বিক্রয় রিপোর্ট
সময়ের সাথে সাথে বিক্রি, পণ্য বা চ্যানেল অনুযায়ী বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে আপনার গ্রাহকের অর্ডার সম্পর্কে তথ্য দেখতে আপনি বিক্রয় রিপোর্ট ব্যবহার করতে পারেন। পয়েন্ট অফ সেল রিপোর্টের জন্য, রিটেইল বিক্রয় রিপোর্ট দেখুন।
আপনি যখন কোনও বিক্রয় রিপোর্ট খোলেন, তখন ডেটা আপ-টু-ডেট থাকে, যার মধ্যে প্রায় 1 মিনিটের এদিক-ওদিক হতে পারে। নতুন ডেটা দেখাতে আপনি রিপোর্টটি আবার খুলতে বা রিফ্রেশ করতে পারেন।
কোথা থেকে শুরু করবেন বুঝতে না পারলে, বিক্রির পরিবর্তন খতিয়ে দেখতে Shopify-এর AI-চালিত কমার্স সহকারী Sidekick-কে সহজ ভাষায় বলতে পারেন। এ ধরনের প্রম্পট ব্যবহার করুন: গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আমার বিক্রি কমেছে কেন? চ্যানেল, পণ্য এবং ট্রাফিকের উৎস অনুযায়ী বিশ্লেষণ করুন।
এই পৃষ্ঠায়
- আপনার বিক্রয় রিপোর্ট দেখুন
- সাধারণ বিক্রয় রিপোর্টের পরিভাষা
- বিক্রয় রিপোর্ট এবং ডেটা বোঝা
- পরিভাষার আপডেট
- রিপোর্টে গিফট কার্ডের পরিমাণ
- মোট বিক্রয়ের রিপোর্ট
- সেলস চ্যানেল অনুযায়ী বিক্রয়
- গ্রাহকের নাম অনুযায়ী বিক্রয়
- সময়ের সাথে সাথে অর্ডারের গড় মূল্য
- বান্ডেল রিপোর্ট
- সাবস্ক্রিপশন রিপোর্ট
- আপনার বিক্রয় রিপোর্ট কাস্টমাইজ করুন
আপনার বিক্রয় রিপোর্ট দেখুন
শুধুমাত্র বিক্রয় রিপোর্টগুলো প্রদর্শন করতে আপনি আপনার রিপোর্ট তালিকা ফিল্টার করতে পারেন।
ধাপ:
ডেস্কটপ
আপনার Shopify অ্যাডমিন থেকে, অ্যানালিটিক্স > রিপোর্ট-এ যান।
ক্যাটাগরি ফিল্টারে ক্লিক করুন।
শুধুমাত্র বিক্রয় রিপোর্টগুলো প্রদর্শন করতে রিপোর্ট ফিল্টার করার জন্য বিক্রয়-এ ক্লিক করুন।
মোবাইল
Shopify অ্যাপ থেকে,
আইকনে ট্যাপ করুন।
অ্যানালিটিক্স > রিপোর্ট-এ ট্যাপ করুন।
ফিল্টার আইকনে ট্যাপ করে, ক্যাটাগরি-তে ট্যাপ করুন।
শুধুমাত্র বিক্রয় রিপোর্টগুলো প্রদর্শন করতে রিপোর্ট ফিল্টার করার জন্য বিক্রয়-এ ট্যাপ করুন।
ফিল্টার করা রিপোর্ট তালিকায় ফিরে যেতে < ফিল্টার করুন বা ←-এ ট্যাপ করে, এরপর X-এ ট্যাপ করুন।
সাধারণ বিক্রয় রিপোর্টের পরিভাষা
বিক্রয় রিপোর্টে নিম্নলিখিত সাধারণ পরিভাষাগুলো ব্যবহার করা হয়:
| পরিভাষা | সংজ্ঞা |
|---|---|
| প্রতি লেনদেনে ইউনিট | নিট পরিমাণ / মোট_অর্ডার-এর সমান। |
| অর্ডারের গড় মূল্য | গ্রস বিক্রয় (অ্যাডজাস্টমেন্ট ছাড়া) - ডিসকাউন্ট (অ্যাডজাস্টমেন্ট ছাড়া) / অর্ডারের সংখ্যা-এর সমান। অর্ডার তৈরি হওয়ার পরে সেই অর্ডারে করা সব এডিট, বিনিময় বা রিটার্ন এই অ্যাডজাস্টমেন্টের অন্তর্ভুক্ত। |
| অর্ডার | কোনও নির্দিষ্ট তারিখে দেওয়া অর্ডারের সংখ্যা। |
| গ্রস বিক্রয় | কালেকশনের বিক্রয়ের জন্য পণ্যের দাম x পরিমাণ (ট্যাক্স, শিপিং, ডিসকাউন্ট এবং সেলস রিভার্সালের আগে)-এর সমান। অপেক্ষমাণ, বাতিল হওয়া এবং পেমেন্ট না করা অর্ডারগুলো অন্তর্ভুক্ত থাকে। টেস্ট এবং মুছে ফেলা অর্ডারগুলো অন্তর্ভুক্ত থাকে না। |
| গ্রস প্রফিট | রিপোর্টের সময়কালে পণ্যের ওপর অর্জিত মোট লাভ। নিট বিক্রয় থেকে পণ্যের খরচ বিয়োগ করে এটি হিসাব করা হয়। পণ্য অনুযায়ী লাভ সম্পর্কে আরও জানুন। |
| ডিসকাউন্ট |
|
| সেলস রিভার্সাল | যেসব অর্ডারের অ্যাডজাস্টমেন্টের কারণে আর্থিক মূল্য নেতিবাচক হয়। সেলস রিভার্সালের মধ্যে রিটার্ন করা পণ্যের মূল্যের পাশাপাশি অর্ডার বাতিলকরণ, এডিট, শিপিংয়ের অ্যাডজাস্টমেন্ট, ট্যাক্স, ফি এবং ডিসকাউন্ট অন্তর্ভুক্ত থাকে। |
| রিটার্ন | কোনও গ্রাহকের মাধ্যমে ফেরত দেওয়া পণ্যের মূল্য। যে তারিখে রিটার্ন প্রসেস করা হয়েছিল সেই তারিখে রিটার্নগুলো নেতিবাচক সংখ্যা হিসেবে প্রদর্শিত হয়।
এই পরিভাষাটি বাতিল করা হয়েছে। আপডেটেড পরিভাষা এবং সংজ্ঞার জন্য সেলস রিভার্সাল দেখুন। |
| রিটার্ন ফি | পণ্য ফেরত দেওয়ার জন্য আপনি গ্রাহকদের থেকে যে মূল্য নিয়ে থাকেন, যেমন রিস্টকিং ফি বা রিটার্ন শিপিং ফি। এটিতে ফেরত দেওয়া আইটেমের মূল্য অন্তর্ভুক্ত থাকে না। |
| রিটার্ন করা পরিমাণ | ফেরত দেওয়া আইটেমের পরিমাণ।
এই পরিভাষাটি বাতিল করা হয়েছে। আপডেটেড পরিভাষা এবং সংজ্ঞার জন্য রিভার্স করা পরিমাণ দেখুন। |
| রিভার্স করা পরিমাণ | রিফান্ড, রিটার্ন, বাতিলকরণ বা এডিটসহ যে কোনও কারণে অর্ডার থেকে সরিয়ে ফেলা যে কোনও লাইন আইটেমের পরিমাণ। |
| লাইন আইটেম রিটার্নের কারণ | লাইন আইটেম ফেরত দেওয়ার কারণ। প্রতিটি লাইন আইটেমের জন্য এই ভ্যালু প্রদর্শিত হয়। |
| নিট বিক্রয় | গ্রস বিক্রয় - ডিসকাউন্ট - সেলস রিভার্সাল-এর সমান। |
| শিপিং | শিপিং চার্জ - শিপিং ডিসকাউন্ট - রিফান্ড করা শিপিংয়ের পরিমাণ-এর সমান। |
