3D মডেল তৈরি করতে একজন Shopify পার্টনার নিয়োগ করা
Shopify পার্টনাররা হলেন অভিজ্ঞ শিল্প পেশাদার যাদের Shopify স্টোর তৈরি ও আপডেট করার বিষয়ে ব্যাপক জ্ঞান রয়েছে। আপনি আপনার অনলাইন স্টোরের জন্য 3D মডেল তৈরিতে সাহায্য করার উদ্দেশ্যে Shopify পার্টনার নিয়োগ করতে পারেন। Shopify পার্টনার নিয়োগ করার বিষয়ে আরও জানুন।
3D মডেল তৈরি করতে একজন Shopify পার্টনার নিয়োগ করুন
আপনার পণ্যের 3D মডেল তৈরিতে সাহায্য করার জন্য আপনি একজন Shopify পার্টনার নিয়োগ করতে পারেন। Shopify Partner Directory-তে 3D মডেল তৈরি করার পরিষেবা প্রদানকারী পার্টনারদের খুঁজুন, একজন পার্টনার নির্বাচন করুন ও তাদের সাথে যোগাযোগ করুন।
পার্টনার যোগাযোগের ফর্মটি ব্যবহার করে, আপনার প্রজেক্টের ব্যাপারে বিস্তারিত তথ্য প্রদান করুন। আপনি যদি এখনই পণ্যের ছবি ও পণ্যের ডাইমেনশন প্রদান করতে চান, তাহলে নিশ্চিত করুন যে আপনি লিঙ্ক করা নির্দেশিকাগুলি অনুসরণ করছেন।
আপনি যখন কোনো পার্টনারের সাথে যোগাযোগ করেন, তার মানে এই নয় যে আপনি একজন Shopify পার্টনার নিয়োগ করার প্রতিশ্রুতি দিচ্ছেন। এই পদক্ষেপটি শুধুমাত্র পার্টনারের কাছে একটি অনুরোধ জমা দেয়, এরপর তারা আপনার অনুরোধটি পর্যালোচনা করে দেখেন। কোনো পার্টনার যদি আপনার সাথে কাজ করার সিদ্ধান্ত নেন, তাহলে তারা তাদের ফি এবং কীভাবে আপনারা একসাথে কাজ শুরু করতে পারেন সে সম্পর্কে আরও তথ্য দিয়ে আপনার সাথে যোগাযোগ করবেন।
কাজের অনুরোধের অংশ হিসেবে আগে থেকেই পণ্যের ছবি এবং পণ্যের ডাইমেনশন দেওয়া না থাকলে, পার্টনার সেগুলো আপনার কাছে চাইবেন। ছবি তোলা এবং পরিমাপ করার সময় নিচের স্পেসিফিকেশনগুলো অনুসরণ করুন।
পণ্যের ছবি
ছবি ব্যবহার করে 3D মডেল তৈরি করা হয়। 3D মডেল তৈরি করার জন্য, Shopify পার্টনারের একাধিক অ্যাঙ্গেল থেকে পণ্যের ছবির প্রয়োজন হয়:

পণ্যের ছবি তোলার সময়, এই নির্দেশিকাগুলো অনুসরণ করুন:
- পণ্যে যাতে পর্যাপ্ত আলো থাকে তা নিশ্চিত করুন।
- সম্পূর্ণ পণ্য যাতে ফোকাসে থাকে তা নিশ্চিত করুন।
- সম্ভব হলে, সেলফোন ক্যামেরা ব্যবহার করবেন না। আসবাবপত্রের মতো বড় পণ্যের জন্য, 50 mm লেন্স যুক্ত একটি ক্যামেরা ব্যবহার করুন। ছোট থেকে মাঝারি আকারের পণ্যের জন্য, 70 mm বা 100 mm লেন্স ব্যবহার করুন।
- কোনো অনন্য বিবরণ বা টেক্সচারের অতিরিক্ত ছবি তুলুন।
- ছবির ফাইলগুলোর সুস্পষ্ট শিরোনাম দিন, যেমন
blue vase - topবাblue vase - leftএবং এগুলোকে সুস্পষ্ট লেবেল দেওয়া একটি ফোল্ডারে সেভ করুন।
পণ্যের ডাইমেনশন
নির্ভুল 3D মডেল তৈরি করার জন্য, Shopify পার্টনারের পণ্যের বিস্তারিত পরিমাপের প্রয়োজন হয়। পরিমাপ দেওয়ার সময়, এই নির্দেশিকাগুলো অনুসরণ করুন:
- পণ্যের প্রতিটি ডাইমেনশন পরিষ্কার এবং সহজ ভাষায় বর্ণনা করুন।
mmএককে পরিমাপগুলো প্রদান করুন।- কোন ডাইমেনশনগুলো কোন পরিমাপের সাথে সম্পর্কিত তা দেখাতে একটি ডায়াগ্রাম অন্তর্ভুক্ত করুন।
- পণ্যের সাথে সম্পর্কিত কোনো টেকনিক্যাল ড্রয়িং বা CAD ফাইল থাকলে, সেগুলোও অন্তর্ভুক্ত করুন।
3D মডেল তৈরি করার উদাহরণ
নাওমি এই নীল রঙের ফুলদানিটি বিক্রি করছেন:

তিনি ফুলদানিটির একটি 3D মডেল তৈরি করার জন্য একজন Shopify পার্টনার খুঁজতে Shopify Partner Directory ব্যবহার করেন। নাওমি 70 mm লেন্সযুক্ত ক্যামেরা দিয়ে তোলা ছয়টি উচ্চ-মানের ছবি পার্টনারকে দেন:

