ইভেন্ট শেষ করা

Launchpad ড্যাশবোর্ড থেকে আপনি ম্যানুয়ালি যেকোনো ইভেন্ট, এমনকি শিডিউল করে শেষ হওয়ার জন্য সেট করা ইভেন্টগুলোও বন্ধ করতে পারবেন। আগেভাগে কোনো ইভেন্ট শেষ করার মাধ্যমে আপনি পরিবর্তনশীল পরিস্থিতি অনুযায়ী কাজ করতে পারবেন, যেমন ইনভেন্টরি ফুরিয়ে গেলে বা মার্কেটিং কৌশল অ্যাডজাস্ট করার ক্ষেত্রে।

আপনি কোনো ইভেন্ট তৈরি করার সময়, এটি শেষ হওয়ার তারিখ ও সময়ের শিডিউল করতে পারবেন। আপনি আপনার ইভেন্ট শেষ হওয়ার শিডিউল করলে, তা নির্বাচিত তারিখ ও সময়ে অটোমেটিক্যালি শেষ হবে। আপনি শেষ হওয়ার তারিখ ও সময় শিডিউল না করলে, আপনাকে অবশ্যই ম্যানুয়ালি ইভেন্টটি বন্ধ করতে হবে।

ধাপ:

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে অ্যাপ > Launchpad-এ যান।

  2. আপনি যে ইভেন্টটি শেষ করতে চান সেটিতে ক্লিক করুন।

  3. ইভেন্ট শেষ করুন-এ ক্লিক করুন এবং তারপর ঠিক আছে-তে ক্লিক করুন।

নিচের বিষয়গুলো ছাড়া ইভেন্ট শুরু হওয়ার আগে আপনার স্টোর যে অবস্থায় ছিল, সেই অবস্থায় ফিরে যাবে:

  • আপনার ইভেন্টের মাধ্যমে সেলস চ্যানেলে পণ্য উপলভ্য করে থাকলে, সেগুলো উপলভ্যই থাকবে।
  • ইভেন্ট শেষ হওয়ার পরে ইনভেন্টরিগুলো অ্যাডজাস্ট করা হয় না।
  • আপনি যদি আপনার ইভেন্ট চলাকালীন সময়ে ভিন্ন একটি থিম ব্যবহারের বিকল্প বেছে নিয়ে থাকেন, তবে আপনি ইভেন্টের পরে ব্যবহার করার জন্যও একটি থিম বেছে নিয়েছেন। ইভেন্টের পরে ব্যবহারের জন্য বেছে নেওয়া এই থিমটি ইভেন্ট শেষ হওয়ার পরে আপনার স্টোরে প্রয়োগ করা হয়।

ইভেন্ট চলাকালীন সময়ে কী কী পরিবর্তন ঘটে, তা আরও ভালোভাবে জানতে ইভেন্টের আগে, চলাকালীন সময়ে এবং পরে কী কী পরিবর্তন ঘটে দেখুন।