| ট্যাক্স | অর্ডারের উপর ভিত্তি করে মোট ট্যাক্সের পরিমাণ। |
| শুল্ক | অর্ডারের উপর ভিত্তি করে মোট শুল্কের পরিমাণ।
শুল্ক শুধুমাত্র এমন স্টোরগুলোর ক্ষেত্রে বাই-ডিফল্টভাবে প্রযোজ্য রিপোর্টে প্রদর্শিত হয় যেখানে চেকআউটে শুল্ক এবং ইমপোর্ট ট্যাক্সসংগ্রহের সুবিধা চালু করা আছে। শুল্ক বর্তমানে নিচের রিপোর্টগুলোতে প্রদর্শিত হয় না: |
| মোট বিক্রয় | এটি গ্রস বিক্রয় - ডিসকাউন্ট - সেলস রিভার্সাল + ট্যাক্স + শুল্ক + শিপিং চার্জ + ফি-এর সমান।
অর্ডার দেওয়ার তারিখে হওয়া কোনো সেলের জন্য মোট বিক্রয় একটি পজিটিভ সংখ্যা হবে এবং অর্ডার রিটার্ন করার তারিখে হওয়া কোনো রিটার্নের জন্য এটি একটি নেগেটিভ সংখ্যা হবে। |
অপেক্ষমাণ, আনপেইড এবং বাতিল হওয়া অর্ডারগুলো রিপোর্টে অন্তর্ভুক্ত থাকে। পরীক্ষামূলক অর্ডারগুলো অন্তর্ভুক্ত থাকে না। আপনি যদি কোনো POS-এর লোকেশন মুছে ফেলেন, তাহলেও সেটির ডেটা পুরনো রিপোর্টগুলোতে দেখা যাবে।
বিক্রয় রিপোর্ট এবং ডেটা বোঝা
ডেটা দেখানোর সময় বিক্রয় রিপোর্টে নিচের বিষয়গুলো বিবেচনা করা হয়:
- বিক্রয় রিপোর্টে বিক্রয় এবং রিভার্সাল উভয়ই বিবেচনা করা হয়।
- বিক্রয় রিপোর্ট সেই পেমেন্ট ট্র্যাক করে না যা আপনার এবং আপনার গ্রাহকদের মধ্যে আদানপ্রদান করা হয়।
- পণ্যের বিবরণে আপনি যে পরিবর্তনগুলো করেন (যেমন পণ্যের শিরোনাম বা ধরন), সেগুলো রিপোর্টে বিবেচনা করা হয়।
- মুছে ফেলা অর্ডার এবং পরীক্ষামূলক অর্ডারগুলো বিক্রয় রিপোর্টে অন্তর্ভুক্ত থাকে না।
- গিফট কার্ড বিক্রি এবং এর পরিমাণের কিছু নির্দিষ্ট শর্ত থাকে যা রিপোর্টে এগুলোর রেকর্ডের স্থানকে প্রভাবিত করে।
পরিভাষার আপডেট
অ্যানালিটিক্সে রিটার্ন সম্পর্কিত কিছু নির্দিষ্ট মেট্রিকের নাম আপডেট করে সেলস রিভার্সাল এবং রিভার্স করা পরিমাণ করা হয়েছে।
এছাড়াও, এখন প্রতিটি লাইন আইটেমের রিটার্ন করার কারণ ট্র্যাক করা হয়।
এই পরিবর্তনটি ফিজিক্যাল রিটার্নকে অর্ডারের সেই পরিবর্তনগুলো থেকে আলাদা করে যেখানে আইটেমগুলো রিটার্ন না করেই সরিয়ে দেওয়া হয়। এই ফিল্ডগুলোতে আগের মতোই অর্ডারের অ্যাডজাস্টমেন্ট (যেমন, রিফান্ড, রিটার্ন, অর্ডার এডিট এবং বাতিলকরণ) দেখা যায়, তবে এখন এমন নাম ব্যবহার করা হয় যা এগুলোর কাজকে আরও ভালোভাবে তুলে ধরে।
বিক্রয় রিপোর্টে নিচের শব্দগুলো প্রতিস্থাপন করা হয়েছে:
| আগের শব্দ | আপডেট করা শব্দ |
|---|---|
| রিটার্ন সম্পর্কিত কি না | সেলস রিভার্সাল কি না |
| অর্ডার বা রিটার্ন | অর্ডার বা সেলস রিভার্সাল |
| রিটার্ন | সেলস রিভার্সাল |
| রিটার্ন করা পরিমাণ | রিভার্স করা পরিমাণ |
| রিটার্ন করা পরিমাণের হার | রিভার্স করা পরিমাণের হার |
| গ্রস রিটার্ন | গ্রস সেলস রিভার্সাল |
| রিটার্ন করা ডিসকাউন্ট | ডিসকাউন্ট রিভার্সাল |
| নিট রিটার্ন | নিট সেলস রিভার্সাল |
| রিটার্ন করা শিপিং | শিপিং রিভার্সাল |
| রিটার্ন করা ট্যাক্স | ট্যাক্স রিভার্সাল |
| মোট রিটার্ন | মোট সেলস রিভার্সাল |
অ্যানালিটিক্সে এখন ফিজিক্যাল রিটার্ন সংক্রান্ত নির্দিষ্ট মেট্রিক অন্তর্ভুক্ত আছে:
| পরিভাষা | সংজ্ঞা |
|---|---|
| রিটার্ন করা পরিমাণ | লাইন আইটেমের জন্য ফিজিক্যালি রিটার্ন করা ইউনিটের সংখ্যা। |
| রিটার্ন করা পরিমাণের হার | লাইন আইটেমের অর্ডার করা ইউনিটের যে অংশ ফিজিক্যালি রিটার্ন করা হয়েছে তার শতাংশ (রিটার্ন করা পরিমাণ ÷ অর্ডার করা পরিমাণ)। |
| লাইন আইটেম রিটার্নের কারণ | লাইন আইটেমটি রিটার্ন করার জন্য বেছে নেওয়া কারণ। |
| যাচাই না করা রিটার্ন লাইন আইটেম কি না | রিটার্ন করা লাইন আইটেমটি কোনো অর্ডারের সাথে লিঙ্ক করা ছাড়াই রেকর্ড করা হয়েছে কি না। |
বিক্রয় এবং রিভার্সাল
বিক্রয় রিপোর্ট সেই পণ্য ও পেমেন্টগুলোর মূল্য ট্র্যাক করে, যা আপনার বিক্রি করা এবং রিভার্সাল প্রসেস করার সময় আপনার ও গ্রাহকদের মধ্যে আদানপ্রদান করা হয়:
- গ্রাহক কোনো অর্ডার করলে একটি বিক্রি সম্পন্ন হয়। রিপোর্টে অর্ডারের প্রতিটি লাইন আইটেম ও শিপিং চার্জ (প্রযোজ্য হলে) আলাদা সেল আইটেম হিসেবে অন্তর্ভুক্ত থাকে।
- একটি রিভার্সাল হলো অর্ডারের যেকোনো ধরনের অ্যাডজাস্টমেন্ট যা নেগেটিভ ভ্যালু তৈরি করে, এর মধ্যে রয়েছে আর্থিক ভ্যালু (সেলস রিভার্সাল) বা রিটার্ন করা আইটেমের পরিমাণ (রিভার্স করা পরিমাণ)। সেলস রিভার্সালের মধ্যে রিটার্ন করা আইটেমের মূল্যের পাশাপাশি অর্ডার বাতিলকরণ, সম্পাদনা এবং শিপিং, ট্যাক্স, ফি ও ডিসকাউন্টের অ্যাডজাস্টমেন্ট অন্তর্ভুক্ত থাকে। রিভার্সালের মধ্যে নিচের পরিস্থিতিগুলোও অন্তর্ভুক্ত থাকে:
- রিটার্ন করা পণ্য সহ সম্পূর্ণ রিফান্ড
- পণ্য রিটার্ন ছাড়াই সম্পূর্ণ রিফান্ড
- আংশিক রিফান্ড
- কাস্টম রিফান্ড (যেমন শিপিংয়ে দেরি হওয়ার কারণে ক্ষতিপূরণ হিসেবে রিফান্ড)
আপনার বিক্রয় রিপোর্টে বিক্রি হওয়ার দিনটির জন্য সেলস একটি পজিটিভ ভ্যালু হিসেবে দেখায়, এবং প্রসেস হওয়ার দিনটির জন্য রিভার্সাল একটি নেগেটিভ ভ্যালু হিসেবে দেখায়।
বিক্রয় রিপোর্টে ওপেন, আর্কাইভ করা, অপেক্ষমাণ ও বাতিল করা অর্ডারের পাশাপাশি অর্ডারে রূপান্তরিত হওয়া ড্রাফট অর্ডারের সেলস ও রিভার্সাল অন্তর্ভুক্ত থাকে। বিক্রয় রিপোর্টে মুছে ফেলা বা পরীক্ষামূলক অর্ডারের সেলস ও রিভার্সাল অন্তর্ভুক্ত থাকে না।
এই পদ্ধতিটি নিশ্চিত করে যে আপনার বিক্রয় রিপোর্ট আপনার ব্যবসায়িক লেনদেনের নিট ভ্যালু সঠিকভাবে তুলে ধরবে, এমনকি রিফান্ডের সময় ফিজিক্যালভাবে পণ্যের কোনো আদানপ্রদান না হলেও।
বিক্রয় বনাম পেমেন্ট
বিক্রয় রিপোর্ট আপনার ও আপনার গ্রাহকের মধ্যে অর্থের আদানপ্রদান ট্র্যাক করে না। যখন কোনো বিক্রি সম্পন্ন হয়, তখন রিপোর্টটি প্রাপ্ত টাকার পরিমাণের পরিবর্তে বিক্রিতে অন্তর্ভুক্ত পণ্যের মূল্য দেখায়। আপনার পেমেন্ট পদ্ধতিগুলো কীভাবে সেট আপ করা হয়েছে তার ওপর ভিত্তি করে, হতে পারে যে আপনি পরের কোনো তারিখের আগে প্রকৃত পেমেন্ট পাবেন না।
একইভাবে, আপনি যখন কোনো রিটার্ন বা রিফান্ড প্রসেস করেন, তখন রিপোর্টটি লেনদেনের নেগেটিভ ভ্যালু দেখায়। কোনো ফিজিক্যাল পণ্য রিটার্ন করা হয় না এমন রিফান্ডের ক্ষেত্রে (যেমন ক্ষতিপূরণ হিসেবে রিফান্ড), আপনার বিক্রিতে অ্যাডজাস্টমেন্ট সঠিকভাবে তুলে ধরতে বিক্রয় রিপোর্টে এখনও নেগেটিভ ভ্যালু দেখানো হয়।
বিক্রয় রিপোর্টে চার্জব্যাক অন্তর্ভুক্ত করা হয় না।
পণ্যের বিবরণে পরিবর্তন
রিপোর্টগুলোতে বিক্রয়ের সময়কার অর্ডারের বিবরণ ক্যাপচার করা হয়। আপনি যদি কোনো পণ্যের বিবরণ পরিবর্তন করেন, যেমন পণ্যের নাম পরিবর্তন করা বা অন্য কোনো পণ্যের ধরন ক্যাটাগরিতে পণ্যটি যোগ করা, তাহলে আসল পণ্যের বিবরণ এবং পরিবর্তিত বিবরণ—উভয়ই একটি রিপোর্টে দেখা যেতে পারে।
এর ফলে, অনেক সময় আপনি এমন রিপোর্ট দেখতে পারেন যেখানে মনে হতে পারে কোনো পণ্য বা অর্ডার একাধিকবার তালিকাভুক্ত করা হয়েছে, অথবা এমন রিপোর্টও থাকতে পারে যেখান থেকে নির্দিষ্ট কিছু বিক্রয় বাদ পড়েছে। সাধারণত এমনটা হয় কারণ অর্ডারগুলোর মাঝখানে পণ্যের বিবরণ পরিবর্তন করা হয়েছিল এবং রিপোর্টটি এমন একটি সময়কাল কভার করে যার মধ্যে পরিবর্তনের আগের ও পরের অর্ডারগুলো অন্তর্ভুক্ত থাকে।
উদাহরণ: 1 জুন, আপনি এমন একটি পণ্য বিক্রি করলেন যার শিরোনাম Coffee mug with logo। পরের দিন, আপনি এর শিরোনাম পরিবর্তন করে Coffee mug - with logo রাখলেন, এবং তারপর 7 জুন আরেকটি বিক্রি করলেন। আপনি যখন 1 জুন থেকে 7 জুনের তারিখের রেঞ্জ অন্তর্ভুক্ত করে এমন একটি বিক্রয় রিপোর্ট খুলবেন, তখন কফি মগের অর্ডারগুলো রিপোর্টের 2টি লাইনে দেখাবে কারণ বিক্রয়ের 2টি তারিখে পণ্যের শিরোনাম ভিন্ন ছিল।
উদাহরণ: আপনার অনলাইন স্টোরে আপনি বিভিন্ন ধরনের গয়না বিক্রি করেন। গত বছর, আপনি বিভিন্ন ধরনের সোনার আংটি এবং রূপার আংটি বিক্রি করেছেন, কিন্তু কোনোটিই পণ্যের ধরন দিয়ে চিহ্নিত করা ছিল না। এই বছর, আপনার আংটির কালেকশনগুলো গুছিয়ে রাখতে আপনি কিছু পণ্যের ধরনের মান (Gold এবং Silver) যোগ করেছেন। আপনি যদি এমন একটি রিপোর্ট দেখেন যা পণ্যের ধরনের মান তৈরি করার আগের এবং পরের—উভয় সময়কাল কভার করে এবং যা শুধুমাত্র আপনার নির্দিষ্ট পণ্যের ধরনগুলোর একটি, যেমন Gold অন্তর্ভুক্ত করার জন্য ফিল্টার করা থাকে, তাহলে সেই রিপোর্টে গত বছরের সোনার আংটির অর্ডারগুলো অন্তর্ভুক্ত থাকবে না। সেগুলো রিপোর্ট থেকে বাদ পড়ে যায় কারণ বিক্রয়ের সময় সেগুলো পণ্যের ধরন ক্যাটাগরির অন্তর্ভুক্ত ছিল না।
মুছে ফেলা অর্ডার এবং পরীক্ষামূলক অর্ডার
Shopify Payments টেস্ট মোড-এ থাকার সময় দেওয়া মুছে ফেলা অর্ডার এবং পরীক্ষামূলক অর্ডারগুলো বিক্রয় রিপোর্টে অন্তর্ভুক্ত করা হয় না।
রিপোর্টে গিফট কার্ডের পরিমাণ
আপনার রিপোর্টের কয়েকটি জায়গায় গিফট কার্ড দেখানো হয়। এগুলো কোথায় রেকর্ড করা হবে তা প্রভাবিত করে এমন কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে।
আপনি যখন আপনার Shopify অ্যাডমিন থেকে কোনো গিফট কার্ড তৈরি করেন:
- এটি কোনো রিপোর্টে বিক্রয় হিসেবে অন্তর্ভুক্ত হয় না, বা হোম অ্যানালিটিক্স কার্ডে মোট বিক্রয়ের সংখ্যার মধ্যেও অন্তর্ভুক্ত হয় না।
আপনি যখন গিফট কার্ড জাতীয় কোনো পণ্য বিক্রি করেন:
