আপনার Shopify POS সেটআপ সুরক্ষিত করা

আপনার ব্যবসার জন্য একটি নিরাপত্তা কৌশল থাকা আপনার Shopify POS ডিভাইস, লেনদেন এবং গ্রাহকের ডেটা সুরক্ষিত রাখতে সাহায্য করে। এই গাইডটিতে POS নিরাপত্তার সেরা অনুশীলন এবং আপনার POS ডেটার জন্য হুমকি যেমন, হারিয়ে যাওয়া বা চুরি হওয়া POS ডিভাইসগুলোর ক্ষেত্রে করণীয় টুলের রূপরেখা দেওয়া হয়েছে।

আপনার Shopify POS ডিভাইস সুরক্ষিত করা

অননুমোদিত অ্যাক্সেস থেকে আপনার Shopify POS ডিভাইসগুলো সুরক্ষিত করতে, iOS এবং Android ডিভাইসে বিল্ট-ইন নিচের নিরাপত্তা সেটিংসগুলো ব্যবহার করুন:

  • ফাইন্ড মাই ডিভাইস: ডিভাইস হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে এটি আপনাকে আপনার ডিভাইসের লোকেশন ট্র্যাক করতে দেয়।
  • রিমোট ওয়াইপ: ডিভাইস হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে এটি আপনাকে ডিভাইসের ডেটা মুছে ফেলতে দেয়।
  • অটো-লক: স্টাফদের তত্ত্বাবধানে না থাকলে এটি নির্ধারিত সময়ের মধ্যে স্ক্রিনকে অটোমেটিকভাবে লক করে দেয়।

ডিভাইসের স্ক্রিন লকের নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী PIN সেট করুন। শক্তিশালী PIN-এর প্রতিটি অঙ্ক আলাদা হয়।

কোনো ডিভাইস হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে, আপনি আপনার Shopify অ্যাডমিন থেকে ডিভাইসটি লগ আউট করতে পারেন অথবা রিমোটলি এটি সরাতে পারেন।

আপনি বিপুল সংখ্যক ডিভাইস পরিচালনা করলে, একইসাথে আপনার সব ডিভাইস পরিচালনা করতে MDM (মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট) সফটওয়্যার ব্যবহার করতে পারেন। আপনি iOS ডিভাইসের জন্য Apple Configurator অথবা Android ডিভাইসের জন্য Android-এর প্রস্তাবিত MDM ব্যবহার করতে পারেন।

বেশিরভাগ MDM কনফিগারেশনের সাহায্যে আপনি একটি ডিভাইস থেকে আপনার সব ডিভাইসের নিচের নিরাপত্তা সেটিংসগুলো ম্যানেজ করতে পারবেন:

  • পাসকোড এনফোর্স করুন।
  • কোনো ডিভাইস লক এবং ওয়াইপ করুন।
  • রিসেট করুন-পাসকোড মুছে দিন।
  • ডিভাইসের লোকেশন ট্র্যাক করুন।
  • আপডেট ম্যানেজ করুন।

মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট সম্পর্কে আরও জানুন।

ব্যবসার বাইরের কেউ যাতে আপনার POS ডিভাইসগুলো দেখতে বা সেগুলোতে সংযুক্ত হতে না পারে, সে জন্য POS ডিভাইসগুলোকে এমন একটি প্রাইভেট নেটওয়ার্কে সংযুক্ত করার পরামর্শ দেওয়া হয়, যেখানে গ্রাহক বা অন্য কোনো ব্যবসা যোগ দিতে পারে না।

আপনার Shopify POS ডেটা সুরক্ষিত করা

আপনার POS ডেটা সুরক্ষিত রাখতে, আপনার iOS বা Android ডিভাইস এবং Shopify POS আপ-টু-ডেট রাখুন। Apple এবং Google তাদের অপারেটিং সিস্টেম (OS) আপডেটে পরিচিত নিরাপত্তা ত্রুটিগুলোর জন্য প্যাচ রিলিজ করে। Shopify POS আপডেটগুলো বাগ এবং নিরাপত্তা সম্পর্কিত দুর্বলতাগুলোও সমাধান করে।

আপনি আপনার iOS ডিভাইসে নিচের অটোমেটিক আপডেটগুলো চালু করতে পারেন:

