অর্ডারের রিপোর্ট
অর্ডারের রিপোর্টগুলো আপনার অর্ডারের পরিমাণ, ফুলফিলমেন্ট, শিপিং, ডেলিভারি এবং রিটার্ন সম্পর্কে ইনসাইট দেয়।
এই পেজে
আপনার অর্ডারের রিপোর্টগুলো দেখুন
শুধু অর্ডারের রিপোর্টগুলো দেখতে আপনি আপনার রিপোর্ট-এর তালিকাটি ফিল্টার করতে পারেন।
ধাপ:
ডেস্কটপ
আপনার Shopify অ্যাডমিন থেকে অ্যানালিটিক্স > রিপোর্ট-এ যান।
ক্যাটাগরি ফিল্টারে ক্লিক করুন।
শুধু অর্ডারের রিপোর্টগুলো দেখাতে রিপোর্টগুলো ফিল্টার করতে অর্ডার-এ ক্লিক করুন।
মোবাইল
Shopify অ্যাপ থেকে
আইকনে ট্যাপ করুন।
অ্যানালিটিক্স > রিপোর্ট-এ ট্যাপ করুন।
ফিল্টার আইকনে ট্যাপ করুন এবং এরপর ক্যাটাগরি-তে ট্যাপ করুন।
শুধু অর্ডারের রিপোর্টগুলো দেখাতে রিপোর্টগুলো ফিল্টার করতে অর্ডার-এ ট্যাপ করুন।
ফিল্টার করা রিপোর্ট-এর তালিকায় ফিরে যেতে < যার ভিত্তিতে ফিল্টার করবেন বা ←-তে ট্যাপ করুন এবং এরপর X-এ ট্যাপ করুন।
পণ্য অনুযায়ী অর্ডার এবং রিভার্সাল
পণ্য অনুযায়ী অর্ডার ও রিভার্সাল রিপোর্টটি আপনাকে কোন পণ্যগুলো সবচেয়ে বেশি বিক্রি হয় এবং কোনগুলো সবচেয়ে বেশিবার অর্ডার থেকে বাদ দেওয়া হয়, তা বুঝতে সাহায্য করে। নির্বাচিত সময়সীমায় মোট কতগুলো পণ্যের অর্ডার দেওয়া হয়েছিল এবং তার মধ্যে কতগুলোকে অর্ডার থেকে বাদ দেওয়া হয়েছে, তা এই রিপোর্টে দেখানো হয়।
| পরিভাষা | সংজ্ঞা |
|---|---|
| পণ্যের শিরোনাম | নির্বাচিত সময়সীমায় যেসব পণ্যের অর্ডার দেওয়া হয়েছিল, সেগুলোর নাম। |
| অর্ডার করা পরিমাণ | নির্বাচিত সময়সীমায় অর্ডার করা আইটেমের মোট সংখ্যা। |
| রিভার্স করা পরিমাণ | নির্বাচিত সময়সীমায় অর্ডার থেকে বাদ দেওয়া আইটেমের মোট সংখ্যা। এই মোটের মধ্যে রিফান্ড, রিটার্ন, বাতিলকরণ বা সম্পাদনার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। |
| রিভার্স করা পরিমাণের হার | নির্বাচিত সময়সীমায় অর্ডার করা মোট আইটেম সংখ্যার তুলনায় অর্ডার থেকে বাদ দেওয়া আইটেমের শতকরা হার। |
সময়ের সাথে অর্ডার
সময়ের সাথে অর্ডার রিপোর্টটি নির্বাচিত সময়সীমায় পাওয়া মোট অর্ডারের সংখ্যা দেখায়।
| পরিভাষা | সংজ্ঞা |
|---|---|
| অর্ডার | নির্বাচিত সময়সীমায় পাওয়া অর্ডারের মোট সংখ্যা। |
| অর্ডার করা ইউনিটের গড় | নির্বাচিত সময়সীমায় প্রতি অর্ডারে আলাদা পণ্যের ইউনিটের গড় সংখ্যা। |
| অর্ডারের গড় মূল্য | নির্বাচিত সময়সীমায় প্রতি অর্ডারে ডলারের গড় পরিমাণ। |
| রিভার্স করা পরিমাণ | নির্বাচিত সময়সীমায় অর্ডার থেকে বাদ দেওয়া আলাদা পণ্যের ইউনিটের মোট সংখ্যা। |
শিপিং এবং ডেলিভারির পারফরম্যান্স
