Shopify POS-এ পণ্য খোঁজা
গ্লোবাল সার্চ বার ব্যবহার করে বা আইকনে ট্যাপ করে আপনি Shopify POS-এ পণ্য খুঁজতে পারেন। সার্চের ফলাফলগুলো থেকে, আপনি পণ্য ব্রাউজ করতে, পণ্যের বিবরণ দেখতে এবং কার্টে কোনো পণ্য যোগ করতে পারেন।
আপনি নিচের অ্যাট্রিবিউটগুলোর সাহায্যে আপনার পণ্য খুঁজতে পারেন:
- বারকোড
- ভ্যারিয়েন্টের নাম
- পণ্যের শিরোনাম
- SKU
- ট্যাগ
- ভেন্ডর
- বিবরণ
আপনি যে পণ্যের অ্যাট্রিবিউটগুলো খুঁজছেন, আপনার সার্চ টার্মটি তার সাথে হুবহু মেলার কোনো প্রয়োজন নেই। আপনি শব্দের একাংশ বা সঠিক ক্রমে নেই এমন শব্দ ব্যবহার করেও খুঁজতে পারেন। আপনার সার্চের অ্যাট্রিবিউটগুলোর সাথে সবচেয়ে বেশি মিলে যাওয়া পণ্যগুলো সার্চের ফলাফলে দেখানো হয়৷ আপনি যদি একাধিক ভ্যারিয়েন্ট থাকা কোনো পণ্য খোঁজেন এবং নির্বাচন করেন, তাহলে আপনার সার্চ টার্মটি সার্চ বারে থেকে যায় এবং ভ্যারিয়েন্টের তালিকায় শুধুমাত্র আপনার সার্চের সাথে মিলে যাওয়া ভ্যারিয়েন্টগুলো দেখা যায়।
Shopify POS-এ কোনো পণ্য দেখানোর জন্য, পণ্যের পাবলিশিং সেটিংস অবশ্যই Point of Sale সেলস চ্যানেলের জন্য উপলভ্য হিসেবে সেট করা থাকতে হবে। আপনি আপনার Shopify অ্যাডমিন থেকে পণ্যের উপলভ্যতা সেট করতে পারেন।
এই পৃষ্ঠায়
গ্লোবাল সার্চ বার থেকে খুঁজুন
গ্লোবাল সার্চ বারের সাহায্যে আপনি Shopify POS-এ পণ্য এবং কালেকশন সহ আপনার পুরো স্টোর সার্চ করতে পারবেন। গ্লোবাল সার্চ বার ব্যবহার করার সময়, সাইড-বাই-সাইড ভিউয়ের মাধ্যমে আপনার কার্টের ঠিক পাশেই সার্চের ফলাফল দেখা যায়।
পণ্য অনুযায়ী সার্চ
কোনো পণ্য সার্চ করতে গ্লোবাল সার্চ বার ব্যবহার করুন।
ধাপ:
Shopify POS থেকে,
আইকনে ট্যাপ করুন।
পণ্য-এ ট্যাপ করুন।
সার্চ বারে পণ্যের নাম বা অন্য কোনো অ্যাট্রিবিউট লিখুন অথবা আপনার পণ্যের তালিকায় স্ক্রোল করুন। আপনি যদি সার্চ বারে কোনো অ্যাট্রিবিউট লিখে থাকেন, তবে সার্চের ফলাফলে মিল থাকার কারণগুলি দেখানো হয়, যাতে আপনি বুঝতে পারেন কোন অ্যাট্রিবিউটটি আপনার সার্চের সাথে মিলেছে।
ঐচ্ছিক: ফলাফলগুলি ফিল্টার করতে,
আইকনে ট্যাপ করুন এবং এরপর একটি ফিল্টার নির্বাচন করুন।
সার্চের ফলাফলে, পণ্যটিকে কার্টে যোগ করতে পণ্যের নামে ট্যাপ করুন।
ঐচ্ছিক: পণ্যের বিবরণ দেখতে,
আইকনে ট্যাপ করুন।
কালেকশন অনুযায়ী সার্চ
কোনো কালেকশন সার্চ করতে গ্লোবাল সার্চ বার ব্যবহার করুন।
ধাপ:
Shopify POS থেকে,
আইকনে ট্যাপ করুন।
কালেকশন-এ ট্যাপ করুন।
সার্চ বারে কালেকশনের নাম বা অন্য কোনো অ্যাট্রিবিউট লিখুন অথবা আপনার কালেকশনের তালিকায় স্ক্রোল করুন। আপনি যদি সার্চ বারে কোনো অ্যাট্রিবিউট লিখে থাকেন, তবে সার্চের ফলাফলে মিল থাকার কারণগুলি দেখানো হয়, যাতে আপনি বুঝতে পারেন কোন অ্যাট্রিবিউটটি আপনার সার্চের সাথে মিলেছে।
সার্চের ফলাফলে, কালেকশনের বিবরণ দেখতে কালেকশনের নামে ট্যাপ করুন।
ঐচ্ছিক: কার্টে কোনো পণ্য যোগ করতে,
-এ ট্যাপ করুন।
নেভিগেশন বার থেকে খুঁজুন
আপনি Shopify POS নেভিগেশন বার থেকে আপনার পণ্যের তালিকা খুলতে পারেন।
ধাপ:
Shopify POS থেকে,
আইকনে ট্যাপ করুন।
সার্চ বার খুলতে
আইকনে ট্যাপ করুন।