বেশিরভাগ Android আপডেট অটোমেটিকভাবে হয়ে থাকে, তবে আপনি সিস্টেম আপডেটের জন্য ম্যানুয়ালি চেক করতে পারেন। এছাড়াও, আপনি অটোমেটিক অ্যাপ আপডেট চালু করতে পারেন।

অ্যাপ আপডেট কখন ইনস্টল হবে তা নিয়ন্ত্রণ করতে, স্বয়ংক্রিয় অ্যাপ আপডেট বন্ধ করুন এবং আপনার ব্যবসার সময়ের বাইরে ম্যানুয়ালি Shopify POS আপডেট করুন। একাধিক ডিভাইসে সিস্টেম এবং অ্যাপ আপডেট কখন ইনস্টল হবে তা নিয়ন্ত্রণ করতে, MDM সফটওয়্যার ব্যবহার করুন। কীভাবে Shopify POS আপডেট করবেন তা বেছে নেওয়ার বিষয়ে আরও জানুন।

আপনি যেন লেটেস্ট ফিচার এবং সিকিউরিটি ফিক্সের সাথে আপ-টু-ডেট থাকতে পারেন, তা নিশ্চিত করতে Apple এবং Android আপডেটের জন্য একটি দ্রুত রিলিজ প্ল্যান রাখার কথা বিবেচনা করুন।

Shopify POS-এর জন্য চেকআউটের নিরাপত্তা

Shopify POS-এর চেকআউট সিকিউরিটির মধ্যে রয়েছে পেমেন্ট কার্ডে ট্যাপ করার লিমিট এবং Shopify POS-এ কাস্টমাইজযোগ্য পেমেন্ট অপশন, যা আপনাকে কী ধরনের লেনদেন গ্রহণ করতে হবে তা নিয়ন্ত্রণ করতে দেয়।

ট্যাপ লিমিটের জন্য গাইডলাইন

ট্যাপের সীমা হলো কার্ড ট্যাপ করে গ্রাহক সর্বোচ্চ যে পরিমাণ অর্থ পেমেন্ট করতে পারেন। কার্ড ইস্যুকারী ব্যাংক এই সীমা নির্ধারণ করে, যা আপনাকে ও গ্রাহকদের প্রতারণা থেকে সুরক্ষা দেয়।

ট্যাপ লিমিটে নিচের গাইডলাইনগুলো প্রযোজ্য:

  • কার্ড এবং অঞ্চল অনুযায়ী ট্যাপ লিমিট পরিবর্তিত হয়।
  • কিছু অঞ্চলে বেশি পরিমাণের পেমেন্ট অনুমোদন করার জন্য কার্ডে ট্যাপ করতে এবং পিন দিতে হয়।
  • মোবাইল ওয়ালেট যেমন Apple Pay, Google Pay এবং Samsung Pay-এর ক্ষেত্রে ট্যাপ লিমিট বেশি বা আনলিমিটেড হতে পারে।
  • Tap to Pay on iPhone এবং Tap to Pay on Android-এর লিমিট কার্ড রিডারের মতোই।
  • ট্যাপের সীমা কার্যকর করে কার্ড ও কার্ড ইস্যুকারী ব্যাংকগুলো, Shopify Payments নয়। ট্যাপের সীমা পরিবর্তন করা যায় না।

Shopify কার্ড রিডারগুলো গ্রাহকদের কার্ড ঢোকাতে এবং প্রয়োজন অনুযায়ী PIN দিতে বলে। কেনাকাটার জন্য ট্যাপ পেমেন্টের সীমা বাড়ানোর প্রয়োজন হলে, গ্রাহকদের মোবাইল ওয়ালেট দিয়ে পেমেন্ট করতে উৎসাহ দিন।

কাস্টমাইজযোগ্য পেমেন্ট বিকল্প

আপনি প্রতিটি POS ডিভাইসের জন্য পেমেন্ট বিকল্পগুলি নিয়ন্ত্রণ করতে পারেন। উদাহরণস্বরূপ, যদি আপনার স্টোর পেমেন্ট কার্ড গ্রহণ করে, তাহলে প্রতারণা কমানোর জন্য আপনি ম্যানুয়াল পেমেন্ট কার্ড এন্ট্রি নিষ্ক্রিয় করতে পারেন। প্রতিটি POS ডিভাইসের জন্য পেমেন্ট বিকল্প পরিচালনা করার বিষয়ে আরও জানুন।

