Launchpad ইভেন্টের উদাহরণ

আপনি সেল, পণ্যের ড্রপ এবং ইনভেন্টরি রিস্টকের মতো ইভেন্টগুলি রান করতে Launchpad ব্যবহার করতে পারেন।

ডিসকাউন্ট স্বয়ংক্রিয় করুন

আপনি কোনও সেলস ইভেন্ট চলাকালীন সময়ে আপনার পণ্যের দামের উপর ডিসকাউন্ট দিতে Launchpad ব্যবহার করতে পারেন। ইভেন্টে পণ্য যোগ করার সময়, আপনি নিচের কাজগুলি করতে পারবেন:

  • পণ্যের কালেকশন যোগ করুন এবং প্রতিটি কালেকশনের জন্য শতাংশের ডিসকাউন্ট লিখুন।
  • আলাদাভাবে পণ্য যোগ করুন এবং পণ্যের জন্য নির্দিষ্ট করা দাম অথবা শতাংশের ডিসকাউন্ট লিখুন।

ডিসকাউন্টের জন্য বিবেচ্য বিষয়গুলি

সেল ইভেন্ট চলাকালীন সময়ে, আপনার গ্রাহকদের ডিসকাউন্টযুক্ত দামে পণ্য অফার করা হয়। ইভেন্ট শেষ হয়ে গেলে, আপনার দাম আবার সেলের আগের দামে ফিরে যাবে।

উদাহরণস্বরূপ, এক জোড়া শিশুর মোজার নিয়মিত দাম $2 USD এবং এর তুলনামূলক মূল্য হলো $5 USD। আপনি এমন একটি ইভেন্ট তৈরি করলেন যা এই মোজাগুলিতে 50% ডিসকাউন্ট অফার করে।

ইভেন্ট চলাকালীন সময়ের জন্য, মোজার দাম নিচে দেওয়া হলো:

  • মোজার দাম $1 USD।
  • মোজার তুলনামূলক মূল্য হলো $2 USD (মোজার নিয়মিত দাম)।

সাধারণ পণ্যের তুলনায় গিফট কার্ডগুলি কিছুটা আলাদা নিয়ম অনুসরণ করে কারণ এগুলিকে মুদ্রার একটি রূপ হিসেবে বিবেচনা করা হয়। আপনি যদি নিজের ইভেন্টের জন্য গিফট কার্ডে ডিসকাউন্ট দেন, তবে আপনি যে পরিমাণ বেছে নেবেন তার ওপর ভিত্তি করে সেগুলিতে ডিসকাউন্ট দেওয়া হবে। সেগুলি রিডিম করার ভ্যালু সেই পরিমাণ অনুযায়ী কমে যায়।

উদাহরণস্বরূপ, আপনি 50% ডিসকাউন্টে শিশুর মোজা বিক্রির ইভেন্টে একটি $50 USD-এর গিফট কার্ড যোগ করলেন। ইভেন্ট চলাকালীন সময়ে নিচে দেওয়া জিনিসগুলি ঘটবে:

  • মোজার দাম $1 USD।
  • মোজার তুলনামূলক মূল্য হলো $2 USD।
  • গিফট কার্ডের দাম $25 USD।
  • গিফট কার্ডের ভ্যালু $25 USD।

আপনি Launchpad ব্যবহার করে $50 USD মূল্যের একটি গিফট কার্ড $25 USD-এ বিক্রি করতে পারবেন না।

বাল্ক ডিসকাউন্টের জন্য বিবেচ্য বিষয়গুলি

আপনি একটি বাল্ক ডিসকাউন্ট তৈরি করার সময়, আপনার কাছে নিচে দেওয়া বিকল্পগুলি থাকবে:

  • শতাংশ বিকল্পটি পণ্যের দামকে নিয়মিত দামের শতাংশে কমিয়ে দেয়। এই বিকল্পটি কালেকশন এবং পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য।
  • নতুন প্রতি ইউনিটের দাম সমস্ত আইটেমের দাম ঠিক কত হবে তা নির্দিষ্ট করে দেয়। এই বিকল্পটি শুধুমাত্র পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য, কালেকশনের ক্ষেত্রে নয়।
  • নির্দিষ্ট পরিমাণ সমস্ত আইটেমের দাম একটি নির্দিষ্ট পরিমাণে কমিয়ে দেয়। এই বিকল্পটি শুধুমাত্র পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য, কালেকশনের ক্ষেত্রে নয়।

উদাহরণস্বরূপ, আপনি একটি ইভেন্ট তৈরি করলেন এবং মোজার জন্য (যেটি সাধারণত $5 USD-এ বিক্রি হয়) এবং শার্টের জন্য (যেটি সাধারণত $20 USD-এ বিক্রি হয়) নিচে দেওয়া ডিসকাউন্টগুলি সেট করলেন:

