পণ্যের মিডিয়ার ধরন

আপনার অনলাইন স্টোরে ব্রাউজ করা গ্রাহকরা পণ্যের পেজে ছবিগুলোর মতো মিডিয়া দেখে থাকেন। আপনার পণ্যের পেজে ভিডিও, 3D মডেল এবং অগমেন্টেড রিয়েলিটি-র মতো মিডিয়া ব্যবহার করলে তা আপনার পণ্যের প্রতি গ্রাহকের আস্থা বাড়াতে পারে, যার ফলে গ্রাহকের অভিজ্ঞতা আরও উন্নত হয় এবং বিক্রি বাড়ে। এটি গুরুত্বপূর্ণ যে, আপনি আপনার পণ্যগুলির জন্য যে মিডিয়া যোগ করেন তা যেন উচ্চমানের হয় এবং প্রয়োজনীয় স্পেসিফিকেশন পূরণ করে যাতে সেগুলি সঠিকভাবে আপলোড ও প্রদর্শিত হয়।

পণ্যের পেজে ভিডিও বা 3D মডেল প্রদর্শন করতে, আপনার অনলাইন স্টোরে এমন একটি থিম ব্যবহার করতে হবে যা আপনার যোগ করতে চাওয়া মিডিয়াকে সমর্থন করে। সমস্ত থিম আপনার পণ্যে ছবি যোগ করা সমর্থন করে।

ছবি

আপনার অনলাইন স্টোর এবং Shopify POS-সহ, Shopify-এর সেলস চ্যানেলজুড়ে পণ্যগুলো প্রদর্শন করতে পণ্যের ছবি ব্যবহার করা হয়। বেশিরভাগ পণ্যের ছবির জন্য সবচেয়ে ভালো ফাইলের ধরন হলো PNG এবং এরপরেই রয়েছে JPEG। অন্যান্য গ্রহণযোগ্য ফাইলের ধরনগুলো হলো TIFF, BMP, GIF, SVG, HEIC এবং WebP। GIF এবং WebP ফাইলের অ্যানিমেটেড ভার্সনও সমর্থিত। আপনার গ্রাহকের ওয়েব ক্লায়েন্ট কোন ছবির ফর্ম্যাটগুলো সাপোর্ট করে, Shopify-এর Imagery পরিষেবা সেটি নির্ধারণ করে এবং তারপর বিদ্যমান সেরা ফর্ম্যাটে ছবিটি স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শন করে। আপনার স্টোরে ছবিগুলো ঠিক কীভাবে প্রদর্শিত হবে তা আপনার অনলাইন স্টোর থিমের উপর নির্ভর করে, তবে সব থিমেই ছবি যোগ করা যায়।

আপনার পণ্য এবং কালেকশনের ছবির আকার 5000 × 5000 px বা 25 মেগাপিক্সেল পর্যন্ত হতে পারে। Shopify-এ যোগ করার জন্য পণ্য এবং কালেকশনের ছবির ফাইলের আকার 20 MB-এর কম হতে হবে।

আপনার গ্রাহকদের কাছে উচ্চ-রেজোলিউশনের ছবিগুলিকে আরও পরিশীলিত এবং পেশাদার বলে মনে হয়। স্কোয়ার (বর্গাকার) পণ্যের ছবির ক্ষেত্রে, সাধারণত 2048 × 2048 px আকারটি সবচেয়ে ভালোভাবে প্রদর্শিত হয়। আপনার পণ্যের ছবি তোলা সম্পর্কে আরও পরামর্শের জন্য, Shopify ব্লগে The definitive DIY guide to beautiful product photography পড়ুন।

আপনি যখন একটি ছবি যোগ করেন, তখন আপনার অনলাইন স্টোর থিমের বিভিন্ন জায়গায় ব্যবহার করার জন্য স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন আকার তৈরি হয়। উদাহরণস্বরূপ, পণ্যের ছবির বড় ভার্সনটি পণ্যের বিবরণের পেজে ব্যবহার করা হতে পারে, যেখানে গ্রাহক পণ্যটিকে বিস্তারিতভাবে দেখতে চান। একই ছবির কম্প্যাক্ট ভার্সনটি কালেকশন টেমপ্লেটে ব্যবহার করা হতে পারে, যেখানে বড় ছবির প্রয়োজন নেই।

