Star Micronics TSP143IIILAN রসিদ প্রিন্টারের ট্রাবলশুটিং

Star Micronics TSP143IIILAN রসিদ প্রিন্টারের সাধারণ সমস্যাগুলো ট্রাবলশুট করতে এই গাইড ব্যবহার করুন। আপনার বর্তমান নির্দিষ্ট সমস্যাটি নির্বাচন করার আগে ধাপ 1: Star Micronics TSP143IIILAN রসিদ প্রিন্টারের জন্য সাধারণ ট্রাবলশুটিং সম্পূর্ণ করুন। ট্রাবলশুটিংয়ের ধাপগুলো অনুসরণ করেও যদি সমস্যার সমাধান না হয়, তাহলে আপনি Shopify সহায়তায় যোগাযোগ করতে পারেন।

ধাপ 1: Star Micronics TSP143IIILAN রসিদ প্রিন্টারের জন্য সাধারণ ট্রাবলশুটিং

রসিদ প্রিন্টারের সমস্যার জন্য নিচের সাধারণ ট্রাবলশুটিং ধাপগুলো সম্পূর্ণ করুন:

  • যাচাই করুন যে, Star Micronics TSP143IIILAN রসিদ প্রিন্টারটি ব্যবহার করার জন্য আপনি প্রয়োজনীয় শর্তগুলো পূরণ করেছেন।

  • নিশ্চিত করুন যে Shopify POS আপ-টু-ডেট আছে।

  • নিশ্চিত করুন যে আপনার ডিভাইস আপ-টু-ডেট আছে:

    • আপনার iOS ডিভাইস আপডেট করতে, ডিভাইসের সেটিংসে যান এবং এরপর General > Software Update-এ ট্যাপ করুন। কোনো আপডেট উপলভ্য থাকলে, আপনি Update now-এ ট্যাপ করতে পারেন।
    • আপনার Android ডিভাইস আপডেট করতে, ডিভাইসের সেটিংসে যান এবং এরপর Software update-এ ট্যাপ করুন। কোনো আপডেট উপলভ্য থাকলে, এটি ইনস্টল করতে অন-স্ক্রিন নির্দেশিকা অনুসরণ করুন।
  • আপনার POS ডিভাইসটি রিস্টার্ট করুন।

  • প্রিন্টারটি অফ এবং আনপ্লাগ করে রিস্টার্ট করুন। এরপর এটিকে আবার প্লাগ-ইন করে অন করুন।

  • নিশ্চিত করুন যে, প্রিন্টারে অ্যাসাইন করা নেটওয়ার্কটি 2.4g ব্যান্ডের। প্রিন্টারটি শুধু 5g নেটওয়ার্কের সাথে কানেক্ট হতে পারে না। বেশিরভাগ নেটওয়ার্কই ডুয়াল-ব্যান্ডের হয়ে থাকে, অর্থাৎ Wi-Fi কানেকশনটি একই সাথে 2.4g এবং 5g হয়। আপনার নেটওয়ার্ক 2.4g নাকি 5g সে সম্পর্কে নিশ্চিত না হলে, সরাসরি খোঁজ নিতে ইন্টারনেট প্রোভাইডারের সাথে যোগাযোগ করুন। কিছু বিরল ক্ষেত্রে, আপনাকে ডুয়াল ব্যান্ড নেটওয়ার্কটি আলাদা করতে হতে পারে।

  • iOS বা Android ডিভাইসের সেটিংসে নিচের সেটিংসগুলো পর্যালোচনা করুন:

    • iOS এবং Android: Location সেটিংস When using this app-এ সেট করা আছে
    • iOS এবং Android: Camera সেটিংস On বা Allowed হিসেবে আছে
    • iOS: Local Network সেটিংস On হিসেবে আছে
    • iOS: Background app refresh সেটিংস On হিসেবে আছে
    • iOS: Allow Cross-Website Tracking সেটিংস On হিসেবে আছে

