Shopify Messaging ব্যবহার করে ইমেইল মার্কেটিং ক্যাম্পেইন তৈরি করা

Shopify Messaging ব্যবহার করে আপনি আপনার Shopify অ্যাডমিন থেকে ইমেইল তৈরি ও পাঠাতে পারবেন। আপনার ইমেইলগুলো যাতে স্টোরের ডিজাইনের সাথে মানানসই হয়, সে জন্য ডিফল্ট ইমেইল টেমপ্লেট ব্যবহার করতে পারেন অথবা নিজের ব্র্যান্ডের টেমপ্লেট তৈরি করতে পারেন। গ্রাহকদের কোন সেগমেন্ট আপনার ইমেইলগুলো পাবে, আপনি তা-ও নির্বাচন করতে পারবেন; এর ফলে, প্রতিটি সেগমেন্টের আগ্রহ অনুযায়ী আপনার পাঠানো কনটেন্ট মানানসই করা যায়।

এডিট করার সময় ড্রাফট ইমেইলগুলো স্বয়ংক্রিয়ভাবে সেভ হয়ে যায় এবং ইমেইল প্রস্তুত হওয়ার বিষয়টি নিশ্চিত না করা পর্যন্ত এগুলো পাঠানো হয় না।

Shopify Messaging ব্যবহার করে একটি মার্কেটিং অটোমেশন (যেমন ওয়েলকাম ইমেইল বা পরিত্যক্ত চেকআউট ইমেইল) তৈরি করতে Shopify Messaging-এ মার্কেটিং অটোমেশন তৈরি করা দেখুন।

এই সেকশনে