পারচেজ অর্ডার
আপনার পণ্যের জন্য পারচেজ অর্ডার তৈরি করতে, পরিচালনা করতে এবং ট্র্যাক করতে Stocky ব্যবহার করুন। পারচেজ অর্ডারের (PO) মাধ্যমে, আপনি দক্ষতার সাথে ইনভেন্টরি পুনরায় পূরণ করতে পারবেন, সরবরাহকারীর সাথে হওয়া লেনদেনের রেকর্ড রাখতে পারবেন এবং সঠিক পণ্যগুলো আপনার স্টোরের সঠিক লোকেশনে ডেলিভার করা হয়েছে কি না তা নিশ্চিত করতে পারবেন।
এই পৃষ্ঠায়
একটি পারচেজ অর্ডার তৈরি করা
আপনি Stocky থেকে সাজেশন ব্যবহার করে কোনও PO তৈরি করলে, আপনি কতদিন স্টক রাখতে চান, আপনাকে সেই দিনের সংখ্যা বেছে নিতে হবে। পরবর্তীতে প্রসেসের কোনো ধাপে PO-গুলি আবার জেনারেট করা যায়।
আপনি নিচের ধাপগুলো ব্যবহার করে একটি PO তৈরি করতে পারেন:
- ধাপ 1: একটি পারচেজ অর্ডার খুলুন
- ধাপ 2: একটি পারচেজ অর্ডার এডিট করুন
- ধাপ 3: একটি পারচেজ অর্ডারে ডিসকাউন্ট যোগ করুন
- ধাপ 4: একটি পারচেজ অর্ডার পাঠান
- ধাপ 5: একটি পারচেজ অর্ডার কনফার্ম করুন
ধাপ 1: একটি পারচেজ অর্ডার খুলুন
- আপনার Shopify অ্যাডমিনে, অ্যাপ > Stocky-এ যান।
- ক্রয়-এ ক্লিক করুন।
- পারচেজ অর্ডার তৈরি করুন-এ ক্লিক করুন।
- ড্রপ-ডাউন মেনু ব্যবহার করে, PO-টি কোন ভেন্ডর বা সরবরাহকারীর জন্য তা বেছে নিন।
- আপনি ভেন্ডর নাকি সরবরাহকারী বেছে নিয়েছেন তার উপর ভিত্তি করে নিচের যেকোনো একটি ধাপ অনুসরণ করুন:
- আপনি ভেন্ডর বেছে নিলে, ড্রপ-ডাউন মেনু থেকে আপনার PO কোন ভেন্ডরের জন্য তা নির্বাচন করুন।
- আপনি সরবরাহকারী বেছে নিলে, ড্রপ-ডাউন মেনু থেকে আপনার PO কোন সরবরাহকারীর জন্য তা নির্বাচন করুন। সরবরাহকারী হলো ভেন্ডরদের একটি গ্রুপ। আপনি একাধিক ভেন্ডর যুক্ত পারচেজ অর্ডার তৈরি করতে চাইলে, আপনাকে প্রথমে একজন নতুন সরবরাহকারী তৈরি করতে হবে।
- PO তৈরির ধরন বেছে নিতে জেনারেট করুন ড্রপ-ডাউন মেনুটি ব্যবহার করুন। আপনি একটি ফাঁকা PO অথবা Stocky-এর সাজেশনের ওপর ভিত্তি করে একটি PO তৈরি করতে পারেন।
- ঐচ্ছিক: আপনি যদি Stocky-এর সাজেশনের ওপর ভিত্তি করে আপনার PO তৈরি করতে চান, তবে আপনি কতদিন নতুন স্টক রাখতে চান সেই দিনের সংখ্যাটি লিখতে সাজেস্ট করুন (দিন) ব্যবহার করুন।
- আপনি যে লোকেশনে PO-এর ডেলিভারি পেতে চান সেটি বেছে নিতে স্টক গ্রহণের লোকেশন ড্রপ-ডাউন মেনুটি ব্যবহার করুন।
