চুক্তি সংক্রান্ত CSV ইমপোর্ট এবং এক্সপোর্ট করা

আপনি তৃতীয়-পক্ষের সাবস্ক্রিপশন অ্যাপ থেকে Shopify Subscriptions অ্যাপে চুক্তিগুলি ইমপোর্ট করতে বা Shopify Subscriptions অ্যাপ থেকে চুক্তিগুলি এক্সপোর্ট করতে একটি CSV (কমা-সেপারেটেড ভ্যালু) ফাইল ব্যবহার করতে পারেন।

CSV ফাইল কীভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে আরও জানতে, একটি CSV ফাইল খোলা ও সম্পাদনা করা-তে যান।

একটি নমুনা CSV ফাইল ডাউনলোড করুন

টেমপ্লেট হিসেবে ব্যবহার করার জন্য আপনি একটি নমুনা চুক্তির CSV ফাইল ডাউনলোড করে দেখতে পারেন।

চুক্তি সংক্রান্ত CSV ফাইলের জন্য বিবেচ্য বিষয়

চুক্তি ইমপোর্ট করার জন্য চুক্তির CSV ফাইল ব্যবহার করার আগে, নিচের বিবেচ্য বিষয়গুলি পর্যালোচনা করে দেখুন।

CSV ফাইল ফর্ম্যাট করা

আপনার চুক্তি সংক্রান্ত CSV ফাইলটি সঠিকভাবে ইমপোর্ট হওয়ার জন্য, যাচাই করে দেখুন যে এটি নিচের শর্তগুলি পূরণ করে কিনা:

  • আপনার চুক্তি সংক্রান্ত CSV ফাইলের প্রথম লাইনে অবশ্যই চুক্তির CSV বিবরণের টেবিল-এ উল্লেখ করা কলাম হেডারগুলি থাকতে হবে।
  • প্রতিটি কলাম একটি কমা দিয়ে আলাদা করা থাকতে হবে।
  • একটি CSV ফাইলের সর্বোচ্চ সাইজ 10 MB হতে পারে।

হ্যান্ডেল কলাম সম্পর্কে বোঝা

প্রতিটি চুক্তি অনন্যভাবে শনাক্ত করতে হ্যান্ডেল ব্যবহার করা হয়। ডেটা পরিচালনা করতে নিচের উপায়ে হ্যান্ডেল ব্যবহার করা হয়:

  • একাধিক লাইন আইটেম সহ চুক্তিগুলি গ্রুপ করা: একাধিক লাইন আইটেম সহ চুক্তিগুলিকে একটি শেয়ার করা হ্যান্ডেল দিয়ে গ্রুপ করা হয়।
  • ডুপ্লিকেট চুক্তি প্রতিরোধ করা: ইমপোর্ট করার সময় ডুপ্লিকেট চুক্তিগুলি উপেক্ষা করা হয়। একই হ্যান্ডেল সহ কোনো সারি আগে সফলভাবে ইমপোর্ট করা হয়ে থাকলে, নতুন ইমপোর্ট প্রক্রিয়ায় সেই সারিটি এড়িয়ে যাওয়া হয়। এই প্রক্রিয়া ডেটার ডুপ্লিকেশন এড়াতে সহায়তা করে।

একাধিক লাইন আইটেমের চুক্তি

একাধিক লাইন আইটেম অন্তর্ভুক্ত থাকা চুক্তিগুলিতে প্রতিটি লাইন আইটেমের জন্য আলাদা সারির প্রয়োজন হয় এবং সেগুলি handle কলামের সাথে একত্রে গ্রুপ করা থাকে।

উদাহরণস্বরূপ, যদি একটি চুক্তিতে তিনটি লাইন আইটেম থাকে, তবে প্রতিটি লাইন আইটেমকে একটি আলাদা সারি হিসেবে যোগ করতে হবে। প্রথম সারিতে চুক্তির সমস্ত তথ্য থাকে এবং পরবর্তী দুটি সারিতে শুধুমাত্র নিচের কলামগুলির মান থাকে:

  • handle
  • line_variant_id
  • line_quantity
  • line_current_price
  • ঐচ্ছিক: line_selling_plan_id
  • ঐচ্ছিক: line_selling_plan_name

তিনটি কলামের জন্যই handle অভিন্ন হতে হবে। দুই এবং তিন নম্বর সারির অন্যান্য সমস্ত কলাম ফাঁকা হতে হবে। একাধিক লাইন আইটেমের চুক্তির উদাহরণ পর্যালোচনা করতে আপনি নমুনা CSV টেমপ্লেট ডাউনলোড করতে পারেন।