স্টাফ পারমিশন পরিচালনা করা

প্রতিটি স্টাফ মেম্বারের জন্য উপযুক্ত POS রোল এবং অনুমতি সেট করে আপনার স্টোরের সেটিংস এবং ডেটা সুরক্ষিত রাখুন। রোল এবং অনুমতি নির্ধারণ করে যে POS অ্যাপে ডেটা দেখতে এবং বিভিন্ন কাজ করার জন্য প্রতিটি স্টাফ মেম্বারের কতটা অ্যাক্সেস আছে। এছাড়াও, উপযুক্ত অনুমতি থাকা অন্য POS স্টাফের অনুমোদন ছাড়া আপনি POS স্টাফকে POS অ্যাপে নির্দিষ্ট কিছু কাজ করা থেকে সীমাবদ্ধ করতে পারেন।

আপনার Shopify অ্যাডমিনের ডেটা সুরক্ষিত রাখতে, আপনি আপনার Shopify অ্যাডমিনের সেটিংস > ব্যবহারকারী থেকে শুধুমাত্র POS ব্যবহারকারী যোগ করে POS স্টাফদের আপনার Shopify অ্যাডমিন অ্যাক্সেস করা থেকে সীমাবদ্ধ করতে পারেন।

একটি অ্যাকাউন্ট থেকে লগ আউট করলে যাতে সব POS ডিভাইস একসঙ্গে লগ আউট না হয়ে যায়, সে জন্য স্টোরের মালিকের অ্যাকাউন্ট বা কোনো স্টাফ সদস্যের ব্যক্তিগত অ্যাকাউন্টের বদলে POS ডিভাইসে লগ ইন করতে আলাদা অ্যাকাউন্ট ব্যবহার করুন। এই অ্যাকাউন্টগুলোর লগইন ক্রেডেনশিয়াল স্টাফদের সঙ্গে শেয়ার করবেন না।

Shopify POS স্টাফ PIN-এর নিরাপত্তা

Shopify POS-এ অ্যাক্সেসের জন্য প্রতিটি স্টাফ সদস্যের 4 থেকে 6 অঙ্কের ব্যক্তিগত শনাক্তকরণ নম্বর (PIN) তৈরি করতে পারেন। Shopify POS বা Shopify অ্যাডমিন থেকে এলোমেলো অঙ্কের PIN তৈরি করতে বা নিজে PIN সেট করতে পারেন।

PIN দিয়ে বোঝা যায় কোন স্টাফ সদস্য Shopify POS ব্যবহার করছেন। অর্ডার ও রেজিস্টারের কার্যকলাপের মতো কাজ সেই স্টাফ সদস্যের নামে নথিভুক্ত হয়। এই রেকর্ডগুলো সঠিক রাখতে প্রতিটি স্টাফ সদস্য যেন শুধু নিজের PIN ব্যবহার করেন, তা নিশ্চিত করুন। স্টাফদের মধ্যে PIN শেয়ার করবেন না।

নিরাপত্তার কারণে, নিম্নলিখিত পরিস্থিতিতে স্টাফদের অবশ্যই Shopify POS-এ সঠিক PIN এন্টার করতে হবে:

  • লগ ইন করতে। PIN দিয়ে অ্যাক্সেস করা যাবে কি না, তা নির্দিষ্ট লোকেশন ও সাবস্ক্রিপশন প্ল্যানের ওপর নির্ভর করে।
  • চেকআউটে ত্রুটি দেখা দিলে।
  • স্টাফ চেকআউট বাতিল করলে।
  • স্টাফ কোনো টিপ বাতিল করলে।
  • যখন বিল্ট-ইন কার্ড রিডার সহ Shopify POS চালিত কোনো ডিভাইসে (যেমন মোবাইল সেলিং মোডে থাকা POS Go বা Verifone Victa Mobile) কার্ড পেমেন্ট ব্যর্থ হয় এবং স্টাফরা পেমেন্ট বিকল্পে ফিরে আসেন বা চেকআউট ছেড়ে যান। পেমেন্টের জন্য আবার চেষ্টা করলে কোনো PIN-এর প্রয়োজন হয় না।
  • যখন সফটওয়্যার আপডেট চেক করার আগে আনলক করার জন্য একটি POS Go ডিভাইস রিবুট হয়।