নাওমি পার্টনারকে মিলিমিটারে পণ্যের সংশ্লিষ্ট ডাইমেনশনসহ একটি পরিমাপের ডায়াগ্রাম দেন:

- ফুলদানির উচ্চতা (1) হলো ____mm
- ফুলদানির উপরের অংশ থেকে গলার নিচের অংশ পর্যন্ত (2) হলো ____mm
- গলার নিচের অংশ থেকে ফুলদানির তলা পর্যন্ত (3) হলো ____mm
- ফুলদানির মুখের ব্যাস (4) হলো ____mm
- মুখের ঠোঁটের প্রস্থ (5) হলো ____mm
- গলার নিচের অংশের ব্যাস (6) হলো ____mm
- ফুলদানিতে 8টি ষড়ভুজাকার তল রয়েছে
- ষড়ভুজাকার তলের উচ্চতা (8) হলো ____mm
- ষড়ভুজাকার তলের প্রস্থ (9) হলো ____mm
- ফুলদানির সবচেয়ে চওড়া অংশের ব্যাস (10) হলো ____mm
- ফুলদানির তলার ব্যাস (11) হলো ____mm
- ফোমের পায়াগুলোর ব্যাস হলো ____mm
Shopify পার্টনার এই ছবি এবং ডাইমেনশনগুলো ব্যবহার করে নীল রঙের ফুলদানিটির একটি 3D মডেল তৈরি করেন। পার্টনার নাওমির কাছে একটি GLB ফাইল পাঠান, যা তিনি তার অনলাইন স্টোরে যোগ করতে পারবেন।
আপনার 3D মডেলের গুণমান চেক করুন
কোনো Shopify পার্টনার যখন আপনাকে একটি 3D মডেল প্রদান করেন, তখন সেটির গুণমান নিয়ে আপনি সন্তুষ্ট কি না তা আপনার চেক করা উচিত। পার্টনার আপনাকে মডেলটির প্রিভিউ দেখার জন্য নির্দেশাবলী প্রদান করবেন।
সব দিক থেকে মডেলটি চেক করুন। 3D মডেলের প্রিভিউ দেখতে আপনি glTF Viewer ব্যবহার করতে পারেন। আপনার মডেলটি পর্যালোচনা করার সময়, এই প্রশ্নগুলো বিবেচনা করুন:
- আপনি পার্টনারকে যেসব রেফারেন্স ছবি দিয়েছেন, মডেলের আকৃতি কি সেগুলোর সাথে মেলে?
- মডেলের প্রতিটি অংশ কি অন্যান্য অংশের আনুপাতিক?
- আপনি যদি অগমেন্টেড রিয়েলিটিতে মডেলটির প্রিভিউ দেখতে সক্ষম হন, তাহলে অন্যান্য দৃশ্যের তুলনায় মডেলটির স্কেল কি সঠিকভাবে প্রদর্শিত হয়?
- মডেলটি কি পণ্যের মতো একই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি বলে মনে হচ্ছে?
- মডেলের ম্যাটেরিয়াল কি প্রসারিত, ঝাপসা বা বিকৃতভাবে দেখা যাচ্ছে?
- মডেলের ম্যাটেরিয়ালকে আরও বাস্তবসম্মত দেখাতে, এতে কি ঘষা লাগা বা স্ক্র্যাচ পড়ার মতো বিবরণ রয়েছে?
- পণ্যের কোনো অংশ যদি স্বচ্ছ, প্রতিফলিত হয় বা তা থেকে আলো বের হয়, তাহলে সেগুলো কি সঠিকভাবে প্রদর্শিত হচ্ছে?
- প্রান্তগুলো কি বাস্তবসম্মত বলে মনে হচ্ছে? এগুলোর মধ্যে কোনোটি কি খুব বেশি ধারালো, যা মসৃণ করা প্রয়োজন?
- যদি কোনো ডেকোরেটিভ বিবরণ থাকে, যেমন লোগো বা কোনো টেক্সট, তাহলে সেগুলো কি সহজে দেখা যাচ্ছে?
- যেখানে কোনো ফাঁক বা গর্ত থাকা উচিত নয়, সেখানে কি এমন কিছু রয়েছে?
- 3D মডেলটি কি Shopify প্ল্যাটফর্মের টেকনিক্যাল প্রয়োজনীয়তাগুলো পূরণ করে?
- 3D মডেলটিকে অবশ্যই একটি GLB ফাইল হতে হবে।
- GLB ফাইলের সাইজ আনুমানিক 4 MB হওয়া উচিত।
- GLB ফাইল কোনোভাবেই 15 MB-এর বেশি হওয়া যাবে না।
Shopify পার্টনারের কিছু নির্দিষ্ট স্ট্যান্ডার্ড অনুযায়ী 3D মডেল তৈরি করা উচিত। আপনি যাতে মডেলটি আরও ভালোভাবে পর্যালোচনা করতে পারেন, তাই এই স্ট্যান্ডার্ডগুলো সম্পর্কে আরও জানতে মার্চেন্টদের জন্য 3D মডেল তৈরি করা দেখুন।
যদি আপনার মনে হয় যে মডেলের গুণমান যথেষ্ট ভালো নয়, তাহলে Shopify পার্টনারের সাথে যোগাযোগ করুন এবং এতে কী সমস্যা রয়েছে তা ব্যাখ্যা করুন।