- ঐচ্ছিক: আপনি Stocky-এর সাজেশনের ওপর ভিত্তি করে আপনার PO জেনারেট করতে চাইলে, Stocky কীভাবে আপনার PO জেনারেট করবে তা বেছে নিতে যার ভিত্তিতে পূর্বাভাস ব্যবহার করুন।
- পারচেজ অর্ডার তৈরি করুন নির্বাচন করুন।
ধাপ 2: একটি পারচেজ অর্ডারে পণ্য যোগ করুন
আপনি কোনো PO থেকে যেকোনো আইটেম যোগ, এডিট বা সরাতে পারবেন অথবা চাহিদার পূর্বাভাস সংক্রান্ত বিকল্পগুলো পরিবর্তন করতে পারবেন।
Stocky-এর চাহিদার পূর্বাভাসের মানদণ্ড বেছে নেওয়ার পর, আপডেট করা পূর্বাভাস ব্যবহার করে PO-টি রিফ্রেশ করতে আবার জেনারেট করুন নির্বাচন করুন।
আপনি Stocky-এর চাহিদার পূর্বাভাসের ভিত্তিতে একটি PO তৈরি করতে চাইলে, Stocky-এর ইনভেন্টরি সাজেশনগুলো পর্যালোচনা করুন। আপনার PO-তে ম্যানুয়ালি কোনো আইটেম যোগ করতে, পণ্য যোগ করুন ফর্মটি ব্যবহার করুন।
আপনি নিজের পণ্যগুলো সম্পর্কে নিচের বিবরণগুলো এডিট করতে পারেন:
- শেল্ফ: শেল্ফের নাম বা নম্বর যোগ করুন।
- আইল: আইলের নাম বা নম্বর যোগ করুন।
- খরচ (বেস): এই পণ্যের একটি বা সব ভ্যারিয়েন্টের খরচ বা দাম এডিট করুন।
- পরিমাণ: পারচেজ অর্ডারে রাখতে প্রতিটি ভ্যারিয়েন্টের সংখ্যা এডিট করুন।
ধাপ 3: একটি পারচেজ অর্ডারে পেমেন্ট ও শিপিংয়ের বিবরণ এডিট করুন
পেমেন্ট ও শিপিংয়ের বিবরণ ফর্মে, আপনার পারচেজ অর্ডারে প্রযোজ্য নিচের সেকশনগুলো এডিট করুন:
- পেমেন্টের বিবরণ
- শিপিংয়ের ঠিকানা
- ইনভয়েস নম্বর
- সরবরাহকারীর অর্ডার নম্বর
- গ্রহণের লোকেশন (যে লোকেশনে আপনি পারচেজ অর্ডারটির ডেলিভারি পেতে চান)
- তারিখগুলো (PO তারিখ, ইনভয়েসের তারিখ, প্রত্যাশিত তারিখ, শিপ করার তারিখ এবং বাতিল করার তারিখ)
- নোট (যেমন- কর্মচারীর নাম, সরবরাহকারীর তথ্য অথবা কোনো কারণ)
ধাপ 4: একটি পারচেজ অর্ডারে ডিসকাউন্ট যোগ করুন
আপনি নিজের পারচেজ অর্ডারে একটি ডিসকাউন্ট যোগ করতে পারেন।
ধাপ:
- পণ্য সার্চ ফিল্ডের পাশে থাকা নতুন > অন্যান্য-এ ক্লিক করুন।
- খরচ ফিল্ডে ডিসকাউন্টের পরিমাণ লিখুন।
- ঐচ্ছিক: একটি ট্যাক্সের ধরন বেছে নিন এবং একটি বিবরণ যোগ করুন।
- পরিমাণ ফিল্ডে
1লিখুন। - যোগ করুন-এ ক্লিক করুন।
ধাপ 5: একটি পারচেজ অর্ডার পাঠান
একজন সরবরাহকারীকে PO পাঠানোর একাধিক উপায় রয়েছে:
- Stocky থেকে: ইমেইল ব্যবহার করে আপনি Stocky থেকে সরাসরি PDF বা CSV ফাইল হিসেবে PO পাঠাতে পারেন।
- ইমেইলের মাধ্যমে: আপনি PO-টি ডাউনলোড করতে পারেন এবং ইমেইল ব্যবহার করে ম্যানুয়ালি নিজের PO-এর কপি পাঠাতে পারেন।
Stocky
- আপনার Shopify অ্যাডমিনে, অ্যাপ > Stocky-এ যান।
- ক্রয়-এ ক্লিক করুন।
- আপনি যে পারচেজ অর্ডারটি পাঠাতে চান, সেটির PO নম্বরে ক্লিক করুন।
- পাঠান-এ ক্লিক করুন।
- To ফিল্ডে প্রাপকের ইমেইল ঠিকানা লিখুন। একাধিক ইমেইল ঠিকানায় PO পাঠাতে, ঠিকানাগুলোর মধ্যে একটি কমা দিন।
- রিপ্লাই-টু কলামে, আপনার ইমেইল ঠিকানা লিখুন।
- ঐচ্ছিক: মেসেজ ফিল্ডে মেসেজটি এডিট করুন।
- ঐচ্ছিক: একটি CSV ফাইল হিসেবে PO-এর বিবরণ পাঠাতে CSV যুক্ত করুন-এ টিক দিন।
- পাঠান-এ ক্লিক করুন।
ইমেইল
- আপনার Shopify অ্যাডমিনে, অ্যাপ > Stocky-এ যান।
- ক্রয়-এ ক্লিক করুন।
- আপনি যে পারচেজ অর্ডারটি পাঠাতে চান সেটির PO নম্বরে ক্লিক করুন।
- ক্লিক করুন ডাউনলোড, এবং আপনার পছন্দের বিকল্পটি বেছে নিন:
- প্লেইন টেক্সট
- CSV
- Dymo-এর জন্য CSV
- আপনার সরবরাহকারীকে পাঠানো কোনো সাধারণ ইমেইলের সাথে PDF বা CSV ফাইলটি অ্যাটাচমেন্ট হিসেবে অন্তর্ভুক্ত করুন। আপনি যদি আপনার PO প্লেইন টেক্সট হিসেবে ডাউনলোড করতে চান, তাহলে PO-এর কনটেন্ট কপি করে ইমেইলের বডিতে পেস্ট করুন।
পদক্ষেপ 6: পারচেজ অর্ডার কনফার্ম করুন
আপনার PO প্রস্তুত হলে অর্ডার করা হয়েছে হিসেবে চিহ্নিত করুন-এ ক্লিক করুন। অর্ডার করা হয়েছে হিসেবে চিহ্নিত করুন-এ ক্লিক করলে PO-এর সমস্ত আইটেম "পাওয়া যায়নি" হিসেবে চিহ্নিত হয়।
আপনার PO-এ অন্তর্ভুক্ত আইটেমগুলি নিম্নলিখিত জায়গাগুলোতে দেখা যায়:
- Shopify অ্যাডমিনে, পণ্যের পেজে ইনভেন্টরি কার্ডের আসছে কলামে
- Shopify অ্যাডমিনে, ইনভেন্টরি পেজের আসছে কলামে
- Shopify POS-এ, পণ্যের বিবরণ পেজে
আপনার স্টোরে পারচেজ অর্ডার গ্রহণ করা হচ্ছে
আপনার নতুন স্টক আপনার স্টোরে পৌঁছানোর পর, আপনি নির্বাচিতগুলো গ্রহণ করুন-এ ক্লিক করে তা Shopify-এর সাথে সিঙ্ক করতে পারবেন। কোনো আইটেম পাওয়া না গেলে, নির্বাচিতগুলো গ্রহণ করুন-এ ক্লিক করার আগে আপনি সেই আইটেমের চেক সড়িয়ে পরবর্তীতে সিঙ্ক করতে পারেন।
