রিটেইল মার্কেট তৈরি এবং পরিচালনা করা
রিটেইল মার্কেট ব্যবহারের বিবেচ্য বিষয়গুলো পর্যালোচনা করার পর আপনি মার্কেট সেট আপ করা শুরু করতে পারেন।
মার্কেট তৈরি করা
মার্কেট হলো ক্রেতার অনন্য চাহিদার উপর ভিত্তি করে কাস্টমারদের একটি কাস্টমাইজ করা গ্রুপ।
আপনি যে সমস্ত সেলস চ্যানেল ও ভৌগলিক লোকেশন, এবং যেসব ফিজিক্যাল লোকেশনে কাজ করেন, তার প্রত্যেকটি আলাদা মার্কেট হতে পারে। একই পণ্য এবং মূল্য নির্ধারণের কৌশল থাকা স্টোরের গ্রুপগুলোও একটি মার্কেট হতে পারে।
নতুন মার্কেট সেট আপ করার পদ্ধতি জানতে মার্কেট পরিচালনা করা দেখুন। রিটেইলের সাথে ব্যবহার করার জন্য নতুন মার্কেট তৈরি করার সময়, আপনি অন্তর্ভুক্ত করে বিভাগে POS লোকেশন নির্বাচন করেছেন তা নিশ্চিত করুন।
মার্কেটগুলো তৈরি করার পর সেগুলো তালিকা বা গ্রাফ হিসেবে দেখার পদ্ধতি জানতে, আপনার মার্কেট পর্যালোচনা করা দেখুন।
রিটেইল মার্কেটের জন্য ক্যাটালগ
ক্যাটালগ ব্যবহার করে আপনি নির্দিষ্ট মার্কেটের সাথে পণ্য যুক্ত করতে পারবেন। এর ফলে, আপনি বিভিন্ন কাস্টমারের জন্য আপনার পণ্যের অফার আলাদা করতে পারবেন। রিটেইল মার্কেটের মাধ্যমে, আপনি ক্যাটালগ ব্যবহার করে একটি পণ্য যখন আপনার অনলাইন স্টোরে এবং যখন রিটেইল স্টোরে বিক্রি হয়, তখন তার জন্য আলাদা আলাদা মূল্য নির্ধারণ করতে পারবেন।
যেমন, নিচের স্টোরের ধারণাগুলোর জন্য আপনি আলাদা রিটেইল মার্কেট ও ক্যাটালগ ব্যবহার করতে পারেন:
- কম দাম ও আগের সিজন বা ক্লিয়ারেন্স ইনভেন্টরি সহ একটি আউটলেট মার্কেট ও ক্যাটালগ।
- সম্পূর্ণ মূল্যের পণ্য ও আপনার সম্পূর্ণ পণ্যের রেঞ্জ সহ একটি ফ্ল্যাগশিপ মার্কেট এবং ক্যাটালগ।
- স্বল্প-মেয়াদী লোকেশনের জন্য নির্বাচিত সংগ্রহ সহ একটি পপ-আপ মার্কেট ও ক্যাটালগ।
আপনি নিচের যেকোনো উপায়ে ক্যাটালগ ব্যবহার করতে পারেন:
- অঞ্চল অনুসারে আপনার রিটেইল লোকেশনের জন্য আলাদা মূল্য নির্ধারণ বা প্রকাশের নিয়ম সেট করুন। যেমন, আপনি ক্যাটালগ ব্যবহার করে কানাডায় মে মাসে এবং অস্ট্রেলিয়ায় ডিসেম্বরে গ্রীষ্মকালীন পণ্য প্রকাশ করতে পারেন।
- বিভিন্ন রিটেইল লোকেশনের জন্য আলাদা মূল্য সেট করুন। যেমন, নিউইয়র্ক সিটি এবং বোস্টনে আপনি একটি শার্টের আলাদা দাম সেট করতে পারেন।
- নির্দিষ্ট লোকেশনের জন্য বিভিন্ন পণ্যের তালিকা প্রকাশ করুন। যেমন, আপনি ক্লিয়ারেন্স আইটেমগুলো শুধু আউটলেটের লোকেশনে পাওয়ার জন্য সেট করতে পারেন।
ক্যাটালগ তৈরি এবং পরিচালনা করার বিষয়ে আরও জানতে ক্যাটালগ তৈরি করুন দেখুন।
আপনার পণ্যের ক্যাটালগের মূল্য ও প্রকাশনার প্রিভিউ দেখার পদ্ধতি জানতে, পণ্যের জন্য 'এই হিসেবে দেখুন' ফিচারের ব্যবহার দেখুন।