একটি রসিদ প্রিন্টার সেটআপ করার ওভারভিউ

একটি রসিদ প্রিন্টার সেট আপ করতে, আপনার নির্দিষ্ট প্রিন্টারের জন্য দেওয়া ধাপগুলি অনুসরণ করুন। আপনার যদি একাধিক রসিদ প্রিন্টার থাকে, তাহলে আপনি ম্যানুয়ালি যেকোনো প্রিন্টারকে ডিফল্ট প্রিন্টার হিসেবে সেট করতে পারেন। সবকিছু ঠিকঠাক কাজ করছে কিনা তা নিশ্চিত করতে আপনি একটি টেস্ট রসিদও প্রিন্ট করে দেখতে পারেন।

সমর্থিত রসিদ প্রিন্টার মডেলগুলি

উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চল জুড়ে Shopify POS-এর জন্য উপলভ্য রসিদ প্রিন্টারগুলি সম্পর্কে জানুন। প্রতিটি সারণি আপনাকে একটি রসিদ প্রিন্টার খুঁজে পেতে সহায়তা করার জন্য Star Micronics এবং Epson-এর মতো ব্র্যান্ডগুলির বিভিন্ন মডেল, মডেল নম্বর এবং অঞ্চল-ভিত্তিক উপলভ্যতার ব্যাপারে ইনসাইট প্রদান করে।

উত্তর আমেরিকায় Shopify POS রসিদ প্রিন্টার

মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা জুড়ে বিশদ উপলভ্যতাসহ Star Micronics এবং Epson-এর মডেল সমন্বিত উত্তর আমেরিকায় Shopify POS-এর জন্য উপলভ্য রসিদ প্রিন্টারের ধরনগুলি সম্পর্কে জানুন।

উত্তর আমেরিকায় Shopify POS-এর জন্য রসিদ প্রিন্টার উপলভ্য রয়েছে।
Star Micronics ব্লুটুথ রসিদ প্রিন্টারStar TSP143IIIBI2বর্তমানে সমর্থিত কিন্তু Shopify হার্ডওয়্যার স্টোর থেকে ক্রয়ের জন্য আর উপলভ্য নেই
Star Micronics Wi-Fi রসিদ প্রিন্টারStar TSP143IIIWবর্তমানে সমর্থিত কিন্তু Shopify হার্ডওয়্যার স্টোর থেকে ক্রয়ের জন্য আর উপলভ্য নেই
Star Micronics ওয়্যার্ড রসিদ প্রিন্টারStar TSP143IIILAN (39463110)বর্তমানে সমর্থিত কিন্তু Shopify হার্ডওয়্যার স্টোর থেকে ক্রয়ের জন্য আর উপলভ্য নেই
Star Micronics LAN রসিদ প্রিন্টারTSP143IV UEবর্তমানে সমর্থিত কিন্তু Shopify হার্ডওয়্যার স্টোর থেকে ক্রয়ের জন্য আর উপলভ্য নেই
Star Micronics X4 রসিদ প্রিন্টারTSP143IV-UEWBকানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র
Epson OmniLink Bluetooth/LAN/USB রসিদ প্রিন্টারTM-m30IIIকানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র
Star Micronics mC-Print3 রসিদ প্রিন্টারmC-Print3তৃতীয়-পক্ষ বিক্রেতাদের মাধ্যমে উপলভ্য
Epson T20 এবং T88 সিরিজের রসিদ প্রিন্টারTM-T20II, TM-T20III, TM-T88IV, TM-T88V, TM-T88VI, TM-T88VIIতৃতীয়-পক্ষ বিক্রেতাদের মাধ্যমে উপলভ্য

ইউরোপে Shopify POS-এর রসিদ প্রিন্টার

স্টার মাইক্রোনিক্স এবং এপসনের মতো মডেলসহ সমগ্র ইউরোপ জুড়ে Shopify POS-এর জন্য উপযুক্ত রসিদ প্রিন্টারগুলির সংগ্রহ ঘুরে দেখুন, যা একাধিক দেশে বিভিন্ন কানেক্টিভিটি বিকল্পসহ উপলভ্য রয়েছে।

