মার্কেটিং অটোমেশন টুল

আপনি সাবস্ক্রাইবার তালিকা বড় করতে, মেসেজকে পার্সোনালাইজ করতে এবং আপনার Shopify অ্যাডমিন থেকে মার্কেটিং ওয়ার্কফ্লো স্বয়ংক্রিয় করতে একসাথে Shopify-এর মার্কেটিং অটোমেশন টুলগুলো ব্যবহার করতে পারেন।

আপনার ইমেইল মার্কেটিংয়ের কৌশল তৈরি করতে আপনি নিচের অ্যাপ এবং টুলগুলোকে একত্রিত করতে পারেন:

  • গ্রাহক সেগমেন্ট: সঠিক গ্রুপের কাছে যেন সঠিক মেসেজ পৌঁছায়, সেই উদ্দেশ্যে আরও পার্সোনালাইজ করা মার্কেটিং সংক্রান্ত যোগাযোগ পাঠাতে গ্রাহক সেগমেন্টগুলো ব্যবহার করুন। উদাহরণস্বরূপ, একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকার গ্রাহকদের গ্রুপ করার জন্য আপনি একটি গ্রাহক সেগমেন্ট তৈরি করতে পারেন এবং এরপর সেই নির্দিষ্ট এলাকার ইভেন্টগুলোর প্রচারণার জন্য Shopify Messaging ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি একটি গ্রাহক সেগমেন্টে কোনো ইমেইল মার্কেটিং ক্যাম্পেইন পাঠাতে পারেন।
  • Shopify Forms: গ্রাহকের ডেটা সংগ্রহ করে এমন পপ-আপ এবং ইনলাইন ফর্ম তৈরি করতে, মার্কেটিংয়ে গ্রাহকদের সাইন আপ করার সুযোগ দিয়ে আপনার ইমেইল তালিকা বড় করতে এবং B2B হোলসেল অনুসন্ধান সংগ্রহ করতে Shopify Forms অ্যাপটি ব্যবহার করুন। গ্রাহকরা মার্কেটিংয়ের জন্য সাবস্ক্রাইব করার পর আপনি তাদের কাছে পার্সোনালাইজ করা ইমেইল পাঠাতে পারেন বা Shopify Messaging ব্যবহার করে কোনো মার্কেটিং অটোমেশন করতে পারেন।
  • Shopify Messaging: ইমেইল মার্কেটিং ক্যাম্পেইন এবং মার্কেটিং অটোমেশন তৈরি করতে Shopify Messaging অ্যাপ ব্যবহার করুন। যে গ্রাহকরা মার্কেটিংয়ের জন্য সাইন আপ করেছেন, তাদের কাছে স্বয়ংক্রিয়ভাবে মেসেজ পাঠাতে আগে থেকে তৈরি করা টেমপ্লেট ব্যবহার করে Shopify Messaging-এ মার্কেটিং অটোমেশন তৈরি ও পরিচালনা করা হয়। আপনি আপনার ব্র্যান্ডের সাথে মেলানোর জন্য আপনার ইমেইলগুলোর ডিজাইন করতে পারেন এবং সরাসরি প্রোডাক্টগুলোর সাথে লিঙ্ক করতে পারেন।
  • Shopify Flow: কাস্টম অটোমেশন বা তৃতীয়-পক্ষের অ্যাপ ব্যবহার করে এমন অটোমেশন তৈরি করার জন্য, Shopify Flow-তে একটি ওয়ার্কফ্লো তৈরি করুন।