আপনার স্টোর ক্রল করা
আপনার সর্বজনীন Shopify অনলাইন স্টোরে অ্যাক্সেস করতে আপনার নিজের ক্রলার, স্ক্রিপ্ট বা টুলগুলো নিরাপদে অনুমোদন করতে আপনি Web Bot Auth ব্যবহার করতে পারেন। Web Bot Auth-এর কাজ HTTP মেসেজের সিগনেচারের ওপর নির্ভরশীল, যা আপনার Shopify অ্যাডমিনে তৈরি হয়। আপনাকে অবশ্যই প্রতিটি অনুরোধের HTTP হেডারে সিগনেচার অন্তর্ভুক্ত করতে হবে, যাতে অনুরোধটি একটি অনুমোদিত সোর্স থেকে আসছে কিনা তা যাচাই করা যায়।
আপনি অটোমেটেড ফার্স্ট-পার্টি বা তৃতীয়-পক্ষের টুলগুলোর সাথে সিগনেচার ব্যবহার করতে পারেন, যা অ্যাক্সেসিবিলিটি এবং SEO অডিট, অটোমেটেড টেস্টিং, ডেটা বিশ্লেষণ এবং এরকম অন্যান্য কাজের জন্য আপনার অনলাইন স্টোর অ্যাক্সেস করে। সিগনেচার ছাড়াই সার্চ ইঞ্জিন এবং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLM) দ্বারা আপনার স্টোর ইনডেক্স করা যেতে পারে।
এই পেজে
সিগনেচার ফিচার
সিগনেচারের নিম্নলিখিত ফিচারগুলো আছে:
- নিরাপদ প্রমাণীকরণ: আপনি আপনার ক্রলারগুলোর জন্য ক্রিপ্টোগ্রাফিকভাবে সুরক্ষিত সিগনেচার জেনারেট করতে পারেন।
- মেয়াদোত্তীর্ণের নিয়ন্ত্রণ: একটি নির্দিষ্ট সময় পরে মেয়াদ শেষ হওয়ার জন্য আপনি সিগনেচার সেট করতে পারেন। এর সর্বোচ্চ মেয়াদ 3 মাস।
- কেন্দ্রীভূত ব্যবস্থাপনা: আপনি এক জায়গায় আপনার সমস্ত সিগনেচার পরিচালনা করতে এবং দেখতে পারেন।
- কাস্টম নামকরণ: শনাক্ত করার জন্য আপনি প্রতিটি সিগনেচারকে একটি কাস্টম নাম দিতে পারেন।
- ডোমেইনের পরিধি: প্রতিটি সিগনেচার একটি নির্দিষ্ট ডোমেইনের জন্য ব্যবহৃত হয় যা অবশ্যই আপনার Shopify স্টোরের সাথে কানেক্ট করা থাকতে হবে।
সিগনেচার তৈরি করার বিবেচ্য বিষয়গুলো
সিগনেচার তৈরি এবং ব্যবহার করার আগে, নিচের বিবেচ্য বিষয়গুলো রিভিউ করে দেখুন:
- স্বাক্ষর ব্যবহার করে স্টোর ক্রল করার মূল উদ্দেশ্য হলো অনলাইন স্টোরফ্রন্ট বিশ্লেষণ করা। বেশি ট্রাফিকের সময় চেকআউটের কিউ, গ্রাহক যাচাই বা পেমেন্ট প্রসেসিংয়ের মতো চেকআউট-এর অন্যান্য নিরাপত্তাব্যবস্থা স্বাক্ষর দিয়ে এড়ানো যায় না।
- আপনার সিগনেচারের জন্য স্পষ্ট এবং বর্ণনামূলক নাম ব্যবহার করুন।
- সিগনেচারের মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যায় এবং তা আর রিনিউ করা যাবে না। একটি সিগনেচারের মেয়াদ শেষ হওয়ার পরে একটি নতুন সিগনেচার তৈরি করুন এবং আপনার টুলগুলো আপডেট করুন।
- প্রতিটি সিগনেচার একটি ডোমেইনের জন্য ব্যবহৃত হয়, তাই কোন কানেক্ট করা ডোমেইনের জন্য সিগনেচার ব্যবহার করা হবে তা আপনাকে অবশ্যই নির্দিষ্ট করতে হবে। আপনি শুধুমাত্র সেই ডোমেইনগুলো নির্বাচন করতে পারবেন যা Shopify-এর সাথে কানেক্ট করা হয়েছে।
- স্বয়ংক্রিয় পরীক্ষা কার্ট বা চেকআউট পর্যন্ত পৌঁছালে, চেকআউট যে ডোমেইনে চলে সেটির জন্য একটি স্বাক্ষর তৈরি করুন। পরীক্ষায় কার্টের পার্মালিংক থেকে রিডাইরেক্ট অনুসরণ করা এবং ফেরত পাওয়া চেকআউট URL হুবহু ব্যবহার করা উচিত।
একটি সিগনেচার তৈরি করুন
আপনি সরাসরি আপনার Shopify অ্যাডমিনে সিগনেচার তৈরি এবং পরিচালনা করতে পারবেন।
আপনার Shopify অ্যাডমিন থেকে অনলাইন স্টোর > প্রেফারেন্স-এ যান।
ক্রলার অ্যাক্সেস সেকশনে, সিগনেচার তৈরি করুন-এ ক্লিক করুন।
নাম ফিল্ডে, আপনার সিগনেচারের জন্য একটি বর্ণনামূলক নাম লিখুন।
ডোমেইন ফিল্ডে, আপনি যে ডোমেইনের জন্য এই সিগনেচার ব্যবহার করতে চান তা নির্বাচন করুন।
বৈধতার সময়কাল সেকশনে, আপনার সিগনেচারের জন্য মেয়াদের একটি সময়সীমা নির্বাচন করুন।