- এটি কোনো বিক্রয় রিপোর্টে, অথবা হোম অ্যানালিটিক্স কার্ডে মোট বিক্রয়ের সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত হয় না।
- এটি গিফট কার্ড থেকে পাওয়া নিট বিক্রয় ফাইন্যান্স রিপোর্টে অন্তর্ভুক্ত করা হয়।
- গিফট কার্ডের জন্য পেমেন্ট করা অর্থের পরিমাণ পেমেন্ট ফাইন্যান্স রিপোর্টে গ্রাহকের ব্যবহার করা পেমেন্ট পদ্ধতি, যেমন Visa বা Cash-এর অধীনে অন্তর্ভুক্ত করা হয়।
গ্রাহক যখন আপনার স্টোর থেকে কিছু কেনার জন্য গিফট কার্ড ব্যবহার করেন:
- এটি বিক্রয় রিপোর্টে অন্তর্ভুক্ত করা হয়। আইটেমের সম্পূর্ণ মূল্য বিক্রয় হিসেবে ধরা হয়। উদাহরণস্বরূপ, একটি $20 USD দামের টি-শার্ট কেনার সময় যদি গিফট কার্ডের মাধ্যমে $5 USD পেমেন্ট করা হয়, তবুও তা বিক্রয়ে $20 USD হিসেবে দেখায়।
- কোনো গিফট কার্ডের মাধ্যমে দেওয়া পেমেন্ট বা গিফট কার্ডে করা রিফান্ডের পরিমাণ পেমেন্ট ফাইন্যান্স রিপোর্টে একটি গিফট কার্ড এন্ট্রি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
- গিফট কার্ডের মাধ্যমে পেমেন্ট করা অর্থের পরিমাণটি গিফট কার্ড ব্যালেন্স থেকে বাদ দেওয়া হয়, যা বকেয়া গিফট কার্ড ব্যালেন্স ফাইন্যান্স রিপোর্টে দেখানো হয়।
গিফট কার্ডের মেয়াদ শেষ হলে:
- গিফট কার্ডে থাকা যেকোনো বকেয়া ব্যালেন্স আপনার বকেয়া গিফট কার্ড ব্যালেন্স হিসেবে গণনা করা হতে থাকবে, যা বকেয়া গিফট কার্ড ব্যালেন্স রিপোর্টে দেখানো হয়।
আপনি যখন কোনো গিফট কার্ড নিষ্ক্রিয় করেন:
- গিফট কার্ডে থাকা যেকোনো বকেয়া ব্যালেন্স শূন্য হয়ে যায় এবং আপনার বকেয়া গিফট কার্ড ব্যালেন্স ফাইন্যান্স রিপোর্টে বকেয়া গিফট কার্ড ব্যালেন্স থেকে তা মুছে ফেলা হয়। কার্ডটি নিষ্ক্রিয় করার তারিখ থেকে এই অ্যাডজাস্টমেন্ট প্রযোজ্য হয় এবং এটি অতীতের কোনো ডেটাকে প্রভাবিত করে না।
- আপনার বকেয়া গিফট কার্ড ব্যালেন্স রিপোর্টে নিষ্ক্রিয় করা মানগুলো দেখাতে 24 ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।
কাস্টম রিপোর্টে গিফট কার্ডের পরিমাণ
আপনি এমন একটি কাস্টম রিপোর্ট তৈরি করতে পারেন যেখানে গিফট কার্ডের গ্রস বিক্রয়, বিক্রি হওয়া গিফট কার্ড এবং গিফট কার্ডের ডিসকাউন্ট দেখানো হয়:
- গিফট কার্ডের গ্রস বিক্রয় বলতে আপনার বিক্রি করা গিফট কার্ডের প্রকৃত মূল্য বোঝায়। এটি আপনার বকেয়া দায়বদ্ধতা নির্দেশ করে।
- বিক্রি হওয়া গিফট কার্ড বলতে সেই পরিমাণ বোঝায় যে দামে আপনি গিফট কার্ডগুলো বিক্রি করেছেন, যা এর প্রকৃত মূল্যের চেয়ে কম হতে পারে।
- এই দুটির পার্থক্যই হলো গিফট কার্ডের ডিসকাউন্ট-এর পরিমাণ।
উদাহরণস্বরূপ, আপনি একটি $50 USD-এর গিফট কার্ড $40 USD-এ বিক্রি করেছেন। এই ক্ষেত্রে গিফট কার্ডের গ্রস বিক্রয়ের পরিমাণ হলো $50 USD। বিক্রি হওয়া গিফট কার্ডের পরিমাণ হলো $40 USD। আর গিফট কার্ডের ডিসকাউন্ট-এর পরিমাণ হলো $10 USD।
অন্যান্য বিক্রয় রিপোর্টে গিফট কার্ড বিক্রয়ের পরিমাণ অন্তর্ভুক্ত করা হয় না।
মোট বিক্রয়ের রিপোর্ট
আপনি সময়, পণ্য এবং ভেন্ডরের মতো মেট্রিকের জন্য আপনার Shopify অ্যাডমিনে বিভিন্ন মোট বিক্রয়ের রিপোর্ট তৈরি করতে পারেন।
সময় অনুযায়ী মোট বিক্রয়
সময় অনুযায়ী মোট বিক্রয় রিপোর্টটি সময়ের সাথে আপনার পাওয়া মোট অর্ডার সংখ্যা এবং মোট বিক্রয় দেখায়।
ডেটাকে কীভাবে গ্রুপ করা হবে তা নিয়ন্ত্রণ করতে আপনি এভাবে গ্রুপ করুন ড্রপ-ডাউন মেনু থেকে সময়ের একক নির্বাচন করতে পারেন। আপনি চাইলে বিভিন্ন তারিখের রেঞ্জ থেকে পাওয়া ডেটা তুলনাও করতে পারবেন।
বিক্রয় রিপোর্টগুলো কয়েকটি সাধারণ পরিভাষা ব্যবহার করে।
আপনি যদি কোনো অর্ডার দেওয়ার দিনের পর সেটিতে এডিট করেন, তাহলে সেই এডিটটি সময় অনুযায়ী মোট বিক্রয় রিপোর্টে একটি আলাদা অর্ডার হিসেবে দেখায়। নতুন কোনো অর্ডার তৈরি করা না হলেও, রিপোর্টটি এই এডিটকে এমনভাবে দেখায় যেন এটি একটি নতুন অর্ডার।
কোনো সময় অনুযায়ী মোট বিক্রয় রিপোর্টে কাস্টম কলাম যোগ করলে তা রিপোর্ট উপস্থাপনের ধরনকে প্রভাবিত করতে পারে। কাস্টম কলামগুলো একটি অর্ডারের প্রতিটি পণ্যের জন্য নতুন সারি তৈরি করে। আপনি যখন রিপোর্টটিকে একটি CSV হিসেবে এক্সপোর্ট করবেন, তখন প্রতিটি আলাদা সারিকে একটি অর্ডার হিসেবে গণনা করা হবে, যার ফলে অ্যাডমিনে দেখানো অর্ডারের চেয়ে বেশি সংখ্যক অর্ডার পাওয়া যাবে। উদাহরণস্বরূপ, যদি একটি অর্ডারে পাঁচটি লাইন আইটেম থাকে, তাহলে ওই অর্ডারের জন্য রিপোর্টে পাঁচটি সারি থাকবে। এক্সপোর্ট করা CSV-এ একই অর্ডারের জন্য অতিরিক্ত চারটি সারি থাকবে, যার ফলে মোট অর্ডার গণনায় অতিরিক্ত চারটি অর্ডার যোগ হবে।
পণ্য অনুযায়ী মোট বিক্রয়
