Star Micronics TSP650II Bluetooth ওয়্যারলেস রসিদ প্রিন্টার ট্রাবলশুটিং

Star Micronics TSP650II Bluetooth ওয়্যারলেস রসিদ প্রিন্টারের সাধারণ সমস্যাগুলোর ট্রাবলশুটিং করতে এই গাইডটি ব্যবহার করুন। আপনি যে নির্দিষ্ট সমস্যার সম্মুখীন হচ্ছেন সেটি নির্বাচন করার আগে ধাপ 1: Star Micronics TSP650II Bluetooth ওয়্যারলেস রসিদ প্রিন্টারের সাধারণ ট্রাবলশুটিং সম্পূর্ণ করুন। ট্রাবলশুটিংয়ের ধাপগুলো অনুসরণ করার পরও সমস্যার সমাধান না হলে, আপনি Shopify সহায়তায় যোগাযোগ করতে পারেন।

ধাপ 1: Star Micronics TSP650II Bluetooth ওয়্যারলেস রসিদ প্রিন্টারের সাধারণ ট্রাবলশুটিং

আপনার রসিদ প্রিন্টারের জন্য ট্রাবলশুটিংয়ের নিচের ধাপগুলো সম্পূর্ণ করুন:

  • Star Micronics TSP143IIIBI2 Bluetooth ওয়্যারলেস রসিদ প্রিন্টারটি ব্যবহার করার জন্য আপনি প্রয়োজনীয়তাগুলো পূরণ করেছেন কি না তা যাচাই করুন।

  • Shopify POS আপডেট করা আছে কি না তা নিশ্চিত করুন।

  • আপনার ডিভাইসটি আপডেট করা আছে কি না তা নিশ্চিত করুন:

    • আপনার iOS ডিভাইসটি আপডেট করতে, আপনার ডিভাইসের সেটিংসে যান এবং তারপর General > Software Update-এ ট্যাপ করুন। কোনো আপডেট উপলভ্য থাকলে, আপনি Update now-এ ট্যাপ করতে পারেন।
    • আপনার Android ডিভাইসটি আপডেট করতে, আপনার ডিভাইসের সেটিংসে যান এবং তারপর Software update-এ ট্যাপ করুন। কোনো আপডেট উপলভ্য থাকলে, সেটি ইনস্টল করতে স্ক্রিনের নির্দেশিকাগুলো অনুসরণ করুন।
  • আপনার ডিভাইসে Bluetooth চালু করা আছে কি না তা নিশ্চিত করুন।

  • আপনার POS ডিভাইসটি রিস্টার্ট করুন।

  • আপনার রসিদ প্রিন্টারটি ফ্যাক্টরি সেটিংসে ফিরিয়ে নিন

  • Shopify POS-এর জন্য আপনার ডিভাইসের সেটিংসে নিচের অনুমতিগুলো পর্যালোচনা করুন:

ডিভাইসের ধরনসেটিংস্ট্যাটাস
iOSলোকাল নেটওয়ার্কচালু
iOSBluetoothচালু
iOSক্রস-ওয়েবসাইট ট্র্যাকিংয়ের অনুমতি দিনচালু
iOSব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশচালু
iOS ও Androidলোকেশনঅ্যাপ ব্যবহার করার সময়
iOS ও Androidক্যামেরাচালু অথবা অনুমোদিত
Androidআশেপাশের ডিভাইসঅনুমতি দিন
Androidঅব্যবহৃত থাকলে অ্যাপ ম্যানেজ করুনবন্ধ

আপনার Bluetooth সেটিংস রিসউট করুন

ভিডিও টিউটোরিয়াল দেখে অথবা লিখিত ধাপগুলো অনুসরণ করে আপনার POS ডিভাইসের Bluetooth সেটিংস রিসেট করুন।

iOS

ধাপ:

