Autopilot-এর মাধ্যমে Snapchat ক্যাম্পেইন তৈরি এবং ম্যানেজ করা

Snapchat-এ পেইড বিজ্ঞাপনের ক্যাম্পেইন তৈরি এবং ম্যানেজ করতে আপনি Autopilot ব্যবহার করতে পারেন। Autopilot আপনার Snapchat বিজ্ঞাপনের অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে, একটি Snapchat ক্যাটালগে উপযুক্ত পণ্য সিঙ্ক করে এবং ডায়নামিক কালেকশন বিজ্ঞাপন তৈরি করে।

আপনি আপনার Shopify অ্যাডমিনে গ্রোথ > Autopilot থেকে Snapchat কৌশল ম্যানেজ করেন। কোনো ক্যাম্পেইন লঞ্চ হওয়ার আগে Autopilot-এর আপনার অনুমোদনের প্রয়োজন আছে কি না তা আপনার Autopilot-এর অনুমতিগুলি নিয়ন্ত্রণ করে এবং আপনার মাসিক বাজেট ও Autopilot গার্ডরেল আপনার খরচের লক্ষ্যমাত্রা সেট করে।

Autopilot Snapchat ক্যাম্পেইনের প্রয়োজনীয় শর্তাবলি

Snapchat-এর জন্য Autopilot ব্যবহার করতে আপনার স্টোরকে অবশ্যই নিচের শর্তাবলি পূরণ করতে হবে:

  • আপনাকে Growth > Autopilot-এ Autopilot সেটআপ করতে হবে এবং চ্যানেল হিসেবে Snapchat কানেক্ট করতে হবে।
  • আপনার স্টোর ও Snapchat বিজ্ঞাপনের অ্যাকাউন্টকে এমন দেশে হতে হবে, যেখানে Snapchat বিজ্ঞাপন সমর্থন করে।
  • কোনো ব্যবসায়িক অর্গানাইজেশনের জন্য আপনার একটি Snapchat Business Manager অ্যাকাউন্ট এবং একটি সচল Snapchat বিজ্ঞাপনের অ্যাকাউন্ট থাকতে হবে। পরীক্ষামূলক বিজ্ঞাপনের অ্যাকাউন্টগুলি দিয়ে বিজ্ঞাপন চালানো যায় না।
  • আপনার Snapchat অ্যাকাউন্টের জন্য ইমেইল ঠিকানাটি নিশ্চিত করতে হবে।
  • আপনার স্টোরের মুদ্রাকে অবশ্যই Snapchat-এর সমর্থন করা নিচের যেকোনো একটি মুদ্রা হতে হবে: AUD, CAD, DKK, EUR, GBP, NOK, SEK, অথবা USD।
  • আপনার Snapchat বিজ্ঞাপনের অ্যাকাউন্টেও আপনার স্টোরের মতো একই মুদ্রা ব্যবহার করতে হবে।
  • আপনার Snapchat বিজনেস অ্যাকাউন্টের জন্য পোস্টাল কোডসহ ব্যবসার ঠিকানা থাকা প্রয়োজন।
  • আপনার Snapchat বিজ্ঞাপনের অ্যাকাউন্টের জন্য পেমেন্ট পদ্ধতির মতো কোনো ফান্ডের উৎস থাকা প্রয়োজন।
  • আপনার Snapchat বিজনেস অ্যাকাউন্টে প্রোফাইলের ছবি, হিরো ইমেজ এবং একটি বায়ো সহ একটি Public Profile থাকতে হবে।

Autopilot Snapchat ক্যাম্পেইনের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ

Snapchat-এর জন্য Autopilot ব্যবহার করার আগে নিচের বিবেচ্য বিষয়গুলি পর্যালোচনা করুন:

