আপনার অনলাইন মার্কেটিং ক্যাম্পেইনের সাফল্য বিশ্লেষণ করা
অনলাইন বিজ্ঞাপনে খরচ হয়। বিজ্ঞাপনের খরচের সর্বোচ্চ সুবিধা পেতে, আপনার মার্কেটিং ক্যাম্পেইনের সাফল্য বিশ্লেষণ করা ভালো আইডিয়া। মার্কেটিংয়ের লক্ষ্যের ওপর ভিত্তি করে, আপনি নিম্নলিখিত উপায়ে ক্যাম্পেইন ট্র্যাক করতে পারেন:
- মূল পারফরম্যান্স মেট্রিকের ওপর ভিত্তি করে মার্কেটিং চ্যানেল মূল্যায়ন করুন।
- Shopify এবং মার্কেটিং অ্যাপে তৈরি করা মার্কেটিং কার্যকলাপের কনভার্শন রিপোর্ট দেখুন।
- Shopify-তে উপলভ্য বিভিন্ন অ্যাট্রিবিউশন মডেল ব্যবহার করে কনভার্শন ডেটা পর্যালোচনা করার মাধ্যমে গ্রাহকের কার্যকলাপ বুঝুন।
- মার্কেটিং সারাংশে সেশন, কনভার্সন রেট, অর্ডারের গড় মূল্য (AOV) এবং অন্যান্য মূল মেট্রিক দেখুন।
- কনভার্শন ট্যাগ বা Meta পিক্সেল ব্যবহার করে অনলাইন স্টোরের পৃষ্ঠা থেকে গ্রাহকের সাধারণ পদক্ষেপগুলো ট্র্যাক করুন।