3D মডেল

3D মডেল হলো ত্রিমাত্রিক কোনো বস্তুর ভার্চুয়াল উপস্থাপনা। 3D মডেল আপনার গ্রাহকদের আপনার পণ্যের সাইজ, স্কেল এবং বিবরণ সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে সহায়তা করতে পারে।

আপনার স্টোর ব্রাউজ করা গ্রাহক পণ্যের পেজ থেকে 3D পণ্যের মডেল দেখতে পারেন। মডেলগুলি গ্রাহকের পরিবেশে পণ্যটি প্রদর্শন করতে ডিভাইসের ক্যামেরা এবং স্ক্রিন ব্যবহার করে। 3D মডেল ব্যবহার করে, গ্রাহক যেকোনো কোণ থেকে বস্তুটি দেখতে পারেন।

আপনার অনলাইন স্টোরে সেগুলি যোগ করার আগে আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে আপনার 3D মডেলের ফাইলগুলি নিম্নলিখিত প্রয়োজনীয়তাগুলি পূরণ করে:

  • ফাইলের আকার: 500 MB পর্যন্ত
  • ফাইলের ধরন: GLB, USDZ

আপনি 15 MB-এর বেশি আকারের কোনো 3D মডেলের ফাইল আপলোড করলে, আপনার ফাইলটি স্বয়ংক্রিয়ভাবে অপ্টিমাইজ করা হয়। অপ্টিমাইজেশন ফাইলের আকার হ্রাস করে এবং লোড হওয়ার গতি বাড়ায়।

মডেলের আকারের (MB-তে) তালিকা, অপ্টিমাইজেশনের নিয়ম এবং রূপান্তর করার ডিফল্ট মিডিয়ার ধরন।
মডেলের আকারঅপ্টিমাইজেশনকনভার্শন
15 MB-এর চেয়ে ছোট3D মডেল অপ্টিমাইজ করা হয়নি। মডেলের জ্যামিতি এবং মেটেরিয়াল পরিবর্তন করা হয়নি।মডেলের .USDZ এবং .GLB উভয় ভার্সন যাতে পাওয়া যায় তা নিশ্চিত করতে ফাইলগুলো কনভার্ট করা হয়। কনভার্শন Android এবং iOS উভয় ভিত্তিক ডিভাইসের সাথে সামঞ্জস্যতা নিশ্চিত করে।
15 MB-এর চেয়ে বড়3D মডেল অপ্টিমাইজ করা হয়েছে। অরিজিনাল ফাইলের ভিজ্যুয়াল আউটপুট বজায় রেখে মডেলের জ্যামিতি এবং টেক্সচার অপ্টিমাইজ করা হয়।মডেলের .USDZ এবং .GLB উভয় ভার্সন যাতে পাওয়া যায় তা নিশ্চিত করতে ফাইলগুলো কনভার্ট করা হয়। কনভার্শন Android এবং iOS উভয় ভিত্তিক ডিভাইসের সাথে সামঞ্জস্যতা নিশ্চিত করে।

ভিডিও

আপনি দুইভাবে আপনার পণ্যের জন্য ভিডিও যোগ করতে পারেন: ভিডিও ফাইল আপলোড করে অথবা YouTube বা Vimeo ভিডিও লিংক এম্বেড করে। আপনি ভিডিও ফাইল আপলোড করলে সেগুলো নিচের শর্তগুলো পূরণ করে কিনা তা নিশ্চিত করুন:

  • ভিডিওর দৈর্ঘ্য: 10 মিনিট পর্যন্ত
  • ভিডিওর সাইজ: 1 GB পর্যন্ত
  • ভিডিও রেজোলিউশন: 4K (4096 × 2160 px) পর্যন্ত
  • ভিডিও ফাইলের ধরন: .mp4, .mov অথবা .webm