  1. আপনার iOS ডিভাইস থেকে Settings > Bluetooth-এ যান।
  2. আপনি যে হার্ডওয়্যারটি ট্রাবলশুট করছেন সেটির পাশের ( i ) আইকনে ট্যাপ করুন এবং এরপর Forget This Device-এ ট্যাপ করুন।
  3. আপনার Bluetooth সেটিংস বন্ধ করুন।
  4. 2-3 মিনিটের জন্য iOS ডিভাইসটি বন্ধ রাখুন।
  5. আপনার iOS ডিভাইসটি রিস্টার্ট করুন এবং এরপর আপনার হার্ডওয়্যারটি কানেক্ট করুন।
Android
  1. আপনার Android ডিভাইস থেকে Settings > Bluetooth-এ যান।
  2. আপনি যে ডিভাইসটি সরাতে চান সেটি খুঁজুন এবং এরপর এটির পাশের গিয়ার আইকনে ট্যাপ করুন।
  3. Forget অথবা Unpair-এ ট্যাপ করুন।
  4. আপনার Android ডিভাইসটি 2-3 মিনিটের জন্য বন্ধ রাখুন এবং এরপর এটি আবার চালু করুন।
  5. Bluetooth চালু করুন এবং তারপর আপনার হার্ডওয়্যার কানেক্ট করুন।

ধাপ 2: Star Micronics TSP650II ব্লুটুথ ওয়্যারলেস রসিদ প্রিন্টারের সমস্যাটি নির্বাচন করুন

রসিদ প্রিন্টারের সমস্যাটি নির্বাচন করুন এবং ট্রাবলশুটিংয়ের ধাপগুলো অনুসরণ করুন।

কানেকশন সংক্রান্ত সমস্যার ট্রাবলশুটিং করুন

যদি আপনার প্রিন্টারটি কানেক্ট না হয় বা ঘন ঘন ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করে ট্রাবলশুটিং করুন।

ধাপ:

  1. আপনার ডিভাইস এবং রসিদ প্রিন্টার আনপেয়ার করুন।
  2. আপনার প্রিন্টারের ব্লুটুথ সেটিংস রিসেট করুন।
  3. রসিদ প্রিন্টারের সাথে আপনার iPad পেয়ার করুন।
  4. প্রিন্টারটি রিস্টার্ট করুন।
  5. আপনার প্রিন্টারটিকে পেয়ারিং মোডে রাখুন: রসিদ প্রিন্টারের পিছনে থাকা লাল Pair বাটনে চাপ দিন এবং 5 সেকেন্ড ধরে রাখুন। 5 সেকেন্ড পর, পিছনের সবুজ LED ফ্ল্যাশ হতে শুরু করবে, যা নির্দেশ করে যে ডিভাইসটি পেয়ারিং মোডে আছে। পেয়ারিং মোড 60 সেকেন্ড পর্যন্ত থাকে।
  6. আপনার ডিভাইসের Bluetooth সেটিংসে যান এবং তারপর কানেক্ট করতে Star Micronics TSP650II প্রিন্টারে ট্যাপ করুন।
  7. যখন প্রিন্টারটি Connected হিসেবে দেখাবে, তখন এটিকে আবার রিস্টার্ট করুন। প্রিন্টার চালু হলে, কিছুক্ষণের জন্য Not connected এবং তারপর Connected হিসেবে দেখানো উচিত।
  8. আপনি যখন দ্বিতীয়বার প্রিন্টারটি রিস্টার্ট করবেন তখন যদি এটি স্বয়ংক্রিয়ভাবে কানেক্ট না হয়, তাহলে আপনাকে অটো-কানেক্ট চালু করতে হবে।
  9. একটি টেস্ট রসিদ প্রিন্ট করে প্রিন্টারটি পরীক্ষা করুন।

যদি আপনার প্রিন্টারে এখনও কানেকশন সংক্রান্ত সমস্যা দেখা যায়, তাহলে অন্যান্য ব্লুটুথ ডিভাইসগুলো ডিসকানেক্ট করুন এবং আবার ট্রাবলশুটিংয়ের ধাপগুলো অনুসরণ করার চেষ্টা করুন। অন্যান্য ব্লুটুথ কানেকশন আপনার প্রিন্টারের কানেকশনে বাধা সৃষ্টি করতে পারে। এছাড়াও আপনি ওয়্যারলেস ইন্টারফারেন্সের কারণে হওয়া ওয়াই-ফাই এবং ব্লুটুথ সমস্যার সমাধান করার চেষ্টা করতে পারেন।

প্রিন্টিং সংক্রান্ত সমস্যার ট্রাবলশুটিং করুন

রসিদ প্রিন্ট করতে আপনার যদি সমস্যা হয়, তাহলে পেপার সঠিকভাবে ইন্সটল করা আছে কি না এবং স্ট্যাটাস ইন্ডিকেটর লাইটটি একটানা নীল রঙের জ্বলছে কি না তা নিশ্চিত করুন।