  • Autopilot বিজ্ঞাপনের ট্যাকটিকসগুলো Snapchat-এ আপনার নিজস্ব ক্যাম্পেইন তৈরি করে। Autopilot ওই ক্যাম্পেইনগুলোকে Snapchat-এ চলা আপনার অন্যান্য মার্কেটিংয়ের চেয়ে আলাদাভাবে পরিচালনা করে এবং আপনার অন্যান্য ক্যাম্পেইনের কোনো পরিবর্তন করে না।
  • আপনি যদি সরাসরি Snapchat-এ কোনো Autopilot ক্যাম্পেইন সম্পাদনা করেন, তবে আপনি কীভাবে পরিবর্তনটি পরিচালনা করবেন তা বেছে না নেওয়া পর্যন্ত Autopilot প্রভাবিত কৌশলটি আপডেট করা বন্ধ করে দেয়। Autopilot-এর বাইরে করা পরিবর্তনগুলো সম্পর্কে আরও জানুন।
  • আপনি Autopilot বন্ধ করলে, Snapchat-এ সেগুলোকে আবার চালু না করা পর্যন্ত Autopilot-পরিচালিত ক্যাম্পেইনগুলো পজ হয়ে থাকে।
  • আপনি Autopilot থেকে Snapchat ডিসকানেক্ট করলে, Snapchat-এর সক্রিয় Autopilot ক্যাম্পেইনগুলো বন্ধ হয়ে যায় এবং যেকোনো শিডিউল করা কাজ পজ হয়ে যায়।
  • আপনার মাসিক বাজেট কোনো নির্দিষ্ট লিমিট নয়, বরং এটি একটি লক্ষ্যমাত্রা, তাই কিছু ক্ষেত্রে Autopilot ওই লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ব্যয় করতে পারে।
  • বিজ্ঞাপনের ব্যয় সরাসরি Snapchat-ই বিল করে, তাই এটি আপনার Shopify বিলে যোগ করা হয় না। আপনার Snapchat বিজ্ঞাপনের অ্যাকাউন্টে ফান্ডের একটি সক্রিয় উৎস রাখুন।

Snapchat ডাইনামিক কালেকশন বিজ্ঞাপন

Autopilot, Snapchat ডাইনামিক কালেকশন বিজ্ঞাপন তৈরি করে। এসব বিজ্ঞাপনে আপনার Snapchat ক্যাটালগ থেকে পণ্য ব্যবহার করা হয়, তাই আপনাকে প্রতিটি বিজ্ঞাপন আলাদাভাবে তৈরি করতে হয় না বা আলাদা কোনো ক্রিয়েটিভ দিতে হয় না।

আপনি একটি ট্যাকটিক অনুমোদন করার পর Autopilot Snapchat-এ লাইভ ক্যাম্পেইন তৈরি করে। যদি আপনার Autopilot অনুমতি-তে কোনও অনুমোদনের প্রয়োজন না হয়, তবে Autopilot সাথে সাথেই ক্যাম্পেইন তৈরি করে। যতদিন ক্যাম্পেইনটি অ্যাক্টিভ এবং আপনার Autopilot গার্ডরেইল-এর মধ্যে থাকে ততদিন এটি চলতে থাকে এবং অপ্টিমাইজ হতে থাকে। আপনি Growth > Autopilot থেকে অপেক্ষমাণ ট্যাকটিক খারিজ করতে পারেন। চলমান ট্যাকটিক বন্ধ করতে, Snapchat পজ বা ডিসকানেক্ট করুন।

Snapchat-এ Autopilot পণ্যের ক্যাটালগ সিঙ্ক

Autopilot আপনার টার্গেট করা প্রতিটি মার্কেটের জন্য একটি Snapchat ক্যাটালগে আপনার পণ্য সিঙ্ক করে, ফলে আপনার বিজ্ঞাপনগুলো পণ্যের বর্তমান ডেটা ব্যবহার করে। সিঙ্কটি এভাবে কাজ করে:

