Shopify POS-এর মাধ্যমে সরাসরি বিক্রি

Shopify POS হলো iOS বা Android-এ উপলভ্য একটি পয়েন্ট অফ সেল সিস্টেম যা ব্যবহার করে সরাসরি আপনার পণ্য বিক্রি করা যায়।

ইট-পাথরের স্টোর, বাজার ও পপ-আপ শপ সহ প্রায় যেকোনো জায়গায় বিক্রি করার জন্য Shopify POS-এর সাধারণ ফিচারগুলো ব্যবহার করতে পারবেন। প্রতিটি গ্রাহকের জন্য একটি কার্ট তৈরি করতে Shopify POS ব্যবহার করুন। এছাড়াও, আপনি পণ্য যোগ করা বা সরিয়ে ফেলা, অথবা ডিসকাউন্ট প্রয়োগ করার মতো কাজের মাধ্যমে কার্ট পরিবর্তন করতে পারেন। কার্ট প্রস্তুত হয়ে গেলে, বিভিন্ন পেমেন্ট পদ্ধতির সাহায্যে পেমেন্ট গ্রহণ করা যাবে।

আপনার রিটেইল লোকেশন, অনলাইন স্টোর এবং অন্যান্য সক্রিয় সেলস চ্যানেল জুড়ে অর্ডার ও ইনভেন্টরি ট্র্যাক করতে Shopify POS আপনার Shopify অ্যাডমিনের সাথে সিঙ্ক করে। আপনি Shopify POS থেকে স্টোরের অর্ডারগুলো দেখতে ও পরিচালনা করতে পারবেন।

একটি সম্পূর্ণ রিটেইল স্টোরের অভিজ্ঞতা তৈরি করতে Shopify POS-কে অতিরিক্ত রিটেইল হার্ডওয়্যার, যেমন বারকোড স্ক্যানার বা ক্যাশ ড্রয়ারের সাথে সংযুক্ত করুন। Shopify POS-এর সাথে হার্ডওয়্যারের বিকল্পগুলো সম্পর্কে আরও জানুন।

এই বিভাগে