শিপিং এবং ডেলিভারির পারফরম্যান্স রিপোর্টে অর্ডারের রসিদ পাওয়া থেকে শুরু করে আপনার গ্রাহকের কাছে ডেলিভারি হওয়া পর্যন্ত, পুরো ফুলফিলমেন্ট প্রক্রিয়াটি সম্পন্ন হতে অর্ডারগুলোর কত সময় লাগে, তা দেখানো হয়। এই রিপোর্টের চার্টটিতে ঘণ্টা বা দিন অনুযায়ী সমাপ্তির সময়সীমার বিপরীতে নির্বাচিত পর্যায়টি সম্পন্ন করা অর্ডারের সংখ্যা প্লট করা হয় এবং নির্বাচিত পর্যায়টি সম্পন্ন করতে অর্ডারগুলোর যে মধ্যমা (বা সাধারণ) সময় লেগেছে, তা দেখানো হয়।
| পরিভাষা | সংজ্ঞা |
|---|---|
| পূরণ করার সময় | প্রদত্ত সময়সীমায় সম্পন্ন হিসেবে চিহ্নিত করা অর্ডারের সংখ্যা, প্রতিটি ঘণ্টা বা দিন অনুযায়ী সমাপ্তির সময়সীমার জন্য, যা অর্ডার পাওয়ার সময় থেকে শুরু করে তা সম্পন্ন হওয়ার সময় পর্যন্ত গণনা করা হয়। যেমন- পাওয়ার পর 20টি অর্ডার সম্পন্ন হতে এক ঘণ্টারও কম সময় লেগেছে। |
| শিপ করার সময় | প্রদত্ত সময়সীমায় শিপ করা হয়েছে হিসেবে চিহ্নিত করা অর্ডারের সংখ্যা, প্রতিটি ঘণ্টা বা দিন অনুযায়ী সমাপ্তির সময়সীমার জন্য, যা অর্ডার শিপ করার সময় থেকে শুরু করে তা ডেলিভারি হওয়ার সময় পর্যন্ত গণনা করা হয়। যেমন- শিপ করার পর 10টি অর্ডার ডেলিভারি হতে 1 থেকে 2 ঘণ্টা সময় লেগেছে। |
| ডেলিভারি করার সময় | প্রদত্ত সময়সীমায় ডেলিভারি করা হয়েছে হিসেবে চিহ্নিত করা অর্ডারের সংখ্যা, প্রতিটি ঘণ্টা বা দিন অনুযায়ী সমাপ্তির সময়সীমার জন্য, যা অর্ডার পাওয়ার সময় থেকে শুরু করে তা ডেলিভারি হওয়ার সময় পর্যন্ত গণনা করা হয়। যেমন- পাওয়ার পর 15টি অর্ডার ডেলিভারি হতে 2 থেকে 3 দিন সময় লেগেছে। |
সময়ের সাথে সম্পন্ন করা অর্ডার
সময়ের সাথে সম্পন্ন করা অর্ডার রিপোর্টে নির্বাচিত সময়সীমায় সম্পন্ন, শিপ বা ডেলিভারি করা মোট অর্ডারের সংখ্যা দেখানো হয়।
| পরিভাষা | সংজ্ঞা |
|---|---|
| সম্পন্ন করা অর্ডার | নির্বাচিত সময়সীমায় সম্পন্ন করা অর্ডারের সংখ্যা। |
| শিপ করা অর্ডার | নির্বাচিত সময়সীমায় শিপ করা অর্ডারের সংখ্যা। |
| ডেলিভারি করা অর্ডার | নির্বাচিত সময়সীমায় ডেলিভারি করা অর্ডারের সংখ্যা। |
শিপিং লেবেলের রিপোর্ট
শিপিং লেবেলের রিপোর্টগুলো আপনাকে শিপিং লেবেলের ক্রয়ের ট্রেন্ড, খরচ ও এর বিভাজন বুঝতে সাহায্য করে। এই রিপোর্টে রিটার্ন লেবেল, বাতিল করা বা ভয়েড করা লেবেল, সমন্বয় এবং Shopify-এর বাইরে কেনা লেবেলগুলো অন্তর্ভুক্ত থাকে না। আপনার স্টোরের মুদ্রায় খরচের হিসাব দেখানো হয়।
রিপোর্টে লেবেলগুলো দেখাতে 24 ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।
সময়ের সাথে শিপিং লেবেল