পণ্য অনুযায়ী মোট বিক্রয় রিপোর্টটি আপনার পণ্যের মোট বিক্রয়ের বিভাজন দেখায়, তবে এতে শিপিং অন্তর্ভুক্ত থাকে না।
শিপিং অন্তর্ভুক্ত করা হয় না কারণ একটি অর্ডারে একাধিক পণ্য থাকতে পারে, তবে এর শিপিং চার্জ একটাই হয়। রিপোর্টিংয়ের উদ্দেশ্যে, একটি অর্ডারে থাকা পণ্যগুলোর মধ্যে শিপিং চার্জ আনুপাতিক হারে ভাগ করা যায় না।
যেহেতু শিপিংয়ের পরিমাণ ফিল্টার করে বাদ দেওয়া হয়, তাই এই রিপোর্টে দেখানো ট্যাক্সে শিপিংয়ের ওপর প্রযোজ্য ট্যাক্স অন্তর্ভুক্ত থাকে না।
বিক্রয় রিপোর্টগুলো কয়েকটি সাধারণ পরিভাষা ব্যবহার করে। এই রিপোর্টটি নিচের অতিরিক্ত পরিভাষাগুলো ব্যবহার করে:
| পরিভাষা | সংজ্ঞা |
|---|---|
| পণ্যের ভেন্ডর | আপনি যদি কোনো তৃতীয়-পক্ষের কাছ থেকে পণ্যটি কিনে থাকেন, তাহলে সেই পণ্যের ভেন্ডর। |
| পণ্যের ধরন | আপনি যে ধরনের পণ্য বিক্রি করছেন। যেমন, টুপি, শার্ট বা জুতো। |
| পণ্যের শিরোনাম | আপনার পণ্যের নাম। |
| নিট পরিমাণ | এর অর্থ হলো বিক্রি হওয়া আইটেমের সংখ্যা - ফেরত দেওয়া আইটেমের সংখ্যা। |
মাঝে মাঝে পণ্যের ফিল্ডের ডেটা, যেমন পণ্যের ধরন বা পণ্যের শিরোনাম, ড্যাশ (—) হিসেবে দেখানো হয়। অর্ডার করার সময় ডেটা না থাকলে এমনটি ঘটে।
একইভাবে, বিভিন্ন অর্ডারের মাঝে এই ডেটার কোনোটি পরিবর্তন করা হলে, রিপোর্টে একই পণ্যের জন্য একাধিক সারি দেখা যেতে পারে কারণ শনাক্তকারী তথ্যগুলো পুরোপুরি এক নয়। রিপোর্টগুলোতে সবসময় অর্ডার করার সময়কার আসল মানগুলো দেখানো হয়।
পণ্যের ভ্যারিয়েন্ট অনুযায়ী মোট বিক্রয়
পণ্যের ভ্যারিয়েন্ট অনুযায়ী মোট বিক্রয় রিপোর্টটি পণ্য অনুযায়ী মোট বিক্রয় রিপোর্টের তুলনায় আপনার সবচেয়ে বেশি বিক্রি হওয়া পণ্যগুলোর গ্রস বিক্রয়ের ব্রেকডাউন আরও সূক্ষ্ম স্তরে দেখায়, তবে শিপিং খরচ দেখায় না।
শিপিং অন্তর্ভুক্ত করা হয় না কারণ একটি অর্ডারে একাধিক পণ্য থাকতে পারে, তবে এর শিপিং চার্জ একটাই হয়। রিপোর্টিংয়ের উদ্দেশ্যে, একটি অর্ডারে থাকা পণ্যগুলোর মধ্যে শিপিং চার্জ আনুপাতিক হারে ভাগ করা যায় না।
বিক্রয় রিপোর্টগুলো কয়েকটি সাধারণ পরিভাষা ব্যবহার করে। এই রিপোর্টটি নিচের অতিরিক্ত পরিভাষাগুলো ব্যবহার করে:
| পরিভাষা | সংজ্ঞা |
|---|---|
| পণ্যের শিরোনাম | আপনার পণ্যের নাম। |
| ভ্যারিয়েন্টের শিরোনাম | পণ্যের ভ্যারিয়েন্টের নাম। |
| ভ্যারিয়েন্টের SKU | পণ্যের ভ্যারিয়েন্টের শনাক্তকরণ কোড। |
| নিট পরিমাণ | এর অর্থ হলো বিক্রি হওয়া আইটেমের সংখ্যা - ফেরত দেওয়া আইটেমের সংখ্যা। |
ভেন্ডর অনুযায়ী মোট বিক্রয়
ভেন্ডর অনুযায়ী মোট বিক্রয় রিপোর্ট আপনার ভেন্ডরদের এবং প্রতিটি ভেন্ডরের প্রদান করা পণ্যগুলো দেখায়।
বিক্রয় রিপোর্টগুলো কয়েকটি সাধারণ পরিভাষা ব্যবহার করে। এই রিপোর্টটি নিচের অতিরিক্ত পরিভাষাগুলো ব্যবহার করে:
| পরিভাষা | সংজ্ঞা |
|---|---|
| পণ্যের ভেন্ডর | পণ্য প্রদানকারী ভেন্ডরের নাম। কোনো ভেন্ডরের সরবরাহ করা পণ্যের তালিকা দেখতে তার নামের উপর ক্লিক করুন। |
| নিট পরিমাণ | এর অর্থ হলো বিক্রি হওয়া আইটেমের সংখ্যা - ফেরত দেওয়া আইটেমের সংখ্যা। |
ডিসকাউন্ট কোড অনুযায়ী বিক্রয়
ডিসকাউন্ট কোড অনুযায়ী বিক্রয় রিপোর্টটি ডিসকাউন্টের নাম অনুযায়ী গ্রুপ করে আপনার বিক্রয়গুলো দেখায়, যেমন স্বয়ংক্রিয় ডিসকাউন্টের নাম বা ডিসকাউন্ট কোড। এই রিপোর্টটি আপনাকে দেখতে সাহায্য করে যে কত ঘন ঘন আপনার ডিসকাউন্ট কোডগুলো প্রয়োগ করা হয় এবং কোন ডিসকাউন্টগুলো সবচেয়ে বেশি বিক্রয়ে রূপান্তরিত হচ্ছে তা বুঝতে সাহায্য করতে পারে।
এই রিপোর্টের বিক্রয় মূল্যের মধ্যে কেবল ডিসকাউন্ট কোড দ্বারা প্রভাবিত নির্দিষ্ট লাইন আইটেমের মোট বিক্রয় অন্তর্ভুক্ত থাকে। আপনার স্টোরে যদি একত্রযোগ্য ডিসকাউন্ট থাকে, তবে একই অর্ডার একাধিকবার অন্তর্ভুক্ত করা হতে পারে। প্রতিটি প্রয়োগকৃত ডিসকাউন্টের জন্য প্রতিটি সারিতে অর্ডারটি একবার করে দেখানো হয়।
আপনার স্টোরের টাইম জোন যাই হোক না কেন, এই রিপোর্টটি 1 মে, 2017, 12:00am UTC (Coordinated Universal Time)-এর পরে করা বিক্রয়ের তথ্য সংগ্রহ করে ও অন্তর্ভুক্ত করে।
এই রিপোর্টে নিম্নলিখিত পদগুলো ব্যবহার করা হয়েছে:
| পরিভাষা | সংজ্ঞা |
|---|---|
| ডিসকাউন্টের নাম | অ্যাডমিনে ডিসকাউন্ট তৈরি করার সময় যে নাম লেখা হয়েছিল। |
| ডিসকাউন্টের ID | ডিসকাউন্টের জন্য অ্যাডমিন URL-এ থাকা ID। |
| ডিসকাউন্ট ক্লাস | 'shipping' (শিপিং), 'product' (পণ্য), 'order' (অর্ডার) বা 'unknown' (অজানা)। |
| ডিসকাউন্টের পদ্ধতি | চেকআউটে ডিসকাউন্ট প্রয়োগ করার উপায়, উদাহরণস্বরূপ স্বয়ংক্রিয়ভাবে বা কোড লিখে। |
