Epson T20 বা T88 সিরিজের রসিদ প্রিন্টার সেটআপ করা
Shopify POS-এর সাথে আপনার Epson T20 বা T88 সিরিজের রসিদ প্রিন্টার কানেক্ট করতে, কাগজ লোড করতে এবং সরাসরি বিক্রি করার প্রক্রিয়া সাবলীল করতে সবকিছু ঠিকঠাক সেটআপ করা আছে কিনা তা নিশ্চিত করতে এই গাইড অনুসরণ করুন।
এই পৃষ্ঠায়
আপনার Epson T20 বা T88 সিরিজের রসিদ প্রিন্টার প্লাগ ইন করুন
Epson T20 বা T88 সিরিজের রসিদ প্রিন্টার ব্যবহার করার আগে, আপনাকে প্রিন্টারটি একটি পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করতে হবে।
পদক্ষেপ:
- পাওয়ার ক্যাবেলের এক প্রান্ত আপনার রসিদ প্রিন্টারের পিছনের দিকে প্লাগ ইন করুন।
- ক্যাবেলের অপর প্রান্ত একটি পাওয়ার আউটলেটে প্লাগ ইন করুন এবং তারপর প্রিন্টারটি চালু করুন।
কাগজ লোড করা থাকলে, একটি ডায়াগনস্টিক রিপোর্ট প্রিন্ট হবে।
কীভাবে আপনার Epson T20 বা T88 সিরিজের রসিদ প্রিন্টার কানেক্ট করবেন তা বেছে নিন
আপনি নিম্নলিখিত উপায়ে আপনার Epson T20 বা T88 সিরিজের রসিদ প্রিন্টার কানেক্ট করতে পারেন:
| কানেকশনের ধরন | বিবেচ্য বিষয় |
|---|---|
| Shopify POS Hub-এর সাথে USB | সবচেয়ে নির্ভরযোগ্য সেটআপের জন্য প্রস্তাবিত। এটি iPad এবং Android ডিভাইসের সাথে উপযুক্ত। |
| ইথারনেট (LAN) | iOS এবং Android ডিভাইসের সাথে উপযুক্ত। একটি ইথারনেট ক্যাবেল দিয়ে আপনার রাউটারের সাথে প্রিন্টারটি প্লাগ ইন করুন। LAN-সমর্থিত প্রিন্টারগুলো POS Hub-এর বদলে আপনার রাউটারে কানেক্ট হয়। |
আপনার Epson T20 বা T88 সিরিজের রসিদ প্রিন্টার কানেক্ট করুন
আপনি POS Hub-এর মাধ্যমে একটি USB ক্যাবেল দিয়ে বা ইথারনেট/LAN ক্যাবেল দিয়ে আপনার Epson T20 বা T88 সিরিজের রসিদ প্রিন্টার কানেক্ট করতে পারেন।
পদক্ষেপ:
USB
- পাওয়ার সাপ্লাই-এর সাথে আপনার প্রিন্টার কানেক্ট করুন।
- USB ক্যাবেলের এক প্রান্ত প্রিন্টারের সাথে এবং অপর প্রান্ত POS Hub-এর সাথে কানেক্ট করুন।
- কিছুক্ষণ পর, Shopify POS প্রিন্টারের সাথে কানেক্ট হয়। ডিভাইসে প্রম্পট দেখানো হলে, প্রিন্টার কানেকশনের অনুমতি দিন।
- Shopify POS-এ আপনার প্রিন্টারটি কানেক্টেড দেখাচ্ছে কিনা তা নিশ্চিত করতে
আইকন > রসিদ প্রিন্টার-এ ট্যাপ করুন।
ইথারনেট/LAN
- আপনার প্রিন্টারটি পাওয়ার সাপ্লাই-এর সাথে কানেক্ট করুন।
- ইথারনেট ক্যাবেলের এক প্রান্ত প্রিন্টারের সাথে এবং অপর প্রান্ত আপনার রাউটার বা LAN কানেকশনের সাথে কানেক্ট করুন।
- Shopify POS খুলুন এবং তারপর
আইকনে ট্যাপ করুন।
- + হার্ডওয়্যার যোগ করুন > রসিদ প্রিন্টার-এ ট্যাপ করুন।
- উপলভ্য নেটওয়ার্ক প্রিন্টার সেকশনে, আপনার প্রিন্টার মডেলে ট্যাপ করুন।
- ঐচ্ছিক: পরীক্ষামূলক রসিদ প্রিন্ট করুন-এ ট্যাপ করে আপনি কোন প্রিন্টার সেটআপ করছেন তা পরীক্ষা করুন।
ব্যাকআপ প্রিন্টার
অর্ডার বা গিফট কার্ডের মতো চেকআউট ফ্লোয়ের সময় রসিদ প্রিন্ট করার বিকল্প নির্বাচন করার সময় যদি আপনার ডিফল্ট রসিদ প্রিন্টার ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে Shopify POS স্ক্রিনে একটি ডায়ালগ বক্স দেখানো হয়, যার মাধ্যমে আপনি কানেক্ট করার জন্য একটি ব্যাকআপ প্রিন্টার বেছে নিতে পারবেন। পেয়ার করা ও আনপেয়ার করা সব নেটওয়ার্ক প্রিন্টার দেখানো হয়। নতুন একটি ডিফল্ট প্রিন্টার বেছে নিতে পেয়ার করা প্রিন্টার সেকশনের কোনো প্রিন্টারের পাশে থাকা প্রিন্ট করুন-এ ট্যাপ করুন অথবা উপলভ্য নেটওয়ার্ক প্রিন্টার সেকশনের কোনো প্রিন্টারের পাশে থাকা কানেক্ট করুন-এ ট্যাপ করুন।
আপনার প্রিন্ট করা রসিদ কাস্টমাইজ করা
আপনার প্রিন্ট করা রসিদে প্রাথমিক রসিদ লেআউট ও লেনদেন সংক্রান্ত বিবরণ উভয়ই কাস্টমাইজ করতে পারবেন। আপনার প্রিন্ট করা রসিদ কাস্টমাইজ করা সম্পর্কে আরও জানুন।