সময়ের সাথে শিপিং লেবেল রিপোর্টে আপনার শিপিং লেবেল ক্রয়ের ট্রেন্ড এবং খরচ দেখানো হয়।
| পরিভাষা | সংজ্ঞা |
|---|---|
| লেবেল | নির্বাচিত সময়সীমায় কেনা লেবেলের সংখ্যা। |
| খরচ | নির্বাচিত সময়সীমায় কেনা লেবেলের মোট খরচ। |
| প্রতি লেবেলের গড় খরচ | নির্বাচিত সময়সীমায় কেনা প্রতিটি লেবেলের গড় খরচ। |
অর্ডার অনুযায়ী শিপিং লেবেল
অর্ডার অনুযায়ী শিপিং লেবেল রিপোর্টে নির্বাচিত সময়সীমায় আপনার কেনা শিপিং লেবেলগুলোর একটি বিভাজন দেখানো হয়।
যেসব কলাম রিপোর্টে যোগ করা যেতে পারে এবং রিপোর্ট ফিল্টার করতে ব্যবহার করা যেতে পারে, তার জন্য নিচের সারণিটি দেখুন।
| পরিভাষা | সংজ্ঞা |
|---|---|
| অর্ডার নম্বর | যে অর্ডার নম্বরের জন্য লেবেলটি কেনা হয়েছিল। |
| উৎস দেশ | যে দেশ থেকে প্যাকেজটি শিপ করা হয়েছিল। |
| গন্তব্য দেশ | যে দেশে প্যাকেজটি শিপ করা হয়েছিল। |
| ক্যারিয়ার | প্যাকেজটি শিপ করতে ব্যবহৃত শিপিং ক্যারিয়ার। |
| শিপিং পরিষেবা | প্যাকেজটি শিপ করতে ব্যবহৃত শিপিং পরিষেবা। |
| প্যাকেজের নাম | অর্ডারটি শিপ করতে নির্বাচিত প্যাকেজের নাম। |
| প্যাকেজের ধরন | অর্ডারটি শিপ করার জন্য নির্বাচিত প্যাকেজের ধরন। |
| প্যাকেজের দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা | অর্ডারটি শিপ করার জন্য নির্বাচিত প্যাকেজের দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতার সংখ্যাসূচক মান। |
| প্যাকেজের ডাইমেনশনের একক | অর্ডারটি শিপ করার জন্য নির্বাচিত প্যাকেজের ডাইমেনশন পরিমাপের একক। |
| মোট ওজনের মান | প্যাকেজ এবং এর ভেতরের জিনিসপত্রের মোট ওজনের সংখ্যাসূচক মান। |
| মোট ওজনের একক | মোট ওজন পরিমাপের একক। |
| শিপিংয়ের দাম | গ্রাহকের ওপর ধার্য করা শিপিংয়ের দাম। |
| মুদ্রা | আপনার স্টোরের মুদ্রা। |
| খরচ | কেনা শিপিং লেবেলের খরচ। |
একসাথে কেনা আইটেম
একসাথে কেনা আইটেম-এর রিপোর্টটি একসাথে কেনা সাধারণ পণ্যের মিশ্রণগুলি প্রদর্শন করে, যাতে আপনি বান্ডেল, আপসেল এবং প্রমোশনের সুযোগগুলি শনাক্ত করতে পারেন৷ চেকআউট করার আগে কার্টে থাকা আইটেমের পরিবর্তে এই রিপোর্টে শুধু প্রসেস করা অর্ডার অন্তর্ভুক্ত থাকে।
আপনি একসাথে কেনা পণ্য এবং একসাথে কেনা ভ্যারিয়েন্ট-এর মধ্যে ডাইমেনশন পরিবর্তন করতে পারেন এবং আপনার গ্রাহকদের কেনাকাটার অভ্যাস সম্পর্কে আরও নির্দিষ্ট ইনসাইট পেতে একসাথে কেনা পণ্যের সংখ্যা এবং একসাথে কেনা ভ্যারিয়েন্টের সংখ্যা-এর মতো ফিল্টার প্রয়োগ করতে পারেন।
সারাংশ টেবিলে একটি সারিতে থাকা পণ্যের মিশ্রণের সম্পূর্ণ তালিকা পেতে আপনি পণ্য বা ভ্যারিয়েন্টের ছবি ও শিরোনামের ওপর কার্সার ঘোরাতে পারেন।