Star Micronics MCW10 ওয়্যারলেস LAN অ্যাডাপ্টার
গ্রাহকদের জন্য রসিদ প্রিন্ট করতে আপনি Star Micronics MCW10 ওয়্যারলেস LAN অ্যাডাপ্টার রসিদ প্রিন্টারটিকে Shopify POS-এর সাথে কানেক্ট করতে পারেন। Star Micronics MCW10 ওয়্যারলেস LAN অ্যাডাপ্টার রসিদ প্রিন্টারটি কেনার আগে নিশ্চিত হয়ে নিন যে এটি ব্যবহারের জন্য আপনার কাছে প্রয়োজনীয় শর্তাবলি পূরণ করার ব্যবস্থা রয়েছে।
Star Micronics MCW10 ওয়্যারলেস LAN অ্যাডাপ্টার রসিদ প্রিন্টারটি কোথা থেকে কিনতে হবে, এটি কীভাবে সেট আপ করবেন এবং সাধারণ সমস্যাগুলির ট্রাবলশুটিং কীভাবে করবেন, তা জানতে এই গাইডটি ব্যবহার করুন।
এই পেজে
- Star Micronics MCW10 ওয়্যারলেস LAN অ্যাডাপ্টার ব্যবহারের প্রয়োজনীয় শর্তাবলি
- Star Micronics MCW10 ওয়্যারলেস LAN অ্যাডাপ্টার ব্যবহার করার সময় বিবেচ্য বিষয়গুলি
- Star Micronics MCW10 ওয়্যারলেস LAN অ্যাডাপ্টার কোথা থেকে কিনবেন
- আপনার Star Micronics MCW10 ওয়্যারলেস LAN অ্যাডাপ্টারটিকে একটি রসিদ প্রিন্টারের সাথে কানেক্ট করুন
- MCW10-এর নেটওয়ার্ক সেটিংস ইনিশিয়ালাইজ করুন
Star Micronics MCW10 ওয়্যারলেস LAN অ্যাডাপ্টার ব্যবহারের প্রয়োজনীয় শর্তাবলি
আপনার Shopify স্টোরের সাথে এই হার্ডওয়্যারটি ব্যবহার করতে, আপনাকে নিম্নলিখিত শর্তাবলি পূরণ করতে হবে:
- Shopify POS ব্যবহার করা
- iOS 15 বা এর চেয়েও উন্নত ভার্সনে চলা সামঞ্জস্যপূর্ণ কোনো iPad বা iPhone থাকতে হবে
- Star Micronics mC-Print3 রসিদ প্রিন্টার বা Star Micronics TSP143IVUE রসিদ প্রিন্টার থাকতে হবে
Star Micronics MCW10 ওয়্যারলেস LAN অ্যাডাপ্টার ব্যবহার করার সময় বিবেচ্য বিষয়গুলি
আপনি MCW10-কে যে ওয়াই-ফাই (Wi-Fi) নেটওয়ার্কের নামের (SSID) সাথে কানেক্ট করবেন সেটিকে অবশ্যই নিম্নলিখিত শর্তাবলি পূরণ করতে হবে:
- SSID-তে এই ক্যারেক্টারগুলি থাকতে পারবে না:
? " $ [ ¥ \ + - SSID-এর শুরুতে এই ক্যারেক্টারগুলি থাকতে পারবে না:
! # ;অথবা কোনো স্পেস - SSID-এর শেষে কোনো স্পেস থাকতে পারবে না
Star Micronics MCW10 ওয়্যারলেস LAN অ্যাডাপ্টার কোথা থেকে কিনবেন
Star Micronics MCW10 ওয়্যারলেস LAN অ্যাডাপ্টারটি আলাদাভাবে অথবা নির্দিষ্ট কিছু যোগ্য প্রিন্টারের সাথে একটি ঐচ্ছিক অ্যাড-অন হিসেবে Shopify হার্ডওয়্যার স্টোরে উপলভ্য রয়েছে।
আপনার Star Micronics MCW10 ওয়্যারলেস LAN অ্যাডাপ্টারটিকে একটি রসিদ প্রিন্টারের সাথে কানেক্ট করুন
Star Micronics MCW10 ওয়্যারলেস LAN অ্যাডাপ্টার ব্যবহার করার আগে, আপনাকে ডিভাইসটিকে একটি রসিদ প্রিন্টারের সাথে কানেক্ট করতে হবে। সামঞ্জস্যপূর্ণ রসিদ প্রিন্টারগুলির মধ্যে Star Micronics mC-Print3 রসিদ প্রিন্টার এবং Star Micronics TSP143IVUE রসিদ প্রিন্টার অন্তর্ভুক্ত রয়েছে।
ধাপ:
- রসিদ প্রিন্টারের পাওয়ার বন্ধ করা আছে কিনা তা নিশ্চিত করুন।
- LAN কেবেলের এক প্রান্ত MCW10-এর LAN 1 পোর্টে প্লাগ ইন করুন। অতিরিক্ত একটি রসিদ প্রিন্টারের জন্য আপনি LAN 2 পোর্টটি ব্যবহার করতে পারেন।
- LAN কেবেলের অপর প্রান্তটি রসিদ প্রিন্টারের ইথারনেট (ethernet) পোর্টে প্লাগ ইন করুন।
- USB কেবেলটি MCW10-এর USB পোর্টে এবং USB কেবেলের অপর প্রান্তটি রসিদ প্রিন্টারে প্লাগ ইন করুন। রসিদ প্রিন্টারের ক্ষেত্রে, সাধারণত USB পোর্টটিকে “iPAD 2.4A” হিসেবে চিহ্নিত করা থাকে।
- রসিদ প্রিন্টার চালু করুন।
- পাওয়ার LED এবং LAN 1 LED-টি জ্বলছে কিনা এবং WLAN LED-টি ধীরে ধীরে ব্লিঙ্ক করছে কিনা তা চেক করুন।
MCW10-এর নেটওয়ার্ক সেটিংস ইনিশিয়ালাইজ করুন
MCW10 ইউনিটটি আগে থেকেই ব্যবহৃত হয়ে থাকলে অথবা আপনি যদি আবার কানেকশন প্রসেসের পুনরাবৃত্তি করতে চান, তাহলে আপনাকে ইউনিটটির নেটওয়ার্ক সেটিংস ইনিশিয়ালাইজ করতে হবে, যাতে MCW10 নতুন কোনো নেটওয়ার্কের সাথে কানেক্ট হতে পারে।
ধাপ:
- ইউনিটটি রসিদ প্রিন্টারের সাথে কানেক্ট করা আছে কিনা তা নিশ্চিত করুন।
- ইউনিটের পাশে থাকা রিসেট সুইচটি 5 সেকেন্ড বা তার বেশি সময় ধরে চেপে ধরে রাখুন।
- পাওয়ার LED ফ্ল্যাশ করলে এবং অন্যান্য LED বন্ধ হয়ে গেলে, ইনিশিয়ালাইজেশন শুরু করতে রিসেট সুইচ ছেড়ে দিন।