Shopify POS Terminal-এর মাধ্যমে পেমেন্ট প্রসেস করা

Shopify POS Terminal-এর মাধ্যমে আপনি নিরাপদভাবে পেমেন্ট প্রসেস করতে পারবেন। Shopify POS Terminal-এ করা পেমেন্টগুলো এখনও Shopify Payments-এর মাধ্যমেই প্রসেস করা হয়, যার মানে হলো রেট, পেআউট এবং রিপোর্টিং সব অন্যান্য Shopify কার্ড রিডারগুলোর মতোই থাকে।

Shopify POS Terminal-এ সমর্থিত পেমেন্ট পদ্ধতি

Shopify POS Terminal নিচের প্রধান ক্রেডিট কার্ডগুলো গ্রহণ করে:

  • Visa এবং Visa Debit
  • Mastercard এবং Debit Mastercard
  • American Express
  • Discover (শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং যুক্তরাজ্যের লোকেশনের জন্য)
  • Diners Club (শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং যুক্তরাজ্যের লোকেশনের জন্য)
  • JCB (শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের লোকেশনের জন্য)
  • Union Pay (শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার লোকেশনের জন্য)
  • eftpos (শুধুমাত্র অস্ট্রেলিয়ায়)
  • Interac (শুধুমাত্র কানাডায়)
  • Cartes Bancaires (শুধুমাত্র ফ্রান্সে, POS Terminal এবং BBPOS WisePad 3 কার্ড রিডারে)

অধিকাংশ জাতীয় ডেবিট কার্ড যেমন Interac, girocard, বা eftpos কার্ড যেগুলো Visa বা Mastercard-এর সাথে কো-ব্যাজ করা থাকে, সেগুলো Visa এবং Mastercard ব্যবহার করে কার্ড প্রদানকারীর দেশের বাইরেও পেমেন্ট প্রসেস করতে পারে। তবে যেসব কো-ব্যাজড ডেবিট কার্ড Mastercard বা Visa-এর মাধ্যমে পেমেন্ট প্রসেস করে না, সেগুলো কার্ড প্রদানকারীর দেশের বাইরে কাজ নাও করতে পারে।

কন্ট্যাক্টলেস পেমেন্ট সমর্থন করে এমন হার্ডওয়্যারে, গ্রাহকরা তাদের ডিজিটাল ওয়ালেটে (যেমন- Apple Pay, Google Pay এবং Samsung Pay) লোড করা সমর্থিত কোনো কার্ডের ব্র্যান্ড দিয়েও পেমেন্ট করতে পারবেন।

Shopify POS Terminal-এর পেমেন্ট সুরক্ষা

পেমেন্ট প্রসেস করার ক্ষেত্রে Shopify POS Terminal ইন্ডাস্ট্রির সুরক্ষার মানদণ্ড মেনে চলে। Shopify-এর সব কার্ড রিডার PCI কমপ্লায়েন্ট এবং EMV-এর সেরা অনুশীলন অনুসরণ করে, যার মানে হলো কার্ডহোল্ডারের ডেটা সুরক্ষিত থাকে এবং পেমেন্ট এনক্রিপ্ট করা হয়।

Shopify POS Terminal-এর মাধ্যমে পেমেন্ট প্রসেস করা

Shopify POS Terminal ট্যাপ, চিপ এবং সোয়াইপের মাধ্যমে কার্ড পেমেন্ট গ্রহণ করে। সোয়াইপ পেমেন্ট শুধু যুক্তরাষ্ট্র ও কানাডায় উপলভ্য।

পদক্ষেপ:

  1. আপনার POS ডিভাইসে, Shopify POS কার্টে আইটেম যোগ করুন এবং তারপর চেকআউট-এ ট্যাপ করুন।
  2. Shopify POS Terminal-এর কাস্টমার-ফেসিং ডিসপ্লেতে গ্রাহককে তাদের কার্ড ট্যাপ, সোয়াইপ বা ইনসার্ট করার প্রম্পট দেখানো হয়। গ্রাহক যদি অন্য কোনো পদ্ধতিতে পেমেন্ট করতে চান, তবে Shopify POS থেকে তার পছন্দের বিকল্প নির্বাচন করুন।
  3. আপনার যদি টিপস চালু করা থাকে, তবে Shopify POS Terminal-এ কার্ড পেমেন্টের জন্য কার্ড নির্বাচন করুন।
  4. Shopify POS-এ পেমেন্ট অনুমোদিত হয়েছে মেসেজ দেখালে বুঝতে হবে লেনদেন সম্পন্ন হয়েছে।