ABC বিশ্লেষণ
Stocky-এর ABC বিশ্লেষণ আপনাকে কোন পণ্যগুলো পুনরায় অর্ডার করার যোগ্য এবং কোনগুলো মূল্যবান স্টোরেজ স্পেস ও অর্থ দখল করছে তার সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ABC বিশ্লেষণ আপনার প্রতিটি পণ্যের ভ্যারিয়েন্টের গত 8 সপ্তাহের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে তৈরি করা হয়, তাই এটি অত্যন্ত সিজনাল বা মৌসুমী পণ্যের জন্য ভালো নির্দেশক নাও হতে পারে।
Stocky দিনে একবার আপনার পণ্যগুলোতে নিচের গ্রেডগুলো প্রয়োগ করে:
- A গ্রেড পণ্যগুলো আপনার রেভিনিউয়ের 80% প্রদান করে এবং সাধারণত এগুলো আপনার প্রোডাক্ট রেঞ্জের মাত্র 20% হয়ে থাকে। এগুলো আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য।
- B গ্রেড হলো এর পরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য।
- C গ্রেড সম্ভবত পুনরায় অর্ডার করার যোগ্য নয়।
- Stocky-তে পণ্যটির 8 সপ্তাহের কম সেলের ডেটা থাকলে তাকে U গ্রেড দেওয়া হয়।
আপনি যখন প্রথমবার ABC বিশ্লেষণ চালু করবেন, তখন সঠিক ডেটার জন্য আপনাকে 24 ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।