CSV ফাইলের বিবরণ

চুক্তির CSV-তে ব্যবহার করা তথ্য নিচের বিভাগগুলির আওতায় পড়ে:

  • চুক্তির নাম
  • গ্রাহক ও বিলিংয়ের তথ্য
  • ডেলিভারির পদ্ধতি ও তথ্য
  • সাবস্ক্রিপশনে অন্তর্ভুক্ত থাকা আইটেমগুলি

সঠিকভাবে ইমপোর্ট করার জন্য সমস্ত কলামকে অবশ্যই CSV ফাইলে যোগ করতে হবে, অন্যথায় উল্লেখ না করা থাকলে সমস্ত ফিল্ড প্রয়োজনীয়।

চুক্তি সংক্রান্ত CSV ফাইলে থাকা কলামগুলির বিবরণ।
কলামবিবরণ
Handleপ্রতিটি চুক্তির অনন্য শনাক্তকারী হলো হ্যান্ডেল। উদাহরণস্বরূপ, red-shirt। হ্যান্ডেলগুলিতে অক্ষর ও সংখ্যা থাকতে পারে এবং এগুলি সাধারণত অক্ষর, সংখ্যা বা উভয়ের একটি সম্মিলিত স্ট্রিং হয়। প্রতিটি চুক্তিতে অবশ্যই একটি অনন্য হ্যান্ডেল থাকতে হবে।
upcoming_billing_dateচুক্তির জন্য আগামী বিলিংয়ের তারিখ।
সময় UTC (কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম)-তে আছে এবং এটিকে অবশ্যই YYYY-MM-DDTHH:MM:SSZ হিসেবে ফর্ম্যাট করতে হবে।
উদাহরণস্বরূপ, UTC (কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম) অনুযায়ী 7 সেপ্টেম্বর, 2019 তারিখের বিকেল 3:50-কে 2019-09-07T15:50:00Z হিসেবে উল্লেখ করা হয়েছে।
আগামী বিলিংয়ের তারিখের মানটি এমন একটি তারিখ এবং সময় হিসেবে সেট করতে হবে, যা CSV ফাইল ইমপোর্ট করার তারিখ ও সময়ের চেয়ে কমপক্ষে 24 ঘণ্টা পরের হয়।
customer_idগ্রাহক ID। ID-টিকে অবশ্যই আপনার Shopify অ্যাডমিনে থাকা কোনো বিদ্যমান গ্রাহকের ID-র সাথে মিলতে হবে এবং এটি সংখ্যার একটি স্ট্রিং হওয়া উচিত। উদাহরণস্বরূপ, 6320530986896।
currency_codeচুক্তির মুদ্রা কোড। মুদ্রা কোডটিকে অবশ্যই আপনার স্টোরের কোনো সক্রিয় মুদ্রার সাথে মিলতে হবে।
statusচুক্তির স্ট্যাটাস। চুক্তিগুলিতে নিচের স্ট্যাটাসগুলির মধ্যে যেকোনো একটি থাকতে পারে:
  • অ্যাক্টিভ
  • পজ করা আছে
cadence_intervalসাবস্ক্রিপশনের ডেলিভারির ফ্রিকোয়েন্সি। একটি চুক্তিতে নিচের ক্যাডেন্স ইন্টারভ্যালগুলির মধ্যে যেকোনো একটি থাকতে পারে:
  • সপ্তাহ
  • মাস
  • বছর
cadence_interval_countসামগ্রিক সময়ের ব্যবধানের মধ্যে সাবস্ক্রিপশনের ডেলিভারির ফ্রিকোয়েন্সি। উদাহরণস্বরূপ, প্রতি মাসের জন্য ক্যাডেনস ইন্টারভ্যাল কাউন্ট 1 এবং প্রতি দুই সপ্তাহের জন্য ক্যাডেনস ইন্টারভ্যাল 2।
customer_payment_method_idচুক্তির জন্য গ্রাহকের ব্যবহার করা পেমেন্ট পদ্ধতির ID। এই ID হলো একটি অনন্য আলফানিউমেরিক কোড। উদাহরণস্বরূপ, 24e8c839c47ef47d30ad28346d130e74।
delivery_priceসঠিক মুদ্রার ফর্ম্যাটে ডেলিভারির মূল্য।
delivery_method_type সাবস্ক্রিপশনের ডেলিভারির পদ্ধতি। ডেলিভারির পদ্ধতিটি অবশ্যই নিচের ধরনগুলোর যেকোনো একটি হতে হবে:
  • শিপিং
  • স্থানীয় ডেলিভারি
  • পিকআপ
  • কোনোটিই নয়
delivery_address_first_nameডেলিভারির ঠিকানায় প্রাপকের প্রথম নাম। এই ফিল্ডটি শুধু শিপিং এবং স্থানীয় ডেলিভারি পদ্ধতির জন্য প্রয়োজন।
