভিডিও বা 3D মডেল যোগ করুন-এ ট্যাপ করুন। - 3D স্ক্যানার-এ ট্যাপ করুন।
- আপনার পণ্য স্ক্যান করতে 3D স্ক্যানারের প্রম্পট অনুসরণ করুন।
- সব স্ক্যান সম্পন্ন হলে আপনার মডেল তৈরি করতে চালিয়ে যান-এ ট্যাপ করুন। 3D মডেল প্রসেস হওয়া পর্যন্ত Shopify অ্যাপটি চালু রাখুন।
- আপনার মডেল তৈরি হওয়ার পর, মডেলটি ঘুরিয়ে সব কোণ থেকে দেখে পর্যালোচনা করুন এবং নিজের স্পেসে মডেলটি দেখতে প্রসারিত করুন আইকনে ট্যাপ করুন।
- মডেলটি যোগ করতে পণ্যে যোগ করুন-এ ট্যাপ করুন এবং আপনার পণ্যে ফিরে যান।
- আপনার পণ্যের মিডিয়াতে 3D মডেল আপলোড করতে সেভ করুন-এ ট্যাপ করুন।
মডেল স্ক্যান করে আপনার ডিভাইসের ফাইলে সেভ করুন
- Shopify অ্যাপ থেকে
আইকনে ট্যাপ করুন ।
- 3D স্ক্যান তৈরি করুন-এ ট্যাপ করুন।
- আপনার পণ্য স্ক্যান করতে 3D স্ক্যানারের প্রম্পট অনুসরণ করুন।
- সব স্ক্যান সম্পন্ন হলে আপনার মডেল তৈরি করতে চালিয়ে যান-এ ট্যাপ করুন। 3D মডেল প্রসেস হওয়া পর্যন্ত Shopify অ্যাপটি চালু রাখুন।
- আপনার মডেল তৈরি হওয়ার পর, মডেলটি ঘুরিয়ে সব কোণ থেকে দেখে পর্যালোচনা করুন এবং নিজের স্পেসে মডেলটি দেখতে প্রসারিত করুন আইকনে ট্যাপ করুন।
- আপনার Files অ্যাপের কোনো ফোল্ডারে মডেলটি সরাতে Files অ্যাপে সেভ করুন-এ ট্যাপ করুন।
- আপনার পছন্দের লোকেশনে 3D মডেল ফাইলটি সেভ করতে সরান-এ ট্যাপ করুন।
সেরা অনুশীলন এবং ট্রাবলশুটিং
আপনি যদি স্ক্যান সম্পূর্ণ করতে বা ভালো মানের 3D মডেল পেতে সমস্যার সম্মুখীন হন, তাহলে পণ্য স্ক্যান করার সময় নিচের ধাপগুলো ব্যবহার করে দেখুন:
- আপনার পণ্যটি সম্পূর্ণভাবে ভার্চুয়াল বক্সের ভিতরে থাকা নিশ্চিত করতে হ্যান্ডেল টেনে পণ্যের চারপাশের বক্সের আকার পরিবর্তন করতে পারেন।
- স্ক্যান করার সময় নিশ্চিত করুন যে পণ্যটি নড়ছে না এবং স্ক্যানারের কেন্দ্রে রয়েছে।
- যেকোনো পর্যায়ে সেগমেন্ট স্ক্যান রিস্টার্ট করতে রিসেট করুন-এ ট্যাপ করুন।
- হাত স্থির রাখুন। ধারণ করা ছবিগুলোর ফোকাস ও স্বচ্ছতা বাড়াতে স্ক্যান করার সময় আপনার পণ্যের চারপাশে ধীরে এবং মসৃণভাবে ঘুরুন।
- ডায়াল বা পয়েন্ট ক্লাউডের স্পটগুলো পূরণ না হলে, ম্যানুয়ালি অতিরিক্ত ছবি তুলতে নিচের ডান দিকের কোণায় থাকা ম্যানুয়াল শাটার আইকনে ট্যাপ করুন। এসব ছবি মডেলের ফাঁক পূরণ করতে সাহায্য করতে পারে।
- কোন কনফিগারেশনে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায় তা দেখতে উভয় সেগমেন্ট কনফিগারেশনেই আপনার পণ্য স্ক্যান করুন।
সব পণ্য দিয়ে ভালো মানের 3D মডেল তৈরি করা যায় না। পরিবেশ সেটআপ এবং স্ক্যান প্রক্রিয়ার জন্য সেরা অনুশীলন অনুসরণ করার পরও যদি আপনি ভালো মানের 3D মডেল তৈরি করতে না পারেন, তবে সম্ভবত এর নিম্নমানের জন্য পণ্যটির ভৌত বৈশিষ্ট্য দায়ী।
3D স্ক্যানারের সামঞ্জস্যপূর্ণ ডিভাইস
আপনি সামঞ্জস্যপূর্ণ iOS ডিভাইসে 3D স্ক্যানার ব্যবহার করতে পারেন অথবা Android-এর জন্য তৃতীয়-পক্ষের স্ক্যানিং অ্যাপ ডাউনলোড করতে পারেন। 3D স্ক্যানারের সামঞ্জস্যপূর্ণ iOS ডিভাইসগুলো সম্পর্কে আরও জানতে নিচের টেবিলটি পর্যালোচনা করুন।
| ডিভাইস | বিবরণ |
|---|---|
| iPhone Pro | iOS 17 বা তার পরের ভার্সনে চলা iPhone 12 Pro বা তার চেয়ে নতুন ভার্সন |
| iPhone Pro Max | iOS 17 বা তার পরের ভার্সনে চলা iPhone 12 Pro Max বা তার চেয়ে নতুন ভার্সন |
| iPad Pro | iPadOS 17 বা তার পরের ভার্সনে চলা 2021 সালের বা তার চেয়ে নতুন ভার্সনের iPad Pro মডেল |