এছাড়াও, আপনি আপনার PO-গুলো আংশিক গ্রহণ ও ব্যাকঅর্ডার করতে পারবেন এবং বারকোড স্ক্যানার দিয়ে PO গ্রহণ করতে পারবেন।
আংশিক গ্রহণ এবং ব্যাকঅর্ডার করা
যদি আপনার সরবরাহকারী আপনার প্রত্যাশার তুলনায় ভিন্ন পরিমাণ আইটেম পাঠিয়ে থাকেন বা কিছু আইটেম ট্রানজিটে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আপনি আংশিকভাবে একটি আইটেম গ্রহণ করে বাকি আইটেমগুলো ব্যাকঅর্ডারে রাখতে পারবেন।
ধাপ:
- আইটেমটির পরিমাণ কলামে তীর বাটনে ক্লিক করুন।
- ড্রপ-ডাউন মেনু থেকে, আংশিক গ্রহণ করুন নির্বাচন করুন।
- ব্যাকঅর্ডারের মাধ্যমে পরবর্তীতে গ্রহণ করার জন্য আইটেমগুলোর সংখ্যা নির্বাচন করুন।
- ঐচ্ছিক: ব্যাকঅর্ডারের কারণ হিসেবে একটি নোট লিখুন।
- আপডেট করুন-এ ক্লিক করুন।
আইটেমটি এখন দুটি সারিতে বিভক্ত করা হয়েছে।
বারকোড স্ক্যানার ব্যবহার করে একটি PO গ্রহণ করুন
আপনি একটি সাধারণ USB বারকোড স্ক্যানার ব্যবহার করে PO-এ থাকা আইটেমগুলো গ্রহণ করতে পারেন।
ধাপ:
- PO-তে আরও অ্যাকশন > বারকোড স্ক্যানারের সাহায্যে গ্রহণ করুন-এ ক্লিক করুন।
- স্ক্যান করা সংখ্যা বাড়াতে প্রতিটি আইটেম স্ক্যান করুন বা গ্রহণ করুন বিভাগে ম্যানুয়ালি পরিমাণ আপডেট করুন।
- আপনার সমস্ত আইটেম স্ক্যান করার পর, আপনার Shopify-এর স্টক লেভেল আপডেট করতে স্ক্যান করাগুলো গ্রহণ করুন > গ্রহণ ও সিঙ্ক করুন-এ ক্লিক করুন।
Shopify POS ব্যবহার করে আংশিকভাবে প্রাপ্ত পারচেজ অর্ডারের জন্য আলাদা লাইন আইটেম
সরবরাহকারী পরিচালনা এবং পারচেজ অর্ডার চূড়ান্তকরণ উন্নত করতে Stocky পারচেজ অর্ডার POS UI এক্সটেনশন ব্যবহার করার সময়, পারচেজ অর্ডারের লাইন আইটেমগুলো তাদের স্ট্যাটাস অনুযায়ী আলাদা করা হয়।
পারচেজ অর্ডারের ইনভেন্টরি তিনটি ভিন্ন স্ট্যাটাসে থাকতে পারে:
- পাওয়া যায়নি - ইনভেন্টরি পর্যালোচনা করা হয়নি এবং বিক্রয়ের জন্য উপলভ্য নয়।
- পাওয়া গেছে - ইনভেন্টরি পর্যালোচনা করা হয়েছে এবং বিক্রয়ের জন্য উপলভ্য আছে।
- বাতিল করা হয়েছে - ইনভেন্টরি পর্যালোচনা করা হয়েছে এবং বিক্রয়ের জন্য উপলভ্য নয়।
উদ্বৃত্ত হাইলাইট করতে পাওয়া গেছে বা বাতিল করা হয়েছে-এর পাশাপাশি একটি অতিরিক্ত লেবেল দেখা যায়। ইনকামিং পারচেজ অর্ডারের ইনভেন্টরি Shopify অ্যাডমিন এবং Shopify POS-এ দেখা যায়।