YouTube বা Vimeo ভিডিও এম্বেড করার জন্য আপনাকে এই শর্তগুলো পূরণ করতে হবে না, তবে YouTube বা Vimeo-এর URL ছাড়া অন্য কোনো URL সাপোর্টেড নয়।

যেসব ব্রাউজার স্ট্রিমিং সাপোর্ট করে, সেগুলোতে দর্শকের কানেকশনের স্পিড এবং আপলোড করা ভিডিওর রেজোলিউশনের উপর নির্ভর করে ভিডিও 480p, 720p বা 1080p-তে প্রদর্শিত হয়। যেসব ব্রাউজার স্ট্রিমিং সাপোর্ট করে না, সেগুলোতে ভিডিও সবচেয়ে বেশি যে রেজোলিউশন পাওয়া যায়, তাতে প্রদর্শিত হয়।

আপনি আপনার Shopify অ্যাডমিন বা Shopify অ্যাপ থেকে আপনার পণ্যের জন্য ইমেজ, 3D মডেল বা ভিডিও যোগ করতে পারেন।

3D মডেল বা ভিডিওর জন্য সাপোর্টেড থিম

আপনার থিম হয়তো আগে থেকেই 3D মডেল বা ভিডিও সাপোর্ট করে। আপনার থিম সঠিক ভার্সনে আপডেট করা আছে কিনা তা নিশ্চিত করতে হবে।

নিচের Shopify থিমগুলো আপনার অনলাইন স্টোরে 3D মডেল বা ভিডিও প্রদর্শন সাপোর্ট করে:

Vimeo ভিডিও প্লেব্যাকের ক্ষেত্রে উন্নত অভিজ্ঞতা দিতে কিছু নির্দিষ্ট থিমও আপডেট করা হয়েছে। আপনি যদি আপনার থিমে Vimeo ভিডিও ফিচার করতে চান, তবে আপনার থিম নিচের যেকোনও একটি ভার্সনে আপডেট করার কথা বিবেচনা করুন:

বেশিরভাগ তৃতীয়-পক্ষের থিমের সাম্প্রতিক ভার্সনে 3D মডেল বা ভিডিও অন্তর্ভুক্ত রয়েছে। আপনি যদি কোনো তৃতীয়-পক্ষের তৈরি করা থিম ব্যবহার করেন, তবে সহায়তার জন্য থিম ডেভেলপারের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনার থিমের সহায়তা ডকুমেন্টেশন দেখতে পারেন।

মেটাফিল্ড ব্যবহার করে পণ্যের মিডিয়া যোগ করা

আপনি যদি আপনার অনলাইন স্টোরে পণ্যের মিডিয়া প্রদর্শনের পদ্ধতি কাস্টমাইজ করতে চান, তবে আপনার পণ্যের জন্য একটি ফাইল রেফারেন্স মেটাফিল্ড তৈরি করতে মেটাফিল্ড ব্যবহার করতে পারেন। ফাইল রেফারেন্স মেটাফিল্ডগুলো আপনার পণ্য প্রদর্শনের জন্য ইমেজ আপলোড করা বা গ্রাহকদের ডাউনলোড করার জন্য অন্য সব ধরনের ফাইল সাপোর্ট করে। আপনি আপনার অনলাইন স্টোরে মেটাফিল্ডে JPEG, PNG, WEBP, SVG, HEIC বা GIF ইমেজ প্রদর্শন করতে পারবেন। একটি মেটাফিল্ডে একবারে কেবল একটি ফাইল থাকতে পারে।

আপনার যদি একটি সামঞ্জস্যপূর্ণ থিম থাকে, তবে আপনি থিম এডিটর ব্যবহার করে আপনার থিমের সাথে ফাইল রেফারেন্স মেটাফিল্ড কানেক্ট করতে পারবেন। আপনি যদি ভিনটেজ থিম ব্যবহার করেন, তবে আপনি আপনার থিম কোড এডিট করতে পারেন অথবা আপনাকে সাহায্য করার জন্য Shopify পার্টনার নিয়োগ করতে পারেন।