| ডিসকাউন্টের ধরন | শতাংশ, নির্দিষ্ট পরিমাণ, ফ্রি শিপিং, X কিনলে Y পান বা অ্যাপ। |
| ডিসকাউন্ট কোড | ডিসকাউন্ট পাওয়ার জন্য যে কোডটি প্রয়োগ করা হয়েছিল। |
| স্বয়ংক্রিয় ছাড়ের শিরোনাম | স্বয়ংক্রিয়ভাবে প্রয়োগ হওয়া ডিসকাউন্টের নাম। |
| ডিসকাউন্টের পরিমাণ | রিপোর্ট করা ডিসকাউন্টের মোট মূল্য। |
| অন্যান্য ডিসকাউন্ট | এই ডিসকাউন্টের মতো একই অর্ডারগুলোতে প্রয়োগ করা অন্যান্য ডিসকাউন্টের মোট মূল্য। |
| অন্যান্য নন-শিপিং ডিসকাউন্ট | যে অর্ডারগুলোতে নামের উল্লেখ করা ডিসকাউন্ট থাকে সেখানে যখন একাধিক ডিসকাউন্ট প্রয়োগ করা হয়, তখন এই ফিল্ডে এই ডিসকাউন্টের মতো একই অর্ডারগুলোতে প্রয়োগ করা অন্যান্য নন-শিপিং ডিসকাউন্টের মোট মূল্য দেখানো হয়। |
| অন্যান্য শিপিং ডিসকাউন্ট | যে অর্ডারগুলোতে নামের উল্লেখ করা ডিসকাউন্ট থাকে সেখানে যখন একাধিক ডিসকাউন্ট প্রয়োগ করা হয়, তখন এই ফিল্ডে এই ডিসকাউন্টের মতো একই অর্ডারগুলোতে প্রয়োগ করা অন্যান্য শিপিং ডিসকাউন্টের মোট মূল্য দেখানো হয়। |
| নন-শিপিং ডিসকাউন্ট | এই ডিসকাউন্ট থাকা অর্ডারের সমস্ত নন-শিপিং ডিসকাউন্টের মোট মূল্য। |
| শিপিং ডিসকাউন্ট | এই ডিসকাউন্ট থাকা অর্ডারের সমস্ত শিপিং ডিসকাউন্টের মোট মূল্য। |
| নন-শিপিং স্ক্রিপ্ট ডিসকাউন্ট |
Script Editor অ্যাপে চালানো স্ক্রিপ্টের মাধ্যমে পণ্যে দেওয়া ডিসকাউন্টের মোট পরিমাণ।
শুধু Shopify Plus ব্যবহার করলেই এই কলাম দেখা যায়। কোনো অর্ডারে ডিসকাউন্ট কোডও ব্যবহার করা হলে তবেই সেই অর্ডারের স্ক্রিপ্টের মাধ্যমে দেওয়া ডিসকাউন্টের পরিমাণ রিপোর্টে দেখানো হয়। |
| শিপিং স্ক্রিপ্ট ডিসকাউন্ট | Script Editor অ্যাপে চালানো স্ক্রিপ্টের মাধ্যমে দেওয়া শিপিং ডিসকাউন্টের মোট পরিমাণ।
শুধু Shopify Plus ব্যবহার করলেই এই কলাম দেখা যায়। কোনো অর্ডারে ডিসকাউন্ট কোডও ব্যবহার করা হলে তবেই সেই অর্ডারের শিপিং স্ক্রিপ্টের মাধ্যমে দেওয়া ডিসকাউন্টের পরিমাণ রিপোর্টে দেখানো হয়। |
| অর্ডার | যে পরিমাণ অর্ডারে ডিসকাউন্ট প্রয়োগ করা হয়েছিল তার সংখ্যা। |
| মোট বিক্রয় | ডিসকাউন্ট প্রয়োগ করা সমস্ত অর্ডারের মোট বিক্রয়। |
| শিপিং | শিপিং ডিসকাউন্ট ছাড়া, শিপিংয়ের পরিমাণ। |
রেফারার অনুযায়ী মোট বিক্রয়
রেফারার অনুযায়ী মোট বিক্রয় রিপোর্টটি গ্রাহকেরা কোন নির্দিষ্ট সাইট থেকে আসছেন তার উপর ভিত্তি করে আপনার বিক্রয়গুলো দেখায়।
বিক্রয় রিপোর্টগুলো কয়েকটি সাধারণ পরিভাষা ব্যবহার করে। এই রিপোর্টটি নিচের অতিরিক্ত পরিভাষাগুলো ব্যবহার করে:
| পরিভাষা | সংজ্ঞা |
|---|---|
| ট্রাফিক রেফারারের সোর্স |
এটি নির্দেশ করে যে অর্ডার করা গ্রাহক কীভাবে আপনার অনলাইন স্টোরে পৌঁছেছেন। সম্ভাব্য মানগুলো হলো:
|
| ট্রাফিক রেফারার হোস্ট |
রেফারেলের সাইট, যেমন www.google.com যেখানে রেফারারের সোর্স হলো Search, এবং outlook.live.com যেখানে রেফারারের সোর্স হলো Email। Direct সোর্সের ক্ষেত্রে, রেফারার নির্ধারণ করা না গেলে হোস্ট একটি ড্যাশ হিসেবে দেখা যায়। এটি বিভিন্ন কারণে হতে পারে, যেমন:
|
রিপোর্টে সর্বশেষ ইন্টারঅ্যাকশন করা রেফারার দেখা যায়। রেফারার এবং ইন্টারঅ্যাকশন সম্পর্কে আরও জানতে (যাকে অ্যাট্রিবিউশন মডেলও বলা হয়), রেফারার এবং ইন্টারঅ্যাকশন দেখুন।
বিলিং লোকেশন অনুযায়ী মোট বিক্রয়
বিলিং লোকেশন অনুযায়ী মোট বিক্রয় রিপোর্টে অর্ডারের বিলিং ঠিকানার দেশ বা অঞ্চল দেখা যায়।
বিক্রয় রিপোর্টগুলো কয়েকটি সাধারণ পরিভাষা ব্যবহার করে। এই রিপোর্টটি নিচের অতিরিক্ত পরিভাষাগুলো ব্যবহার করে:
| পরিভাষা | সংজ্ঞা |
|---|---|
| বিলিং লোকেশন | বিলিং ঠিকানার দেশ বা অঞ্চল। |
মুদ্রা অনুযায়ী মোট বিক্রয়
চেকআউটে গ্রাহকের ব্যবহৃত মুদ্রা অনুযায়ী বিক্রয়ের ব্রেকডাউন মুদ্রা অনুযায়ী মোট বিক্রয় রিপোর্টে দেখা যায়।
আপনার স্থানীয় মুদ্রায় বিক্রয়ের মূল্য মোট বিক্রয় কলামে রিপোর্ট করা হয়।
উদাহরণস্বরূপ, আপনার স্থানীয় মুদ্রা হলো কানাডিয়ান ডলার, তবে আপনি অস্ট্রেলিয়ান ডলার এবং ইউএস ডলারেও পেমেন্ট গ্রহণ করেন। সেক্ষেত্রে আপনার মুদ্রা অনুযায়ী মোট বিক্রয় রিপোর্টের অর্ডারের চেকআউট মুদ্রা কলামে কানাডিয়ান, অস্ট্রেলিয়ান এবং ইউএস ডলার তালিকাভুক্ত থাকে, এরপর ঐসব মুদ্রায় করা অর্ডারের সংখ্যা এবং কানাডিয়ান ডলারে সেসব অর্ডারের মূল্য দেখা যায়।
সেলস চ্যানেল অনুযায়ী বিক্রয়
বিভিন্ন সেলস চ্যানেলে আপনার বিক্রয়ের পরিমাণ দেখতে আপনি সেলস চ্যানেল অনুযায়ী মোট বিক্রয় এবং চ্যানেল অনুযায়ী নিট বিক্রয় রিপোর্ট ব্যবহার করতে পারেন।