তৈরি করুন-এ ক্লিক করুন।
ঐচ্ছিক: আপনার নতুন তৈরি করা Signature-Input এবং Signature ভ্যালুগুলো কপি করতে, প্রতিটি ভ্যালুর পাশে থাকা কপি করুন-এ ক্লিক করুন।
একটি সিগনেচারের মেয়াদ শেষ হওয়ার পরে, এটি আর বৈধ থাকে না। আপনি মেয়াদোত্তীর্ণ হওয়া সিগনেচার রিনিউ করতে পারবেন না, তবে আপনি একটি নতুন সিগনেচার তৈরি করতে পারবেন।
অনুরোধগুলোতে একটি সিগনেচার যোগ করুন
আপনি আপনার সিগনেচারগুলো কপি করতে পারেন এবং তারপর আপনার অনুরোধগুলোর HTTP হেডারে সেগুলো যোগ করতে পারেন। প্রতিটি সিগনেচারে 3টি HTTP হেডার থাকে যা আপনাকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে।
| হেডারের নাম | হেডারের ভ্যালু |
|---|---|
| Signature-Input | আপনার সিগনেচার ইনপুটের ভ্যালু যোগ করুন। |
| Signature | আপনার সিগনেচারের ভ্যালু যোগ করুন। |
| Signature-Agent | Signature-Agent ভ্যালু হলো একটি স্ট্রিং যাতে এজেন্টের একটি বৈধ URI থাকে। এই ভ্যালুর জন্য "https://shopify.com" (উদ্ধৃতি চিহ্নসহ) ব্যবহার করুন। |
কাস্টম হেডার যোগ করার নির্দেশাবলীর জন্য, নিচের ডকুমেন্টেশনটি দেখুন:
সিগনেচার দেখুন
আপনি আপনার Shopify অ্যাডমিনে আপনার বিদ্যমান সিগনেচার সম্পর্কে নিচের তথ্যাদি দেখতে পারবেন:
- সিগনেচারের নাম
- সংশ্লিষ্ট ডোমেইন
- Signature-Input এবং Signature ভ্যালুর প্রথম কয়েকটি অক্ষর
- Signature-Agent-এর ভ্যালু
- সিগনেচারের মেয়াদোত্তীর্ণের তারিখ এবং স্ট্যাটাস
আপনার Shopify অ্যাডমিন থেকে অনলাইন স্টোর > প্রেফারেন্স-এ যান।
Crawler access সেকশনে, আপনার সিগনেচার সম্পর্কে তথ্যাদি পর্যালোচনা করুন।
সিগনেচার ট্রাবলশুট করুন
সিগনেচারের সমস্যাটি নির্বাচন করুন এবং ট্রাবলশুটিংয়ের ধাপগুলো অনুসরণ করুন।
অথেনটিকেশন সমস্যার ট্রাবলশুটিং
আপনার ক্রলার যদি রেট-লিমিটিংয়েরর ত্রুটি পেয়ে থাকে, তাহলে আপনার সিগনেচার বৈধ নয়। নিচের তথ্যাদি যাচাই করুন:
- আপনি HTTP হেডারে সিগনেচারের সঠিক ফর্ম্যাট ব্যবহার করছেন কিনা তা নিশ্চিত করুন।
- প্রতিটি অনুরোধের সাথে Signature-Input, Signature এবং Signature-Agent হেডারগুলো পাঠানো হয়েছে কিনা তা নিশ্চিত করুন।
- সিগনেচারের মেয়াদ শেষ হয়নি তা যাচাই করুন। আপনার Shopify অ্যাডমিনে মেয়াদোত্তীর্ণের তারিখটি পর্যালোচনা করুন।
- স্বাক্ষরের সঙ্গে যুক্ত ডোমেইনটি ক্রল করুন (স্বয়ংক্রিয় পরীক্ষার একই প্রক্রিয়ায় একাধিক ডোমেইনে অনুরোধ পাঠানো হলে একাধিক স্বাক্ষর প্রয়োজন হতে পারে)।
হারিয়ে যাওয়া সিগনেচার পুনরুদ্ধার করুন
আপনি যদি আপনার সিগনেচার হারিয়ে ফেলেন, তাহলে আপনি নিচের ধাপগুলো সম্পূর্ণ করার মাধ্যমে সেটি পুনরুদ্ধার করতে পারবেন:
- আপনার Shopify অ্যাডমিন থেকে, অনলাইন স্টোর > প্রেফারেন্স-এ যান।
- Crawler access সেকশনে, তালিকা থেকে আপনার সিগনেচারটি খুঁজে বের করুন।
- আপনার ক্লিপবোর্ডে Signature-Input, Signature, এবং Signature-Agent-এর ভ্যালুগুলো কপি করতে কপি করুন-এ ক্লিক করুন।
সিগনেচারের মেয়াদোত্তীর্ণের তারিখ পরিবর্তন করুন
সিগনেচার তৈরি করার পর আপনি সেটির মেয়াদোত্তীর্ণের তারিখ পরিবর্তন করতে পারবেন না। ভিন্ন একটি মেয়াদোত্তীর্ণের তারিখ সেট করতে, আপনার পছন্দের মেয়াদোত্তীর্ণের তারিখ দিয়ে নতুন একটি সিগনেচার তৈরি করুন এবং এরপর নতুন সিগনেচার ব্যবহার করার জন্য আপনার পরিষেবাগুলো আপডেট করুন।
পুরোনো সিগনেচারটি এখনও বৈধ আছে এবং সেটির আসল মেয়াদোত্তীর্ণের তারিখ না আসা পর্যন্ত এটি কাজ চালিয়ে যাবে।