Shopify POS-এর জন্য ইউরোপে উপলভ্য রসিদ প্রিন্টার।
রসিদ প্রিন্টারমডেল নম্বরউপলভ্যতা
Star Micronics ব্লুটুথ রসিদ প্রিন্টারStar TSP143IIIBI2বর্তমানে সমর্থিত কিন্তু Shopify হার্ডওয়্যার স্টোর থেকে ক্রয়ের জন্য আর উপলভ্য নেই
Star Micronics Wifi রসিদ প্রিন্টারStar TSP143IIIWবর্তমানে সমর্থিত কিন্তু Shopify হার্ডওয়্যার স্টোর থেকে ক্রয়ের জন্য আর উপলভ্য নেই
Star Micronics ওয়্যার্ড রসিদ প্রিন্টারStar TSP143IIILAN (39463110)বর্তমানে সমর্থিত কিন্তু Shopify হার্ডওয়্যার স্টোর থেকে ক্রয়ের জন্য আর উপলভ্য নেই
Star Micronics LAN রসিদ প্রিন্টারTSP143IV UEবর্তমানে সমর্থিত কিন্তু Shopify হার্ডওয়্যার স্টোর থেকে ক্রয়ের জন্য আর উপলভ্য নেই
Epson OmniLink Bluetooth/LAN/USB রসিদ প্রিন্টারTM-m30III বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফিনল্যান্ড, জার্মানি, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, স্পেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য
Epson FP-81II RT বান্ডেলFP-81II RTইতালি
mPOP রসিদ প্রিন্টার339650291, 39650090বর্তমানে সমর্থিত কিন্তু Shopify হার্ডওয়্যার স্টোর থেকে ক্রয়ের জন্য আর উপলভ্য নেই
Star Micronics TSP143IV-UEWB রসিদ প্রিন্টারTSP143IV-UEWBবেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফিনল্যান্ড, জার্মানি, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, স্পেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য
Epson T20 এবং T88 সিরিজের রসিদ প্রিন্টারTM-T20II, TM-T20III, TM-T88IV, TM-T88V, TM-T88VI, TM-T88VIIতৃতীয়-পক্ষ বিক্রেতাদের মাধ্যমে উপলভ্য

এশিয়া-প্যাসিফিকে Shopify POS-এর রসিদ প্রিন্টার

এশিয়া-প্যাসিফিক অঞ্চলে Shopify POS-এর সাথে সামঞ্জস্যপূর্ণ রসিদ প্রিন্টারের বিকল্পগুলো পর্যালোচনা করে দেখুন, যেগুলোর মধ্যে রয়েছে Star Micronics এবং Epson-এর বিভিন্ন প্রযুক্তি সমর্থনকারী মডেল এবং সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দেশগুলোয় উপলভ্য রয়েছে।

Shopify POS-এর জন্য এশিয়া-প্যাসিফিকে উপলভ্য রসিদ প্রিন্টার।
রসিদ প্রিন্টারমডেল নম্বরউপলভ্যতা
Star Micronics ব্লুটুথ রসিদ প্রিন্টারStar TSP143IIIBI2বর্তমানে সমর্থিত কিন্তু Shopify হার্ডওয়্যার স্টোর থেকে ক্রয়ের জন্য আর উপলভ্য নেই
Epson OmniLink Bluetooth/LAN/USB রসিদ প্রিন্টারTM-m30IIIঅস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর
Epson T20 এবং T88 সিরিজের রসিদ প্রিন্টারTM-T20II, TM-T20III, TM-T88IV, TM-T88V, TM-T88VI, TM-T88VIIতৃতীয়-পক্ষ বিক্রেতাদের মাধ্যমে উপলভ্য

Shopify POS-এর iOS ও Android ডিভাইস সামঞ্জস্যতার প্রয়োজনীয়তা

Shopify POS শুধুমাত্র iOS এবং Android ডিভাইসের জন্য উপলভ্য। এটি ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার বা Amazon ফায়ার ট্যাবলেটের জন্য উপলভ্য নয়।

Shopify POS সেই সব ডিভাইসের সাথে কাজ করে যা নিম্নলিখিত প্রয়োজনীয়তাগুলি পূরণ করে:

Shopify POS-এর সাথে কাজ করে এমন iPhone, iPad, Android ডিভাইস এবং POS Go-এর পাশাপাশি প্রয়োজনীয় জেনারেশন এবং অপারেটিং সিস্টেমগুলির তালিকা।
ডিভাইসবিবরণ
iPadজেনারেশন 5 বা তার ওপরের, যা iPadOS 15.1 বা তার ওপরের সংস্করণে চলে
iPad Air জেনারেশন 2 বা তার ওপরের, যা iPadOS 15.1 বা তার ওপরের সংস্করণে চলে
iPad miniজেনারেশন 4 বা তার ওপরের, যা iPadOS 15.1 বা তার ওপরের সংস্করণে চলে
iPad Proসমস্ত iPad Pro মডেল, যা iPadOS 15.1 বা তার ওপরের সংস্করণে চলে
iPhoneiPhone 7 বা তার ওপরের, যা iOS 15.1 বা তার ওপরের সংস্করণে চলে
POS GoShopify-এর প্রদান করা লেটেস্ট সফটওয়্যার আপডেট অনুযায়ী চালিত POS Go
Androidফোন বা ট্যাবলেট যা অফিসিয়াল Android সংস্করণ 10.0 বা তার ওপরের সংস্করণে চলে এবং সাথে Google Play Services ও Google Mobile Services সক্রিয় রয়েছে