সার্চ বারে পণ্যের নাম বা অন্য কোনো অ্যাট্রিবিউট লিখুন, অথবা আপনার পণ্যের তালিকা স্ক্রল করুন। আপনি সার্চ বারে কোনো অ্যাট্রিবিউট টাইপ করলে সার্চের ফলাফলে সেটি মেলার কারণ দেখানো হয়, যাতে আপনার সার্চের সাথে কোন অ্যাট্রিবিউট মিলেছে তা আপনি জানতে পারেন।
ঐচ্ছিক: ফলাফলগুলি ফিল্টার করতে,
আইকনে ট্যাপ করুন এবং এরপর একটি ফিল্টার নির্বাচন করুন।
সার্চের ফলাফলে, পণ্যটিকে কার্টে যোগ করতে পণ্যের নামে ট্যাপ করুন।
ঐচ্ছিক: পণ্যের বিবরণ দেখতে,
আইকনে ট্যাপ করুন।
বারকোড বা SKU স্ক্যান করে সার্চ করুন
আপনি একটি বারকোড স্ক্যানার বা আপনার ডিভাইসের ক্যামেরা স্ক্যানার ব্যবহার করে পণ্য সার্চ করতে পারেন। একটি ভ্যারিয়েন্টে একাধিক বারকোড থাকতে পারে, যেমন বিভিন্ন সরবরাহকারীর কোড বা একটি গ্লোবাল ট্রেড আইটেম নম্বর (GTIN), এবং পণ্যটি খুঁজে পেতে আপনি এই বারকোডগুলোর যেকোনোটি স্ক্যান করতে পারেন। এছাড়াও আপনি কোনো ভ্যারিয়েন্টের SKU স্ক্যান করে বা সেটি দিয়ে সার্চ করতে পারেন।
আপনি সার্চ বারের বাইরে কোনো ভ্যারিয়েন্টের বারকোড বা SKU স্ক্যান করলে, এটি সরাসরি সেই ভ্যারিয়েন্টের সাথে মিলে যায়। আপনি স্ক্যান করেছেন এমন কোড একাধিক পণ্য ব্যবহার করলে, আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি কোন পণ্যটি চান। আপনি সার্চ বারে একটি বারকোড বা SKU স্ক্যান করলে সার্চের ফলাফলে মূল পণ্যটি দেখানো হয়, এবং এরপর আপনি ভ্যারিয়েন্ট তালিকা থেকে নির্দিষ্ট ভ্যারিয়েন্ট বেছে নিতে পারেন।
আপনি আপনার Shopify অ্যাডমিনে কোনো ভ্যারিয়েন্টের বারকোড এবং SKU যোগ ও পরিচালনা করতে পারেন। পণ্য যোগ এবং আপডেট করা সম্পর্কে আরও জানুন।
ধাপ:
বারকোড স্ক্যানার
- আপনার বারকোড স্ক্যানার দিয়ে পণ্যের বারকোড বা SKU স্ক্যান করুন।
- কার্টে পণ্য যোগ করতে সেটি নির্বাচন করুন বা পণ্যের বিবরণ দেখতে ছবিতে নির্বাচন করুন।
ক্যামেরা স্ক্যানার
- গ্লোবাল সার্চ বারে,
আইকনে ট্যাপ করুন।
- পণ্য স্ক্যান করে সার্চ করতে, ক্যামেরার সামনে একটি বারকোড ধরুন।
- কার্টে পণ্য যোগ করতে সেটি নির্বাচন করুন বা পণ্যের বিবরণ দেখতে ছবিতে নির্বাচন করুন।
পণ্য বাছাই করুন
আপনি পণ্য স্ক্রিনকে তারিখ বা বর্ণানুক্রমিকভাবে বাছাই করতে পারেন। পণ্য স্ক্রিনে বাছাইয়ের মাপকাঠি-এর অধীনে, সম্প্রতি যোগ করা হয়েছে, পণ্যের শিরোনাম (A থেকে Z) বা পণ্যের শিরোনাম (Z থেকে A) নির্বাচন করুন। পণ্যের তালিকা আপডেট হবে।
কোনো পণ্যের বিবরণ দেখুন
পণ্যের বিবরণ দেখতে, সার্চের ফলাফলে পণ্যের নামে ট্যাপ করুন।
পণ্যের বিবরণে নিচের তথ্যগুলো অন্তর্ভুক্ত থাকে:
- পণ্যের ছবি
- প্রযোজ্য হলে, তুলনামূলক মূল্য
- বর্তমান লোকেশনের ইনভেন্টরি লেভেল
- প্রযোজ্য হলে, আপনার অন্যান্য লোকেশনের ইনভেন্টরি লেভেল
- প্রযোজ্য হলে, আপনার কাস্টম ফুলফিলমেন্ট পরিষেবা বা তৃতীয়-পক্ষ শিপিং পরিষেবার ইনভেন্টরি লেভেল
- বিবরণ
- পণ্যের SKU
- পণ্যের ভেন্ডর
- পণ্যের ধরন
পণ্যের সব বিবরণ দেখতে আপনাকে নিচে স্ক্রল করতে হতে পারে।
পণ্যের ছবির বড় সংস্করণ দেখতে, ছবিটিতে ট্যাপ করুন।
ছবি বড় করা হলে, পণ্যের সমস্ত ভ্যারিয়েন্ট দেখতে আপনি সোয়াইপ করতে পারেন।