Launchpad-এর বিকল্পগুলো

আপনি শুধু শিরোনাম, শুরুর তারিখ এবং সময় দিয়ে একটি ইভেন্ট তৈরি করতে পারেন। ইভেন্টের অন্য সব বিকল্প ঐচ্ছিক। Launchpad-এর বিকল্পগুলো বুঝতে পারলে তা আপনার ক্যাম্পেইনের লক্ষ্যের সাথে মিলিয়ে ইভেন্ট কাস্টমাইজ করতে এবং সেগুলোর প্রভাব সর্বোচ্চ করতে সাহায্য করতে পারে।

আপনার অনলাইন স্টোর থিম কাস্টমাইজ করুন

আপনি এমন একটি ইভেন্ট তৈরি করতে পারেন যা ইভেন্ট চলাকালীন আপনার অনলাইন স্টোরের থিম পরিবর্তন করে। উদাহরণস্বরূপ, আপনি যদি ক্যাম্পেইন-নির্দিষ্ট বিজ্ঞাপন ব্যবহার করতে চান, তাহলে এগুলো আপনার ইভেন্ট থিমে যোগ করুন। ইভেন্ট চলাকালীন ভিন্ন ধরনের মেনু স্ট্রাকচার, হোম পেজ লেআউট এবং ছবি ব্যবহার করতে আপনার ইভেন্টের থিম কাস্টমাইজও করতে পারেন।

ধাপগুলো:

  1. ইভেন্টের জন্য আপনার অনলাইন স্টোরে আপনি যে পরিবর্তনগুলো করতে চান, সেগুলোর সাহায্যে একটি ইভেন্ট-নির্দিষ্ট থিম তৈরি করুন। আপনি বর্তমান থিমটি ডুপ্লিকেট করতে পারেন এবং এটিকে ইভেন্ট থিমের ভিত্তি হিসেবে ব্যবহার করতে পারেন।
  2. Launchpad-এ একটি ইভেন্ট তৈরি করুন, থিম পরিবর্তন করা সক্ষম করুন নির্বাচন করুন এবং তারপর ইভেন্ট চলাকালীন ব্যবহার করার জন্য একটি থিম ও ইভেন্টের পরে ব্যবহার করার জন্য অন্য একটি থিম নির্বাচন করুন।

একটি শেষের তারিখ নির্দিষ্ট করুন

একটি ইভেন্ট তৈরি করার সময় এর শেষের তারিখ ও সময় শিডিউল করতে পারেন। যদি শেষের তারিখ না দেন, তাহলে আপনাকে ড্যাশবোর্ড পেজ থেকে ম্যানুয়ালি ইভেন্টটি শেষ করতে হবে। কীভাবে ইভেন্ট শেষ করতে হয়, তা জানতে ইভেন্ট শেষ করা দেখুন।

ইভেন্টের আগে আপনার অনলাইন স্টোর লক করুন

ইভেন্ট শুরু হওয়ার আগে অল্প সময়ের জন্য আপনি গ্রাহকদের আপনার অনলাইন স্টোরে ঢোকা থেকে সাময়িকভাবে লক করে রাখতে পারেন। উদাহরণস্বরূপ, গ্রাহকদের আগ্রহ বাড়াতে এবং ইভেন্টের আগে তাদের কার্ট আগে থেকে ভর্তি করা আটকাতে স্টোর লক করে রাখতে পারেন।

ধাপগুলো:

  1. গ্রাহকদের কোন পাসওয়ার্ড পেজটি দেখাতে চান তা ঠিক করুন। আপনি থিমের ডিফল্ট পাসওয়ার্ড পেজটি ব্যবহার করতে পারেন অথবা আপনার পেজ কাস্টমাইজ করতে পারেন।
  2. Launchpad-এ একটি ইভেন্ট তৈরি করুন এবং পাসওয়ার্ড পেজ সক্ষম করুন নির্বাচন করুন।

আপনার ইভেন্টের আগে আপনার বেছে নেওয়া সময়ের জন্য আপনার অনলাইন স্টোরটি লক করা থাকবে এবং ইভেন্ট শুরু হলে তা স্বয়ংক্রিয়ভাবে আনলক হয়ে যাবে।