Shopify POS আর iOS 14 বা তার নীচের সংস্করণগুলিকে সমর্থন করে না। iOS-এর পুরোনো সংস্করণগুলোর সাহায্যে, আপনি অ্যাপটি ব্যবহার করা চালিয়ে যেতে পারেন তবে আপনি আর এটিকে আপডেট করতে পারবেন ঘন না। বাগ ফিক্স এবং নতুন ফিচারগুলোর সুবিধা পেতে হলে, আপনাকে আপনার ডিভাইসটিকে iOS 15.1 বা তার ওপরের সংস্করণে আপডেট করতে হবে। যদি তা সম্ভব না হয়, তবে iOS 15.1 বা তার ওপরের সংস্করণে চলা অন্য কোনো ডিভাইসে Shopify POS ব্যবহার করা শুরু করুন।

iOS-এর অনুমতির প্রয়োজনীয়তা

আপনি যদি আপনার ডিভাইসটি iOS 15.1 বা এর চেয়ে নতুন ভার্সনে আপডেট করেন এবং তৃতীয়-পক্ষের Shopify অ্যাপ ব্যবহার করেন, তবে আপনার iOS সেটিংসে Cross-Website tracking চালু করার প্রয়োজন হতে পারে। Cross-Website tracking-এর মাধ্যমে আপনার Shopify অ্যাডমিনে ইনস্টল করা তৃতীয়-পক্ষের Shopify অ্যাপ-গুলি Shopify Inbox, Shopify Point of Sale এবং Shopify অ্যাপে কানেক্টেড থাকতে পারে।

Cross-Website tracking চালু করতে, নিচের ধাপ-গুলি সম্পূর্ণ করুন:

  1. আপনার iOS ডিভাইসে Settings অ্যাপটি খুলুন।
  2. Shopify, Shopify POS, বা Shopify Inbox-এ ট্যাপ করুন।
  3. Allow Cross-Website Tracking চালু করুন।

প্রিন্টারের কেবল সংযুক্ত করুন

আপনি যদি LAN কানেকশন ব্যবহার করেন, তবে একটি কেবল দিয়ে প্রিন্টারের সাথে ক্যাশ ড্রয়ার এবং অপরটি দিয়ে প্রিন্টারের সাথে আপনার রাউটার সংযুক্ত করুন।

আপনি যদি Shopify POS Hub ব্যবহার করে USB-এর মাধ্যমে কানেক্ট করেন, তবে প্রিন্টারের USB কেবলটি POS Hub-এ সংযুক্ত করুন, POS Hub-কে আপনার POS ডিভাইসের সাথে সংযুক্ত করুন এবং এরপর ক্যাশ ড্রয়ারকে প্রিন্টারের সাথে সংযুক্ত করুন।

রসিদ প্রিন্টার থেকে ক্যাশ ড্রয়ার:

Shopify POS receipt printer to cash drawer cable

রসিদ প্রিন্টার থেকে রাউটার:

Shopify POS receipt printer to router cable

রসিদ প্রিন্ট করার জন্য কোনো প্রিন্টারকে ডিফল্ট হিসেবে সেট করুন

রসিদ প্রিন্ট করার জন্য Shopify POS ডিফল্ট প্রিন্টার ব্যবহার করে। ডিফল্ট প্রিন্টারটি উপলভ্য না থাকলে, সেই রসিদের জন্য একটি উপলভ্য ব্যাকআপ প্রিন্টার নির্বাচন করতে Shopify POS আপনাকে প্রম্পট করতে পারে। আপনার যদি একাধিক প্রিন্টার থাকে, তবে আপনি Shopify POS থেকে ডিফল্ট প্রিন্টার পরিবর্তন করতে পারবেন।

ধাপ:

  1. Shopify POS থেকে, Connectivity Icon আইকনে ট্যাপ করুন।

  2. Hardware-এর অধীনে, আপনি যে প্রিন্টারটিকে ডিফল্ট হিসেবে সেট করতে চান সেটিতে ট্যাপ করুন।

  3. Default receipt printer অপশনটি টগল করুন।

আপনার রসিদ প্রিন্টার সেট আপ করার পর, একটি সংক্ষিপ্ত ডায়াগনস্টিক রিপোর্ট প্রিন্ট হয়। এরপর সবকিছু ঠিকমতো কাজ করছে কিনা তা নিশ্চিত করতে আপনার একটি টেস্ট রসিদ প্রিন্ট করা উচিত।

ধাপ:

  1. Shopify POS থেকে, Connectivity Icon আইকনে ট্যাপ করুন।

  2. Hardware-এর অধীনে, আপনি যে প্রিন্টারটি টেস্ট করতে চান সেটিতে ট্যাপ করুন।

  3. Test receipt printer-এ ট্যাপ করুন।