Image of correct way to install printer paper, with the paper feeding out of the printer from the bottom of the roll.
  • আপনি যদি রসিদ প্রিন্টারে কোণাকুণিভাবে পেপার প্রবেশ করান, তাহলে পেপার আটকে যাওয়ার (paper jam) সম্ভাবনা থাকে। যদি এমন হয়, তাহলে প্রিন্টারটি বন্ধ করুন, এটি খুলুন এবং আবার পেপার প্রবেশ করান।
  • আপনি যদি আপনার রসিদটিকে নির্দিষ্ট করা 3 ইঞ্চি প্রস্থের চেয়ে সরু করতে চান, তবে নিশ্চিত করুন যে আপনি প্রদত্ত ডিভাইডারটি ব্যবহার করছেন। প্রিন্টারে পেপার প্রবেশ করানোর সময় এটি ভাঁজ করবেন না।
ফ্ল্যাশ করা LED লাইটের ট্রাবলশুটিং করুন

আপনার প্রিন্টারের LED লাইটগুলো যদি ফ্ল্যাশ করে, তাহলে ট্রাবলশুটিংয়ের ধাপগুলোর জন্য LED Display সংক্রান্ত Star Micronics-এর ডকুমেন্টেশন পর্যালোচনা করুন।

আপনার Star Micronics TSP650II ব্লুটুথ ওয়্যারলেস রসিদ প্রিন্টারের ব্লুটুথ সেটিংস রিসেট করুন

সাধারণ সমস্যাগুলো ট্রাবলশুটিং করার জন্য আপনি আপনার রসিদ প্রিন্টারটিকে এর ফ্যাক্টরি সেটিংসে ফিরিয়ে নিতে পারেন।

ধাপ:

  1. আপনার iPad এবং রসিদ প্রিন্টার আনপেয়ার করুন এবং তারপর আপনার iPad-টি বন্ধ করুন।
  2. প্রিন্টারটি বন্ধ থাকা অবস্থায়, প্রিন্টারের পিছনে থাকা রিসেট বাটনটি খুঁজুন এবং তারপর একটি কলম ব্যবহার করে বাটনটি চেপে ধরে রাখুন।
  3. রিসেট বাটন চেপে ধরে থাকা অবস্থায়, প্রিন্টারটি চালু করুন। প্রিন্টার চালু করার পর 10 সেকেন্ড পর্যন্ত রিসেট বাটনটি চেপে ধরে রাখুন এবং তারপর এটি ছেড়ে দিন।
  4. প্রিন্টারের সামনের লাইটগুলো ফ্ল্যাশ করতে শুরু করবে। Power লাইটটি একটানা সবুজ হয়ে না জ্বলা পর্যন্ত এবং Error লাইট বন্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
  5. রসিদ প্রিন্টারটি পরীক্ষা করুন:
    1. রসিদ প্রিন্টারটি বন্ধ করুন।
    2. FEED বাটনটি চেপে ধরে রাখুন।
    3. FEED বাটন চেপে ধরে থাকা অবস্থায়, প্রিন্টারটি চালু করুন।
    4. প্রিন্টারটি প্রিন্ট করা শুরু করলে, FEED বাটনটি ছেড়ে দিন।
    5. দ্বিতীয় পৃষ্ঠায় প্রিন্টারের ব্লুটুথ সংক্রান্ত তথ্য আছে কি না তা নিশ্চিত করুন।
  6. আপনার iPad-টি চালু করুন এবং রসিদ প্রিন্টারের সাথে এটি পেয়ার করুন।

আপনার Star Micronics TSP650II ব্লুটুথ ওয়্যারলেস রসিদ প্রিন্টার সম্পর্কে Shopify সহায়তায় যোগাযোগ করুন

সাধারণ ট্রাবলশুটিংয়ের ধাপগুলো এবং নির্দিষ্ট সমস্যার ট্রাবলশুটিংয়ের ধাপগুলো অনুসরণ করার পরও যদি আপনার রসিদ প্রিন্টারটি কাজ না করে, তাহলে আপনি Shopify সহায়তায় যোগাযোগ করতে পারেন।

Shopify POS থেকে, Horizontal menu আইকন > সহায়তা > সহায়তায় যোগাযোগ করুন-এ ট্যাপ করুন।