স্টাফরা তাদের PIN ভুলে গেলে অনুমোদিত ব্যবহারকারীরা Shopify POS বা Shopify অ্যাডমিনে একটি নতুন PIN জেনারেট করতে পারবেন। PIN পরিবর্তন করতে Point of Sale স্টাফ পরিচালনা করুন অনুমতির প্রয়োজন৷

Shopify POS-এ টু-স্টেপ অথেনটিকেশন সংক্রান্ত সতর্কতা

স্টোরে সব ব্যবহারকারীর জন্য বা POS ডিভাইসে লগ ইন করা ব্যবহারকারীর জন্য টু-স্টেপ অথেনটিকেশন বাধ্যতামূলক থাকলে, ব্যবহারকারী PIN দেওয়ার পর Shopify POS একটি সতর্কবার্তার ডায়ালগ দেখাতে পারে। Shopify POS অতিরিক্ত বিকল্পের মেনুতেও একটি ব্যানার দেখায়, যা সব সময় দেখা যায়। টু-স্টেপ অথেনটিকেশন বাধ্যতামূলক করা এবং টু-স্টেপ অথেনটিকেশন সেট আপ করা সম্পর্কে আরও জানুন।

ব্যবহারকারী টু-স্টেপ অথেনটিকেশন সেট আপ করার আগে যেসব POS ডিভাইসে লগ ইন করেছেন, শুধু সেগুলোতেই এই সতর্কবার্তাগুলো দেখা যায়। সর্বশেষ লগইনের পর ব্যবহারকারী টু-স্টেপ অথেনটিকেশন সেট আপ করে থাকলেও, তাকে টু-স্টেপ অথেনটিকেশনের যাচাই প্রক্রিয়া সম্পন্ন করে আবার POS-এ লগ ইন করতে হবে।

সতর্কতামূলক ডায়ালগ এবং ব্যানারটি সরাতে, Shopify POS-এ লগ ইন করার অনুমতি থাকা কোনো ব্যবহারকারীকে অবশ্যই প্রভাবিত প্রতিটি POS ডিভাইস থেকে লগ আউট করতে হবে এবং তারপর সাথে সাথে আবার লগ ইন করে টু-স্টেপ অথেনটিকেশন সম্পন্ন করতে হবে। এটি প্রতিটি প্রভাবিত ডিভাইসের জন্য একবার করার মতো কাজ।

Shopify POS ডিভাইসে টু-স্টেপ অথেনটিকেশন বাধ্যতামূলক রাখতে না চাইলে, টু-স্টেপ অথেনটিকেশন বাধ্যতামূলক করার সেটিংস আপডেট করুন। সেটিংসে সব ব্যবহারকারীর জন্য টু-স্টেপ অথেনটিকেশন বাধ্যতামূলক থাকলে, তা পরিবর্তন করে শুধু নির্দিষ্ট ব্যবহারকারীদের জন্য বাধ্যতামূলক করুন। এরপর POS-এ লগ ইন করার অনুমতি আছে এমন প্রতিটি ব্যবহারকারীর জন্য বাধ্যবাধকতাটি বন্ধ করুন। সেটিংসে আগে থেকেই শুধু নির্দিষ্ট ব্যবহারকারীদের জন্য টু-স্টেপ অথেনটিকেশন বাধ্যতামূলক থাকলে, সংশ্লিষ্ট POS ডিভাইসে লগ ইন করতে ব্যবহার করা প্রতিটি ব্যবহারকারী অ্যাকাউন্টের জন্য বাধ্যবাধকতাটি বন্ধ করুন।

আশেপাশের ডিভাইস থেকে লগ ইন পরিচালনা করুন

কাছাকাছি ডিভাইস থেকে লগ ইন ব্যবহার করে কাছাকাছি ডিভাইস থেকে আসা Shopify POS-এ লগইনের অনুরোধ পরিচালনা করতে পারেন। Shopify অ্যাডমিনে কাছাকাছি ডিভাইস থেকে লগ ইন করার অনুমতি দিন সেটিংসটি ডিফল্টভাবে চালু থাকে।