বিক্রয় রিপোর্টগুলো বেশ কয়েকটি সাধারণ পদ ব্যবহার করে। এই রিপোর্টে, গ্রাহক অর্ডার দেওয়ার জন্য যে চ্যানেল বা অ্যাপ ব্যবহার করেছেন, তার নাম সেলস চ্যানেল কলামে দেখা যায়, যেমন অনলাইন স্টোর বা কিনুন বাটন। ড্রাফট অর্ডার থেকে হওয়া বিক্রয়ের ক্ষেত্রে রিপোর্টে ড্রাফট অর্ডার দেখা যায়। নামহীন কোনো অ্যাপ ব্যবহার করা হলে রিপোর্টে অন্যান্য দেখা যায়।
গ্রাহকের নাম অনুযায়ী বিক্রয়
নির্দিষ্ট সময়জুড়ে গ্রাহক অনুযায়ী অর্ডারের ব্রেকডাউন গ্রাহকের নাম অনুযায়ী বিক্রয় রিপোর্টে দেখা যায়।
বিক্রয় রিপোর্টগুলো কয়েকটি সাধারণ পরিভাষা ব্যবহার করে। এই রিপোর্টটি নিচের অতিরিক্ত পরিভাষাগুলো ব্যবহার করে:
| পরিভাষা | সংজ্ঞা |
|---|---|
| গ্রাহকের নাম | গ্রাহকের নাম। |
| গ্রাহকের ইমেইল | গ্রাহকের ইমেইল ঠিকানা। |
সময়ের সাথে অর্ডারের গড় মূল্য
সময়ের সাথে অর্ডারের গড় মূল্য কীভাবে পরিবর্তিত হয়েছে তা সময়ের সাথে অর্ডারের গড় মূল্য রিপোর্টে দেখা যায়।
আপনি গ্রুপ করুন-এ ক্লিক করে যে সময় এককে আপনার বিক্রয় দেখতে চান তা নির্বাচন করতে পারেন: ঘণ্টা, দিন, সপ্তাহ, মাস, ত্রৈমাসিক, বছর, দিনের ঘণ্টা, সপ্তাহের দিন বা বছরের মাস। সময় একক নির্দিষ্ট করে দেয় কীভাবে অর্ডারের মূল্যগুলো গ্রুপ করা হয়েছে। আপনি চাইলে বিভিন্ন তারিখের রেঞ্জের ডেটা তুলনা করতে পারেন।
বান্ডেল রিপোর্ট
আপনি যখন Shopify Analytics ব্যবহার করেন, তখন পণ্যের বান্ডেল সম্পর্কিত একাধিক রিপোর্টে অ্যাক্সেস পান:
- সময়ের সাথে বান্ডেলের মোট বিক্রি
- বান্ডেল অনুযায়ী মোট বিক্রি
- বান্ডেলের উপাদান অনুযায়ী মোট বিক্রি
- বান্ডেলের উপাদান এবং পণ্যের তুলনা
Shopify Bundles অ্যাপ ব্যবহার করে পণ্যের বান্ডেল বিক্রি করলে ডেটা দেখা যায়। আপনি পণ্যের বান্ডেল বিক্রি না করলে রিপোর্টে কোনো ডেটা দেখা যাবে না।
সময়ের সাথে বান্ডেলের মোট বিক্রি
সময়ের সাথে আপনি পণ্যের বান্ডেল থেকে কতগুলো অর্ডার পেয়েছেন এবং মোট কত বিক্রি হয়েছে তা সময়ের সাথে বান্ডেলের মোট বিক্রি রিপোর্টে দেখা যায়। ডিফল্টভাবে, আগের 30 দিনের সময়ের সাথে তুলনাসহ একটি লাইন গ্রাফ ভিজ্যুয়ালাইজেশন হিসেবে নির্বাচিত থাকে।
বান্ডেল অনুযায়ী মোট বিক্রি
পণ্যের বান্ডেল অনুযায়ী আপনার বিক্রি করা আইটেমের নিট সংখ্যা এবং মোট বিক্রি বান্ডেল অনুযায়ী মোট বিক্রি রিপোর্টে দেখা যায়। গত 30 দিনের মধ্যে আপনার সবচেয়ে বেশি বিক্রি হওয়া বান্ডেলগুলো শনাক্ত করতে আপনি এই রিপোর্ট ব্যবহার করতে পারেন। ডিফল্টভাবে, একটি সাধারণ হরাইজন্টাল বার গ্রাফ ভিজ্যুয়ালাইজেশন হিসেবে নির্বাচিত থাকে।
বান্ডেলের উপাদান অনুযায়ী মোট বিক্রির ব্রেকডাউন দেখতে, বান্ডেলের উপাদান অনুযায়ী মোট বিক্রি রিপোর্ট ব্যবহার করুন।
বান্ডেলের উপাদান অনুযায়ী মোট বিক্রি
বান্ডেলে থাকা পৃথক পণ্য অনুযায়ী আপনার বিক্রি করা আইটেমের নিট সংখ্যা এবং মোট বিক্রি বান্ডেলের উপাদান অনুযায়ী মোট বিক্রি রিপোর্টে দেখা যায়। উদাহরণস্বরূপ, আপনি যদি শ্যাম্পু, কন্ডিশনার এবং শাওয়ার জেলের 3-প্যাকের পণ্যের বান্ডেল বিক্রি করেন, তাহলে এই রিপোর্টের আলাদা সারিতে ওই 3টি পণ্যের প্রতিটি দেখা যায়।
গত 30 দিনের মধ্যে আপনার সবচেয়ে বেশি বিক্রি হওয়া বান্ডেলের উপাদানগুলো শনাক্ত করতে আপনি এই রিপোর্ট ব্যবহার করতে পারেন। ডিফল্টভাবে, আগের 30 দিনের সময়ের সাথে তুলনাসহ একটি সাধারণ হরাইজন্টাল বার গ্রাফ ভিজ্যুয়ালাইজেশন হিসেবে নির্বাচিত থাকে।
বান্ডেল অনুযায়ী মোট বিক্রির ব্রেকডাউন দেখতে, বান্ডেল অনুযায়ী মোট বিক্রি রিপোর্ট ব্যবহার করুন।
বান্ডেলের উপাদান এবং পণ্যের তুলনা
বান্ডেলের উপাদান ও পণ্যের তুলনা রিপোর্টে বান্ডেলে থাকা পণ্যের মোট বিক্রয়ের সাথে সেই একই পণ্যগুলো আলাদাভাবে বিক্রির মোট বিক্রয় তুলনা করে দেখানো হয়। উদাহরণস্বরূপ, আপনি যদি শ্যাম্পু, কন্ডিশনার এবং শাওয়ার জেলের একটি 3-প্যাক পণ্যের বান্ডেল বিক্রি করেন, তবে এই 3টি পণ্যের প্রতিটি আলাদাভাবে বিক্রি হওয়ার (বান্ডেলের অংশ হিসেবে নয়) সাথে বান্ডেল হিসেবে বিক্রি হওয়ার তুলনামূলক তথ্য এই রিপোর্টে দেখানো হবে। ডিফল্টরূপে, নির্বাচিত visualization হলো একটি গ্রুপ করা ভার্টিকাল বার গ্রাফ। প্রতিটি বার গ্রুপ Is bundle ডাইমেনশন দ্বারা বিভক্ত, যা Yes বা No হতে পারে।
সাবস্ক্রিপশন রিপোর্ট
আপনি যখন Shopify Analytics ব্যবহার করবেন, তখন সাবস্ক্রিপশন সেলস সম্পর্কিত একাধিক রিপোর্ট দেখতে পাবেন:
- সময়ের সাথে সাথে সক্রিয় সাবস্ক্রিপশন
- সময়ের সাথে সাথে বাতিল করা সাবস্ক্রিপশন
- সময়ের সাথে সাথে নতুন সাবস্ক্রিপশন