ধাপ 2: Star Micronics TSP143IIILAN রসিদ প্রিন্টারের সমস্যা নির্বাচন করুন

রসিদ প্রিন্টারের সমস্যা নির্বাচন করুন এবং ট্রাবলশুটিংয়ের সব ধাপ অনুসরণ করুন।

কানেকশন সমস্যার ট্রাবলশুট করুন

আপনার প্রিন্টারটি ডিভাইসের সাথে কানেক্ট না হলে বা বারবার ডিসকানেক্ট হয়ে গেলে, প্রিন্টারটি অফ করুন এবং রাউটার থেকে LAN কেবলটি আনপ্লাগ করুন। এরপর পাওয়ার সোর্স থেকে আপনার রাউটারটি আনপ্লাগ করুন। 30 সেকেন্ড পর, LAN কেবল এবং রাউটারটি আবার প্লাগ-ইন করুন। আপনার প্রিন্টারটি পুনরায় অন করুন। নেটওয়ার্কে আবার কানেক্ট হতে আপনার ডিভাইসের কয়েক মুহূর্ত সময় লাগতে পারে।

প্রিন্টারটি যদি Shopify POS-এর Connectivity মেনুতে দেখা না যায়, তবে Connectivity Icon-এ ট্যাপ করে আপনার প্রিন্টার পেয়ার করুন। এরপর + Add hardware > Receipt Printer > Star Micronics> Ethernet/LAN-এ ট্যাপ করুন এবং প্রিন্টার মডেল নির্বাচন করুন।

আপনার প্রিন্টারের ট্রাবলশুট করুন

এরপরেও যদি আপনার প্রিন্টারে সমস্যা হয়, তবে ডায়াগনস্টিক তথ্য প্রিন্ট করে আপনার প্রিন্টারের ট্রাবলশুট করুন।

ধাপসমূহ:

  1. আপনার প্রিন্টার অফ করুন এবং FEED বাটনটি চেপে ধরে রাখুন।
  2. FEED বাটনটি চেপে ধরে থাকা অবস্থাতেই প্রিন্টারটি আবার অন করুন। প্রিন্টারটিকে ফার্মওয়্যারের তথ্য প্রিন্ট করতে দিন এবং এরপর FEED বাটনটি ছেড়ে দিন। প্রিন্টারটি ইন্টারনেটের সাথে কানেক্ট করার চেষ্টা করে এবং এরপর আরও ডায়াগনস্টিক তথ্য প্রিন্ট করতে থাকে।
  3. নিচের কোনো সমস্যা প্রদর্শিত টেক্সটের সাথে মেলে কি না, তা নিশ্চিত করতে প্রিন্ট করা কাগজটি চেক করুন:
আপনার LAN রসিদ প্রিন্টার থেকে প্রিন্ট হওয়া ট্রাবলশুটিং স্লিপের মেসেজটি বুঝুন।
প্রিন্টারের সমস্যাট্রাবলশুটিংয়ের ধাপ
"Current IP Parameters Status"-এর অধীনে থাকা IP ঠিকানায় শূন্য দেখাচ্ছে 1. প্রিন্টারটি অফ করুন, পাঁচ সেকেন্ড অপেক্ষা করুন এবং আবার অন করুন। ডিবাগ প্রক্রিয়া আবার চেষ্টা করুন।

2. নিশ্চিত করুন যে, আপনি রাউটারের LAN পোর্টের সাথে কানেক্ট আছেন এবং আপনার রাউটারটি ঠিকমতো প্লাগ-ইন করা আছে ও কাজ করছে। প্রিন্টারটি যদি বর্তমানে কোনো ইথারনেট সুইচ বা ওয়াল পোর্টের সাথে কানেক্ট করা থাকে, তবে সাময়িকভাবে রাউটারের সাথে প্লাগ-ইন করে সেটি কাজ করছে কি না, তা নিশ্চিত করুন।

3. উপরের কোনো সমাধানেই কাজ না হলে আপনার ইন্টারনেট প্রোভাইডারের সাথে যোগাযোগ করুন। এটি আপনার ইন্টারনেট সেটআপের কোনো সমস্যা হতে পারে।
একটি "No Host Connection" মেসেজ দেখাচ্ছেসাধারণত আপনার ইন্টারনেট কানেকশন বিচ্ছিন্ন হলে বা রাউটারের সাথে প্রিন্টার ঠিকমতো কানেক্ট করা না থাকলে এমনটা হয়। আপনার ইন্টারনেট সিগন্যাল এবং রাউটার কেবল চেক করুন।
প্রিন্ট করার সমস্যার ট্রাবলশুট করুন

আপনার রসিদ প্রিন্ট করতে সমস্যা হলে, নিশ্চিত করুন যে কাগজটি সঠিকভাবে ইনস্টল করা আছে এবং স্ট্যাটাস ইন্ডিকেটর লাইটটি স্থির নীল রঙের দেখাচ্ছে।