লগইন অনুরোধ অনুমোদন করতে, স্টাফের অবশ্যই POS ডিভাইস সেটআপ রোল থাকতে হবে।

আশেপাশে থাকা কোনো ডিভাইস থেকে লগ ইন করার অনুরোধ অনুমোদন করার সময় স্টাফরা লগইনের সময়কাল সংক্রান্ত কোন বিকল্পগুলি নির্বাচন করতে পারবেন, তা-ও আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন:

  • শুধু আজ: লগইন শুধু আজকের জন্য বৈধ থাকবে। এই বিকল্পটি ডিফল্টভাবে চালু থাকে।
  • সর্বদা: লগইনের মেয়াদ শেষ হয় না। এই বিকল্পটি ডিফল্টভাবে Shopify POS-এ লুকানো থাকে। আপনি এই বিকল্পটি আপনার Shopify অ্যাডমিনে উপলভ্য করতে পারেন।

ধাপ:

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে সেলস চ্যানেল > Point of Sale-এ যান।

  2. ইন-স্টোর অভিজ্ঞতা কাস্টমাইজ করুন বিভাগে, Point of Sale এডিট করুন-এ ক্লিক করুন।

  3. POS এডিটর মেনু বারে Settings আইকনে ক্লিক করুন।

  4. আশেপাশের ডিভাইস থেকে লগ ইন বিভাগে, আশেপাশের ডিভাইস থেকে লগ ইন করার অনুমতি দিন বিকল্পটি চালু বা বন্ধ করুন।

  5. ঐচ্ছিক: Shopify POS-এ নিম্নলিখিত বিকল্পগুলি দেখাতে বা লুকাতে লগইনের সময়কাল সংক্রান্ত বিকল্প বিভাগে View বা Hide-এ ট্যাপ করুন:

    • শুধুমাত্র আজকে
    • সর্বদা
  6. সেভ করুন-এ ক্লিক করুন।

Shopify POS রিপোর্ট ব্যবহার করে আপনার ব্যবসা পর্যবেক্ষণ করা

আপনার ব্যবসায়িক প্রোটোকলগুলি সঠিকভাবে মেনে চলা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে আপনি স্টাফ, পণ্য এবং লেনদেনের কার্যকলাপ পর্যবেক্ষণ করতে পারেন। আপনার Shopify অ্যাডমিনে নিম্নলিখিত ধরণের POS রিপোর্ট উপলভ্য রয়েছে:

  • রিটেইল বিক্রয় রিপোর্ট
  • পণ্য এবং ভ্যারিয়েন্টের বিক্রয় রিপোর্ট
  • ভেন্ডর বিক্রয় রিপোর্ট
  • স্টাফ মেম্বার অনুযায়ী বিক্রয় রিপোর্ট
  • POS-এর লোকেশন অনুযায়ী মোট বিক্রয়

আপনার ব্যবসার প্রয়োজন অনুযায়ী উপযুক্ত নিরাপত্তা সংক্রান্ত ঘটনা রিপোর্টিং এবং প্রতিক্রিয়া জানানোর পদ্ধতি রাখার কথা বিবেচনা করুন।

Shopify POS নিরাপত্তার বিষয়ে স্টাফদের ট্রেনিং দেওয়া

স্টাফদের POS নিরাপত্তার সেরা অনুশীলন বিষয়ে ট্রেনিং দিন, যেমন- সুরক্ষিত পাসওয়ার্ড তৈরি করা এবং আপনার ব্যবসার নিরাপত্তা সংক্রান্ত ঘটনার রিপোর্টিং ও প্রতিক্রিয়া জানানোর পদ্ধতি। POS নিরাপত্তার গুরুত্ব সম্পর্কে স্টাফদের নিয়মিত ট্রেনিং দিলে, তা আপনার স্টোর ও গ্রাহকের ডেটা সুরক্ষিত রাখতে সাহায্য করে।

পরবর্তী ধাপ: আপনার Shopify POS স্টাফদের ট্রেনিং দিন

আপনার Shopify POS সেটআপ সুরক্ষিত করার পরে, আপনি স্টাফ ট্রেনিং চেকলিস্ট কাস্টমাইজ করতে পারেন যাতে আপনার স্টাফরা বুঝতে পারে যে আপনার স্টোরের জন্য কোন ওয়ার্কফ্লো, অনুমতি এবং নিরাপত্তার অনুশীলনগুলি প্রযোজ্য।