স্টক লেভেলের সীমাবদ্ধতা
আপনি PO পূর্বাভাস বৈশিষ্ট্য ব্যবহার করার সময়, Stocky-এর সাহায্যে স্টক লেভেলের সীমাবদ্ধতা সেট করতে পারবেন।
অর্ডারের ন্যূনতম পরিমাণ হলো আপনাকে যে পরিমাণ আইটেম অর্ডার করতে হবে তার ন্যূনতম সংখ্যা। উদাহরণস্বরূপ, যদি আপনার PO-এর পূর্বাভাস অনুযায়ী আপনাকে একটি আইটেমের 67টি অর্ডার করতে হয় কিন্তু অর্ডারের ন্যূনতম পরিমাণ 100টি হয়, তাহলে PO-তে 100টি আইটেম যোগ করা হবে।
ন্যূনতম স্টক হলো স্টকের সেই ন্যূনতম পরিমাণ যা আপনার কাছে থাকা উচিত। উদাহরণস্বরূপ, যদি স্টকে আপনার কাছে কোনো আইটেমের 40টি থাকে এবং আপনার ন্যূনতম স্টক লেভেল 100টি হয়, তাহলে আপনার PO-এর পূর্বাভাস অনুযায়ী আপনাকে অন্তত 60টি অর্ডার করার পরামর্শ দেওয়া হয়।
সর্বোচ্চ স্টক হলো স্টকের সেই সর্বোচ্চ পরিমাণ যা আপনার কাছে থাকতে পারে। উদাহরণস্বরূপ, যদি আপনার PO-এর পূর্বাভাস অনুযায়ী আপনার কোনো আইটেমের 30টি প্রয়োজন হয় কিন্তু আপনার সর্বোচ্চ স্টকের সীমা 20টি হয়, তাহলে PO-তে 20টি আইটেম যোগ করা হবে।
সর্বোচ্চ স্টকের তুলনায় ন্যূনতম অর্ডার সবসময় অগ্রাধিকার পায়। ধরুন, আপনার সর্বোচ্চ স্টকের সীমা 100টি এবং ন্যূনতম অর্ডারের পরিমাণ 20টি। যদি আপনার স্টকে 90টি থাকে, তবে PO-এর পূর্বাভাস অনুযায়ী আপনাকে 20টি অর্ডার করার পরামর্শ দেওয়া হয়, যদিও এর মানে হলো আপনি আপনার সর্বোচ্চ স্টকের সীমা অতিক্রম করবেন।
PO পূর্বাভাস বৈশিষ্ট্য ব্যবহার করার সময় শেল্ফগুলো পূরণ করুন, শেল্ফগুলো পূরণ করুন (যদি ন্যূনতম পরিমাণের চেয়ে কম হয়) এবং লক্ষ্যযুক্ত স্টক লেভেল নামক চাহিদার পূর্বাভাসের ধরনগুলো ন্যূনতম অর্ডারের চেয়ে অগ্রাধিকার পায়।
স্টকের ন্যূনতম ও সর্বোচ্চ মান সেট করুন
- আপনার Shopify অ্যাডমিনে, অ্যাপ > Stocky-এ যান।
- লোকেশন-এ ক্লিক করুন।
- একটি লোকেশন নির্বাচন করুন।
- ন্যূনতম স্টক কলামে, আপনার স্টকের ন্যূনতম মান এবং সর্বোচ্চ স্টক কলামে, আপনার স্টকের সর্বোচ্চ মান লিখুন।
অর্ডারের ন্যূনতম পরিমাণ সেট করুন
- আপনার Shopify অ্যাডমিনে, অ্যাপ > Stocky-এ যান।
- ভেন্ডর-এ ক্লিক করুন এবং তারপর একজন ভেন্ডর নির্বাচন করুন।
- সেটিংস-এ ক্লিক করুন।
- অর্ডারের সীমা-তে ক্লিক করুন।
- আপনার অর্ডারের ন্যূনতম পরিমাণ লিখুন।