রোলের নিচ থেকে কাগজ ফিড করার মাধ্যমে রসিদের কাগজ লোড করুন

আপনি যদি রসিদ প্রিন্টারে কাগজটিকে কোণাকুণিভাবে ফিড করেন, তবে কাগজ আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। এমনটি হলে প্রিন্টারটি বন্ধ করুন, এটি খুলুন এবং আবার কাগজ ফিড করুন।

আপনি যদি রসিদকে নির্দিষ্ট করা 3 ইঞ্চি চওড়ার চেয়ে সরু করতে চান, তবে নিশ্চিত করুন যে আপনি প্রদত্ত ডিভাইডার ব্যবহার করছেন। প্রিন্টারে কাগজ ফিড করার সময় এটি ভাঁজ করবেন না।

রাউটার থেকে প্রিন্টারের বেশি দূরত্বের ট্রাবলশুটিং

প্রদত্ত নেটওয়ার্ক ক্যাবলটি কেবল 3 ফুট পর্যন্ত প্রসারিত হয়। যদি আপনার রাউটারটি স্টোরের পিছনে থাকে এবং আপনার POS সিস্টেমটি সামনে থাকে, তবে ক্যাবলটি সেখানে নাও পৌঁছাতে পারে। নিচের বিকল্প সমাধানগুলো পর্যালোচনা করুন:

  • একটি লম্বা নেটওয়ার্ক ক্যাবল কিনুন এবং এটি রাউটার থেকে প্রিন্টার পর্যন্ত নিয়ে যান।

  • স্টোর জুড়ে লম্বা ক্যাবল টেনে নেওয়া যদি আদর্শ সমাধান না হয়, তবে স্টোরের নেটওয়ার্কের অংশ হিসেবে কানেক্ট করার জন্য আপনি একটি অতিরিক্ত রাউটার কিনতে পারেন।

LED লাইট ব্লিঙ্ক হওয়ার ট্রাবলশুটিং

প্রিন্টারের LED লাইটগুলো ব্লিঙ্ক করতে থাকলে ট্রাবলশুটিংয়ের ধাপগুলোর জন্য LED Display-এর ওপর Star Micronics-এর ডকুমেন্টেশন পর্যালোচনা করুন।

প্রিন্টারের কভার না খোলার ট্রাবলশুটিং

ওপেন লিভার চাপার পরও যদি প্রিন্টারের কভারটি না খোলে, তবে সম্ভবত কাগজ আটকে থাকার কারণে কাটারটি লক হয়ে গেছে। কভারটি খোলার জন্য পাওয়ার বন্ধ করে পুনরায় চালু করার মাধ্যমে লকটি খুলতে হবে, যা স্বয়ংক্রিয়ভাবে লকটি রিলিজ করে দেয়।

পাওয়ার বন্ধ করে পুনরায় চালু করার পরও যদি লক রিলিজ না হয়, তবে ম্যানুয়ালি লকটি রিলিজ করতে হবে।

ধাপসমূহ:

  1. প্রিন্টার বন্ধ করুন।
  2. সামনের কভারটি (a) সরিয়ে নিন।
    প্রিন্টারের সামনের কভারটি সরান
  3. সামনের কভারের ভেতরে আটকে থাকা কাগজটি সরান।
  4. কাটার নব (b) ঘোরান এবং চলমান অংশ (c) হোম পজিশনে (d) না পৌঁছানো পর্যন্ত এটি সরাতে থাকুন।
    প্রিন্টারের কাটার নব ঘোরান
  5. প্রিন্টারের ভেতরে আটকে থাকা কাগজটি সরান।
  6. প্রিন্টারের ভেতরে কাগজ প্রবেশ করান।
  7. সামনের কভারটি লাগিয়ে দিন।
    প্রিন্টারের কাটার নব ঘোরান
  8. প্রিন্টার চালু করুন।

আপনার Star Micronics TSP143IIILAN রসিদ প্রিন্টার সম্পর্কে Shopify সহায়তায় যোগাযোগ করুন

সাধারণ ট্রাবলশুটিংয়ের ধাপগুলো এবং নির্দিষ্ট সমস্যার ট্রাবলশুটিং ধাপগুলো অনুসরণ করার পরও যদি আপনার রসিদ প্রিন্টারটি কাজ না করে, তবে আপনি Shopify সহায়তায় যোগাযোগ করতে পারেন।

Shopify POS থেকে, অণুভূমিক মেনু আইকন > সহায়তা > সহায়তায় যোগাযোগ করুন-এ ট্যাপ করুন।