  • শুধুমাত্র নির্বাচিত পণ্যগুলো: একটি Autopilot Snapchat ক্যাম্পেইনে শুধু সেই পণ্যগুলোই দেখানো হয়, যেগুলো ওই ট্যাকটিকের জন্য নির্বাচিত করা হয়েছে।
  • পণ্যের শর্তাবলি: Snapchat-এ পাঠানোর জন্য, একটি পণ্যের দাম, ছবি এবং লাইভ পণ্যের পেজ থাকতে হবে।
  • প্রত্যাখ্যাত পণ্যগুলো: Snapchat যে পণ্যগুলোকে প্রত্যাখ্যান করে, Autopilot সেগুলোর তালিকা তৈরি করে এবং প্রতিটি প্রত্যাখ্যানের কারণ উল্লেখ করে।
  • কোনো যোগ্য পণ্য নেই: আপনার কোনো মার্কেটের কোনো পণ্য যদি এসব শর্ত পূরণ করতে না পারে, তাহলে Autopilot রিপোর্ট করে যে Snapchat-এর জন্য কোনো পণ্য যোগ্য নয় এবং সিঙ্কের জন্য অটোমেটিকভাবে আবার চেষ্টা করা হয়।
  • বারবার সিঙ্ক ব্যর্থ হওয়া: যদি কোনো Snapchat ক্যাটালগ পরপর কয়েকবার সিঙ্ক হতে ব্যর্থ হয়, তাহলে ক্যাটালগ সিঙ্ক সাময়িকভাবে পজ করে রাখা হয় এবং নির্দিষ্ট সময় পরপর আবার চেষ্টা করা হয়।

Autopilot Snapchat ক্যাম্পেইনের জন্য বাজেট বরাদ্দ

আপনি আপনার Autopilot-এর নির্ধারিত সীমা ও মাসিক বাজেট ব্যবহার করে Autopilot-এর জন্য ব্যয়ের লক্ষ্যমাত্রা সেট করতে পারেন। পারফরম্যান্সের ওপর ভিত্তি করে Autopilot আপনার কানেক্ট করা চ্যানেলগুলোতে বাজেট বরাদ্দ করে। বিভিন্ন Shopify স্টোরের ক্ষেত্রে বরাদ্দের পরিমাণ ভিন্ন হতে পারে।

Autopilot-এর সাথে Snapchat কানেক্ট করা

Autopilot সেটআপ করার সময়, আপনি Growth > Autopilot থেকে Snapchat কানেক্ট করেন। Autopilot টেকনিক্যাল সেটআপ পরিচালনা করে। কানেক্ট করার প্রক্রিয়াটি সম্পন্ন করতে আপনাকে সরাসরি Snapchat-এ অতিরিক্ত কিছু অ্যাকাউন্ট, প্রোফাইল বা বিলিংয়ের ধাপ সম্পন্ন করতে হতে পারে।

Snapchat কানেক্ট করার সময়, আপনার আগে থেকেই কোনো Snapchat Business Manager অ্যাকাউন্ট আছে নাকি নতুন করে তৈরি করতে হবে, তা আপনাকে বেছে নিতে হয়। আপনার যদি আগে থেকেই কোনো অ্যাকাউন্ট থাকে, তাহলে Snapchat-এর সাইন-আপ স্ক্রিনটি খুলতে পারে। আপনার বর্তমান অ্যাকাউন্টটি ব্যবহার করতে, Continue as বা লগ ইন-এ ক্লিক করুন।

Snapchat-এ সেটআপ চলাকালীন, আপনার বিজ্ঞাপনের অ্যাকাউন্ট ও পিক্সেল তৈরি বা বেছে নেওয়ার কাজ সম্পন্ন করুন এবং Public Profile ও কনভার্শন ট্র্যাকিংয়ের জন্য Snapchat যে অ্যাক্সেসের অনুরোধ করে তা মঞ্জুর করুন। আপনার Snapchat বিজ্ঞাপন থেকে হওয়া ক্রয় পরিমাপ করতে Autopilot পিক্সেল এবং কনভার্শন ট্র্যাকিং ব্যবহার করে।

Autopilot বিজ্ঞাপনের ক্যাম্পেইন পর্যালোচনা করুন

আপনার Autopilot অনুমতিগুলোতে যদি অনুমোদনের প্রয়োজন হয়, তাহলে Autopilot বিজ্ঞাপনের ক্যাম্পেইন লঞ্চ করার আগে আপনি ক্যাম্পেইনের বিবরণ পর্যালোচনা করে দেখতে পারেন এবং এটি অনুমোদন করবেন নাকি খারিজ করবেন, তার সিদ্ধান্ত নিতে পারেন।

