ShopifyQL-এর ব্যবহার
ShopifyQL, বা Shopify Query Language হলো কমার্সের জন্য তৈরি করা Shopify-এর কোয়েরি ল্যাঙ্গুয়েজ। কোয়েরি ল্যাঙ্গুয়েজগুলো ডেটাবেস থেকে ডেটার অনুরোধ করতে এবং তা পুনরুদ্ধার করতে ব্যবহৃত হয়। আপনার স্টোরের ডেটা নির্দিষ্ট কলাম এবং সারিতে কাঠামোগতভাবে ডেটাবেস টেবিলে সেভ করা থাকে। কলামগুলো সেগুলোর মধ্যে থাকা তথ্যের ধরন (যেমন- সেলস) সংজ্ঞায়িত করে এবং সারিগুলো ডেটা টাইপের প্রকৃত মান (যেমন সেলসের ক্ষেত্রে $2,450 USD) নির্দিষ্ট করে।
অর্থপূর্ণ ফর্ম্যাটে আপনার ডেটা পুনরুদ্ধার করার জন্য, ডেটাবেসে অবশ্যই একটি কোয়েরি জমা দিতে হবে। কোয়েরি হলো এমন একটি প্রশ্ন যা উত্তর হিসেবে নির্দিষ্ট ডেটা জানতে চায় এবং এটি কিওয়ার্ড ও সংশ্লিষ্ট প্যারামিটার দিয়ে তৈরি হয়। নির্দিষ্ট প্যারামিটারের সাথে কয়েকটি কিওয়ার্ডের সমন্বয়ে আপনার কোয়েরিটি তৈরি হয়। আপনার কোয়েরি তৈরি হওয়ার পর, আপনি এটি রান করে একটি রিপোর্ট পেতে পারেন।
আপনি নিজের ব্যবসার ডেটাবেস এক্সপ্লোর করতে এবং ব্যবসার আরও বিস্তারিত বুঝতে সাহায্য করবে এমন ডেটা পুনরুদ্ধার করতে Shopify Analytics-এর সাথে ShopifyQL কোয়েরি এডিটর ব্যবহার করতে পারেন।