delivery_address_last_nameডেলিভারির ঠিকানায় প্রাপকের শেষ নাম।
এই ফিল্ডটি শুধু শিপিং এবং স্থানীয় ডেলিভারি পদ্ধতির জন্য প্রয়োজন।
delivery_address_address1ডেলিভারির ঠিকানার প্রথম লাইন।
এই ফিল্ডটি শুধু শিপিং এবং স্থানীয় ডেলিভারি পদ্ধতির জন্য প্রয়োজন।
delivery_address_address2ডেলিভারির ঠিকানার দ্বিতীয় লাইন।
ঠিকানায় কোনো দ্বিতীয় ফিল্ড থাকলে এবং ডেলিভারির পদ্ধতি শিপিং বা স্থানীয় ডেলিভারি হলেই শুধু এই ফিল্ডটি প্রয়োজন হয়।
delivery_address_cityডেলিভারির ঠিকানার শহর।
এই ফিল্ডটি শুধু শিপিং এবং স্থানীয় ডেলিভারি পদ্ধতির জন্য প্রয়োজন।
delivery_address_province_codeডেলিভারির ঠিকানার প্রদেশ বা স্টেটের ISO কোড।
এই ফিল্ডটি শুধু শিপিং এবং স্থানীয় ডেলিভারি পদ্ধতির জন্য প্রয়োজন।
delivery_address_country_codeডেলিভারির ঠিকানার দেশের ISO কোড।
এই ফিল্ডটি শুধু শিপিং এবং স্থানীয় ডেলিভারি পদ্ধতির জন্য প্রয়োজন।
delivery_address_companyডেলিভারির ঠিকানার কোম্পানির নাম।
অর্ডারটি কোনো ব্যবসার জন্য হলে এবং ডেলিভারির পদ্ধতি শিপিং বা স্থানীয় ডেলিভারি হলেই শুধু এই ফিল্ডটি প্রয়োজন হয়।
delivery_address_zipডেলিভারির ঠিকানার পোস্টাল কোড।
এই ফিল্ডটি শুধু শিপিং এবং স্থানীয় ডেলিভারি পদ্ধতির জন্য প্রয়োজন।
delivery_address_phoneডেলিভারির ঠিকানার ফোন নম্বর -- উদাহরণস্বরূপ +1 (613) 555-5555।
এই ফিল্ডটি শুধু শিপিং এবং স্থানীয় ডেলিভারি পদ্ধতির জন্য প্রয়োজন।
delivery_local_delivery_phoneডেলিভারির ঠিকানার ফোন নম্বর।
স্থানীয় ডেলিভারি পদ্ধতি ব্যবহার করা সাবস্ক্রিপশনের জন্য এই ফিল্ডটি প্রয়োজন।
delivery_local_delivery_instructionsস্থানীয় ডেলিভারির নির্দেশাবলী।
স্থানীয় ডেলিভারি পদ্ধতি ব্যবহার করা সাবস্ক্রিপশনের জন্য কোনো নির্দেশাবলী প্রদান করা হলেই কেবল এই ফিল্ডটি অন্তর্ভুক্ত করতে হবে।
delivery_pickup_method_location_idপিকআপ পদ্ধতির জন্য লোকেশন ID।
এই ফিল্ডটি শুধু লোকাল পিকআপ পদ্ধতি ব্যবহার করা সাবস্ক্রিপশনের জন্য প্রয়োজন।
line_variant_idসাবস্ক্রিপশনে অন্তর্ভুক্ত প্রতিটি লাইন আইটেমের ID -- উদাহরণস্বরূপ 53154087005812।
সাবস্ক্রিপশনে একাধিক লাইন আইটেম অন্তর্ভুক্ত থাকলে, প্রতিটি লাইন আইটেমকে একটি অনন্য ভ্যারিয়েন্ট ID সহ একটি নতুন লাইন হিসেবে যুক্ত করতে হবে।
line_quantityসাবস্ক্রিপশনে অন্তর্ভুক্ত প্রতিটি লাইন আইটেমের পরিমাণ।
সাবস্ক্রিপশনে একাধিক লাইন আইটেম অন্তর্ভুক্ত থাকলে, যুক্ত করা পরিমাণটি কেবল নির্দিষ্ট আইটেমের জন্যই হতে হবে, অন্তর্ভুক্ত সব আইটেমের মোট পরিমাণের জন্য নয়।
line_current_priceসঠিক মুদ্রার ফর্ম্যাটে সাবস্ক্রিপশনের লাইন আইটেমের মূল্য।
line_selling_plan_idসাবস্ক্রিপশন প্ল্যানের ID -- উদাহরণস্বরূপ 3607724288।
এই ফিল্ডটি ঐচ্ছিক।
line_selling_plan_nameসাবস্ক্রিপশন প্ল্যানের নাম।
এই ফিল্ডটি ঐচ্ছিক।