Autopilot বিজ্ঞাপনের ক্যাম্পেইন পর্যালোচনা করার ধাপসমূহ:

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে, Growth > Autopilot-এ যান।

  2. অপেক্ষমাণ কাজ সেকশনে, আপনি যে বিজ্ঞাপনের ক্যাম্পেইনের ট্যাকটিকটি পর্যালোচনা করতে চান, সেটিতে ক্লিক করুন।

  3. বিজ্ঞাপনের প্ল্যাটফর্ম, টার্গেট অডিয়েন্স এবং প্রস্তাবিত বাজেটসহ ক্যাম্পেইনের বিবরণ পর্যালোচনা করুন।

  4. ক্যাম্পেইন অনুমোদন বা খারিজ করুন:

    • ক্যাম্পেইনটি অনুমোদন করতে Approve-এ ক্লিক করুন। Autopilot, Snapchat-এ ক্যাম্পেইনটি তৈরি ও লঞ্চ করে।
    • ক্যাম্পেইনটি খারিজ করতে, Dismiss-এ ক্লিক করুন। আপনার অপেক্ষমাণ কাজগুলো থেকে ট্যাকটিকটি সরিয়ে দেওয়া হয়।

Autopilot Snapchat ক্যাম্পেইনের পারফরম্যান্স মনিটর করুন

আপনি Growth > Autopilot-এ কৌশলটির স্ট্যাটাস, অ্যাক্টিভিটি এবং হাই-লেভেলের ফলাফল পর্যালোচনা করতে পারবেন। আরও তথ্যের জন্য, Autopilot কৌশলের পারফরম্যান্স মনিটর করুন দেখুন।

ইম্প্রেশন, ক্লিক, কনভার্শন এবং ব্যয়ের মতো বিস্তারিত মেট্রিকের জন্য আপনার Snapchat রিপোর্টিং ব্যবহার করুন।

Snapchat Autopilot ক্যাম্পেইনের ট্রাবলশুটিং

একটি সমস্যা নির্বাচন করুন এবং ট্রাবলশুটিংয়ের চেকগুলো অনুসরণ করুন।

অনুমোদনের পরে বিজ্ঞাপন ডেলিভার না হওয়ার ট্রাবলশুটিং

অনুমোদনের পরেও যদি আপনার বিজ্ঞাপন ডেলিভার না হয়, তাহলে নিচের বিবরণ যাচাই করুন:

  • আপনার Snapchat বিজ্ঞাপন অ্যাকাউন্টে একটি বৈধ ফান্ডিং সোর্স যোগ করা আছে কি না, তা নিশ্চিত করুন।
  • আপনার Snapchat বিজনেস অ্যাকাউন্টে ব্যবসার ঠিকানা এবং একটি সম্পূর্ণ Public Profile আছে কি না, তা নিশ্চিত করুন।
  • কৌশলটি অনুমোদিত ও বন্ধ নেই কি না এবং Autopilot গার্ডরেল ব্যয় ব্লক করছে না কি না, তা নিশ্চিত করুন।
  • ডেলিভারিতে দেরি করাতে পারে এমন ক্যাম্পেইন স্ট্যাটাস, পলিসি ফ্ল্যাগ এবং অ্যাকাউন্টের বিধিনিষেধগুলো Snapchat-এ পর্যালোচনা করুন।
কানেকশন বা অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যার ট্রাবলশুটিং

আপনার যদি কানেকশন বা অ্যাকাউন্টে কোনো সমস্যা হয়, তাহলে নিচের বিবরণ যাচাই করুন:

