প্রি-অর্ডার
আপনি স্টকে নেই বা এখনও উপলব্ধ নয় এমন পণ্যগুলোকে প্রি-অর্ডার হিসেবে সেট আপ করে সেগুলো বিক্রি করতে পারেন। আপনি রিলিজ করতে যাচ্ছেন এমন কোনো নতুন পণ্যের চাহিদার পূর্বাভাস পেতে, বা নতুন কোনো রিলিজ নিয়ে গ্রাহকদের মাঝে উত্তেজনা তৈরি করার জন্য প্রি-অর্ডার ব্যবহার করতে পারেন।
আপনি যে প্রি-অর্ডারের বিকল্পগুলো অফার করেন তার ওপর নির্ভর করে, গ্রাহক অর্ডার করার সময় আপনি সম্পূর্ণ, আংশিক পেমেন্ট সংগ্রহ করতে পারেন অথবা কোনো পেমেন্টই সংগ্রহ না-ও করতে পারেন। পেমেন্ট সংগ্রহ করা হলে তা আপনার গ্রাহকের পেমেন্ট পদ্ধতি সেভ করে রাখে এবং তারপরে আপনি পরবর্তী কোনো তারিখে অর্ডার পূরণ করে বাকি পেমেন্ট সংগ্রহ করতে পারেন।
প্রি-অর্ডার ব্যবহার করার জন্য, আপনাকে Shopify App Store থেকে একটি প্রি-অর্ডার অ্যাপ ইনস্টল করতে হবে এবং এরপর Shopify অ্যাডমিনে প্রি-অর্ডারগুলো পরিচালনা করতে হবে। প্রি-অর্ডারের জন্য কোনো আইটেম সেট আপ করতে, আপনার ইনস্টল করা অ্যাপে সেট আপটি সম্পূর্ণ করতে হবে।
আপনি যদি কোনো প্রি-অর্ডার অ্যাপ আনইনস্টল করেন, তবে অ্যাপে তৈরি করা আপনার যেকোনো প্রি-অর্ডারের ডেটা (গ্রাহকের পেমেন্টের তথ্য ছাড়া) 48 ঘণ্টা পর মুছে যাবে। অ্যাপটিতে যদি কোনো ব্যাকআপ মেকানিজম থাকে, তবে আপনি পরবর্তী কোনো তারিখে ডেটা পুনরুদ্ধার করতে পারবেন।