Shopify POS-এর জন্য দেশ ও মুদ্রার নিয়মকানুন মেনে চলা
আপনি যখন Shopify Payments এবং Shopify কার্ড রিডার ব্যবহার করে সরাসরি কোনো POS লেনদেন করেন, তখন আপনাকে সেই দেশের পেমেন্টের নিয়মকানুন অবশ্যই মেনে চলতে হবে, যেখানে লেনদেনটি করা হচ্ছে।
একাধিক দেশে সরাসরি POS পেমেন্ট গ্রহণ করতে, প্রতিটি অতিরিক্ত দেশের জন্য আপনাকে অবশ্যই একটি আলাদা Shopify স্টোর এবং Shopify Payments অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আপনি যদি Plus প্ল্যানে থাকেন, তাহলে মাল্টি-এনটিটি ব্যবহার করে একটিমাত্র স্টোরের মাধ্যমে একাধিক দেশে বিক্রি করতে পারবেন।
এই পৃষ্ঠায়
দেশের নিয়মকানুন মেনে চলার প্রয়োজনীয়তা
সরাসরি বিক্রির ক্ষেত্রে দেশের নিয়মকানুন মেনে চলতে, আপনার ব্যবসাকে অবশ্যই নিচের শর্তগুলো পূরণ করতে হবে:
- আপনার Shopify স্টোরের দেশ এবং আপনার ফিজিক্যাল স্টোরের সব লোকেশনের দেশ একই হতে হবে।
- আপনার Shopify স্টোরের মুদ্রা অবশ্যই ফিজিক্যাল স্টোরের লোকেশনগুলোর স্থানীয় মুদ্রার সাথে মিলতে হবে।
- স্টোরের মুদ্রা এবং Shopify Payments পেআউট ব্যাঙ্ক অ্যাকাউন্টের মুদ্রা একই হতে হবে।
এই প্রয়োজনীয়তাগুলো শুধুমাত্র সেই ফিজিক্যাল লোকেশনগুলোর জন্য প্রযোজ্য যেখানে Shopify Payments-এর মাধ্যমে পেমেন্ট গ্রহণ করা হয়।
সরাসরি বিক্রির ক্ষেত্রে দেশের প্রয়োজনীয়তা নিচের পরিস্থিতিগুলোতে প্রযোজ্য নয়:
- আন্তর্জাতিক কোনো লোকেশনে Shopify Payments ছাড়া অন্য কোনো পেমেন্ট সলিউশন ব্যবহার করে সরাসরি বিক্রি করা।
- যেসব আন্তর্জাতিক লোকেশন-এ পেমেন্ট গ্রহণ করা হয় না। উদাহরণস্বরূপ, ওয়্যারহাউজিং বা ইনভেন্টরি পরিচালনার লোকেশন।
উদাহরণ
ড্রু ওয়াশিংটনে ব্যবসা করেন এবং স্টোরের মুদ্রা হিসেবে USD ব্যবহার করে অনলাইনে বিক্রি করেন। তিনি লস অ্যাঞ্জেলেস ও নিউ ইয়র্কে রিটেইল লোকেশন খুললে স্টোর ও রিটেইল লোকেশনগুলোর দেশ ও মুদ্রা একই থাকবে, কারণ সবগুলোই যুক্তরাষ্ট্রে অবস্থিত এবং USD ব্যবহার করে। তবে পরে ড্রু যুক্তরাজ্যে একটি রিটেইল লোকেশন খুললে তার ব্যবসা আর নিয়ম মেনে চলবে না। কারণ স্টোরের দেশ যুক্তরাষ্ট্র (যা যুক্তরাজ্যে থাকা POS-এর লোকেশনের দেশের সঙ্গে মেলে না) এবং তার POS-এ তখনও USD-তে বিক্রি হবে (স্থানীয় মুদ্রা GBP-তে নয়)।
| স্টোরের লোকেশন | মুদ্রা | নিয়ম অনুযায়ী |
|---|---|---|
| মার্কিন যুক্তরাষ্ট্র | USD | হ্যাঁ |
| যুক্তরাজ্য | USD | না |
জেন-এর রিটেইল স্টোর মার্কিন যুক্তরাষ্ট্রে এবং কানাডায় তার একটি ইনভেন্টরি রাখার ওয়্যারহাউজ রয়েছে। কানাডায় তার ওয়্যারহাউজের জন্য জেন-এর নতুন কোনো স্টোর তৈরি করার দরকার নেই কারণ তিনি কানাডায় সরাসরি কোনো পেমেন্ট গ্রহণ করেন না। তবে, জেন যদি কানাডায় Shopify POS ব্যবহার করে সরাসরি বিক্রি করা শুরু করতে চান, তাহলে তাকে কানাডায় নতুন একটি Shopify স্টোর তৈরি করতে হবে যা CAD মুদ্রায় বিক্রি করবে।
| স্টোরের লোকেশন | মুদ্রা | নিয়ম অনুযায়ী |
|---|---|---|
| মার্কিন যুক্তরাষ্ট্র | USD | হ্যাঁ |
| কানাডা | USD | না |
ভিন্ন দেশে POS পেমেন্ট গ্রহণ করতে নতুন Shopify স্টোর সেটআপ করুন
প্রতিটি Shopify স্টোরের জন্য একটি দেশে Shopify Payments এবং একটি Shopify কার্ড রিডার ব্যবহার করে সরাসরি POS পেমেন্ট গ্রহণ করা যাবে।
ধাপ:
- আপনি যেখানে সরাসরি POS পেমেন্ট গ্রহণ করতে চান সেই দেশে এবং উপযুক্ত মুদ্রায় রেজিস্টার করা একটি নতুন স্টোর তৈরি করুন।
- নতুন স্টোর সেটআপ করুন। CSV ফাইল ব্যবহার করে আপনি আসল স্টোর থেকে পণ্যের তথ্য এক্সপোর্ট করতে পারেন।
- আপনি যেখানে সরাসরি POS পেমেন্ট গ্রহণ করতে চান সেই দেশে এবং উপযুক্ত মুদ্রায় রেজিস্টার করা একটি নতুন Shopify Payments অ্যাকাউন্ট তৈরি করুন।
- নতুন স্টোরের জন্য Shopify POS সেটআপ করুন।