  • আপনার Snapchat অ্যাকাউন্টটি সক্রিয় আছে এবং এটি সমর্থিত কোনো দেশে অবস্থিত কি না, তা নিশ্চিত করুন।
  • আপনার Snapchat অ্যাকাউন্টের ইমেইল ঠিকানাটি যাচাই করা হয়েছে কি না এবং Snapchat আপনার ব্যবসাকে সক্রিয় করেছে কি না, তা নিশ্চিত করুন।
  • আপনি টেস্ট অ্যাকাউন্ট নয়, বরং একটি লাইভ Snapchat বিজ্ঞাপন অ্যাকাউন্ট কানেক্ট করেছেন কি না, তা নিশ্চিত করুন।
  • Snapchat আপনার স্টোরের মুদ্রাকে সমর্থন করে কি না এবং আপনার Snapchat বিজ্ঞাপন অ্যাকাউন্টটি আপনার স্টোরের মুদ্রা ব্যবহার করে কি না, তা নিশ্চিত করুন।
  • Snapchat-এ যদি বিলিং ঠিকানার কোনো সতর্কতা আসে, তাহলে Snapchat-এ বিলিং ঠিকানা যোগ করুন বা আপডেট করুন।
  • Autopilot যদি আপনাকে Public Profile বা কনভার্শন ট্র্যাকিং অ্যাক্সেসের জন্য আবার কানেক্ট করতে বলে, তাহলে Snapchat ডিসকানেক্ট করে আবার কানেক্ট করুন এবং অনুরোধ করা অ্যাক্সেস মঞ্জুর করুন।
  • কানেকশন বিঘ্নিত হলে Growth > Autopilot থেকে Snapchat আবার কানেক্ট করুন।
  • শুধুমাত্র Snapchat-এ হয় এমন সমস্যার জন্য Snapchat সহায়তায় যোগাযোগ করুন।
Snapchat বিজ্ঞাপনে পণ্য উপলভ্য না থাকার ট্রাবলশুটিং

Snapchat বিজ্ঞাপনে যদি পণ্যগুলো উপলভ্য না থাকে, তাহলে নিচের বিবরণ যাচাই করুন:

  • পণ্যের দাম, একটি ছবি এবং একটি লাইভ পণ্যের পেজ আছে কি না তা নিশ্চিত করুন। যদি Shopify-এর মেসেজ বলে যে আপনার কোনো একটি মার্কেটের জন্য কোনো পণ্য পাঠানো যায়নি, তবে আপনার প্রতিটি মার্কেটে যে পণ্যগুলো বিক্রি করেন তা পর্যালোচনা করুন।
  • Autopilot-এ যে পণ্যগুলোকে Snapchat-এর মাধ্যমে বাতিল করা হয়েছে বলে তালিকাভুক্ত করা হয়েছে, সেগুলোর প্রত্যেকটির বাতিল হওয়ার কারণ পর্যালোচনা করে ঠিক করুন।
  • Shopify-তে পণ্য পরিবর্তন করার পরে, সিঙ্ক শেষ হওয়ার জন্য কিছুটা সময় দিন।

Autopilot Snapchat ক্যাম্পেইনের জন্য সহায়তা পাওয়া

আপনাকে Snapchat নাকি Shopify সহায়তায় যোগাযোগ করতে হবে, সে বিষয়ে আরও জানতে নিচের টেবিলটি পর্যালোচনা করুন।

যোগাযোগ করুনবিবরণ
Snapchatঅ্যাকাউন্টের বিধিনিষেধ, পেমেন্ট পদ্ধতি, Public Profile এবং ক্যাম্পেইন পলিসির পর্যালোচনাসহ Snapchat সারফেস অথবা আপনার Snapchat বিজনেস অ্যাকাউন্ট বা বিজ্ঞাপন অ্যাকাউন্টের ভেতরের যেকোনো বিষয়ে Snapchat-এর সাথে যোগাযোগ করুন।
Shopify সহায়তাAutopilot কীভাবে কাজ করে, এমন কোনো গার্ডরেল বা সেটিং যা সঠিকভাবে কাজ করছে না কিংবা Shopify অ্যাডমিনের ভেতরের যেকোনো সমস্যা নিয়ে প্রশ্নের জন্য Shopify সহায়তায় যোগাযোগ করুন।