  • আপনি যদি 50% শতাংশের ডিসকাউন্ট সেট করেন, তবে ইভেন্ট চলাকালীন সময়ে মোজার দাম $2.50 USD হবে এবং শার্টের দাম $10 USD হবে।
  • আপনি যদি $4 USD-এর নতুন প্রতি ইউনিটের দাম সেট করেন, তবে মোজা এবং শার্ট দুটিই $4 USD-এ বিক্রি হবে।
  • আপনি যদি $4 USD-এর নির্দিষ্ট পরিমাণ সেট করেন, তবে মোজা $1 USD-এ এবং শার্ট $16 USD-এ বিক্রি হবে।

স্বয়ংক্রিয় ছাড় তৈরি করুন

  1. একটি Launchpad ইভেন্ট তৈরি করুন।
  2. ডিসকাউন্ট বিভাগে, আপনার পণ্য ও কালেকশনে ডিসকাউন্ট প্রয়োগ করুন-এ টিকচিহ্ন দিন।
  3. পণ্যের উপর ডিসকাউন্ট যোগ করতে, পণ্য যোগ করুন-এ ক্লিক করুন। পুরো কালেকশনে ডিসকাউন্ট যোগ করতে, কালেকশন যোগ করুন-এ ক্লিক করুন।
  4. ঐচ্ছিক: একাধিক পণ্য ও কালেকশনে একই ডিসকাউন্ট প্রয়োগ করতে, বাল্ক ডিসকাউন্ট-এ ক্লিক করুন।
  5. ঐচ্ছিক: আলাদাভাবে পণ্য এবং কালেকশনের জন্য ডিসকাউন্ট নির্দিষ্ট করতে, ডিসকাউন্টের শতাংশ বা নতুন সেলের মূল্য লিখুন।
    1. শতাংশ, নতুন প্রতি ইউনিটের দাম অথবা নির্দিষ্ট পরিমাণ নির্বাচন করুন।
    2. আপনি যে ডিসকাউন্টটি অফার করতে চান তার ভ্যালু লিখুন।
    3. প্রয়োগ করুন-এ ক্লিক করুন।

পণ্য প্রকাশ স্বয়ংক্রিয় করুন

আপনি কখন আপনার অনলাইন স্টোর এবং অন্যান্য সেলস চ্যানেলে একটি নতুন পণ্য প্রকাশ করা হবে তা শিডিউল করতে পারেন। পণ্য প্রকাশকে পণ্যের ড্রপ বা পণ্য লঞ্চ হিসেবেও উল্লেখ করা হয়। কোনও পণ্য রিলিজ বা প্রকাশ করা হলে সেটি আপনার সেলস চ্যানেলগুলিতে উপলভ্য হয়।

ধাপ:

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে পণ্য-তে যান।

  2. পণ্য যোগ করুন-এ ক্লিক করুন।

  3. পণ্যের স্ট্যাটাস বিভাগে, ড্রপ-ডাউন মেনুতে ক্লিক করুন এবং সক্রিয় নির্বাচন করুন।

  4. সেলস চ্যানেল এবং অ্যাপ বিভাগে, সব নির্বাচন বাতিল করুন-এ ক্লিক করুন।

  5. আপনার নতুন পণ্য সেভ করুন।

  6. Launchpad-এ একটি ইভেন্ট তৈরি করুন এবং নিচে দেওয়া কাজগুলি করুন:

    1. আপনার সেলস চ্যানেলগুলি জুড়ে পণ্য প্রকাশ করুন নির্বাচন করুন এবং তারপর সমর্থিত সেলস চ্যানেলগুলিতে আপনি যে পণ্যগুলি উপলভ্য করতে চান তা নির্বাচন করুন। এই বিকল্পটি একটি সেলস চ্যানেলে পণ্য উপলভ্য করে তোলে। Launchpad পণ্যের স্ট্যাটাস পরিবর্তন করে না।
    2. আপনি যদি এইসব পণ্য বা অন্য কোনো পণ্য ডিসকাউন্টে অফার করতে চান, তাহলে আপনার পণ্য এবং কালেকশনগুলোতে ডিসকাউন্ট প্রয়োগ করুন নির্বাচন করুন।

ইনভেন্টরিতে স্বয়ংক্রিয়ভাবে যোগ করুন

আপনার ইনভেন্টরি আপডেট করতে এবং আপনার অনলাইন স্টোর ও অন্যান্য সেলস চ্যানেলে পণ্যগুলো উপলভ্য করতে ইভেন্ট তৈরি করতে পারেন। এ ধরনের ইভেন্ট শেষ হয়ে গেলে, সেই পণ্যগুলো সেলস চ্যানেলে উপলভ্য থাকে। ইভেন্ট শেষ হলে ইনভেন্টরির পরিমাণের কোনো পরিবর্তন হয় না।

ইনভেন্টরি আপডেট করার এবং সেলস চ্যানেলে পণ্য উপলভ্য করার ধাপগুলো একই।

ধাপ:

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে, অ্যাপ > Launchpad-এ যান।

  2. একটি ইভেন্ট তৈরি করুন, এবং আপনার সেলস চ্যানেল জুড়ে পণ্য প্রকাশ করুন চালু করুন।

  3. আপনার পণ্যের ইনভেন্টরি বাড়াতে নির্দেশিকাগুলো অনুসরণ করুন।