CSV ফাইল ব্যবহার করে চুক্তিগুলো ইমপোর্ট করুন

আপনি Shopify App Store থেকে কোনো উপযুক্ত তৃতীয়-পক্ষের সাবস্ক্রিপশন অ্যাপ, অথবা অন্য কোনো স্টোরের Shopify Subscriptions অ্যাপ থেকে বিদ্যমান চুক্তিগুলো ইমপোর্ট করতে একটি CSV ফাইল ব্যবহার করতে পারেন।

বিদ্যমান চুক্তিগুলো এডিট করতে বা ওভাররাইট করতে একটি CSV ফাইল ব্যবহার করা যাবে না। ইমপোর্ট করার সময় বিদ্যমান চুক্তির প্রতিলিপিগুলো উপেক্ষা করা হয়।

তৃতীয়-পক্ষের সাবস্ক্রিপশন অ্যাপ থেকে চুক্তিগুলো ইমপোর্ট করা

আপনি কোনো তৃতীয়-পক্ষের সাবস্ক্রিপশন অ্যাপ থেকে চুক্তিগুলো ইমপোর্ট করতে পারবেন। তৃতীয়-পক্ষের অ্যাপ থেকে ইমপোর্ট করার সময় নিচের আচরণগুলো বিবেচনা করুন:

  • আপনার তৃতীয়-পক্ষের সাবস্ক্রিপশন অ্যাপটি Shopify Checkout-এর সাথে ইন্টিগ্রেট করা না থাকলে, আপনি আপনার চুক্তিগুলো ইমপোর্ট করতে পারবেন না।
  • আপনি সরাসরি আপনার তৃতীয়-পক্ষের অ্যাপ থেকে ডেটা ইমপোর্ট করতে পারবেন না। ইমপোর্ট করার জন্য আপনাকে সঠিক ফর্ম্যাট ব্যবহার করে আপনার তৃতীয়-পক্ষের অ্যাপ থেকে চুক্তির ডেটাকে Shopify Subscriptions অ্যাপের সাথে মানানসই একটি CSV-তে যুক্ত করতে হবে।
  • আপনার তৃতীয়-পক্ষের সাবস্ক্রিপশন অ্যাপে এক্সপোর্ট করার কোনো বৈশিষ্ট্য না থাকলে, অথবা এক্সপোর্ট করা ডেটাতে সব প্রয়োজনীয় ডেটা অন্তর্ভুক্ত না থাকলে, সহায়তার জন্য অ্যাপের ডেভেলপারের সাথে যোগাযোগ করুন।

ধাপগুলো:

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে অ্যাপ > Subscriptions-এ যান।

  2. চুক্তি-তে ক্লিক করুন।

  3. ইমপোর্ট করুন-এ ক্লিক করুন।

  4. ফাইল যোগ করুন-এ ক্লিক করুন এবং তারপর আপনি যে CSV ফাইলটি ইমপোর্ট করতে চান তা নির্বাচন করুন।

  5. ফাইল আপলোড করুন-এ ক্লিক করুন।

আপনার CSV ফাইল আপলোড হওয়ার পরে, আপনার Shopify স্টোর সেট আপ করতে ব্যবহৃত ইমেইল অ্যাকাউন্টে আপনি Shopify থেকে একটি নিশ্চিতকরণ ইমেইল পাবেন। ইমপোর্ট সংক্রান্ত যেকোনো সমস্যা সমাধানে সাহায্য পেতে সাধারণ ইমপোর্ট সমস্যার সমাধানগুলো পড়ুন।

CSV ফাইল ব্যবহার করে চুক্তিগুলো এক্সপোর্ট করুন

আপনি নিজের রেকর্ডের জন্য চুক্তিগুলো এক্সপোর্ট করতে পারেন অথবা Shopify Subscriptions অ্যাপ ইনস্টল করা আছে এমন অন্য কোনো Shopify স্টোরে ইমপোর্ট করতে পারেন।

ধাপগুলো:

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে অ্যাপ > Subscriptions-এ যান।

  2. চুক্তি-তে ক্লিক করুন।

  3. এক্সপোর্ট করুন-এ ক্লিক করুন।