- সময়ের সাথে সাথে সাবস্ক্রিপশন সেলস
- সাবস্ক্রিপশন বনাম এককালীন সেলস
আপনি Shopify Subscriptions অ্যাপ ব্যবহার করে সাবস্ক্রিপশন বিক্রি করলে ডেটা দেখা যায়। আপনি সাবস্ক্রিপশন বিক্রি না করলে, রিপোর্টে কোনো ডেটা দেখা যাবে না।
সময়ের সাথে সাথে সক্রিয় সাবস্ক্রিপশন
সময়ের সাথে সাথে সক্রিয় সাবস্ক্রিপশন রিপোর্টে আপনার বিক্রি করা সক্রিয় সাবস্ক্রিপশনের সংখ্যা সময়ের সাথে সাথে দেখানো হয়। ডিফল্টরূপে, আগের 30-দিনের পিরিয়ডের সাথে তুলনাসমেত একটি লাইন গ্রাফ visualization হিসেবে নির্বাচন করা থাকে।
সময়ের সাথে সাথে বাতিল করা সাবস্ক্রিপশন
সময়ের সাথে সাথে বাতিল করা সাবস্ক্রিপশন রিপোর্টে আপনার গ্রাহকদের বাতিল করা সাবস্ক্রিপশনের সংখ্যা সময়ের সাথে সাথে দেখানো হয়। ডিফল্টরূপে, আগের 30-দিনের পিরিয়ডের সাথে তুলনাসমেত একটি লাইন গ্রাফ visualization হিসেবে নির্বাচন করা থাকে।
সময়ের সাথে সাথে নতুন সাবস্ক্রিপশন
সময়ের সাথে সাথে নতুন সাবস্ক্রিপশন রিপোর্টে আপনার গ্রাহকদের কেনা সাবস্ক্রিপশনের সংখ্যা সময়ের সাথে সাথে দেখানো হয়। ডিফল্টরূপে, আগের 30-দিনের পিরিয়ডের সাথে তুলনাসমেত একটি লাইন গ্রাফ visualization হিসেবে নির্বাচন করা থাকে।
সময়ের সাথে সাথে সাবস্ক্রিপশন সেলস
সময়ের সাথে সাথে সাবস্ক্রিপশন সেলস রিপোর্টে সময়ের সাথে সাথে আপনার সাবস্ক্রিপশন অর্ডারের মোট বিক্রয়ের মূল্য (ট্যাক্স, শিপিং, শুল্ক এবং ফিসহ) দেখানো হয়। ডিফল্টরূপে, আগের 30-দিনের পিরিয়ডের সাথে তুলনাসমেত একটি লাইন গ্রাফ visualization হিসেবে নির্বাচন করা থাকে।
সাবস্ক্রিপশন বনাম এককালীন সেলস
সাবস্ক্রিপশন বনাম এককালীন সেলস রিপোর্টে সময়ের সাথে সাথে সকল পণ্যের মোট বিক্রয়ের মূল্য (ট্যাক্স, শিপিং, সেলস রিভার্সাল, ডিসকাউন্ট এবং ফিসহ) ও অর্ডারের সংখ্যা দেখানো হয়, যা সাবস্ক্রিপশন পণ্য বা এককালীন কেনাকাটার ভিত্তিতে গ্রুপ করা থাকে। এই রিপোর্টে প্রতিটি মেট্রিকের জন্য শতকরা পরিবর্তনের পরিমাণও অন্তর্ভুক্ত থাকে। ডিফল্টরূপে, আগের 30-দিনের পিরিয়ডের সাথে তুলনাসমেত একটি ডোনাট গ্রাফ visualization হিসেবে নির্বাচন করা থাকে।
আপনার বিক্রয় রিপোর্ট কাস্টমাইজ করুন
আপনার বিক্রয় রিপোর্ট কাস্টমাইজ করতে ফিল্টার ও এডিট করার ফিচারগুলো ব্যবহার করুন।
বেশিরভাগ মেট্রিক বিক্রয় রিপোর্টে ব্যবহৃত সাধারণ পরিভাষাগুলোর মতোই। আপনি একটি রিপোর্টে অন্যান্য কলাম যোগ করতে পারেন, যেমন:
| কলাম | সংজ্ঞা |
|---|---|
| অর্ডারের গড় মূল্য | গ্রস বিক্রয় (অ্যাডজাস্টমেন্ট ছাড়া) - ডিসকাউন্ট (অ্যাডজাস্টমেন্ট ছাড়া) / অর্ডারের সংখ্যা-এর সমান। অর্ডার তৈরি হওয়ার পরে সেই অর্ডারে করা সব এডিট, বিনিময় বা রিটার্ন এই অ্যাডজাস্টমেন্টের অন্তর্ভুক্ত। |
| অর্ডার করা পরিমাণ | অর্ডার করা পরিমাণ = নিট পরিমাণ + রিভার্স করা পরিমাণ |
| রিভার্স করা পরিমাণ | রিভার্স করা আইটেমের সংখ্যা (রিফান্ড, অর্ডার এডিট, বিনিময় এবং রিটার্ন অন্তর্ভুক্ত)। |
| কেনার বিকল্প | আপনার গ্রাহকের করা কেনাকাটার ধরন, যেমন সাবস্ক্রিপশন বা এককালীন কেনাকাটা। |
উদাহরণ: গত 30 দিনের সেলস রিভার্সাল
ধরুন আপনি গত 30 দিনের সব রিটার্ন পণ্য অনুযায়ী সাজিয়ে দেখতে চান। আপনি পণ্য অনুযায়ী মোট বিক্রয় রিপোর্ট ফিল্টার করতে পারেন এবং আপনার প্রয়োজন নেই এমন কিছু কলাম সরিয়ে ফেলতে পারেন।
চূড়ান্ত রিপোর্টটি প্রতিটি রিভার্স করা আইটেমের জন্য নিচের তথ্যগুলো দেখাবে:
- প্রতিটি ফেরত আসা পণ্যের শিরোনাম।
- রিটার্নের মূল্য (রিফান্ড, অর্ডার এডিট, বিনিময় এবং রিটার্ন অন্তর্ভুক্ত)।
- ফেরত আসা পণ্যে প্রযোজ্য মোট ট্যাক্স।
- রিটার্নের কারণ।
- মোট বিক্রয়ের সংখ্যা।
যেহেতু রিপোর্টটি শুধুমাত্র রিভার্স করা সেলস নিয়ে কাজ করে, তাই প্রতিটি পণ্যের মোট বিক্রয়ের সংখ্যা নেগেটিভ হবে।
ধাপ:
আপনার Shopify অ্যাডমিন থেকে, অ্যানালিটিক্স > রিপোর্ট-এ যান।
সেলস ক্যাটাগরিতে, পণ্য অনুযায়ী মোট বিক্রয়-এ ক্লিক করুন।
কনফিগারেশন প্যানেলের ফিল্টার মেনুতে, নিচের কাজগুলো করুন:
- তারিখের ব্যাপ্তি-এর জন্য, গত 30 দিন বেছে নিন এবং এরপর প্রয়োগ করুন-এ ক্লিক করুন।
- ⊕-এ ক্লিক করুন এবং তারপর রিভার্স করা হয়েছে-এ ক্লিক করুন।
- নতুন ফিল্টারে হ্যাঁ-এ ক্লিক করুন।
কম কলাম দেখাতে, কনফিগারেশন প্যানেলে নিচের কাজগুলো করুন:
- মেট্রিক মেনুতে, নিট বিক্রয় এবং ডিসকাউন্ট-এর পাশে ট্র্যাশবিন আইকনে ক্লিক করুন।
- ডাইমেনশন মেনুতে, পণ্যের ভেন্ডর এবং পণ্যের ধরন-এর পাশে ট্র্যাশবিন আইকনে ক্লিক করুন।
এই সংক্ষিপ্ত রিপোর্টটি এখন গত 30 দিনের জন্য পণ্য অনুযায়ী আপনার রিটার্নের মূল্য দেখায়।